Engineers sheba

Engineers  sheba বিল্ডিং এর যেকোনো তথ্য পেতে সকলে ইন্জিনিয়ারিং সেবা পেইজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ।

ছাদ ঢালাইয়ের হিসাব।১০০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের দৈর্ঘ্য...
22/03/2026

ছাদ ঢালাইয়ের হিসাব।
১০০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৪০ ফিট
এবং ছাদের প্রস্থ = ২৫ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি
তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৪০ X ২৫ = ১০০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৪০ X ২৫ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৪১৬.৬ বা ৪১৭ ঘনফিট/সিএফটি
আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৪১৭ X ১.৫ = ৬২৫.৫ বা ৬২৬ ঘনফিট/সিএফটি
সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭
সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৬২৬ X ১) ÷ ৭ = ৮৯.৪ বা ৯০ ঘনফিট/সিএফটি
= ৭২ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)
বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৬২৬ X ২) ÷ ৭ = ১৭৮.৮ বা ১৭৯ ঘনফিট/সিএফটি
খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৬২৬ X ৪) ÷ ৭ = ৩৫৭.৭ বা ৩৫৮ ঘনফিট/সিএফটি
= ৫২৭৯.৪ বা ৫২৭৯ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)
রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৪১৭ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ১৩৮৫.৬১ বা ১৩৮৬ কেজি
= ১.৩৮৬ টন
আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৪০ ফিট
এবং ছাদের প্রস্থ = ২৫ ফিট
আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে
৪০ ফিট এ মোট রডের পরিমান
= ৪০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৪৮০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৯৬+১
= ৯৭ পিস (প্রতি পিস ২৫ ফিট দৈর্ঘের)
= ২৪২৫ ফিট
২৫ ফিট এ মোট রডের পরিমান
= ২৫ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৬০+১
= ৬১ পিস (প্রতি পিস ৪০ ফিট দৈর্ঘের)
= ২৪৪০ ফিট
মোট রডের পরিমান = ২৪২৫ ফিট+ ২৪৪০ ফিট
= ৪৮৬৫ ফিট
রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)
মোট ওজন= ৪৮৬৫ X ০.২৭ কেজি
= ১৩১৩.৫৫ বা ১৩১৪ কেজি
= ১.৩১৪ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ১৩৭৯.৭ বা ১৩৮০ কেজি(৫% বাড়

30/05/2025

লিন্টেল ঢালাই দেওয়ার সময় সতর্ক থাকার চেষ্টা করবেন

29/05/2025

কলাম ছাড়া ঝুলন্ত বিম (Cantilever Beam) কত ফিট পর্যন্ত রাখা যায়?

ঝুলন্ত বা ক্যান্টিলিভার বিম হল এমন একটি বিম, যেটি এক প্রান্তে সংযুক্ত থাকে আর অন্য প্রান্ত থাকে মুক্ত। এটি ডিজাইন করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। কারণ অতিরিক্ত লোড পড়লে এই ধরনের বিমে ফাটল বা ভেঙে পড়ার ঝুঁকি থাকে।

তাহলে প্রশ্ন হচ্ছে — ক্যান্টিলিভার বিম কতটুকু ঝুলন্ত রাখা নিরাপদ?
এই প্রশ্নের উত্তর নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর:

বিমের প্রস্থ ও গভীরতা (Beam Size)

ব্যবহৃত কংক্রিট ও স্টিলের গ্রেড

লোডিং কন্ডিশন (Live Load ও Dead Load)

ডিজাইন কোড (যেমন: BNBC, ACI Code ইত্যাদি)

সাধারণ গাইডলাইন হিসেবে:

আরসিসি (RCC) ক্যান্টিলিভার বিম ৬ থেকে ৮ ফুট পর্যন্ত রাখা যায় ছোট-মাঝারি ভবনের জন্য।

বিশেষ Reinforcement ও ইঞ্জিনিয়ারিং ডিজাইনের মাধ্যমে ১০ থেকে ১২ ফুট পর্যন্ত নেয়া যায়, তবে সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে যদি যথাযথ ক্যালকুলেশন না থাকে।

নিরাপত্তার পরামর্শ:

যদি ক্যান্টিলিভার অংশ ৬ ফুটের বেশি হয়, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা Proper Design ও Structural Calculation করিয়ে নেওয়া উচিত।

অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে সর্বদা ডিজাইন কোড অনুসরণ করা উত্তম।

