02/07/2026
আপনার অফার যে কারো জন্য না, সেটা বুঝতে পারাই সবচেয়ে বড় marketing insight।
অনেক ব্যবসায়ী আতঙ্কে থাকেন। ভাবেন, সবাইকে target করতে হবে। সবার জন্য product বানাতে হবে। নাহলে business চলবে না।
কিন্তু বাস্তবতা উল্টো।
যখন আপনি সবার জন্য হন, তখন আপনি কারো জন্যই special না। আপনার message পানসে হয়ে যায়। দামি customer আপনার দিকে ফিরেও তাকায় না, আর cheap customer শুধু discount চায়।
ধরুন, আপনি premium leather bag বানান। আপনার ideal customer হচ্ছেন সেই মানুষটা, যে craftsmanship বোঝে। যে দাম দেখে না, details দেখে। এখন আপনি যদি সবাইকে ধরতে গিয়ে cheap synthetic bag-এর দামে বিক্রি করতে যান, তাহলে সেই real customer আপনাকে serious নেবেন না। আর cheap customer synthetic-এই চাইবে, leather-এ না।
তাই positioning-এর প্রথম ধাপই হচ্ছে exclusion।
সাহস করে বলে ফেলুন, "এই product তাদের জন্য, যারা X বিশ্বাস করে।" X হচ্ছে আপনার গভীর বিশ্বাস বা unique mechanism। যারা X-এ বিশ্বাস করে না, তাদের politely reject করুন। এটা arrogance না, এটা clarity।
এর payoff কী?
আপনার marketing suddenly সহজ হয়ে যায়। আপনার customer automatically filter হয়ে আসে। যারা আসে, তারা দরদাম করে না, বরং বলে, "অবশেষে কেউ তো বুঝলো!"
আজই বসুন। একটা কাগজ নিন। লিখুন, "আমার product কার জন্য না?" সেই list যত clear হবে, আপনার growth তত sharp হবে।