01/08/2026
সিভিল ভাইভা প্রিপারেশন: ১৬
রিয়াল ভাইভা প্রশ্ন ও সমাধান
★প্রশ্ন: কর্নার রিইনফোর্সমেন্ট (Corner reinforcement) কী ?
উঃ Two way slab এর (discontinuous) exterior corner এ উৎপন্ন twisting moment resist করার জন্য যে reinforcement দেওয়া হয় তাকে corner reinforcement বলে। slab এর corner এ দেওয়া হয় বলে একে corner reinforcement বলে।
★প্রশ্ন: Corner reinforcement কেন দেওয়া হয়?
উ: Two way slab এর উপর যখন লোড দেওয়া হয়, তখন এটি ডিশ আকারে বাঁকতে থাকে। ফলে exterior conner এ diagonal বরাবর বেঁকে যায়। যেমনটা আমরা জুতার বাক্সে বা ট্রাংকে দেখে থাকি, কর্ণারে একটা ভাজ পড়ে। একইভাবে exterior corner এ slab ডায়াগোনাল বরাবর মোচড় নিতে চাই। এই মোচড় কে resist করার জন্য corner reinforcement দেওয়া হয়।
★প্রশ্ন: Corner reinforcement এর অপর নাম কী?
উঃ Torsinal reinforcemen.
NB: একমাত্র Two way slab এর (discontinuous) exterior corner এ। অর্থাৎ বিচ্ছিন্ন বহিঃস্থ কর্নারে corner reinforcement দেওয়া হয়।
★প্রশ্ন: Corner reinforcement কীভাবে দেওয়া হয়/বিছানো হয়?
উ: Corner reinforcement দুইভাবে দেওয়া যায়-
1) Slab এর top এ (অর্থাৎ top জালিতে) parallel to the diagonal এবং slab এর bottom এ (অর্থাৎ bottom জালিতে) perpendicular to the diagonal.
২) অথবা slab এর top এবং bottom উভয় জালিতে parallel to the sides of the slab.
চিত্র: দাও
NB: প্রথম উপায়ের চেয়ে দ্বিতীয় উপায়ে রড বিছানো সহজ বলে সাধারণত দ্বিতীয় উপায়ে CR দেওয়া হয় | (BNBC 3528 page)
★প্রশ্ন: Corner reinforcement কত দুরত্ব পর্যন্ত দেওয়া হয়?
উঃ Slab এর corner থেকে দুই পাশে L/5 দুরত্ব পর্যন্ত। এখানে L= Longer span.
--------++-----------++---------++---------++
BCS Roads and Highways, 46th BCS (7th).
Instructor (Civil), 44th BCS (Cadre).
আরো সমাধান পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন।