DesignOfy

DesignOfy বিল্ডিং ডিজাইন ও কনস্ট্রাকশন সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
Lead Engineer:
Engr. A. Z. M. Eftekhar
B. Sc. Engg.

(Civil), CUET
IEB Membership No: M/43240
CDA Registration No: En.CDA-0572

ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং নির্মাণে কলামের সঠিক মাপ কেন জরুরি? 🏗️বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC 2020) অনুযায়ী ভূমিক...
17/08/2026

ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং নির্মাণে কলামের সঠিক মাপ কেন জরুরি? 🏗️

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC 2020) অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী কলামের জন্য যে ৩টি গোল্ডেন রুল মানতেই হবে:

​👉 ১. সর্বনিম্ন মাপ ১২ ইঞ্চি: কলামের যেকোনো এক পাশের সাইজ অন্তত ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) হতে হবে। এর চেয়ে ছোট কলাম ভূমিকম্পের বড় ধাক্কা সামলাতে পারে না!

👉 ২. কলামের সঠিক শেপ: কলামের ছোট ও বড় পাশের অনুপাত অন্তত ০.৪ হতে হবে। মানে কলাম অতিরিক্ত চ্যাপ্টা বা পাতলা করা যাবে না।
উদাহরণস্বরূপ:
যদি কলামের Width = 12 ইঞ্চি হয়,
তাহলে Maximum Depth = 12 ÷ 0.4 = 30 ইঞ্চি

👉 ৩. সঠিক রডের ব্যবহার: কলামের মোট এরিয়ার ১% থেকে ৬% পর্যন্ত মেইন রড থাকতে হবে।

⚠️ এই শর্ত গুলা না মানলে কলামটি কোড অনুযায়ী গ্রহণযোগ্য হবে না।

​💡 কেন এই নিয়ম?

ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে কলাম যাতে সহজে ভেঙে বা মচকে না যায়, পর্যাপ্ত কনফাইনমেন্ট ও নমনীয়তা (Ductility) বজায় রাখে—সেজন্যই এই কোড মেনে চলা আবশ্যক।

​কষ্টের উপার্জনে করা স্বপ্নের বাড়িটি যেন সামান্য ভুলের জন্য ঝুঁকিপূর্ণ না হয়! বাড়ি করার আগে শুধু রাজমিস্ত্রির ওপর নির্ভর না করে অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করান।

প্রকৌশলী আ. জ. ম. ইফতেখার
বি এসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট
সদস্য, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (M/43240)
সিডিএ রেজিষ্ট্রেশন নং : ০৫৭২

🚨 কলাম ঢালাই করার পর এমন ফাটল দেখা দিলে কী করবেন?কলাম ঢালাইয়ের পর কংক্রিটের গায়ে Hairline Crack / Surface Crack দেখা গেল...
13/08/2026

🚨 কলাম ঢালাই করার পর এমন ফাটল দেখা দিলে কী করবেন?

কলাম ঢালাইয়ের পর কংক্রিটের গায়ে Hairline Crack / Surface Crack দেখা গেলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে ফাটলকে অবহেলা করাও উচিত নয়। কারণ ফাটলের width, depth, pattern এবং location দেখে এর প্রকৃতি ও সম্ভাব্য কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

⚠️ ফাটলের সম্ভাব্য কারণ

🔸 Plastic / Drying Shrinkage
🔸 অতিরিক্ত পানি বা ভুল Water-Cement Ratio (w/c ratio)
🔸 অপর্যাপ্ত Curing
🔸 নিম্নমানের Concrete বা Improper Compaction
🔸 অতিরিক্ত Bleeding / Segregation
🔸 ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই সাটার খুলে রড ধরে টান দেওয়া (মিস্ত্রিদের সাধারণ ভুল)

🛠️ সমাধান কী?

