Engineer Abir Ahmed

Engineer Abir Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engineer Abir Ahmed, Structural Engineer, Dhaka.

OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্যঃএই বিষয়ে সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা উচিতঃবাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়...
11/04/2026

OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্যঃ

এই বিষয়ে সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা উচিতঃ

বাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে
OPC: Ordinary Portland Cement.
অপরটি হচ্ছে, PCC: Portland Composite Cement.
OPC সিমেন্টে ক্লিংকারের পরিমান ৯৫ শতাংশ থেকে একশ ভাগ পর্যন্ত থাকে। আর জিপসাম থাকে সর্বোচ্চ ০-৫ শতাংশ। PCC সিমেন্টে ক্লিংকারের পরিমান ৬৫ শতাংশ থেকে ৭৯ শতাংশ। স্লাগ, ফ্লাই অ্যাশ ও লাইম স্টোনের পরিমান ২১ শতাংশ থেকে ৩৫ শতাংশ এবং জিপসামের পরিমান সর্বোচ্চ ০-৫ শতাংশ।

বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি PCC আর কোনটি OPC সিমেন্ট।

OPC:
1. OPC এর পূর্ণরূপ হলো ordinary portland cement.
2. OPC তে clinker এর পরিমান 95%- 100%.
3. পানি যোজিত এলাকায় কাঠামো নির্মাণে OPC cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার সময় সময় প্রাথমিক 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টার কম।
5. OPC Cement এর শক্তি PCC Cement এর চেয়ে 100 psi বেশি।

PCC:
1. PCC এর পূর্ণরূপ হলো Portland composite cement.
2. PCC তে clinker এর পরিমাণ 65%-79%.
3. সাধারণ কাঠামো নির্মাণে PCC Cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার প্রথমিক সময় 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টা।
5. PCC Cement এর শক্তি OPC এর চেয়ে 100 Psi কম।

নির্মাণের ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পিসিসি এবং ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন PCC সিমেন্ট ভালো:
==========>মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকলে।
>মাটিতে রাসায়নিক পদার্থ সংক্রান্ত কোন সমস্যা না থাকলে।
>কংক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে।
>কংক্রিটে ঢালাইয়ের সময় উৎপন্ন তাপমাত্রা হিসাবে ধরা না হলে।
>বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং, ফাউন্ডেশন, গাথুনী, ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন OPC সিমেন্ট ভালো:
================
>বহুতল ভবন নির্মাণে।
>উচ্চশক্তিসম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে।
>পানির নিচে কংক্রিটের কাজে।
>ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণের কাজে।
>মাটি পরীক্ষায় (সয়েল টেস্ট) সালফারসহ কংক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে

এবং কংক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হবার প্রয়োজন হলে OPC সিমেন্ট ব্যবহার করা যেতে পারে।


তুমি দেরিতে সফল হলেও ভয় পেও নাতাকদীর তাড়াহুড়ো করে নাসবকিছু নির্ধারিত সময়ে পূর্ণ হয়আল্লাহ বলেননিশ্চয়ই আমি সবকিছু সৃ...
12/03/2026

তুমি দেরিতে সফল হলেও ভয় পেও না
তাকদীর তাড়াহুড়ো করে না
সবকিছু নির্ধারিত সময়ে পূর্ণ হয়

আল্লাহ বলেন
নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে

সূরা আল-কামার ৪৯
আর প্রতিটি বিষয়ের জন্য রয়েছে নিৰ্দিষ্ট সময়

সূরা আর-রাদ ৩৮
রবের ফয়সালায় বিলম্ব আছে
অন্যায় নেই

কলামের মাটাম 16Dবীমের মাটাম 10D-12Dএখানে D= রডের ডায়াআকৃতি L  এবং  90°অ্যাঙ্গেল হবে।
26/02/2026

কলামের মাটাম 16D
বীমের মাটাম 10D-12D
এখানে D= রডের ডায়া
আকৃতি L এবং 90°অ্যাঙ্গেল হবে।

👷 রডের ল্যাপিং ও ওজন নির্ণয় করার সহজ হিসাবঃ==============================সাধারণত বাজারে যেসব রড পাওয়া যার || সেগুলোর এক...
26/02/2026

