Grow Up Skill

  • Home
  • Grow Up Skill

Grow Up Skill Welcome to our page "GrowUp Skill". We hope, You all are real programming lover. Please con

কোন এক ঝড়ের রাতে ----হটাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ক্রোম(Chrome) ব্যবহারকারীর চোখে পরলো এই দৃশ্যটি যদিও এটি শু...
26/01/2022

কোন এক ঝড়ের রাতে ----
হটাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ক্রোম(Chrome) ব্যবহারকারীর চোখে পরলো এই দৃশ্যটি যদিও এটি শুধু দৃশ্য নয়;একটি গেম। "T-rex" হ্যাঁ, নাম না জানলেও গেমটি হইতবা বহুবার খেলেছেন ,৫০০....৬০০....৭০০০....১০০০ এর চেয়ে বেশী দূর অথবা স্কোর করা বোধয় আপনার কাছে অসম্ভব বলে মনে হতে পারে । তবুও আপনি বার বার চেষ্টা করেছেন গেমটির শেষ অব্দি যাওয়ার। কিন্তু🖐️গেমটির নির্মাতা এডওয়ার্ড জাং আপনার সঙ্গে বিনা কারণে আড়ি করে এমন কমপ্লেক্স কোডিং দিয়ে গেমটি নির্মাণ করেছে যাতে আপনার গেমটি শেষ করতে সময় লাগবে -
১৭ মিলিয়ান বছর অর্থাৎ ১,৭০০০০০০ বছর ...!!
*বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারেন*😚😚

 #সাইবার নিরাপত্তা সূচকে প্রথমবারের মতো ভারতকে পেছনে ফেলল বাংলাদেশজাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে...
24/08/2021

#সাইবার নিরাপত্তা সূচকে প্রথমবারের মতো ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কেবল ভারতের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। এবার ভারতকেও ছাড়িয়ে গেল। গত তালিকায় ৬৫তম স্থান থেকে এক লাফে ৩৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে ভারত আছে ঠিক পরেই, ৩৯ নম্বরে।

Join Our Youtube Channel...Don't forget to subscribe our channel.Channel Link: 👇👇
29/04/2020

Join Our Youtube Channel...
Don't forget to subscribe our channel.
Channel Link: 👇👇

Hello Friends, Welcome to My channel "GrowUp Skill". I created this channel with the aim to help you to learn Website Design & development, blogging, Digital...

25/04/2020
24/04/2020

#প্রোগ্রামিং_শিখলেই_চোখ_বন্ধ_করে_টাকা_আয়_করা_যায়??

বিস্তারিত জানতে...
নিয়মিত প্রোগ্রমিং কন্টেস্ট ও নতুন নতুন টেকনোলজির সাথে আপডেট থেকে আমাদের সাথেই থাকুন-

 #প্রোগ্রামিং_নিয়ে_জনসাধারণের_মাঝে_কী_কী_ভুল_ধারণা_আছে?আসলে প্রশ্নটা খুবই সময়োপযগী। আমি নিজেই অনেক বার এমন প্রশ্নের সম্ম...
23/04/2020

#প্রোগ্রামিং_নিয়ে_জনসাধারণের_মাঝে_কী_কী_ভুল_ধারণা_আছে?

আসলে প্রশ্নটা খুবই সময়োপযগী। আমি নিজেই অনেক বার এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি। অনেক সময় যারা কম্পিউটার সায়েন্স সম্পর্কে জানেন না অথবা নতুন প্রোগ্রামিং সম্পর্কে জানা শুরু করেছেন তাদের মধ্যে এই ভুল ধারনাগুলো আরও প্রকট।

ভুল ধরনা তো অনেক ধরনের হতে পারে। একটি হতে পারে আপনি শুরু করতে চাচ্ছেন প্রোগ্রামিং সেই দিক থেকে ভুল ধরনা আবার হতে পারে অন্য কোন ব্যক্তির ভুল ধারনা যে, প্রোগ্রামিং করে না বা শিখতে চায় না। আমি চেষ্টা করব প্রচলিত কিছু ভুল ধারনা যা এই দুই শ্রেণীর মধ্যেই বিদ্যমান।

এখন আসি আসল কথায়....

