Kutubdia Electric Supply , Kutubdia , Cox's Bazar.

Kutubdia Electric Supply , Kutubdia , Cox's Bazar. Electricity information

20/09/2024

আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য:
ডিজিটাল যুগে বিদ্যুৎ যেমন একটি মৌলিক অধিকারের দাবীদার, ঠিক তেমনি প্রাণঘাতী। দুর্যোগ চলাকালীন বিদ্যুতের জন্য অস্থিরতা প্রকাশ করবেন না। আপনার বিদ্যুৎ সংযোগটি আপনার বাড়ির আঙিনায় হলেও তার সোর্স অর্থাৎ যে স্থান থেকে সরবরাহ করা হয় সেটা ৫ কিমি থেকে ১০০ কি:মি: পর্যন্ত দূরবর্তী স্থান হতে পারে। আপনার এলাকার আবহাওয়া ভালো হলেও সোর্সের দিকে সমস্যা হতে পারে। কাজেই দূর্যোগ চলাকালীন বিদ্যুৎ পাওয়ার জন্য অস্থিরতা প্রকাশ না করে আমাদের সহযোগিতা করুন। আমরা আপনার আঙিনায় নিরাপত্তার সহিত বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। নিন্মলিখিত বিষয় গুলো মেনে চললে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ সচল করতে পারবো ইনশাআল্লাহ:

১) কোন ছেঁড়া তার চোখে পড়লে কেউ স্পর্শ করবেন না, তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে তথ্য দিন।

২) বিদ্যুৎ লাইনের উপর গাছ বা গাছের ডাল পালা বা অন্য কোন বস্তু দৃষ্টিগোচড় হলে অফিসে জানান। অভিযোগ কেন্দ্রগুলোর মোবাইল নাম্বার
01721771065

৩) ঝড়, বৃষ্টি, বজ্রপাত বা যে কোন সময় বৈদ্যুতিক খুঁটি বা টানা তারে হাত দিবেননা।

৪) মিটারের কভার তার আপনার টিনের চালে লেগে কেটে গিয়ে থাকলে অফিসে খবর দিন, নিজে হাত দিবেননা। কোন কভার তারে কাপড় শুকাতে দিবেননা।

৫) প্রাকৃতিক দুর্যোগে আমরা সবাই স্বেচ্ছাসেবক, যেকোনো কাজে বিদ্যুৎ কর্মীগন সহযোগিতা চাইলে সহযোগিতা করতে চেষ্টা করুন।

নির্দেশক্রমে
কর্তৃপক্ষ
কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ

Address

Kutubdia
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kutubdia Electric Supply , Kutubdia , Cox's Bazar. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category