05/08/2026
বয়স্ক ভাতা ২০২৫-২৬: আবেদন করার আগে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন
বয়স্ক ভাতা নিয়ে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন থাকে—কারা আবেদন করতে পারবেন, কারা অযোগ্য, কী কী শর্ত রয়েছে এবং কীভাবে ভাতার টাকা প্রদান করা হয়। এসব বিষয়ে সরকারি তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো।
বয়স্ক ভাতা কর্মসূচি
দেশের দুস্থ, স্বল্প উপার্জনক্ষম ও উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার ১৯৯৭-৯৮ অর্থবছরে বয়স্ক ভাতা কর্মসূচি চালু করে। বর্তমানে কর্মসূচিটি সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করছে।
২০২৫-২৬ অর্থবছরের তথ্য
• উপকারভোগী: ৬১ লক্ষ জন
• মাসিক ভাতা: ৬৫০ টাকা
• মোট বাজেট: ৪,৭৯১.৩১ কোটি টাকা।
আবেদনের যোগ্যতা
• বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
• সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
• জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে।
• পুরুষের বয়স কমপক্ষে ৬৫ বছর এবং মহিলার বয়স কমপক্ষে ৬২ বছর হতে হবে।
• বার্ষিক গড় আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
• স্থানীয় বাছাই কমিটির মাধ্যমে নির্বাচিত হতে হবে।
অগ্রাধিকার পাবেন
• অধিক বয়সী ব্যক্তি
• শারীরিকভাবে কর্মক্ষমতাহীন ব্যক্তি
• নিঃস্ব, ভূমিহীন ও অসহায় ব্যক্তি
• বিধবা, তালাকপ্রাপ্তা, বিপত্নীক, নিঃসন্তান অথবা পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তি।
যারা ভাতা পাবেন না
• সরকারি পেনশনভোগী
• দুঃস্থ মহিলা হিসেবে VGD কার্ডধারী
• অন্য কোনো সরকারি নিয়মিত ভাতা গ্রহণকারী
• কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও থেকে নিয়মিত আর্থিক অনুদান গ্রহণকারী।
ভাতার টাকা যেভাবে প্রদান করা হয়
বর্তমানে উপকারভোগীর পছন্দ অনুযায়ী বিকাশ, নগদ, এজেন্ট ব্যাংকিং অথবা শাখা ব্যাংকের মাধ্যমে জি-টু-পি (Government to Person) পদ্ধতিতে ভাতা প্রদান করা হয়।
গুরুত্বপূর্ণ
আবেদন করলেই ভাতা নিশ্চিত হয় না। সরকার নির্ধারিত নীতিমালা, যাচাই-বাছাই, কোটা এবং বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্তভাবে উপকারভোগী নির্বাচন করা হয়।
সহায়তার জন্য যোগাযোগ করুন
নগর ডিজিটাল সেন্টার
১৩ নং পাহাড়তলী ওয়ার্ড, চট্টগ্রাম
মোবাইল: ০১৫৭২-৮৯৬০৮৯
অফিসিয়াল তথ্যসূত্র (সমাজসেবা অধিদপ্তর):
https://dss.gov.bd/pages/static-pages/old-age-allowance-46bea6-6922dcb2933eb65569e11974
বিঃদ্রঃ এই পোস্টের সকল তথ্য সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ কর