#প্রোগ্রামিং যে কেউই শিখতে পারে??

দিন দিন প্রোগ্রামিং ভাষাগুলো প্রায় নেচারাল ল্যাঙ্গুয়েজের মতো সোজা হয়ে যাচ্ছে। এর ফলে অনেকেই ভাবে প্রোগ্রামিং সবার দ্বারাই পসিবল, এই ধারণা কিন্তু একদমই সঠিক নয়। ম্যাক্সিমাম শিক্ষার্থী ফান্ডমেন্টাল শেষ করতে পারলেও এডভান্স লেভেল পর্যন্ত পৌঁছানো অনেকের পক্ষেই সম্ভব হয়না, এর কারণ হতে পারে তার কমপ্লেক্স লজিক তৈরির অক্ষমতা, গাইডেন্স/রিসোর্সের অভাব কিংবা ইচ্ছাশক্তির অভাব।

#প্রোগ্রামিং শুধু জিনিয়াসদের জন্য??

‘প্রোগ্রামিং সবার দ্বারা হয়’ এটা যেমন ভুল, তেমনি ‘এটি শুধু জিনিয়াসদের দ্বারা পসিবল’ তাও কিন্তু ভুল। আপনার প্রয়োজন ইচ্ছাশক্তি এবং লেগে থাকার মতো ধৈর্য্য। প্রোগ্রামিং এ দক্ষ হতে বছরের পর বছর লেগে যেতে পারে। এমনকি দক্ষ হওয়ার পরেও নিত্যনতুন অভূতপূর্ব সব টার্ম-এর মুখোমুখি হতে হবে। তাই কনসিসটেন্সি এখানে অনেক বড় একটা ফ্যাক্টর।

#প্রোগ্রামিং মানেই হাই-লেভেল ম্যাথম্যাটিকস??

যদিও under the hood প্রোগ্রামিং মানেই ম্যাথম্যাটিকস, তবুও কোডিং মানে বসে বসে ম্যাথ ফরমুলা লেখা নয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর বেশিরভাগ অ্যাপ্লিকেশনে অ্যাডভান্সড ম্যাথম্যাটিকস-এর তেমন কোনো প্রত্যক্ষ ব্যবহার নেই। কতটুকু ম্যাথমেটিক্যাল জ্ঞান লাগবে তার অনেকটাই নির্ভর করে শিক্ষার্থী কোন বিষয়ের উপর আগ্রহী। উদাহরণস্বরূপ, ওয়েব ডেভেলপমেন্টে ম্যাথমেটিক্যাল লজিক খুবই কম, কিন্তু গেম ডেভেলপমেন্ট বা ডাটা হ্যান্ডেলিং রিলেটেড কাজে ম্যাথের প্রয়োজন অনেক বেশি।

ম্যাথম্যাটিকাল জটিলতা কমানোর জন্য অনেক লাইব্রেরি আছে, যেগুলো আপনার কাজকে একদম সোজা করে দিতে পারে।

#প্রোগ্রামার হতে হলে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হবে??

এই ধারনাটিও আমার মনে হয় খুবই কমন। আমার পরিচিত অনেক বড় বড় প্রোগ্রামার আছে যাদের এডুকেশনাল ব্যকগ্রাউন্ড ক্যামিস্ট্রি, ফিজিক্স, এমনকি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, কেউ কেউ ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছায়ইনি। তবুও তারা কিন্তু বেশ ভালোভাবেই নিজেদের ক্যারিয়ার গড়েছেন। প্রোগ্রামিং জগতে এমন কোনো জিনিসই নেই যা আপনি বাসায় বসে শিখতে পারবেননা। শুধু একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন হলেই শুরু করা যায় প্রোগ্রামিং শেখা, প্রয়োজন ইচ্ছাশক্তির।

#প্রোগ্রামিং শিখলেই চোখ বন্ধ করে টাকা আয় করা যায়??

