06/05/2026
রিসার্চ অ্যান্ড ইনোভেশন ক্লাব
নোটিশ
তারিখ: ৫ মে, ২০২৬
বিষয়: "LaTeX: The Gold Standard for Research Writing" শীর্ষক ৪ দিনব্যাপী ওয়ার্কশপ সংক্রান্ত।
রিসার্চ অ্যান্ড ইনোভেশন ক্লাবের সকল সদস্যদের জানানো যাচ্ছে যে, গবেষণাপত্র বা রিসার্চ পেপারকে প্রফেশনাল ও পাবলিকেশন-রেডি করার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৭ মে থেকে ১০ মে পর্যন্ত একটি বিশেষ ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে।
ওয়ার্কশপের বিস্তারিত:
বিষয়: LaTeX (The gold standard for research writing)
তারিখ: ৭, ৮, ৯ ও ১০ মে, ২০২৬
সময়: প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (২ ঘণ্টা)।
স্থান:রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার, মাল্টিপারপাস ভবন, ব.ই.ক
এন্ট্রি ফি: ১০০ টাকা মাত্র।
রেজিস্ট্রেশন ফরম: https://forms.gle/UHiU7mwFQosbN41X9
অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুবিধাসমূহ:
১. কোর্স সফলভাবে সম্পন্ন করার পর সার্টিফিকেট (Certificate) প্রদান করা হবে।
২. প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন নাস্তার ব্যবস্থা থাকবে।
আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী সদস্যদের দ্রুত রেজিস্ট্রেশন করার অনুরোধ করা হচ্ছে।ওয়ার্কশপটি ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত
ধন্যবাদান্তে,
মো: নাঈম হোসেন
সভাপতি
রিসার্চ অ্যান্ড ইনোভেশন ক্লাব