02/11/2025
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ২১(২) অনুচ্ছেদের ভাষ্য মতে-
‘‘সকল সময়ে জনগনের সেবা করিবার চেষ্টা করা,
প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যাক্তির কর্তব্য’’
এই মহান বাক্যের মর্মার্থকে হৃদয়ে ধারন করে এবং কর্মে যোগদান সম্মতি পত্রে স্বাক্ষরের মাধ্যমে “বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের” বিদ্যুৎ বিভাগ এর আওতাভুক্ত উৎপাদন প্রতিষ্ঠানের টেকনিক্যাল টিমে,
“প্রযুক্তিবিদ”(হিট এক্সচেঞ্জার এন্ড টারবাইন) হিসেবে শুভ সুচনা হলো আমার ক্যারিয়ারের প্রথম সরকারী চাকরির প্রথম দিন।
আমার এই অর্জন উৎস্বর্গ করছি আমার মা-বাবাকে যাঁদের নিঃস্বার্থ ভালোবাসা আর প্রার্থনাই আমাকে আজকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। কৃতজ্ঞতা জানাই আমার সকল শুভাকাঙ্ক্ষী,বন্ধু,শিক্ষক ও পথপ্রদর্শকদের প্রতি,যাঁদের সহচর্য ও উৎসাহ সবসময় পাশে ছিলো।
সবাই দোয়া এবং আর্শীরবাদ করবেন আমার জন্য যেনো আমৃত্যু দেশের সেবা করতে পারি।
পথ এখনো অনেক বাকি যেতে হবে দুর বহুদুর,দেখা হবে বিজয়ে!