ছোট ও Non-structural crack হলে সাধারণত প্রথমে ফাটলটি পরিষ্কার করে পর্যবেক্ষণে রাখা হয়। প্রয়োজন অনুযায়ী Crack Sealing / Epoxy Injection / Polymer-modified Repair Mortar ব্যবহার করা যেতে পারে।

❌ সবচেয়ে বড় ভুল

“ফাটল হয়েছে—সিমেন্টের মর্টার দিয়ে বন্ধ করে দিলেই হবে।” এভাবে শুধু ফাটল ঢেকে দিলে মূল সমস্যাটি আড়ালে থেকে যেতে পারে।

ফাটল যদি বড় হয়, বাড়তে থাকে বা স্ট্রাকচারাল সন্দেহ থাকে—তাহলে অবশ্যই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। ছোট সমস্যায় বড় ঝুঁকি নিতে নেই।

👷‍♂️ মিস্ত্রি: "ঢালাই দিয়ে দেন ভাই, সব ঠিক হয়ে যাবে!"😅
10/08/2026

👷‍♂️ মিস্ত্রি: "ঢালাই দিয়ে দেন ভাই, সব ঠিক হয়ে যাবে!"😅

07/08/2026

শেষ ছাদের কলামের রড কি এভাবেই রেখে দেবেন?

​বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে শেষ ছাদ ঢালাই একটি অত্যন্ত সংবেদনশীল ধাপ। অনেক সাইটেই দেখা যায় কলামের রড সঠিকভাবে মাটাম না করেই ছাদ ঢালাই করে দেওয়া হয়।

⚠️ এই ছোট্ট ভুলটি ভবিষ্যতে স্ট্রাকচারাল সফটি ও রিবারের সঠিক অ্যাঙ্করেজ নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

📌 সঠিক নির্মাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ভিডিওটি Like, Share & Follow করুন।

📍 সাইট ভিজিট | ফটিকছড়ি, চট্টগ্রামশর্ট কলামের কাজ সফলভাবে সম্পন্ন। এখন চলছে Backfilling (বালি ভরাট)।অনেকেই ভাবেন, "বালি ভ...
06/08/2026

📍 সাইট ভিজিট | ফটিকছড়ি, চট্টগ্রাম

শর্ট কলামের কাজ সফলভাবে সম্পন্ন। এখন চলছে Backfilling (বালি ভরাট)।

অনেকেই ভাবেন, "বালি ভরাট তো শুধু ফাঁকা জায়গা পূরণ করার কাজ!"
আসলে এখান থেকেই ভবিষ্যতের ফ্লোরের স্থায়িত্ব নির্ধারিত হতে শুরু করে।

একটি ছোট অবহেলার ফল হতে পারে—
❌ ফ্লোর বসে যাওয়া
❌ টাইলস ফেটে যাওয়া
❌ অপ্রয়োজনীয় রিপেয়ার খরচ

তাই আমরা প্রতিটি ধাপে নিশ্চিত করি—
✔️ মানসম্মত বালি ব্যবহার
✔️ ৬–৮ ইঞ্চি করে লেয়ারে ভরাট
✔️ প্রতিটি লেয়ারে পর্যাপ্ত পানি দিয়ে সঠিক কম্প্যাকশন
✔️ নির্ভুল লেভেল বজায় রাখা

আর ছাদের ঢালাইয়ের আগে ফ্লোর ঢালাই কেন?

কারণ শক্ত ও সমতল ফ্লোরের ওপর ছাদের সাপোর্ট (Props) নিরাপদভাবে বসে। এতে সাপোর্ট দেবে যাওয়ার ঝুঁকি কমে, কাজের গুণগত মান নিশ্চিত হয় এবং পুরো নির্মাণ প্রক্রিয়া আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত থাকে।

🏗️ একটি ভবনের আসল শক্তি শুধু চোখে দেখা কলাম বা ছাদে নয়, বরং এমন অদৃশ্য কাজগুলোর গুণগত মানেই লুকিয়ে থাকে।

কোয়ালিটির সঙ্গে কোনো আপস নয়—এটাই আমাদের প্রতিটি প্রজেক্টের অঙ্গীকার। 💙

আমাদের অফিসে Seven Rings Cement-এর সম্মানিত প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ পেয়ে আমরা আনন্দিত।তাদের মূল্যবান সময়, আন্তরিক ...
03/08/2026

আমাদের অফিসে Seven Rings Cement-এর সম্মানিত প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ পেয়ে আমরা আনন্দিত।

তাদের মূল্যবান সময়, আন্তরিক আলোচনা এবং সুন্দর উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ। 🤝🎁

নির্মাণ খাতে গুণগত মান, প্রযুক্তিগত জ্ঞান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও ভালো কাজ করার প্রত্যাশা রাখি।

