Plans)
২.১ আইইএবি এর লক্ষ্য ও উদ্দেশ্য (IEAB's Goals and Objectives)
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বর্ণিত হলোঃ-
২.১.১ প্রকৌশলীদের মধ্যে সুসম্পর্ক এবং বন্ধন গড়ে গড়ে তোলা। মোট কথা, শিল্প / প্রাইভেট / বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের এবং প্রকৌশলী উদ্যোক্তাদের একটি প্রকৌশলী পরিবার হিসেবে গড়ে তোলা ।
২.১.২ বাংলাদেশর বেকার প্রকৌ
শলীদের চাকুরির ক্ষেত্রে সহযোগিতা করা এবং সম-অধিকার নিশ্চিত করা। চাকুরীক্ষেত্রে সহযোগীতা করতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে আন্তঃসম্পর্ক / লিয়াজো স্থাপন করা ।
২.১.৩ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) এর কোন সদস্য কিংবা সদস্যের পরিবার বড় কোন ধরনের অসুস্থ হইলে আইইএবি এর কল্যাণ ফান্ড হতে আর্থিক ও মানবিক সাহায্য প্রদান করা।
২.১.৪ শিল্প প্রতিষ্ঠান ও প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের নিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকি ও দূর্ঘটনায় চিকিৎসা ব্যয় ইত্যাদি একটি নীতিমালাতে নিয়ে আসা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া । আইইএবি এর কল্যাণ ফান্ড হইতে পূনর্বাসনে সহযোগীতা করা ।
২.১.৫ শিল্প / প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের নিয়োগ, চাকুরিচ্যুত একটি নীতিমালাতে নিয়ে আসা । সরকারী পদক্ষেপের মাধ্যমে নীতিমালা আইনে পরিণত করে বাস্তবায়ন করা ।
২.১.৬ শিল্প / প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের গ্রাচ্যুয়েটি, প্রফিডেন্ট ফান্ড, গ্রুপ ইসুরেন্স ও পেনশন এর আওতায় নিয়ে আসা । চিকিৎসা ভ্রাতা সহ বিভিন্ন ভ্রাতা ও সুবিধাদি নীতিমালার আওতায় নিয়ে আসা এবং কর্মক্ষেত্রে আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া।
২.১.৭ শিল্প / প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের সকল ন্যায়্য দাবী সরকারের যথাযত কর্তৃপক্ষে কাছে তুলে ধরা। নীতিমালাতে নিয়ে আসা এবং বাস্তবায়ন করা।
২.১.৮ বিশ্বের বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর সাথে
আন্তঃসম্পর্ক স্থাপনের মাধ্যমে দ্বিপক্ষীয় চুক্তি করে বিশ্বের সাথে তাল মিলিয়ে আইইএবি এর সদস্যদের প্রকৌশল ও প্রযুক্তি জ্ঞানে সাম্যবস্থান বজায় রাখা এবং বিশ্বের বিভিন্ন শিল্প / প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ তৈরী করা ।
২.১.৯ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান / গবেষণা প্রতিষ্ঠানের ল্যাব ব্যবহার করতে ও প্রযুক্তি জ্ঞান শেয়ার করতে দ্বিপক্ষীয় চুক্তি করা।
২.১.১০ আন্ত-দেশীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের মধ্যে কারিগরি জ্ঞান, অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ সৃষ্টি করা।
২.১.১১ আইইএবি এর সদস্যদের প্রকৌশল ও প্রযুক্তি সম্পর্কিত আধুনিক তথ্য এবং জ্ঞান বিস্তারের লক্ষ্যে ইঞ্জিনিয়ারিং অনুশীলন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করা ।
২.১.১২ প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি করা এবং বেকারত্ব দূরীকরণের জন্য বেকার / নতুনদের জন্য প্রতিটি বিভাগে বাস্তব সম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা ।
