Rising Group

Rising Group Rising Group starts its journey with 120 machines in 1997.

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে নবনির্বাচিত...
17/06/2025

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে নবনির্বাচিত অফিস বেয়ারারগন ২০২৫-২০২৭ মেয়াদের জন্য বাণিজ্য সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেছেন।
১৬ জুন ২০২৫ উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব গ্রহন, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী বিজিএমইএ প্রশাসক মোঃ আনোয়ার হোসেন, নবনির্বাচিত বোর্ডের সভাপতি মাহমুদ হাসান খানের কাছে আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ এর দায়িত্ব হস্তান্তর করেন।
সভায় বিজিএমইএ এর সাবেক সভাপতিবৃন্দ – খন্দকার রফিকুল ইসলাম, ফারুক হাসান, ড. রুবানা হক, এস এম ফজলুল হক, কাজী মনিরুজ্জামান, আনিসুর রহমান সিনহা সহ বিজিএমইএ এর শীর্ষ স্থানীয় নেতারা এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
নতুন পরিচালনা পর্ষদের অফিস বেয়ারাররা হলেন ১ম সহ-সভাপতি সেলিম রহমান,সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী।
ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকগন হলেন- শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মোঃ হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস- উদ- দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, এ.বি.এম. সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল,পরিচালক সামিহা আজিম।
চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকগন হলেন এমডি এম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মোঃ সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, পরিচালক এস এম আবু তৈয়ব, পরিচালক রাকিবুল আলম চৌধুরী।
সভার শেষে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি, চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আবুল কালাম বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ঐক্য পরিষদের পক্ষ থেকে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন (সিআইপি) নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিকেএমইএ এর পক্ষ থেকে নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং নন-বন্ডেড এসএমইএদের পক্ষ থেকে আরএল অ্যাপারেল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রোকনুজ্জামান নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

Congratulations to the newly elected office bearers of BGMEA Bangladesh for the term 2025–27!
16/06/2025

Congratulations to the newly elected office bearers of BGMEA Bangladesh for the term 2025–27!

Mahmud Hasan Khan, Managing Director of Rising Group Dhaka, led the Forum panel to a decisive victory in the Bangladesh ...
01/06/2025

Mahmud Hasan Khan, Managing Director of Rising Group Dhaka, led the Forum panel to a decisive victory in the Bangladesh Garment Manufacturers and Exporters Association/ BGMEA elections for 2025–27. Forum won 31 out of 35 director posts—25 in Dhaka and 6 in Chattogram. Sammilita Parishad secured four seats, while Oikko Parishad won none. The elections were held on Saturday in Dhaka and Chattogram, with an 89% voter turnout. As covered in The Financial Express Bangladesh, a total of 76 candidates from three panels contested for positions on the board of the BGMEA.

See less

01/06/2025
অভিনন্দন ! অভিনন্দন !! অভিনন্দন !!!বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭ মেয়াদে জয়ী হয়েছে ফোরাম পর্ষদ।
01/06/2025

অভিনন্দন ! অভিনন্দন !! অভিনন্দন !!!
বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭ মেয়াদে জয়ী হয়েছে ফোরাম পর্ষদ।

Congratulations & Best Wishes
31/05/2025

Congratulations & Best Wishes

25/05/2025

পোশাক শিল্পকে ‘দৃঢ়তার সাথে, আগামীর পথে’ এগিয়ে নেওয়ার লক্ষ্যে ফোরামের কর্মপরিকল্পনা।
আসন্ন বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭ এ ফোরাম-কে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সমৃদ্ধ বিজিএমএই গড়ুন।

06/05/2025
Subho Noboborsho 1432 Bengali Happy New Year
13/04/2025

Subho Noboborsho 1432 Bengali Happy New Year

Address

Plot-I/10, Block-K, Rupnagar I/A, Mirpur-2
Dhaka
1216

Website

https://www.rising-group.org/

Alerts

Be the first to know and let us send you an email when Rising Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share