Arafat Enterprise

Arafat Enterprise সর্বশেষ আপডেট পেতে পেজে লাইক দিয়ে সা?

21/12/2025

🏗️ ছাদ ঢালাইয়ের আগে এই 9টি বিষয় চেক না করলে পরে আফসোস করবেন!
ছাদ ঢালাই শুধু সিমেন্ট-বালি-পাথরের কাজ নয়—এখানে প্রতিটি ধাপে সচেতনতা জরুরি। ভুল হলে ক্ষতি হবে সারাজীবনের!
👇 নিচের চেকলিস্ট মেনে চলুন, আপনার ছাদ হবে আরও মজবুত ও টেকসই।
---
🔹 ফর্মওয়ার্ক ও সেন্টারিং
✅ শাটারিং শক্তভাবে বসানো হয়েছে কিনা
✅ নিচে সেন্টারিং সাপোর্ট যথেষ্ট আছে কিনা
✅ ফাঁকফোকর বা লিকেজ নেই তো?

🔹 রডের ফিটিং ও টাইং
✅ ডিজাইন অনুযায়ী রড বসানো হয়েছে কিনা
✅ Top bar, bottom bar, crank bar, distribution bar ঠিক আছে কিনা
✅ কাভার ব্লক বসানো হয়েছে কিনা (১৮–২৫ মিমি)
✅ রডে মরিচা থাকলে তা পরিষ্কার

🔹 ইলেকট্রিক ও পাইপলাইন চেক
✅ বৈদ্যুতিক কনডুইট ঠিকমতো বসানো
✅ পানির পাইপ বা অন্যান্য লাইন প্রস্তুত

🔹 লেভেলিং ও স্লোপ
✅ সঠিক লেভেল আছে কিনা
✅ পানি নিষ্কাশনের ঢাল ঠিক রাখা

🔹 মশলা প্রস্তুতির ব্যবস্থা
✅ অনুপাত সঠিক (1:2:4 / 1:1.5:3)
✅ সিমেন্ট, বালি, পাথর, পানি প্রস্তুত
✅ মিক্সার মেশিন ও লেবার রেডি

🔹 ভাইব্রেটর ও কারেন্ট
✅ ভাইব্রেটর মেশিন প্রস্তুত (ডিজেল হলে ভালো)
✅ কারেন্ট ও পানির ব্যবস্থা

🔹 আবহাওয়ার অবস্থা
✅ বৃষ্টি হলে ছাদ ঢেকে রাখার ব্যবস্থা (পলিথিন/ত্রিপাল)
✅ গরমে ঢালাই শেষে পানি দেওয়ার প্ল্যান

🔹 টিম প্রস্তুত
✅ একটানা কাজের জন্য লেবার-মিস্ত্রি-হেলপার প্রস্তুত
✅ Supervisor/অভিজ্ঞ ব্যক্তি উপস্থিত

🔹 অতিরিক্ত টিপস
💡 প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে চেক করান
💡 ঢালাই শেষে অন্তত ৭ দিন পানি দিন
💡 ঢালাই একটানা করুন, joint এড়ান
💡 শ্রমিকদের সেফটির ব্যবস্থা রাখুন.

কত পিস রডে এক টন রড হবে।a) ৮ মিলি ২,৫০ সুতা এক টন ২১১ পিস।b) ১০ মিলি ৩ সুতা এক টন ১৩৫ পিস।c) ১২ মিলি ৪ সুতা এক টন ৯৪ পিস...
23/08/2025

কত পিস রডে এক টন রড হবে।

a) ৮ মিলি ২,৫০ সুতা এক টন ২১১ পিস।

b) ১০ মিলি ৩ সুতা এক টন ১৩৫ পিস।

c) ১২ মিলি ৪ সুতা এক টন ৯৪ পিস।

d) ১৬ মিলি ৫ সুতা এক টন ৫৩ পিস।

e) ২০ মিলি ৬ সুতা এক টন ৩৪ পিস।

f)২২ মিলি ৭ সুতা এক টন ২৮ পিস।

g)২৫ মিলি ৮ সুতা এক টন ২২ পিস।

h) ৩২ মিলি ৮ সুতা এক টন ১৩ পিস।

Note : This Quantity Round Figure.