এটা আরেকটা কমন ভুল ধারনা। প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন অনেক বেশি। শুধুমাত্র টপ এবং ফ্রেশ টেকনোলোজির সাথে তাল মিলিয়ে চলা প্রোগ্রামার এবং টাইম ও মেমরি এফিশিয়েন্ট প্রোগ্রামিং এ দক্ষ হলেই ভালো বেতনের চাকুরী বা ভালো ফ্রিল্যান্স ক্যারিয়ার গড়া সম্ভব।

#প্রোগ্রামিং = হ্যাকিং??

একদমই ভুল! শুধু প্রোগ্রামিং শিখে হ্যাকিং এর কিছুই বোঝা যাবেনা। এর জন্য প্রয়োজন ডিভাইস, ইন্টারনেট এবং ওয়েব সিকিউরিটির উপর গভীর জ্ঞান। তাছাড়া হ্যাকিং মানেই যে বসে বসে স্ক্রিপ্ট তৈরি করা তাও কিন্তু নয়, এর বেশ কিছু ফর্ম, অর্থাৎ রূপভেদ আছে।

 ্রোগ্রামার_হবার_১০টি_স্টেপ:স্টেপ-১::পাঁচটা বেসিক জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে- variable, if-else, array, for ...
22/04/2020

্রোগ্রামার_হবার_১০টি_স্টেপ:

স্টেপ-১::

পাঁচটা বেসিক জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে- variable, if-else, array, for loop এবং function। আরো বেশি শিখার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। পাইথন, জাভা, C++, জাভাস্ক্রিপ্ট, C # বা অন্য যে কোন একটা।

স্টেপ-২:

প্রোগ্রাম চলার সময় বিভিন্ন তথ্য বা ডাটা কিভাবে রাখতে হবে সেটা বুঝার জন্য কয়েকটা ডাটা স্ট্রাকচার (data structure) শিখতে হবে। তার মধ্যে হ্যাশ টেবিল (hash table) বা ডিকশনারি মাস্ট শিখতে হবে। তারপরে Stack এবং Queue সম্পর্কে কিছু আইডিয়া নিতে হবে। বেশি তেল থাকলে linked list, Tree নিয়ে গুতাগুতি করতে পারেন।

স্টেপ-৩:::

একটা array এর মধ্যে নির্দিষ্ট কোন একটা উপাদান খুঁজে বের করা পদ্ধতিতে বলা হয় search। মিনিমাম linear search এবং binary search এর কোড নিজ হাতে লিখে প্রাকটিস করতে হবে।

একটা array এর উপাদানগুলিকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোর পদ্ধতিকে প্রোগ্রামিং এর ভাষায় sorting বলে। কমপক্ষে bubble sort নিজ হাতে প্রোগ্রামিং করতে পারতে হবে। অন্যসব sorting যেমন, merge sort, selection sort, insertion sort নিজে নিজে প্রোগ্রামিং করতে পারলে আপনি এগিয়ে যাবেন।

স্টেপ-৪:::

কোন একটা সফটওয়্যার এপ্লিকেশনের ডাটা দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করার জন্য ডাটাবেস ব্যবহার করা হয়। ডাটাবেস গুলার মধ্যে Microsoft SQL এবং MySQL জনপ্রিয়। এই দুইটার যেকোনো একটাতে কিভাবে ডাটা রাখতে হয়, বের করে আনতে হয় সেটা জানতে হবে। আরো একটু বেশি জানতে চাইলে, কোন একটা স্কুলের বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদের নাম, সাবজেক্ট, পরীক্ষার নম্বর সহ যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য ডাটাবেসে কি কি টেবিল লাগবে সেটা শিখতে হবে।

স্টেপ-৫::

প্রোগ্রামিং কনসেপ্ট সম্পর্কে ধারনা থাকতে হবে। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে Object Oriented Programming যেটাকে সংক্ষেপে OOP বলা হয়। OOP তে প্রোগ্রাম এর বিভিন্ন জিনিসকে বাস্তব দুনিয়ার বস্তু বা অবজেক্ট হিসেবে চিন্তা করা হয়। OOP এর তিনটা প্রধান অংশ- Inheritance, Encapsulation এবং Polymorphism সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে।

স্টেপ-৬:

আপনাকে নিজে নিজে প্রোগ্রামিং করতে হবে। দরকার হইলে গুগলে সার্চ দিয়ে কোন ওয়েবসাইট থেকে দেখে দেখে টাইপ করবেন তারপরেও নিজে নিজে প্রোগ্রামিং করতে হবে। ছোট ছোট প্রোগ্রাম দিয়ে শুরু করতে হবে। যেমন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ দিলে সেটার ক্ষেত্রফল বের করে দিতে পারে এমন প্রোগ্রাম। তবে প্রোগ্রামার হইতে হইলে আপনাকে fibonacchi series বের করার একাধিক পদ্ধতি জানতেই হবে। আরো কিছু দিন পরে ক্যালকুলেটর বানানোর প্রোগ্রাম নিজে নিজে পারতে হবে।

স্টেপ-৭:::

সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু জনপ্রিয় প্যাকেজ/লাইব্রেরি/ফ্রেমওয়ার্ক থাকে। আপনাকে কমপক্ষে একটা ভালো করে জানতে হবে। তবে ধীরে ধীরে আরো কয়েকটা সম্পর্কে ধারণা নিতে হবে। প্রোগ্রামিং করার সময় বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন, eclipse, visual studio, webstorm, sublime text, Notepad++, ইত্যাদি। এদের যেকোনো একটা ব্যবহার করা জানতে হবে।

স্টেপ-৮::::

কোন একটা বিশাল সফটওয়্যার প্রোগ্রামে যদি একাধিক প্রোগ্রামার কাজ করে, তাইলে কোডগুলা কোন একটা ভার্সন কন্ট্রোল বা সোর্স কন্ট্রোল সফটওয়্যার দিয়ে সেইভ করা হয়। সোর্স কন্ট্রোল সফটওয়্যার এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় -github। প্রোগ্রামার হইতে হইলে আপনার github একাউন্ট এবং সেখানে কয়েকটা নিজস্ব প্রজেক্টের কোড থাকা উচিত।

স্টেপ-৯::::

আপনাকে গুগল করে যেকোনো প্রবলেমের সল্যুশন বের করার দক্ষতা অর্জন করতে হবে। যারা আপনার চাইতে এগিয়ে আছে তাদের ফলো করতে হবে। ঘন্টার পর ঘন্টা টিউটোরিয়াল দেখে কাটাইতে হবে। stackoverflow তে অন্যদের প্রশ্নের উত্তর ব্যবহার করে আপনার সমস্যার সমাধান করা জানতে হবে। সবচেয়ে ভালো হয় কেউ যদি প্রোগ্রামিং কনটেস্ট বা অনলাইনে প্রবলেম সলভ করার চেষ্টা করেন।

স্টেপ-১০::::

প্রোগ্রামার হইতে হইলে আত্ম-উদ্যোগী হয়ে লেগে থাকতে হবে। নিত্য নতুন কিছু ট্রাই করার ইচ্ছা থাকতে হবে। নিজে নিজে কিছু করার আকাঙ্ক্ষা থাকতে হবে।

তথ্যসূত্র:
হাবলুদের আড্ডাখানা-
ঝঙ্কার মাহবুব।

21/04/2020

কোন প্রোগ্রামিং ভাষা ( Programming Language) ভবিষ্যতে সবথেকে বেশী জনপ্রিয়/ব্যবহৃত হবে?

