NiR Engineering & Construction

  • Home
  • NiR Engineering & Construction

NiR Engineering & Construction Experienced Civil Engineer | Building Design | Quality Control | Architectural Plan

Cement grades indicate the 28-day compressive strength of cement.OPC 33, 43, and 53 grades are used based on the strengt...
23/11/2025

Cement grades indicate the 28-day compressive strength of cement.
OPC 33, 43, and 53 grades are used based on the strength requirement of the structure.
Choosing the right grade ensures durability, strength, and long-lasting performance on site.
Keep Information

25/10/2025

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
*
গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)
===================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক. বর্গমিটার হেরিং বোন বন্ডের

20/10/2025

🌿 আলহামদুলিল্লাহ 🌿কিছুদিন আগে আমি ও আমার অফিসের আরও দুইজন ইঞ্জিনিয়ার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে, “নীড় ইঞ্জিনিয়...
11/10/2025

🌿 আলহামদুলিল্লাহ 🌿
কিছুদিন আগে আমি ও আমার অফিসের আরও দুইজন ইঞ্জিনিয়ার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে, “নীড় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন”-এর সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছিল।
✨ আল্লাহ তায়ালার অশেষ রহমত, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা সবাই এখন সম্পূর্ণ সুস্থ।
আজ থেকে “নীড় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন” আবারও নতুন উদ্যমে কার্যক্রম শুরু করছে।
আপনাদের সহযোগিতা, বিশ্বাস ও প্রার্থনাই আমাদের শক্তি।
আল্লাহ তায়ালা যেন আমাদের কাজের মাধ্যমে আপনাদের সেবা করার তৌফিক দান করেন—এই কামনাই করি। 🤲
❤️ আপনাদের পাশে, আপনাদের সেবায় — নীড় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন।

01/10/2025

আমি ও আমার অফিসের আরও দুইজন ইঞ্জিনিয়ার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। এ কারণে অনির্দিষ্টকালের জন্য “নীড় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন”-এর সকল কার্যক্রম স্থগিত রাখা হলো।

আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি—আল্লাহ তায়ালা যেন আমাদের দ্রুত সুস্থতা দান করেন এবং আবারও আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক দেন।

22/09/2025

Tunnel Boring Machine (TBM)
Tunnel Engineering.

19/09/2025

Stair reinforcement.

ACI Code অনুযায়ী কলামে Tie Bar Spacing কিভাবে ঠিক করবেন?----------------------------------------------------------------...
06/09/2025

ACI Code অনুযায়ী কলামে Tie Bar Spacing কিভাবে ঠিক করবেন?
----------------------------------------------------------------------
Tie Bar (Lateral Tie) এর Spacing নির্ধারণে ACI Code কিছু শর্ত দিয়েছে। মনে রাখবেন, সবচেয়ে ছোট মানটাই গ্রহণযোগ্য Spacing।

🔹 তিনটি মূল শর্তঃ-
১। S ≤ 16 × Main Bar Dia
মূল Longitudinal Bar এর ব্যাসের 16 গুণের বেশি হবে না।
২। S ≤ 48 × Tie Bar Dia
Tie Bar এর ব্যাসের 48 গুণের বেশি হবে না।
৩। S ≤ Column-এর ন্যূনতম পার্শ্ব মাত্রা
কলামের সবচেয়ে ছোট দিকের মাপের বেশি হবে না।

Note:- ACI অনুযায়ী S ≤ 300 mm (12 inch) প্রযোজ্য।
Final Spacing = উপরের সব মানের মধ্যে সবচেয়ে ছোট।

🔹উদাহরণঃ- Column=300×450 mm, Main Bar=20 mm, Tie=10 mm
➡16×20 = 320 mm
➡ 48×10 = 480 mm
➡ Min Side = 300 mm
➡ ACI Code = 300 mm
সর্বোচ্চ Spacing = 300 mm

প্র্যাকটিক্যাল টিপসঃ-
১। Corner Bar সবসময় Tie দ্বারা ঘেরা থাকবে
২। Cross-Tie দিয়ে অভ্যন্তরীণ Bar গুলোও Cover করতে হবে
৩। Seismic Detailing হলে Spacing আরও ঘন হবে

টপিক: 1:1.5:3 অনুপাতে 100 CFT কংক্রিটের জন্য প্রয়োজনীয় মালামালের হিসাবপরিচিতি:কংক্রিটের মিশ্রণ অনুপাতে (Mix Ratio) নির্ভ...
29/08/2025

টপিক: 1:1.5:3 অনুপাতে 100 CFT কংক্রিটের জন্য প্রয়োজনীয় মালামালের হিসাব

পরিচিতি:
কংক্রিটের মিশ্রণ অনুপাতে (Mix Ratio) নির্ভুল হিসাব খুবই গুরুত্বপূর্ণ। 1:1.5:3 (Cement : Sand : Stone/Brick Chips) অনুপাতটি সাধারণত RCC কাজের জন্য ব্যবহৃত হয় (প্রায় M20 Strength এর কাছাকাছি)। এবার দেখি 100 CFT ঢালাইয়ের জন্য কতটুকু উপকরণ লাগবে।

ধাপ–1: Dry Volume বের করা:
1. Wet Volume = 100 CFT
2. Dry Volume Factor ≈ 1.54
3. Dry Volume = 100 × 1.54 = 154 CFT

ধাপ–2: মোট অনুপাতের যোগফল:
1. 1 : 1.5 : 3 → যোগফল = 5.5

ধাপ–3: প্রতিটি উপাদানের পরিমাণ:
1. Cement = (154/5.5)×1 = 28 CFT
2. Sand = (154/5.5)×1.5 = 42 CFT
3. Stone/Brick Chips = (154/5.5)×3 = 84 CFT