26/07/2025

কংক্রিট কিউরিংয়ের ৭টি মারাত্মক ভুল ও সমাধান**
*(ভুল কিউরিং = ভবনের আয়ু ৫০% কমিয়ে দেয়!)*

---
**🔴 ১. ভুল: কিউরিং বন্ধ করে দেওয়া**
- **ক্ষতি:**
- প্রথম ৭ দিন কিউরিং বন্ধ করলে শক্তি **৪০% কমে**
- সারফেস **ফাটল** শুরু হয়
- **সমাধান:**
- **সপ্তাহখানেক** নিয়মিত পানি দিন
- **পলিথিন শিট** দিয়ে ঢেকে রাখুন

---
**🔴 ২. ভুল: শুধু পানি ছিটানো**
- **ক্ষতি:**
- পানি দ্রুত শুকায় → অসম্পূর্ণ হাইড্রেশন
- **সমাধান:**
- **গামছা/জুটের বস্তা** ভিজিয়ে চাপা দিন
- **কিউরিং কম্পাউন্ড** (কেমিক্যাল) স্প্রে করুন

---

**🔴 ৩. ভুল: রোদে কিউরিং**
- **ক্ষতি:**
- দ্রুত বাষ্পীভবন → **ক্র্যাকিং**
- **সমাধান:**
- **সকাল-বিকাল** পানি দিন
- **শেড নেট** ব্যবহার করুন

---
**🔴 ৪. ভুল: শীতকালে অবহেলা**
- **ক্ষতি:**
- হাইড্রেশন বন্ধ হয়ে যায়
- **সমাধান:**
- **গরম পানি** ব্যবহার করুন
- **থার্মোকোল শীট** দিয়ে ঢাকুন

---
**🔴 ৫. ভুল: অসময়ে শাটারিং খোলা**
- **ক্ষতি:**
- কলাম/বীম **ঝুলে পড়ে**
- **সমাধান:**
- **স্লাব:** ১৪+ দিন পর খুলুন
- **ক্যান্টিলিভার:** ২৮+ দিন

---
*🔴 ৬. ভুল: পাম্পিং কংক্রিটে অবহেলা**
- **ক্ষতি:**
- রেটার্ডিং এজেন্ট থাকায় **শক্তি কম**
- **সমাধান:**
- ৩ দিন বেশি কিউরিং করুন

---
*🔴 ৭. ভুল: ভারী লোড দেওয়া**
- **ক্ষতি:**
- ৭ দিনের মধ্যে লোড দিলে **স্থায়ী বিকৃতি**
- **সমাধান:**
- **২৮ দিন** পর ফুল লোড দিন

---

# # # **📈 কিউরিং সময়সূচি (BNBC কোড)**
| **কাঠামো** | **ন্যূনতম কিউরিং** |
|----------------------|------------------|
| স্লাব | ৭ দিন |
| কলাম | ১০ দিন |
| রোড কংক্রিট | ১৪ দিন |

---

আপনার সাইটে কিউরিং নিয়ে কোন সমস্যা হয়?"*

> 🏗️ *"সঠিক কিউরিং = ভবনের দীর্ঘায়ু + ফাটলমুক্ত কাঠামো"*

**পরবর্তী পোস্ট:** *"কংক্রিটে এয়ার ভয়েড কমানোর উপায়"*

এই গাইড শেয়ার করে নির্মাণকর্মীদের সচেতন করুন! 💧🔨
#সিভিল_ইঞ্জিনিয়ার_বাংলাদেশ #ইঞ্জিনিয়ারিং_টিপস #বিল্ডিং_কন্সট্রাকশন #নির্মানকাজ

22/07/2025
29/06/2025

#সিভিল_ইঞ্জিনিয়ার_বাংলাদেশ

#নির্মানকাজ #ইঞ্জিনিয়ারিং_টিপস #বিল্ডিং_কন্সট্রাকশন

28/06/2025

#সিভিল_ইঞ্জিনিয়ার_বাংলাদেশ

#ইঞ্জিনিয়ারিং_টিপস #বিল্ডিং_কন্সট্রাকশন #নির্মানকাজ

25/06/2025

#সিভিল_ইঞ্জিনিয়ার_বাংলাদেশ

#ইঞ্জিনিয়ারিং_টিপস
#বিল্ডিং_কন্সট্রাকশন
#নির্মানকাজ ゚

✅ বীম কাকে বলে?☑️ কত প্রকার ও কী কী?উ: বীম এক প্রকার আনুভূমিক কাঠামো, যা এক বা একাধিক খুটি,কলাম,পিলার,দেওয়াল ইত্যাদি উপর...
22/06/2025

✅ বীম কাকে বলে?
☑️ কত প্রকার ও কী কী?
উ: বীম এক প্রকার আনুভূমিক কাঠামো, যা এক বা একাধিক খুটি,কলাম,পিলার,দেওয়াল ইত্যাদি উপর অবস্থান করে এবং এর আরোপিত লোডকে সাপোর্ট এ স্থানান্তরিত করে।

