29/12/2025
◾সচেতনতার আহ্বান ⚠️
সম্প্রতি পিরোজপুর জেলা থেকে আমাদের কাছে কিছু অত্যন্ত উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। গত এক মাসে আনুমানিক ৮–১০ জন সনাতনী মেয়ে ধর্মান্তরিত হয়েছে এবং গত দুই মাসে এই সংখ্যা প্রায় ২৩ জনের কাছাকাছি। দুঃখজনক হলেও সত্য, এর অধিকাংশ ঘটনাই আড়ালেই থেকে যাচ্ছে। কিছু ঘটনা অনলাইনে প্রকাশ পাওয়ার পর সমালোচনা হলেও বাস্তব পরিস্থিতি যে আরও বিস্তৃত—তা অস্বীকার করার উপায় নেই।
পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে, কিছু দুষ্ট মহল ও সংগঠিত দুষ্টচক্র অর্থের প্রলোভন, মানসিক প্রভাব (ব্রেনওয়াশ) এবং আবেগকে ব্যবহার করে পরিকল্পিতভাবে ধর্মান্তরের চেষ্টা চালাচ্ছে। তবে সংখ্যার চেয়েও বিষয়টির গভীরতা বেশি উদ্বেগজনক। কারণ প্রকাশ্যে আসা ঘটনাগুলো মোট ঘটনার সামান্য অংশ মাত্র।
বিষয়গুলো বিশ্লেষণ করে দেখা যায়—বেশিরভাগ ঘটনাই প্রেমসংক্রান্ত এবং মূলত কলেজপড়ুয়া বা সদ্য কলেজপাশ করা তরুণীরাই বেশি টার্গেট হচ্ছেন। দুই মাস আগে পিরোজপুরের একটি ধর্মান্তরিত পরিবারের সঙ্গে যোগাযোগের সময় জানা যায়—কোর্টে ওই মেয়ে নিজ মুখেই বাবা-মায়ের সঙ্গে যেতে অস্বীকৃতি জানিয়েছে। এমন বাস্তবতা যে কোনো সচেতন পিতা-মাতার জন্যই চরম বেদনাদায়ক।
এই পরিস্থিতিতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানরা কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কী ধরনের মানসিক প্রভাবের মধ্যে রয়েছে—এসব বিষয়ে সচেতন নজরদারি আজ সময়ের দাবি।
একই সঙ্গে ধর্মীয় শিক্ষার বিষয়েও আমাদের দৃষ্টিভঙ্গি সংশোধন করা জরুরি।
শুধুমাত্র গলায় মালা, কপালে তিলক বা সারাদিন নামজপ করলেই কাউকে প্রকৃত ধর্মচর্চাশীল বলা যায় না। প্রকৃত ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য শাস্ত্র অধ্যয়ন, দর্শন বোঝা এবং যুক্তিভিত্তিক শিক্ষা অপরিহার্য। এই শিক্ষা সর্বপ্রথম পরিবার থেকেই শুরু হওয়া উচিত। আর যদি কোনো পরিবার একা সে দায়িত্ব পালন করতে না পারে, তবে বিভিন্ন ধর্মীয় সংগঠনের পরিচালিত ধর্মীয় স্কুল ও শিক্ষাকেন্দ্রের সান্নিধ্য সন্তানদের সঠিক মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সমস্যা লুকিয়ে রাখলে সমাধান আসে না। বাস্তবতা মেনে নিয়ে সম্মিলিত সচেতনতা, পারিবারিক দায়িত্ববোধ ও সঠিক শিক্ষাই পারে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি প্রতিরোধ করতে।
©Vedas