23/04/2026
বিসিএস সিভিল লিখিত প্রস্তুতি কিভাবে শুরু করবেন?
বিসিএস সিভিল ইঞ্জিনিয়ারিং লিখিত পরীক্ষা ২০০ নম্বরের ৪ ঘন্টার একটি পরীক্ষা, যেখানে স্ট্রাকচার - ৪০, আরসিসি - ৪০, এনভাইরনমেন্ট - ৩০, ট্রান্সপোর্ট - ৩০, জিওটেক - ৩০, ওয়াটার - ৩০। এই প্রস্তুতি মাত্র ২ সপ্তাহে কিভাবে নেওয়া যায়? চলুন দেখা যাক -
১. মাত্র ২ সপ্তাহে সিভিল ইঞ্জিনিয়ারিং লিখিত প্রস্তুতি নেওয়া খুবই কঠিন। স্ট্রাকচারের ম্যাথ শুরু করলেই ২ সপ্তাহ চোখের পলকে কেটে যাবে। তাই আপনি স্ট্রাকচারে মোটামুটি ভাল না হলে স্ট্রাকচার বাদ দিয়ে বাকি ৫টি বিষয়ের প্রস্তুতি আগে শুরু করুন।
২. বিগত বছরের প্রশ্ন অবশ্যই সলভ করে যেতে হবে। সম্ভব হলে আজ থেকেই বসে পড়ুন। এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, জিওটেক, ওয়াটার - এই ৪টি বিষয়ে প্রায় ৫০% নম্বর, অর্থাৎ ১২-১৫ এমনকি ক্ষেত্রবিশেষে ২০ নম্বরও থিউরি থেকে আসে। তাই প্রথমেই এই থিউরি গুলো দেখে নিন।
৩. পরীক্ষায় অবশ্যই ইংরেজিতে উত্তর করতে হবে। তাই বলে থিউরি হুবহু মুখস্থ করতে যাবেন না। নিজের মত করে লিখলেই চলবে। গ্রাফ, চার্ট, চিত্র - যেখানে যেটা দেয়া প্রয়োজন অবশ্যই দিবেন।
৫. এবার আসি ম্যাথ প্রসঙ্গে। এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট - এর ম্যাথগুলো ছোটো ও স্পেসিফিক সূত্র নির্ভর - যেমন : BOD, COD, Chlorine Need, Trickling fliter, SSD, OSD, super elevation, AADT, ESL etc. সংজ্ঞা পড়ার সাথে সাথে প্রিভিয়াস পরীক্ষায় আসা ম্যাথ দেখে নিবেন। প্রিভিয়াস প্রশ্ন থেকেই কমন পেয়ে যাবেন ১০+১০ নম্বর। তবে অনেক সময় প্রশ্ন কঠিন করতে চাইলে ১টা টাফ ম্যাথ এনভায়রনমেন্ট / ট্রান্সপোর্টে দিবে। আপনি চাইলে থিউরি আন্সার করে সেটা স্কিপ করতে পারেন। তার প্রিভিয়াস থেকে কমন আসলে অবশ্যই ম্যাথ আন্সার করবেন
৬. ওয়াটারেও প্রিভিয়াস সলভ করলে ম্যাথ কমন পাবেন। জমিতে ফসল চাষের জন্য water need, Delta of crop, efficiency - এই ম্যাথগুলো বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে আসতে পারে। যেভাবেই দিক সূত্র জানা থাকলে সলভ করা ইজি। ওয়াটারে আবার অনেক সময় ম্যাথ কম দিয়ে থিউরি বেশি দেয়। সো অবশ্যই সব থিউরি দেখে যাবেন।এটা যেন ছেড়ে না আসেন
৭. জিওটেক (৩০) ০থেকে কয়েক ধরনের প্রশ্ন আসে। যেমন -
> soil water relations related math
> settlement related
> lateral pressure on earth
> consolidation
> bearing capacity of soil (different location of acquifer impact)
> pile load carrying capacity
সবই দেখে যাওয়া উচিত। বিশেষ করে প্রিভিয়াস প্রশ্ন সলভ
৮. আরসিসি (৪০)- বিম, কলাম ডিজাইন (both USD & WSD methods), Prestress design basics, portal method etc - অবশ্যই প্রিভিয়াস ম্যাথ সলভ। থিউরি বেশি আসে না
৯. স্ট্রাকচার (৪০) - রোডস / গনপূর্ত পেতে হলে অবশ্যই স্ট্রাকচারে ভাল নাম্বার পেতে হবে। কারন এটাই মূল ডিফারেন্ট তৈরি করবে। আরসিসির মত এখানেও থিউরি আসে না। প্রিভিয়াস প্রশ্ন সলভ করলে ম্যাথগুলো মোটামুটি চেনা পরিচিত মনে হবে।
© Civil Care