বীম ৫ প্রকার। যথা-
i)সাধারণভাবে স্থাপিত বীম
ii)ক্যান্টিলিভার বীম
iii)ঝুলন্ত বীম
iv)আবদ্ধ বীম
v)ধারাবাহিক বীম

#সাধারণভাবে_স্থাপিত_বীম(Simply Supported beam):যে সকল বীমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam)বলে।

#ক্যান্টিলিভার_বীম(Cantilever beam):যে সকল বীমের একপ্রান্ত দৃঢ় ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বীম(Cantilever beam)বলে।

#ঝুলন্ত_বীম(Over hanging beam):যে সকল বীমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে বাড়ানো অবস্থায় লোড বহন করে।তাকে ঝুলন্ত বীম(Over hanging beam)বলে।

#আবদ্ধ_বীম(Fixed beam):যে সকল বীমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অবস্থায় লোড বহন করে তাকে আবদ্ধ বীম(Fixed beam)বলে।

#ধারাবাহিক_বীম(Continuous beam):যেসকল বীম একাধিক সাপোর্টের উপর অবস্থান করে এর উপর আরোপিত লোড বহন করে থাকে ধারাবাহিক বীম(Continuous beam)বলে।

২.বীমে কী কী ধরননের লোড কাজ করে?
উ: ৩ ধরনের লোড কাজ করে।যথা-
i)কেন্দ্রিভূত লোড
ii)সমভাবে বিস্তৃত লোড
iii)অসমভাবে বিস্তৃত লোড

৩.বীমের উপর কী কী লোড ক্রিয়া করে?
উ: বীমের উপর ৩ ধরনের লোড ক্রিয়া করে।যথা-
i)নিশ্চল ভর
ii)সচল ভর
iii)পারিপার্শ্বিক ভর

৪.বীম কি ধরনের ফোর্স ফেল করে?
উ: টেনশন ফোর্স।

৫. বীমে স্টিরাপ কেন ব্যবহার করা হয়?
উত্তর: শিয়ার ফোর্স প্রতিরোধে এবং ডায়াগোনাল টেনশনকে চেক দেওয়ার জন্য ।

৬.বীমের চাপ এলাকা (Compression zone) ও টান এলাকা (Tension zone)কাকে বলে?
উ: বীমের নিরপেক্ষ অক্ষ থেকে সর্ব উপরি তল পর্যন্ত এলাকা কে চাপ এলাকা বা Compression zone বলে।

নিরপেক্ষ অক্ষ থেকে সর্বনিম্ন তল পর্যন্ত এলাকাকে টান এলাকা বা Tension zone বলে।

৭.স্টিরাপ প্রয়োগ করেও কখন বীমে ব্যর্থ রোধ করা যায় না?
উ:কোন R.C.C বীমে সৃষ্ট শিয়ার পীড়নের মান কংক্রিট ও স্টীলের অনুমোদনযোগ্য শিয়ার পীড়নের মানের চেয়ে বেশি হলে।

৮.লোডের কারনে R.C.C বীম কিভাবে ব্যর্থ হতে পারে?
উ:৩ ভাবে ব্যর্থ হতে পারে।যথা-
i)প্রসারণ স্টীলে ব্যর্থ
ii)সংকোচন কংক্রিটে ব্যর্থ
iii)প্রসারন স্টিল ও সংকোচন কংক্রিট একই সাথে ব্যর্থ

৯.ক্যান্টিলিভার বীমের প্রধান রড কোথায় ব্যবহার করা হয়?
উ: মোমেন্টের মান সবসময় ঋণাত্মক হয় বলে প্রধান রড বিমের উপরিভাগে দেয়া হয়।

১০.টি-বীম কাকে বলে?
উ: বীম এবং স্ল্যাব একত্রে ঢালাই করলে এবং বীম ও স্ল্যাব সম্মিলিত অংশ দেখতে T এর মত হয়,একে টি-বীম বলে।

১১.বীমে সর্বনিম্ন কভারিং কত ধরা হয়?
উ: ১.৫"।

১২. বীম তদন্ত কেন করা হয়?
উ: বীমের প্রকৃত পীড়নদ্বয় অর্থাৎ fc ও fs এর মান নির্নয় করে বীম আরোপিত লোডে নিরাপদ কিনা যাচাই করার জন্য বীম তদন্ত করা হয়।