গাথুনী এবং প্লাস্টারের হিসাব (টাইমলাইনে রেখে দিন)১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।০৫” ওয়া...
27/05/2025

গাথুনী এবং প্লাস্টারের হিসাব (টাইমলাইনে রেখে দিন)
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet- 1kg

ফলো দিয়ে সাথে থাকুন।

27/05/2025

#ইটের গাথুনি #মসলা
# সিমেন্ট

08/05/2025

আপনারা যদি কেউ বিল্ডিং তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজে । আমরা কন্টাক্ট এর মাধ্যমে এই ধরনের কাজ করে থাকি

ছাদে ইলেকট্রিক পাইপ ওয়্যারিং কৌশল****************************************কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং করার জন্য আমাদের দেশে ...
13/03/2025

ছাদে ইলেকট্রিক পাইপ ওয়্যারিং কৌশল
****************************************
কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং করার জন্য আমাদের দেশে ছাদে পাইপ স্থাপন করা হয় । আর এই পাইপ স্থাপন করার আগে আমাদের ফেন লাইট ইত্যাদির পয়েন্ট স্থাপন করে পাইপ ওয়্যারিং করতে হয়। এই পোস্ট এ আমরা দেখবো এই পাইপ বসাতে হবে কি কি সতর্কতা মেনে কাজ করতে হয়।
১.ছাদের রড বাইন্ডিং-এর পর তার উপর দিয়ে কনসিল ওয়্যারিং এর জন্য পাইপ ফেললে ছাদ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে! রুফ-স্ল্যাবে কনসিল ওয়্যারিং করতে চাইলে টেকনিক্যালি ক্যালকুলেশন করে স্ল্যাব থিকনেস বাড়ানোর দরকার হয়!
*
২.বর্তমান সময়ের উন্নত মানের সিমেন্ট, উচ্চ-গ্রেডের রড ও আবহাওয়া জনিত তাপমাত্রার বৃদ্ধির কারনে ব্যবহৃত বিল্ডিং ম্যাটেরিয়ালস এর মধ্যে সমন্বয়ের গড়মিলের কারনে অনেক ছাদেই ফাটল দেখা দিচ্ছে!
*
৩. রুফ স্ল্যাবে আপনি যদি বেশি ওয়্যারিং পাইপ ফেলবেন, তার কনটিনিউটি ও ইউনিফরমিটি ক্ষতিগ্রস্ত হবে! ফলে টেনসাইল ও কমপ্রেসিভ ইলাসট্রিসিটির মধ্যে আনুপাতিক বৈষম্য ঘটবে! এর সঙ্গে যুক্ত হবে আবহাওয়া জনিত তাপমাত্রার প্রভাব!
আমরা জানি রিইনফোর্সমেন্ট (রডের) ও পিভিসি পাইপের উপাদানের আপেক্ষিক তাপ, স্থিতিস্থাপকতা সমমানের নয়! আর এইভাবে সৃষ্ট অভ্যন্তরীন পীড়নের কারনে ফাটল আসা খুবই স্বাভাবিক!
*
৪.এই ধরনের ফাটল ছাদ ঢালাই এর ৩ মাস পরও দেখা যেতে পারে আবার ১০ বছর পরও দেখা যেতে পারে!
*
৫. মূলত ছাদে একটা পাইপ ফেলার দরকার হয় যা শুধুমাত্র ফ্যানের জন্য। কিন্ত ইলেকট্রিশায়ানরা একটা দেওয়াল থেকে বিপরীত দেওয়ালে কানেকশান নিয়ে যাওয়ার সমস্ত পাইপ ছাদের মধ্যে দিয়ে নিয়ে যান। ফলে ছাদে পাইপের পরিমান বেড়ে যায়! এর ফলেই ঘটে বিপত্তি!
*
৬.ডি.বি. বক্স-এর কাছে যেখানে অনেক পাইপ এসে একসাথে মিলিত হয়, সেখানে বিপদের সম্ভাবনা সবথেকে বেশি। গোছা গোছা পাইপের কারনে, ফাটল এরকম জায়গা থেকে শুরু হয়, এবং এরপর পাইপের পথ বরাবর এগিয়ে চলে। যা ধীরে ধীরে স্ট্রাকচারাল ফেইলিউর এর দিকে ধাবিত হতে থাকে।
তাহলে কি করবেন?
**********************
১. ছাদের ক্ষেত্রে ফ্যান পয়েন্টের জন্য একটি মাত্র সরু পাইপ (হাফ ইঞ্চির থেকেও সরু মাপে যে পাইপটি পাওয়া যায়) ব্যবহার করতে হবে। এই পাইপটি একটি দেওয়াল থেকে ফ্যান হুক পর্যন্ত যাবে। পাইপটি ঘরের এক কর্নার থেকে ফ্যান পয়েন্ট পর্যন্ত প্লেস করবেন।
বিমের সমান্তরাল ভাবে পাইপ ফেলবেনা না! অপর দেওয়াল পর্যন্ত যাবে না। কখনোই কোনো পাইপের দ্বারা রুফ স্ল্যাব দিখন্ডিত করা যাবে না!
*
২.বাকী পাইপ মেশিন দিয়ে দেওয়াল কেটে পারাপার করবেন! কলাম থাকলে কলাম কাটবেন না!
*
৩.লিন্টলের উপর 3-ইঞ্চি অ্যাডিশনাল (রড বিহীন) ঢালাই করে তার মধ্যে দিয়ে কনসিল ওয়্যারিং-এর পাইপ নেওয়া সবথেকে যুক্তিযুক্ত!
*
৪.গ্রাউন্ড ফ্লোর-এর ক্ষেত্রে মেঝের রাফ ঢালাই-এর মধ্যে দিয়ে পাইপ পারাপার করতে পারেন!
*
৫.যেক্ষেত্রে ছাদে পাইপ ফেলা ছাড়া উপায় নেই, সেই ক্ষেত্রে রুফ-স্ল্যাব নয়, বিমের মধ্যে দিয়ে পাইপ ফেলুন! তবে রডের খাঁচার (স্টিরাপ) মধ্যে দিয়ে নয়, বাইরে দিয়ে বা কভারিং জোন দিয়ে পাইপ প্লেস করুন।
*
৬.কলাম স্ট্রাকচারে বড় স্প্যানের ক্ষেত্রে লোড বিয়ারিং বিমের মধ্যে দিয়ে পাইপ ফেলবেন না।
*
৭.যেসব স্ল্যাব ৩-ইঞ্চি পুরু সেসব ছাদে কোনো পাইপ ফেলবেন না! আর বাড়ীর শেষ ছাদে কোনো পাইপ ফেলবেন না।
*
৮.দেওয়ালে পাইপ ফিটিং করার পর প্লাস্টারিং (রেন্ডারিং) এর আগে প্রত্যেকটি দেওয়ালের ছবি তুলে রাখুন! পরে দেওয়ালে বিভিন্ন কারনে ফুটো করার সময় কনসিল পাইপের গতিপথ আপনার রেকর্ডে থাকবে! ভুলবসত ড্রিল মেসিনের ফলা কনসিল পাইপকে ফুটো করবে না!
*
৯.ইলেকট্রিশিয়ান বা রাজমিস্ত্রী তাদের কাজের সুবিধার জন্য আপনাকে নানা রকম বোঝাবে! এজন্য ইঞ্জিনিয়ার এর রক্ষনাবেক্ষনে কাজ করুন।
*
১০.ছাদের স্ট্রেন্থ এর কথা চিন্তা করলে, সবথেকে বুদ্ধিমানের কাজ হলো ক্যাপিং-ক্যাসিং ওয়্যারি করা! কিন্তু এই পদ্ধতি দৃষ্টিনন্দন নয়!
বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং তথ্য পেতে পেজ এ লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন ।

