28/10/2026
দূরে থাকলেও মেশিন দেখে নেওয়ার সুযোগ রয়েছে—স্মার্ট এগ্রো সোর্সে আপনার আস্থাই আমাদের শক্তি।
কুষ্টিয়া সদর থেকে মামুনুর রশিদ ভাই তাঁর খামারের জন্য ২০ লিটারের একটি দুধ দোহন মেশিন নিতে চেয়েছিলেন। দূরত্বের কারণে তিনি নিজে বগুড়ায় আসতে পারেননি। তাই তাঁর বগুড়ার পরিচিত দুজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন আমাদের বগুড়া পিটিআই মোড় শোরুমে।
তাঁর প্রতিনিধিরা সরাসরি শোরুমে এসে মেশিনটি দেখেছেন এবং বিস্তারিত জেনে মামুনুর রশিদ ভাইকে জানিয়েছেন। এরপর তিনি আমাদের কাছ থেকে অনলাইনে মেশিনটি অর্ডার করে সংগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ওপর আস্থা রাখার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ। ❤️
আপনিও কি দূরে থাকার কারণে সরাসরি শোরুমে আসতে পারছেন না?
অনেক খামারি পণ্য কেনার আগে সরাসরি দেখে নিতে চান, যা খুবই স্বাভাবিক। আপনার এলাকায় যদি কোনো বিশ্বস্ত পরিচিত ব্যক্তি, আত্মীয়, বন্ধু, সহকর্মী কিংবা ব্যবসায়িক প্রতিনিধি থাকেন, তাহলে তাঁকে আমাদের শোরুমে পাঠিয়ে মেশিনটি সরাসরি দেখাতে পারেন। তিনি মেশিনটি দেখে আপনাকে বিস্তারিত জানাতে পারবেন। এরপর আপনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে অর্ডার করতে পারবেন।
আমরা চাই, দূরত্ব যেন আপনার পছন্দের মেশিনটি সংগ্রহ করার পথে বাধা না হয়। দেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
স্মার্ট এগ্রো সোর্স — খামারিদের আস্থায়,
📍 শোরুম: পিটিআই মোড়, বগুড়া
📞 হটলাইন: 01818 04 6666
📲 WhatsApp/IMO: 01601-471471