আবারও Seven Rings Cement-কে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

02/08/2026

🏗️ Site Visit | Chandraganj 📍
১১০০ স্কয়ার ফিটের রাউন্ড সিঁড়িসহ ডুপ্লেক্স বিল্ডিং

💰 বাজেট: ৪৫ লক্ষ
🏠 ২ ছাদ ঢালাই পর্যন্ত খরচ: ২২ লক্ষ

ভিডিওটি দেখে জানান, কেমন লাগলো! 👇

31/07/2026

🚫 কিকার দিয়ে কলাম ঢালাই করবেন না! জানেন কেন?

অনেকেই কলাম ঢালাইয়ের সময় কিকার (Kicker) ব্যবহার করেন। কিন্তু এই ছোট্ট ভুলটি ভবিষ্যতে বড় ধরনের কাঠামোগত সমস্যার কারণ হতে পারে।

🎥 এই ভিডিওতে জানুন—
✅ কিকার দিয়ে কলাম ঢালাই করলে কী কী সমস্যা হয়
✅ কেন কিকার ব্যবহার না করাই ভালো
✅ সঠিক নিয়মে কলাম ঢালাই করার পদ্ধতি
✅ কলামের শক্তি ও স্থায়িত্ব বাড়ানোর কার্যকর উপায়

🏗️ আপনি যদি বাড়ি নির্মাণ করেন বা নির্মাণকাজের সঙ্গে জড়িত থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। একটি সঠিক সিদ্ধান্ত আপনার ভবনের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে পারে।

👷 প্রকৌশলী আ. জ. ম. ইফতেখার
বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট
আইইবি মেম্বারশিপ নং: ৪৩২৪০
সিডিএ রেজিস্ট্রেশন নং: ০৫৭২

"বেশি ক্লিংকার মানেই কি ভালো সিমেন্ট?"সম্প্রতি আমাদের অফিসে রুবি সিমেন্টের প্রতিনিধিদের সঙ্গে আধুনিক সিমেন্ট প্রযুক্তি, ...
30/07/2026

"বেশি ক্লিংকার মানেই কি ভালো সিমেন্ট?"

সম্প্রতি আমাদের অফিসে রুবি সিমেন্টের প্রতিনিধিদের সঙ্গে আধুনিক সিমেন্ট প্রযুক্তি, Low-clinker Cement, Durability এবং টেকসই নির্মাণ নিয়ে একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করার সুযোগ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়—"যে সিমেন্টে ক্লিংকার বেশি, সেটাই সবচেয়ে ভালো।" কিন্তু প্রকৌশলগত দৃষ্টিকোণ থেকে এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়।

ক্লিংকার (Clinker) হলো সিমেন্টের প্রধান উপাদান, যা কংক্রিটের শক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে একটি ভালো সিমেন্ট নির্ভর করে তার সামগ্রিক পারফরম্যান্সের উপর, শুধু ক্লিংকারের পার্সেন্টেজের উপর নয়।

ক্লিংকার বেশি হলে কী হয়?

✔️ প্রাথমিক শক্তি (Early Strength) তুলনামূলক দ্রুত আসে।
✔️ Heat of Hydration বেড়ে যায়, ফলে বড় কংক্রিট ঢালাইয়ে তাপজনিত ফাটলের ঝুঁকি বাড়তে পারে।
✔️ ক্লিংকার উৎপাদনে বেশি জ্বালানি লাগে এবং বেশি CO₂ নির্গত হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

ক্লিংকার কম হলে কী হয়?

যদি সঠিক প্রযুক্তিতে Slag, Fly Ash, Limestone বা Calcined Clay ব্যবহার করা হয়, তাহলে—
✔️ দীর্ঘমেয়াদে Durability বাড়ে।
✔️ Sulfate ও Chloride আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
✔️ Heat of Hydration কমে।
✔️ Carbon Footprint উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

তাহলে Slag বা Fly Ash কেন ব্যবহার করা হয়?