৩ রুমের একতলা বাড়ি নির্মাণ: খরচ মাত্র ৬ লাখ টাকায় – বিস্তারিত গাইডলাইনএকতলা বাড়ি নির্মাণ করা একটি চমৎকার এবং সাশ্রয়ী...
05/03/2025

৩ রুমের একতলা বাড়ি নির্মাণ: খরচ মাত্র ৬ লাখ টাকায় – বিস্তারিত গাইডলাইন

একতলা বাড়ি নির্মাণ করা একটি চমৎকার এবং সাশ্রয়ী উপায়, বিশেষত যখন বাজেট সীমিত থাকে। ৩ রুমের একতলা বাড়ি ৬ লাখ টাকার মধ্যে নির্মাণ করা সম্ভব, তবে সঠিক পরিকল্পনা, উপকরণ নির্বাচন এবং কার্যকর বাজেট ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে, আমরা ৩ রুমের একতলা বাড়ি নির্মাণের খরচ এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলি বিস্তারিতভাবে আলোচনা করব।

১. জমি নির্বাচন এবং অবস্থান

যেহেতু বাড়ি নির্মাণের খরচ জমির আয়তন এবং অবস্থানের ওপর নির্ভরশীল, তাই প্রথমেই সঠিক জমি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। সাধারণত, ৩ রুমের বাড়ির জন্য ১০০০-১৫০০ স্কয়ার ফিট জমি উপযুক্ত।

জমির দাম: গ্রামীণ বা শহরতলির এলাকায় জমির দাম কম হতে পারে, তবে শহরের মধ্যে জমির দাম বেশি। জমির খরচ হিসাব করে আপনার মোট বাজেট নির্ধারণ করুন।

২. বাড়ির ডিজাইন এবং আয়তন

৬ লাখ টাকার মধ্যে ৩ রুমের বাড়ি নির্মাণের জন্য আপনি সিম্পল এবং কার্যকর ডিজাইন বেছে নিতে পারেন। একতলা বাড়ির আয়তন সাধারণত ৫০০-৭০০ স্কয়ার ফিট হতে পারে। এতে তিনটি রুম (একটি মাস্টার বেডরুম, একটি সাধারণ বেডরুম, এবং একটি ডাইনিং/লিভিং রুম), একটি রান্নাঘর, একটি বাথরুম, এবং একটি ছোট কাঁচা উঠান থাকতে পারে।

বাড়ির ডিজাইন (নমুনা):

মাস্টার বেডরুম: ১২×১২ ফুট

সাধারণ বেডরুম: ১০×১০ ফুট

ডাইনিং/লিভিং রুম: ১২×১০ ফুট

রান্নাঘর: ৮×৮ ফুট

বাথরুম: ৫×৭ ফুট

৩. নির্মাণ উপকরণ নির্বাচন

নির্মাণ উপকরণের সঠিক নির্বাচন আপনাকে বাজেটের মধ্যে থাকার পাশাপাশি বাড়ির স্থায়িত্বও নিশ্চিত করবে। সাশ্রয়ী উপকরণ যেমন সিমেন্ট, ইট, বাঁশ, এবং টাইলস ব্যবহার করে ৬ লাখ টাকায় একটি ভাল বাড়ি নির্মাণ সম্ভব।

নির্মাণ উপকরণ:

ভিত্তি (Foundation): সাধারণ সিমেন্ট, বালি, ইট এবং খোয়া দিয়ে মজবুত ভিত্তি তৈরি করা হবে। এটি প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা খরচ হবে।

দেওয়াল: ইট এবং সিমেন্ট দিয়ে শক্তিশালী দেওয়াল নির্মাণ করা হবে। একতলা বাড়ির জন্য সাধারন ইট দেওয়াল খরচ ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা হতে পারে।

ছাদ: সিমেন্টের ছাদ বা পিসি ছাদ ব্যবহার করা হবে। এর খরচ প্রায় ১ লাখ টাকা হতে পারে।

ফ্লোরিং: সাধারণ সিমেন্টের ফিনিশিং বা সস্তা টাইলস ব্যবহার করা যেতে পারে। ফ্লোরিং খরচ প্রায় ২৫,০০০-৩৫,০০০ টাকা।

প্লাম্বিং এবং বৈদ্যুতিক কাজ:

প্লাম্বিং: পানির লাইন, ড্রেনেজ সিস্টেম, এবং বাথরুমের পাইপলাইন ইনস্টলেশনের জন্য প্রায় ২০,০০০-২৫,০০০ টাকা খরচ হতে পারে।

বৈদ্যুতিক কাজ: কেবল, সুইচ, বাল্ব ইত্যাদির জন্য আনুমানিক খরচ ২৫,০০০-৩০,০০০ টাকা হতে পারে।

৪. বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জা

একতলা বাড়ির অভ্যন্তরীণ ডিজাইন এবং সাজসজ্জা পরিকল্পনা আপনার বাজেটের মধ্যে রাখতে হবে, তবে বাড়িটি যেন আরামদায়ক ও সুন্দর হয়। সাশ্রয়ী কিন্তু কার্যকরী ডিজাইন ব্যবহার করুন।

অভ্যন্তরীণ ফিনিশিং:

পেইন্টিং: সাধারন ওয়াল পেইন্ট বা ডিজাইনার পেইন্ট ব্যবহার করা যেতে পারে। পেইন্টিং খরচ প্রায় ১৫,০০০-২০,০০০ টাকা হতে পারে।