২.১.১৩ সরকারী শিক্ষা প্রতিষ্ঠান / বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি বৈষম্য ও আসন সংকট সমস্যা দূরীকরণে ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান / বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বর্ধিতকরণ অথবা এই সমস্যা দূরীকরণে আরো বেশী সরকারী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সরকারের কাছে জোড় দাবী তোলে ধরা।
২.১.১৪ বাংলাদেশের সকল সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করা এবং রাষ্ট্রের সকল আইন আর্দশ মেনে সংগঠন পরিচালনা করা করা।
২.১.১৫ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) কখনো ব্যাক্তি সার্থে ব্যবহার হবে না এবং আইইএবি সর্বদা একটি প্রকৌশল পেশাজীবি, স্বেচ্ছাসেবী, সেবা ও কল্যাণমূলক সংগঠন হিসাবে পরিচালিত হইবে।
২.১.১৬ শিল্প প্রতিষ্ঠান সমূহে International Labour Organization (ILO) কর্তৃক অনুমোদিত National Labour policy and (ILO) Labour Act সমূহ বাস্তবায়ন নিশ্চিত করা।
২.১.১৭ শিল্প প্রতিষ্ঠান কর্তৃক কর্মক্ষেত্রে National Occupation Safely and Health (NOSH) Policy এর প্রয়োগ নিশ্চিত করা।
২.১.১৮ সকল শিল্প প্রতিষ্ঠানে নবীন প্রকৌশলীদের ৬ মাসের শিক্ষানবিশ সময়কালে সংশিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক যথা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রকৌশলী / জনশক্তি গড়ে তুলতে সংশিষ্ট প্রতিষ্ঠানকে বাধ্য করা এবং আইইএবি এর পক্ষ্য থেকে স্ব-প্রযুক্তির প্রশিক্ষণ ব্যবস্থা করা।
২.১.১৯ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ সংগঠন।
২.২ আইইএবি এর ভবিষৎ পরিকল্পনা (IEAB's Future Plans)
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) এর প্রাথমিক ভবিষৎ পরিকল্পনাগুলো নিন্মে বর্ণিত হলোঃ-
২.২.১ বড় পরিসরে আইইএবি এর নিজস্ব কেন্দ্রীয় কার্যালয় / কেন্দ্রীয় দপ্তর স্থাপন করা।
২.২.২ আইইএবি এর প্রতিটি সাংগঠনিক বিভাগে নিজস্ব বিভাগীয় কার্যালয় / বিভাগীয় দপ্তর স্থাপন করা।
২.২.৩ প্রতিটি বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ট্রেনিং ইন্টিটিউট স্থাপন করা।
২.২.৪ আইইএবি এর নিজস্ব পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা।
২.২.৫ আইইএবি এর নিজস্ব বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয় স্থাপন করা।
২.২.৬ আইইএবি এর নিজস্ব রিসার্চ, ইনোভেশন ল্যাব / ইনস্টিটিউট স্থাপন করা।
২.২.৭ আইইএবি এর নিজস্ব লাইভ টিভি চ্যানেল এবং এফ. এম বেতার / এফ. এম রেডিও ষ্টেশন স্থাপন করা । বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা, রিসার্চ, ইনোভেশন নিয়ে এবং এন্ট্রেপ্রেনিউর ক্রিয়েশন করতে এই চ্যানেল / রেডিও কাজ করবে / অনুষ্ঠান প্রচার করবে।
২.২.৮- আইইএবি এর নিজস্ব জাতীয় প্রত্রিকা / অনলাইন প্রত্রিকা / নিজস্ব পোর্টাল এবং জব পোর্টাল স্থাপন করা।
২.২.৯ ভবিষতে প্রতিটি পোর্টালের জন্য আলাদা আলাদা ওয়েভ সাইট চালু করা ।
২.২.১০ ক্ষূদ্র ও কুটির শিল্প এবং আইটি ইন্ডাস্ট্রি / আইটি প্রতিষ্ঠান স্থাপন করা।