কারণ এগুলো কংক্রিটকে আরও টেকসই (Durable) করে, Permeability কমায়, দীর্ঘমেয়াদে শক্তি বৃদ্ধি করে এবং পরিবেশবান্ধব সিমেন্ট উৎপাদনে সহায়তা করে।

সালফেট রেসিস্টিং সিমেন্ট (SRC)

যেসব এলাকায় মাটি বা পানিতে সালফেটের পরিমাণ বেশি, সেখানে Sulfate Resisting Cement ব্যবহার করলে কংক্রিটের স্থায়িত্ব অনেক বৃদ্ধি পায়। তাই সব জায়গায় একই ধরনের সিমেন্ট ব্যবহার করাই সঠিক সমাধান নয়; প্রকল্পভেদে সঠিক সিমেন্ট নির্বাচনই প্রকৌশলের মূল বিষয়।

🌍 বিশ্বের সিমেন্ট শিল্প কোন পথে এগোচ্ছে?

বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলো Low-clinker Cement Technology-এর দিকে এগিয়ে যাচ্ছে।

এর মধ্যে উল্লেখযোগ্য—
🔹 PSC (Portland Slag Cement)
🔹 PPC (Portland Pozzolana Cement)
🔹 LC³ (Limestone Calcined Clay Cement)
🔹 Composite Cement (CEM II/C-M, CEM VI)

এসব প্রযুক্তিতে Supplementary Cementitious Materials (SCM) যেমন GGBFS, Fly Ash, Limestone ও Calcined Clay ব্যবহার করে কম ক্লিংকারে আরও টেকসই ও পরিবেশবান্ধব সিমেন্ট তৈরি করা হচ্ছে।

শেষ কথা

একজন প্রকৌশলী হিসেবে আমি বলব—ভালো সিমেন্টের পরিচয় ক্লিংকারের পরিমাণে নয়, বরং তার প্রকৌশলগত পারফরম্যান্স, স্থায়িত্ব এবং পরিবেশগত দায়বদ্ধতায়।

প্রযুক্তি বদলাচ্ছে। আমাদের ধারণাও বদলানো উচিত।

— প্রকৌশলী আ. জ. ম. ইফতেখার
বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট
মেম্বার, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB)
সিডিএ রেজিস্ট্রেশন নং: ০৫৭২

📍সাইট ভিজিট: চন্দ্রগঞ্জ, নোয়াখালীবাঁশ-কাঠ দিয়ে সাটারিং? তাহলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন।ছাদের ঢালাইয়ের আগে সাট...
28/07/2026

📍সাইট ভিজিট: চন্দ্রগঞ্জ, নোয়াখালী

বাঁশ-কাঠ দিয়ে সাটারিং? তাহলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন।

ছাদের ঢালাইয়ের আগে সাটারিং ঠিক আছে কিনা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। কারণ সাটারিং দুর্বল হলে ভালো মানের কংক্রিটও কাঙ্ক্ষিত ফল দেবে না।

✔️ শক্ত ও পরিপক্ক বাঁশ ব্যবহার করুন।
✔️ পচা, ফাটা বা দুর্বল কাঠ ব্যবহার করবেন না।
✔️ সব সাপোর্ট শক্তভাবে বাঁধা আছে কিনা নিশ্চিত করুন।
✔️ বাঁশের নিচে শক্ত বেস বা কাঠের পাটাতন দিন, যাতে মাটিতে বসে না যায়।
✔️ সাপোর্টের দূরত্ব প্রকৌশলগতভাবে উপযুক্ত রাখুন।
✔️ সাটারের লেভেল ও সমতলতা ঢালাইয়ের আগে পরীক্ষা করুন।
✔️ প্লাই বা কাঠের জয়েন্টে ফাঁক থাকলে তা বন্ধ করুন, যাতে সিমেন্টের দুধ বের না হয়।
✔️ কংক্রিট ঢালাই শুরুর আগে পুরো সাটারিং শেষবারের মতো ভালোভাবে পরিদর্শন করুন।

🏗️ একটি নিরাপদ সাটারিংই একটি নিরাপদ ও টেকসই ছাদের প্রথম ধাপ।

আপনার এলাকায় এখনও কি বাঁশ-কাঠের সাটারিং বেশি হয়, নাকি স্টিল প্রপ ও স্টিল ফর্মওয়ার্ক ব্যবহার করা হয়? কমেন্টে জানান।

Address

2nd Floor, Patenga High School Shopping Complex, North Patenga
Chittagong
4204

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when DesignOfy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share