👷 রডের ল্যাপিং ও ওজন নির্ণয় করার সহজ হিসাবঃ
==============================

সাধারণত বাজারে যেসব রড পাওয়া যার || সেগুলোর একটি নির্দিষ্ট Length থাকে || যখন এর বেশী Length এর দরকার হয় || তখন রডের ল্যাপিং বা জয়েন্ট দেওয়া হয় || এই ল্যাপিং রডের জয়েন্টের Length এর পরিমান কিছু সূত্র মেনে ব্যবহার করা হয় || চলুন নিছে দেখে নিন 👉


কলাম : 40D; D = রডের ডায়া
শিয়ার ওয়াল : 40D
লিফট কোর ওয়াল : 40D


বীম : 60D
স্ল্যাব : 60D

কলামে ল্যাপিং এর পরিমানঃ
==================
16 মিমি = 40x16 = 640 মিমি 2'-2"
20 মিমি = 40x20 = 800 মিমি 2'-8"
22 মিমি = 40x22 = 880 মিমি 3'-0"
25 মিমি = 40x25 = 1000 মিমি 3'-4"
32 মিমি = 40x32 = 1280 মিমি 4'-3"

বীমের ল্যাপিং এর পরিমানঃ
=================
16 মিমি = 60x16 = 960 মিমি 3'-2"
২০ মিমি = 60x20 = 1200 মিমি 4'-0"
২২ মিমি = 60x22 = 1330 মিমি 4'-5"
২৫ মিমি = 60x25 = 1500 মিমি 5'-0"

স্ল্যাবের ল্যাপিং এর পরিমানঃ
=================
10 মিমি = 60x10 = 600 মিমি 2'-0"
12 মিমি = 60x12 = 720 মিমি 2'-5"
তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে।

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতিঃ
=====================
10 mm = 0.62 kg/m = 3 suta
12 mm = 0.89 kg/m = 4 suta
16 mm = 1.58 kg/m = 5 suta
20 mm = 2.48 kg/m = 6 suta
22 mm = 2.98 kg/m = 7 suta
25 mm = 3.85 kg/m = 8 suta

উপরে যে Convert System দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখতে পারেন।

8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet - 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg

কলাম রডে “ড্রপটিং” না জানলে ভবনের ঝুঁকি বাড়বেই!(Column Rebar Dropping Explained – Site Engineering Tips)----------------...
16/02/2026

কলাম রডে “ড্রপটিং” না জানলে ভবনের ঝুঁকি বাড়বেই!
(Column Rebar Dropping Explained – Site Engineering Tips)
-----------------------------------------------------------------------------
🔹 ড্রপটিং (Dropping) কী?
ড্রপটিং হলো—
কলাম বা বিমের রড যখন এক তলা থেকে অন্য তলায় তোলা হয়, তখন নিচের রডের সাথে ওপরের রডের সঠিক অ্যালাইনমেন্ট ও ল্যাপ জয়েন্ট নিশ্চিত করার জন্য রডে একটি নির্দিষ্ট ভাঁজ (Crank) দেওয়া।

🔹 কেন ড্রপটিং করা জরুরি?
ওপরের রডকে নিচের রডের ঠিক একই লাইনে আনার জন্য
লোড যেন সরাসরি ও সমানভাবে স্থানান্তরিত হতে পারে
কলামের Center of Gravity ঠিক রাখতে
ড্রপটিং না করলে কলামে Eccentric Loading তৈরি হয়, যা কলামের স্থায়িত্ব কমিয়ে দেয়।

🔹 ক্র্যাঙ্ক করার সঠিক নিয়ম
Slope Ratio: 1 : 6
অর্থাৎ—
🔹 ১ ইউনিট রড সরাতে
🔹 ৬ ইউনিট উচ্চতা ব্যবহার করতে হবে এতে রডে অপ্রয়োজনীয় স্ট্রেস সৃষ্টি হয় না।

🔹 ড্রপটিং কোথায় দেওয়া হয়?
সাধারণত Lap Length Zone-এর শুরুতে
যাতে ওপরের রডটি নিচের রডের ঠিক ওপরে বা সঠিক অবস্থানে বসে।

গুরুত্বপূর্ণ সতর্কতা
রড গরম করে ভাঁজ করা যাবে না
সবসময় Cold Bending (ঠান্ডা অবস্থায়) করতে হবে
গরম করে ভাঁজ করলে রডের Yield Strength ও Ductility কমে যেতে পারে।

মনে রাখবেন
ড্রপটিং কোনো সাধারণ কাজ নয়—
এটি সরাসরি সম্পর্কিত
ভবনের নিরাপত্তা
কলামের স্থায়িত্ব

16/02/2026

Address

Dhaka
22086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineer Abir Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share