আসবাবপত্র: সাধারন কাঠের বা ধাতব আসবাবপত্র, যেমন বিছানা, সোফা, টেবিল ইত্যাদি, বাজেটের মধ্যে রাখা যেতে পারে। এটি খরচ করবে আনুমানিক ২০,০০০-২৫,০০০ টাকা।

৫. খরচের সারণী (Approximate Breakdown)

৬. বাড়ির নির্মাণের ধাপসমূহ

ধাপ ১: জমি প্রস্তুতি: জমি প্রস্তুত করার জন্য খোঁড়াখুঁড়ি এবং সমান করা।

ধাপ ২: ভিত্তি ও কাঠামো: মজবুত ভিত্তি তৈরি এবং দেয়াল নির্মাণ।

ধাপ ৩: ছাদ নির্মাণ: ছাদ নির্মাণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা।

ধাপ ৪: ফ্লোরিং ও পেইন্টিং: টাইলস বা সিমেন্টের ফ্লোরিং এবং দেয়াল পেইন্ট করা।

ধাপ ৫: প্লাম্বিং ও বৈদ্যুতিক কাজ: পানির লাইন এবং বৈদ্যুতিক কাজ সম্পন্ন করা।

ধাপ ৬: আসবাবপত্র স্থাপন: আসবাবপত্র স্থাপন এবং অভ্যন্তরীণ সাজসজ্জা।

৭. উপসংহার

৬ লাখ টাকায় ৩ রুমের একতলা বাড়ি নির্মাণ সম্ভব, তবে সঠিক পরিকল্পনা এবং বাজেট ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাশ্রয়ী উপকরণ, কার্যকরী ডিজাইন এবং সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে পারলে আপনি খুব সহজেই একটি সুন্দর, আরামদায়ক, এবং টেকসই বাড়ি তৈরি করতে পারবেন। তবে, কিছু অতিরিক্ত সুবিধা বা উন্নত উপকরণের জন্য খরচ কিছুটা বাড়তে পারে। সুতরাং, আপনার বাজেট অনুযায়ী সঠিক পরিকল্পনা এবং উপকরণ নির্বাচন করা উচিত।

28/02/2025

R.C.C বীমের কাজে প্রয়োজনীয় মালামালের পরিমাণ হিসাব করি ...!!
এর রডের হিসাব নিয়ে অনেকে প্রশ্ন করেছেন...
আর একটু ক্লিয়ার করি...
প্রশ্ন ছিলো,
বীমের সাইজ = 8"×12"
লম্বা = 10'
আর ঢালাই কাজে মালামালের অনুপাত = 1:2:4 আর রড 2 %
এবার হিসাব করি,
R.C.C বীমের মোট কাজের পরিমান = 1×10'×8"×12"= 6.66 cft.
শুষ্ক আয়তন =(6.66×1.50)= 10 cft.
1.5 দ্বারা গুণ করার কারণ হলো ভেজা আয়তনের থেকে শুষ্ক আয়তন 1.5 গুণ বেশী।
রডের হিসাব বের করার নিয়ম :
(আয়তন×শতকরা হার×রডের একক ওজন)
সুতরাং
{10×(2÷100)×222}= 44.40 kg
সুতরাং রড প্রয়োজন 44.40 kg
এখানে,
আয়তন =10 cft
রডের একক ওজন = 2%
সুতরাং (2÷100)
এবং রডের একক ওজন = 222 kg/cft

সকলে জেনে রাখুন ,নিজের কাজে প্রয়োজন হবে!! #ছাদে_রড_বিছানোঃ**  ছাদে মেইন রড দেওয়া হয় শর্ট ডিরেকশন বরাবর অর্থাৎ যে পাশে...
22/02/2025