গিটহাবকে বলা যায় সফটওয়্যার নির্মাতাদের (ডেভেলপারদের) আড্ডাখানা। তবে আড্ডার ভাষা কিছুটা বিদঘুটে। কারণ, এখানে তাঁরা আলোচনা চালান প্রোগ্রামিংয়ের ভাষায়। গিটহাবে প্রায় চার কোটি ডেভেলপার তাঁদের প্রকল্পের সমন্বয় করেন। বর্তমানে সফটওয়্যার নির্মাতাদের মধ্যে কোন প্রোগ্রামিং ভাষা বেশি জনপ্রিয়, ‘দ্য স্টেট অব দ্য অক্টোভার্স’ শীর্ষক প্রতিবেদনে প্রতিবছর জনপ্রিয়তম ১০ প্রোগ্রামিং ভাষার তালিকা প্রকাশ করে তারা। এ বছরের প্রতিবেদনটি প্রকাশ করেছে গত সপ্তাহে। গত বছরের মতো এবারও প্রথম স্থানে জাভাস্ক্রিপ্ট থাকলেও পাইথন উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

১. জাভাস্ক্রিপ্ট

ওয়েবসাইট তৈরির গুরুত্বপূর্ণ উপাদান। গেম তৈরিতেও কাজে লাগে। নামে মিল থাকলেও জাভার সঙ্গে কাজে মিল খুব কম।

২. পাইথন

ইদানীং কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ও ডেটা বিজ্ঞানে বেশি ব্যবহৃত হচ্ছে। সহজে শেখা যায়। বড়সড় কমিউনিটি আছে।

৩. জাভা

টুইটার ও নেটফ্লিক্স জাভায় তৈরি। মোবাইল ও ওয়েব অ্যাপ, গেম, ডেটাবেসনির্ভর সফটওয়্যার তৈরিতে বেশি কাজে লাগে।

৪. পিএইচপি

বিশেষ করে ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা হয়। ডেটাবেসের সঙ্গে কাজ করতে সুবিধা। ফেসবুক-ইয়াহু পিএইচপিতে তৈরি।

৫. সি শার্প

এটি মাইক্রোসফটের তৈরি। জাভার সঙ্গে মিল পাওয়া যায়। মোবাইল অ্যাপ, গেম ও এন্টারপ্রাইজ সফটওয়্যার তৈরিতে কাজে লাগে।

৬. সি++

১৯৭৯ সালে সি প্রোগ্রামিং ভাষা থেকে তৈরি করেন বিয়ার্নে স্ট্রভসট্রুপ। অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও গেম তৈরিতে ব্যবহার করা হয়েছে।

৭. টাইপস্ক্রিপ্ট

নির্মাতা মাইক্রোসফট। জাভাস্ক্রিপ্টের সঙ্গে মিল আছে। বেশ শক্তিশালী। বড়সড় সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হয়। মুক্ত সোর্স।

৮. শেল

প্রতিষ্ঠানের আইটি বিভাগের কাছে বেশ জনপ্রিয়। কারণ, দূর থেকে অপারেটিং সিস্টেমকে নির্দেশনা দিতে ব্যবহার করে তারা।

৯. সি

প্রোগ্রামিংয়ের সাধারণ ভাষা। ১৯৭২ সালে তৈরি করেন ডেনিস রিচি। অনেক জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার উৎপত্তি হয়েছে সি থেকে।

১০. রুবি

পছন্দের প্রোগ্রামিং ভাষার সেরা অংশগুলো নিয়ে ১৯৯৫ সালে তৈরি করেন ইউকিহিরো মাতসুমোতো। ওয়েবসাইট তৈরিতে বেশি কাজে লাগে।

Address

Shabujbag

1214

Alerts

Be the first to know and let us send you an email when Grow Up Skill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Grow Up Skill:

  • Want your business to be the top-listed Engineering Company?

Share