সিমেন্টের ব্যাগ হিসাব:
1. ১ ব্যাগ সিমেন্টের ভলিউম ≈ 1.25 CFT
2. ব্যাগ সংখ্যা = 28 CFT/1.25CFT = 22.4 ≈ 23 ব্যাগ

চূড়ান্ত সারাংশ (Basic হিসাব):
1. Cement: ≈ 23 bag
2. Sand: 42 CFT
3. Stone/Brick Chips: 84 CFT
4. পানি (W/C Ratio 0.45–0.50): 510–575 Liter (23 ব্যাগের জন্য)

সাইট অ্যাডজাস্টমেন্ট (Recommended):
1. Sand Bulking (ভেজা বালিতে 15–30%): 42 CFT × 1.20 ≈ 50 CFT
2. Stone/Chips Wastage 5%: 84 CFT × 1.05 ≈ 88 CFT
3. Extra Cement Buffer: +1 bag

নোট:
1. এই মিক্স সাধারণত M20 গ্রেডের কাছাকাছি, তবে ল্যাব টেস্ট ছাড়া সঠিক গ্রেড নির্ধারণ করা যাবে না।
2. সাইটে Aggregate পরিষ্কার রাখতে হবে এবং Workability অনুযায়ী পানি সমন্বয় করতে হবে।
3. প্রয়োজনে Admixture ব্যবহার করে পানি কমানো যায়।

10/08/2025

At Nir Engineering & Construction, we don’t just build structures — we build trust. From planning to project completion, we ensure quality, safety, and excellence in every step. 🏗️✨

📞 Call Us: +880 1817053011
📧 Email: [email protected]
🌐 Website: www.probuilddynamics.com
📍 Visit Us: Room 103,Ground Floor, FTC City Centre, Feni Road, Daganbhuiyan, Feni

✅ Let’s build your dream project together!

09/08/2025

ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি চেক করতে হবেঃ-
-----------------------------------------------------------------------
🔹ফর্মওয়ার্ক ও সেন্টারিং

১। ছাদের শাটারিং (formwork) শক্তভাবে বসানো হয়েছে কিনা
২। নিচে সেন্টারিং এর পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হয়েছে কিনা
৩। ফাঁকফোকর বা লিকেজ আছে কি না

🔹 রডের ফিটিং ও টাইং

১। ডিজাইন অনুযায়ী রড বসানো হয়েছে কিনা (Structural Drawing অনুযায়ী)
২। Top bar, bottom bar, crank bar, distribution bar ঠিক আছে কিনা
৩। কাভার ব্লক বসানো হয়েছে কিনা (সাধারণত ১৮-২৫ মিমি)
৪। রডে মরিচা থাকলে তা পরিষ্কার করা হয়েছে কিনা

🔹ইলেকট্রিক ও পাইপলাইন চেক

১৷ বৈদ্যুতিক কনডুইট (electrical conduit) ঠিকভাবে বসানো হয়েছে কিনা
২। পানির পাইপ বা অন্য যন্ত্রাংশ বসানো হয়ে গেছে কিনা

🔹লেভেলিং ও স্লোপ

১। ছাদে সঠিক লেভেল রাখা হয়েছে কিনা
২। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ঢাল (slope) ঠিকভাবে রাখা হয়েছে কিনা

🔹মশলা প্রস্তুতির ব্যবস্থা

১। কংক্রিটের অনুপাত ঠিক আছে কিনা (যেমন = 1:2:4, 1:1.5:3)
২। কংক্রিট মেশানোর জন্য পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট, বালি, পাথর, পানি প্রস্তুত আছে কিনা
৩। মিক্সার মেশিন ও লেবার ঠিক আছে কিনা।

🔹ভাইব্রেটর ও কারেন্ট

১। কংক্রিট ঢালাইয়ের সময় air gap দূর করতে ভাইব্রেটর প্রস্তুত আছে কিনা​ (সম্ভব হলে ডিজেল ভাইব্রেটর মেশিন রাখবেন)
​২। কারেন্ট ও পানির ব্যবস্থা নিশ্চিত করা।

🔹আবহাওয়ার অবস্থা

১। বৃষ্টি হলে ছাদ ঢেকে রাখার ব্যবস্থা আছে কিনা (যেমন:পলিথিন, ত্রিপাল)।
২। খুব বেশি গরম হলে ঢালাইয়ের পর পানি দেওয়ার প্ল্যান।

🔹টিম প্রস্তুত আছে কিনা

১৷ ঢালাই শুরু হলে একটানা কাজ করার জন্য লেবার, মিস্ত্রি, হেলপার প্রস্তুত।
২। Supervisor বা অভিজ্ঞ ব্যক্তি উপস্থিত আছেন কিনা।

🔹অতিরিক্ত টিপস:

১। সম্ভব হলে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার দ্বারা চেক করে নিবেন।
২। ঢালাইয়ের পর অন্তত ৭ দিন ধরে প্রতিদিন পানি দিতে হবে (curing)।
৩। ঢালাইয়ের সময় “joint” যেন না পড়ে, সেজন্য একটানা ঢালাই করুন।
​৪। শ্রমিকদের জন্য সেফটির ব্যবস্থা করুন।

Address

FTC Daganbhuiyn City Center, Ground Floor, Room No#103

3920

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when NiR Engineering & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NiR Engineering & Construction:

  • Want your business to be the top-listed Engineering Company?

Share