সকলে জেনে রাখুন ,নিজের কাজে প্রয়োজন হবে!!
#ছাদে_রড_বিছানোঃ
** ছাদে মেইন রড দেওয়া হয় শর্ট ডিরেকশন বরাবর অর্থাৎ যে পাশে দৈর্ঘ্য কম যে সেদিক বরাবর প্রথমে রড বিছাতে হবে। এর উপরে...
** বাইন্ডার রড দিতে হয় লং ডিরেকশন বরাবর অর্থাৎ যে পাশে দৈর্ঘ্য কম। মেইন রডের উপরে আড়াআড়ি বাইন্ডার বসবে।
** মেইন রড খাঁচার বাইরে অর্থাৎ উপরে-নিচে থাকে ।
** বাইন্ডার রড খাচার ভেতরে থাকে ।
#স্লাব_বা_ছাদের_ক্ষেত্রে_একটা_টপঃ
** স্লাবের প্রান্তে এক্সট্রা টপ এর পরিমান দেওয়া হয় L/4, স্ল্যাবের দৈর্ঘ্যের ৪ ভাগের ১ ভাগ
স্লাব বা ছাদের মাঝের সাপোর্টের পাশে এক্সট্রা টপের পরিমান দেওয়া হয় L/3
#স্লাব_বা_ছাদের_ক্ষেত্রে_ক্রাংক_এর_পরিমানঃ
* স্লাবের প্রান্তে ক্রাংক এর পরিমান দেওয়া হয় L/5, অর্থাৎ স্ল্যাব যদি ২০ ফিট হয় তাহলে ক্রাংক রড ৪ ফিট করে কাটতে হবে।
*স্লাব বা ছাদের মাঝের সাপোর্টের পাশে ক্রাংক এর পরিমান দেওয়া হয়। L/4।
বি:দ্র: কোথায় কি ব্যবহার করতে হবে তা সাধারনত ডিজাইনার নির্ধারন করে থাকেন। তবে ক্ষেত্রবিশেষে ডিজাইনে তথ্য দেওয়া না থাকলে এই নিয়মে ব্যবহার করবেন। বাস্তবে কাজ করার সময় কম-বেশি হতে পারে।

আর.সি.সি ঢালাইয়ের ক্ষেত্রে কোথায় কি পরিমাণ  # রড়ের কভারিং ব্যবহার করতে হবে আমরা অনেকেই তা জানি না । ফলে কাঠামোর সঠিক ঢাল...
20/02/2025

আর.সি.সি ঢালাইয়ের ক্ষেত্রে কোথায় কি পরিমাণ
# রড়ের কভারিং ব্যবহার করতে হবে আমরা অনেকেই তা জানি না । ফলে কাঠামোর সঠিক ঢালাই হয় না বিধায় কাঠামো দুর্বল হয় । এজন্য এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত । নিচে কোথায় এবং কখন কতটুকু # কংক্রিট এর কভার দিতে হবে তাতুলে ধরা হল :� # কভারিং :�ক) কভারিং ৩ ইঞ্চি : সরাসরি মাটির স্পর্শে থাকলে,
খ) কভারিং ২ ইঞ্চি : ১৬ এবং ১৮ মিলি রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত হলে,
গ) কভারিং ১.৫ ইঞ্চি : ৫ মিলি রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত হলে,
ঘ) কভারিং ১.৫ ইঞ্চি (স্ল্যাব , ওয়াল বা জয়েনট) : ১৪ এবং ১৮ মিলি রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত না হলে,
ঙ) কভারিং ০.৭৫ ইঞ্চি (স্ল্যাব , ওয়াল ) : ১১ মিলি বা এর চেয়ে চিকন রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত না হলে,
চ) কভারিং ১.৫ ইঞ্চি (বীম এবং কলাম ) : মূল রড, টাই বা শিয়ার রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত না হলে,�ছ) কভারিং ০.৭৫ ইঞ্চি (শেল বা ভাজ করা কংক্রিট কাঠামো) : ৬ মিলি বা এর চেয়ে মোটা রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত না হলে,
জ) কভারিং ০.৫ ইঞ্চি (শেল বা ভাজ করা কংক্রিট কাঠামো) : ৫ মিলি বা এর চেয়ে চিকন রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত না হলে,
ঝ) কভারিং ১ ইঞ্চি (শক্ত আনুভুমিক কাঠামোর উপরের কোন কাঠামো এবং আবহাওয়ার সাথে সংলগ্ন, মাটির স্পর্শে নয় ) : ৮ মিলি বা তার চেয়ে ছোট রড ব্যবহার হলে,
ঞ) কভারিং ২ ইঞ্চি (শক্ত আনুভুমিক কাঠামোর উপরের কোন কাঠামো এবং আবহাওয়ার সাথে সংলগ্ন, মাটির স্পর্শে নয় ) : ৯ মিলি বা এর চেয়ে বড় রড ব্যবহার হলে

Pilling work
11/02/2025

Pilling work

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineers sheba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share