17/10/2026
🐱 দুবাই বিমানবন্দরে হারিয়েছে বিড়াল, ৫ দিনেও খোঁজ নেই—মালিকের অপেক্ষা! 💔
প্রিয় পোষা বিড়ালটিকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন শ্রীলঙ্কাগামী এক নারী।
গত ১১ অক্টোবর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার কার্গোর মাধ্যমে পাঠানোর প্রস্তুতির সময় ক্যারিয়ার থেকে পালিয়ে যায় আভিশকা কৌমাডির বিড়ালটি। এরপর বিমানবন্দরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সেটিকে পাওয়া যায়নি।
বিড়ালটিকে ছাড়াই বিমানে উঠতে রাজি হননি তিনি। প্রায় ২৮ ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করেও প্রিয় পোষা প্রাণীটির সন্ধান পাননি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিড়ালটিকে পাওয়া গেলে শ্রীলঙ্কায় পাঠানোর ব্যবস্থা করা সম্ভব।
পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো খবর পাননি কৌমাডি। প্রিয় বিড়ালটির সঙ্গে আবার মিলিত হওয়ার আশায় অপেক্ষা করছেন তিনি।
💔 আশা করি, খুব শিগগিরই প্রিয় পোষা প্রাণীটিকে ফিরে পাবেন তার মালিক।