27/05/2026
ঈদে গ্রামের বাড়ি যাচ্ছেন আর সেখানে যদি লোড-শেডিং অনেক বেশী হয়ে থাকে বা আপনি যদি নিরবিছিন্ন বিদ্যুৎ এর সাপ্লাই পেতে চান তাহলে ট্র্যাডিশনাল IPS ব্যাবহার না করে সোলার সিস্টেম লাগিয়ে নিন এবং নিশ্চিন্তে থাকুন।
পল্লী বিদ্যুৎ এর একটি হিসাব ধরি,
যদি আপনার বাসায় মাসে বিদ্যুৎ বিল আসে ৭৫০ থেকে ১০০০ টাকা, এবং প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭.২০ টাকা হলে, মাসে আপনার বিদ্যুৎ ব্যবহার প্রায়:
৭৫০ ÷ ৭.২০ ≈ ১০৪ ইউনিট (kWh)
মাসে ১০৪ ইউনিট ব্যবহারের মানে দিনে প্রায়:
১০৪ ÷ ৩০ ≈ ৩.৪৭ ইউনিট (kWh/day)
অর্থাৎ দিনে প্রায় ৩৫০০ ওয়াটআওয়ার বিদ্যুৎ প্রয়োজন। ভবিষ্যতের কথা চিন্তা করে সেটআপটি আরেক্টু বড় অর্থাৎ জেনারেশন ক্যাপাসিটি একটু বড় নেয়া বুদ্ধিমানের কাজ হবে।
প্রতিদিন এই ৩.৫ ইউনিট নিজের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে কতগুলি বা কোন ক্যাপাসিটির সোলার প্যানেল লাগবে চলুন সেটই বের করি-
সানলাইট: ৬-৮ ঘণ্টা
পারফরম্যান্স: ৭০%
প্রতিদিন ৩৫০০ Wh (৩.৫ ইউনিট) পাওয়ার জেনারেট করতে প্রয়োজন: ৩৫০০/ 8x0.7= ৬২৫ Watt এর ১ টি প্যানেল কিন্তু এই এক প্যানেলে কভার হবেনা যদি মেঘলা আকাশ বা রোদ কম থাকে সেই বিবেচনায়।
তাই তবে মেঘলা আকাশ এবং বৃষ্টির দিনের কথা মাথায় রেখে ১০০০/১২০০ ওয়াটের সিস্টেম তৈরি করলে গ্রিড থেকে বিদ্যুৎ প্রায় না নিয়েই সব কিছু স্মুথলি চালানো যাবে তাই ৫০০ ওয়াটের এর ২ টি প্যানেল বা ৬২০/৬২৫ ওয়াটের ২ টি প্যানেল বেস্ট হবে। এক্ষেত্রে এই সোলার বিদ্যুৎ প্ল্যান্টের প্রতিদিন উৎপাদন ক্যাপাসিটি হবে 4.5-6KWh যা আমাদের চাহিদার থেকেও কিছুটা অতিরিক্ত তাই মেঘলা বা বৃষ্টির দিনেও তেমন সমস্যা হবেনা এছাড়াও কিছু অতিরিক্ত লোড যুক্ত হলেও সমস্যা হবেনা। তবে রাতে বেশী সময় ব্যাকআপ চাইলে ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে হবে যা আপনার প্রয়োজন অনুসারে করে নিতে পারেন।
এই সিস্টেমে আপনি যা যা চালাতে পারবেন:
- ফ্যান ৩টি (৮ ঘণ্টা)
- এলইডি লাইট ৬-৮টি
- মোবাইল চার্জার, টিভি, রাউটার
- দিনে ছোট ফ্রিজ
- একটি ল্যাপটপ