Total Gas

Total Gas this is the biasness page

total lpg limited dealers
and cylinder territory-sales ChandpurBanglades

পড়ে গিয়েছো?🧎‍♂️উঠে দাঁড়াও🏃‍♂️
তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েনজন 👥দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে🚶‍♂️
পুরা বিশ্ব,🗼দেখবে!🙂

দৈনন্দিন জীবনে রান্নাসহ বিভিন্ন কাজে এখন এলপিজি সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয়সিলিন্ডার দুর্ঘটনা ঘটে মূলত ব্যবহারবিধি ...
04/09/2025

দৈনন্দিন জীবনে রান্নাসহ বিভিন্ন কাজে এখন এলপিজি সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয়

সিলিন্ডার দুর্ঘটনা ঘটে মূলত ব্যবহারবিধি না মানা বা অবহেলা করার কারণে। তাই নিয়ম মেনে সিলিন্ডার গ্যাস ব্যবহার করলে দুর্ঘটনা কমানো যাবে।

এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহারে যেসব বিষয়ে সতর্কতা মেনে চলতে হবে-

১. কেনার আগে যাছাই করা

কেনার আগে দেখতে হবে সিলিন্ডারের মেয়াদ আছে কি না। সিলিন্ডারের মেয়াদ দেখার পর এর সঙ্গে সংযুক্ত ভালভের মেয়াদও দেখতে হবে। সেখানে কোনো ছিদ্র আছে কি না, তাও যাচাই করতে হবে। একটি সিলিন্ডার ব্যবহার সাধারণত ১০ বছর থেকে ১৫ বছর হয়। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার কোন অবস্থাতেই ব্যবহার করা যাবে না
২. একাধিক সিলিন্ডার ব্যবহার করা

সাধারণত বাসায় একমুখী বা দ্বিমুখী একটি চুলা ব্যবহার করা হয়। যদি একাধিক চুলা ব্যবহার করা হয়, তাহলে প্রতিটির জন্য পৃথক সিলিন্ডার ব্যবহার করাই উত্তম।

৩. দরজা-জানালা খোলা রাখা

রান্না শুরু করার আধাঘণ্টা আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিতে হবে। রান্না শেষে চুলা ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অবশ্যই বন্ধ করতে হবে।

৪. কোনো ডিভাইস না রাখা

সিলিন্ডারের আশপাশে মোবাইল ফোন, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। এছাড়া কোনো ধরনের তাপের উৎস, জলীয় উৎস এবং দাহ্য পদার্থ পাশে রাখা যাবে না।

৫. দূরত্ব বজায় রাখা

চুলা এবং গ্যাস সিলিন্ডারের মধ্যে কমপক্ষে ২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো-বাতাসের সুব্যবস্থা রয়েছে। এতে করে গ্যাস লিক হলেও কোনো একটি জায়গায় আবদ্ধ হয়ে থাকার আশঙ্কা থাকবে না।

৬. সঠিকভাবে রাখা

এলপিজি সিলিন্ডার খাড়াভাবে দাঁড় করিয়ে রাখতে হবে। উপুড় বা কাত করে রাখা যাবে না। এমনভাবে রাখতে হবে যেন আশেপাশে কোন কিছুর সঙ্গে ধাক্কা না লাগে।

৭. নিয়মিত পরীক্ষা করা

হোস পাইপটি নিয়মিত পরীক্ষা করতে হবে। কোনো লিকেজ হয়েছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। কখনোই দিয়াশলাইয়ের কাঠি বা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে পরীক্ষা করা যাবে না। লিকেজ পরিক্ষার জন্য সাবানের ফেনা করতে পারেন। পানিতে সাবান গুলিয়ে ফেনা করে নিতে হবে। ব্রাশ দিয়ে সেই পানি পাইপের গায়ে মাখাতে হবে। কোথাও লিকেজ থাকলে সেখানে বুদবুদ তৈরি হবে। এমন হলে দ্রুত চুলা বন্ধ করে চাপ নিয়ন্ত্রক বন্ধ করতে হবে।

11/08/2025

গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।

আপনার একটি শেয়ার বাঁচাতে পারে কারো জীবন ।
পরিবেশক

30/07/2025

একটু সচেতনতা বাঁচাতে পারে পুরো পরিবার ! | Gas Cylinder Explosion | The Press

23/07/2025
26/06/2025

Now Rain💧 in Chandpur

11/06/2025

07/05/2025
সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়তে থাকলেও এর নিরাপদ ব্যবহার নিশ্চিতের উদ্যোগে যথেষ্ট ঘাটতি রয়েছে আমাদের। সেই ঘাটতি পূরণে যে...
27/02/2025

সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়তে থাকলেও এর নিরাপদ ব্যবহার নিশ্চিতের উদ্যোগে যথেষ্ট ঘাটতি রয়েছে আমাদের। সেই ঘাটতি পূরণে যে ধরনের তদারকি দরকার তাও নিশ্চিত করতে পারছিনা আমরা।

বেশিরভাগ ঘটনাই ঘটে গ্যাস লিকেজ থেকে। মূলত সিলিন্ডার থেকে কানেক্টিং পাইপ, চুলার রাবার কিংবা রেগুলেটরের ত্রুটি থেকে গ্যাস লিকেজ হচ্ছে। সেখান থেকে এক পর্যায়ে বিস্ফোরণ হচ্ছে।

পরিদর্শক ড. মো. আসাদুল ইসলাম কালবেলাকে বলেন, সিলিন্ডার বিস্ফোরণ হয় না। বরং বেশিরভাগ ঘটনাই ঘটছে গ্যাস লিকেজ থেকে। এবং ব্যবহারের অজ্ঞতার কারণে

আমরা সতর্ক থাকবো নিজে বাঁচি অন্যকে বাঁচাই
Safety Totalgas
৷ TotalEnergies

Map Locatio🔛🔰
21/02/2025

Map Locatio🔛🔰

Address

Stadium Road Chandpur Sadar
Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Total Gas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share