12/03/2026
☀️ ইনভার্টার, ব্যাটারি ও সোলার প্যানেলের সঠিক হিসাব
অনেকে সোলার সিস্টেম নিতে চান, কিন্তু বুঝতে পারেন না কত ওয়াট ইনভার্টার, কত Ah ব্যাটারি এবং কত ওয়াট সোলার প্যানেল লাগবে। সহজ একটি হিসাব জানলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
প্রথম ধাপ: মোট লোড হিসাব করুন
ধরুন বাসায় আপনি চালাবেন:
• 3টা ফ্যান = 80W × 3 = 240W
• 3টা LED লাইট = 20W × 3 = 60W
• WiFi রাউটার = 10W
মোট লোড = 240 + 60 + 10 = 310W
নিরাপত্তার জন্য সাধারণত ২০–২৫% অতিরিক্ত ধরে ইনভার্টার নেওয়া ভালো।
310W × 1.25 ≈ 388W
অর্থাৎ কমপক্ষে 500W বা 1kW ইনভার্টার নেওয়া ভালো।
দ্বিতীয় ধাপ: ব্যাটারির হিসাব (Backup Time)
ধরুন আপনি ৫ ঘণ্টা ব্যাকআপ চান।
Total Energy Needed
310W × 5h = 1550Wh
যদি 12V ব্যাটারি ব্যবহার করেন:
1550 ÷ 12 = 129Ah
কিন্তু ব্যাটারি পুরো ব্যবহার করা যায় না।
• Lead Acid usable ≈ 50%
• Lithium usable ≈ 90%
Lead Acid হলে
129Ah ÷ 0.5 ≈ 260Ah ব্যাটারি লাগবে
Lithium হলে
129Ah ÷ 0.9 ≈ 145Ah ব্যাটারি লাগবে
তৃতীয় ধাপ: সোলার প্যানেলের হিসাব
ধরুন আপনার দৈনিক ব্যবহার:
310W × 5h = 1550Wh
বাংলাদেশে গড়ে ৪–৫ Sun Hour ধরা হয়।
প্যানেল হিসাব:
1550 ÷ 4 ≈ 388W
Loss ধরলে:
388W × 1.3 ≈ 505W
অর্থাৎ 500W – 600W সোলার প্যানেল লাগবে।
সঠিকভাবে হিসাব করে সোলার সিস্টেম করলে সেটি হবে
✔️ কম খরচে
✔️ দীর্ঘস্থায়ী
✔️ কার্যকর