১৩. বীমে ব্যবহৃত রডের ক্র‍্যাংক করার পদ্ধতিটা কি?
উ: সাধারণভাবে স্থাপিত উভয় প্রান্তে সাপোর্ট থেকে L/7 দুরত্বে এবং আংশিক অবিচ্ছিন্ন বীমের অবিচ্ছিন্ন প্রান্তে এবং ধারাবাহিক বীমের উভয় প্রান্তে সাপোর্ট থেকে L/5 দুরত্বে ক্র‍্যাংক করা হয়।

১৪.বীমের শাটারিং এ খাড়া দিক ও তলার ঠেকনা কতদিন পর খোলা হয়?
উ: খাড়া দিক ১-২ দিন পর এবং ঠেকনা ৭ দিন পর।

১৫.বীমের আর সি সি কাজে কী হারে রড ব্যবহার করা হয়?
উ: ১%-২% হারে।

১৬.বীমে বা স্ল্যাবে ক্র‍্যাংক বার কেন ব্যবহার করা হয়?
উ : ঋণাত্মক বেন্ডিং মোমেন্ট ও সাপোর্টের কাছাকাছি সর্বাধিক শিয়ার ফোর্সকে প্রতিরোধের জন্য ।

১৭.ঢালাই এর আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে?
উ: ঢালাইয়ের আগে ফর্মওয়ার্ক, রডের সঠিক অবস্থান,স্পেসিংঅর্থাৎ ড্রইং মোতাবেক হয়েছে কিনা,ক্লিয়ার কভার চেক, বেশি উচু থেকে কংক্রিট না ঢালা,বৃষ্টির দিন হলে পলিথিনের ব্যবস্থা রাখা,ভালোভাবে ভাইব্রেটর করা,সর্বোপরি ঢালাই পর্যন্ত সাথে থাকা।

১৮.বীমে বা স্ল্যাবের এক্সটা টপ কেন ব্যবহার করা হয়?
উত্তর :লোডের তীব্রতা হ্রাস করার জন্য ।

১৯.কনসিল বীম কি ?

উত্তর : কনসীল বীম এর অন্য একটি নাম হলো হিডেন বীম। স্ল্যাবের সমান পুরুত্বের বীমকে কনসীল বীম বলা হয়ে থাকে।

#বিস্তারিত :
মুলত ফ্লাট স্ল্যাবে কলাম বরাবর যেভাবে স্ট্রীপ চিন্তা করে অতিরিক্ত রিইনফোর্সমেন্ট দেয়া হয়, এমন চিন্তা থেকেই এই কনসীল বীমের ধারণা এসেছে। তবে ইঞ্জিনিয়ারিং এ এই কনসীল বীম হিসাবে আসলে তেমন কিছু নেই।

200 মিমি এর নিচের পুরত্বের কোন ছাদে এই জাতীয় বীম ব্যবহার করা উচিত না। তবে সবসময়ই এই কনসীল বীম পরিহার করে চলা উচিত।

যদি করতেও হয় তাহলে শুধু বীম নয়, পুরো স্ল্যাব সহ মডেলটি এনালাইসিস করতে হবে।

কনসীল বীমের জন্য কলামের পাঞ্চিং শেয়ার অবশ্যই চেক করে নিতে হবে।

জানার বাকি আছে অনেক কিছুই
সবাই ভালো থাকবেন সবসময় ইনশাআল্লাহ।
#সিভিল_ইঞ্জিনিয়ার_বাংলাদেশ
#বিল্ডিং_কন্সট্রাকশন
#নির্মানকাজ #ইঞ্জিনিয়ারিং_টিপস ゚

19/06/2025
বাড়ি নির্মাণ করছেন বা করবেন? এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন  নির্মাণ কাজে সহযোগী হবে আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথ...
14/06/2025

বাড়ি নির্মাণ করছেন বা করবেন?
এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন নির্মাণ কাজে সহযোগী হবে
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।

বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।

বেড রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর না হয়।

গেষ্ট রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট।

ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট।রান্না ঘরের পাশে হলে ভাল হয়।

বাথরুম টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট।কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।

কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট।কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে। রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনে এগজাস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।

ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।!

সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন।
゚ #সিভিল_ইঞ্জিনিয়ার_বাংলাদেশ #বিল্ডিং_কন্সট্রাকশন #প্রকৌশল

06/06/2025

ছাদ ঢালাইয়ের হিসাব।১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের দৈর্ঘ্য...
29/05/2025

ছাদ ঢালাইয়ের হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)ছাদ ঢালাইয়ের হিসাব।

১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Arafat Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arafat Enterprise:

Share