Construction Hub Bangladesh

Construction Hub Bangladesh Total solution of construction engineering services.

So pretty interior...
14/05/2024

So pretty interior...

06/03/2024

Need some stone supplier for mega project with credit capability. Requsting to contact with me or reffering to me with contact number.

Study table with cabinet design. If you have any interior design fell free to contact with me.Cell: 01676079195.
26/07/2023

Study table with cabinet design.
If you have any interior design fell free to contact with me.
Cell: 01676079195.

বাড়ি তৈরির আগে হিসাবগুলো জেনে রাখুনঃবাড়ি তৈরি করতে চান অনেকেই। আর কাজ শুরুর আগে অবশ্যই হিসাব নিজেই করে নেবেন। এ লেখায় দে...
14/01/2023

বাড়ি তৈরির আগে হিসাবগুলো জেনে রাখুনঃ

বাড়ি তৈরি করতে চান অনেকেই। আর কাজ শুরুর আগে অবশ্যই হিসাব নিজেই করে নেবেন। এ লেখায় দেওয়া হলো নির্মাণকাজের প্রয়োজনীয় কিছু উপকরণের হিসাব।

৫" ওয়াল গাঁথুনিতে প্রতি ১' (স্কয়ার ফিট) গাঁথুনীতে ৫টি ইট লাগে।
গাঁথুনি এব প্লাস্টারে ১ বস্তা সিমেন্টে ৪ বস্তা বালি। তবে ৫ বস্তাও দেওয়া যায়।

নিচের সলিংয়ে প্রতি ১ (স্কয়ার ফিট) এর জন্য ৩টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।

৯টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থাৎ ঘনফুট।

এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।

ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০" ÷ ১২ = ০.৮৩৩) এবং গাঁথুনিতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়। ১ ঘনমিটার ইটের গাঁথুনির ওজন ১৯২০ কেজি।

* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।

* ১০০ এসএফটি প্লাস্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।

* গাঁথুনির প্লাস্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাস্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এসএফটি নিট ফিনিশিং করতে ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১টি ইটের মাপ (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.

রডের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি

10 mm = 0.616 kg/m = 3 suta

12 mm = 0.888 kg/m = 4 suta

16 mm = 1.579 kg/m = 5 suta

20 mm = 2.466 kg/m = 6 suta

22 mm = 2.983 kg/m = 7 suta

25 mm = 3.854 kg/m = 8 suta

রডের ওজন

৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।

১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।

১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।

১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।

২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।

২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।

২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরি।

আরও জেনে রাখুন

8 mm -7 feet -1 kg

10 mm -5 feet -1 kg

12 mm -3.75 feet – 1 kg

16 mm -2.15feet -1kg

20 mm -1.80feet -1kg

22mm -1.1feet -1kg

রডের মাপ ফিট মেপে ওজন বের করা হয়

এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে। এখানে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।

খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।

* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।

* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।

বালির হিসাব

* ১০৯ ফিট = ১২.২৫cft,

* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।

* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।

ঢালাই এর হিসাব

* ১০০ cft ঢালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।

* ১ cft ঢালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।

কিছু প্রাথমিক হিসাব জেনে রাখুন

১. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।

২. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি

৩. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।

৪. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।

৫. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।

৬. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার

৭. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।

৮. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার

৯. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%

১০. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….

১১. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি

১২. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।

১৩. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল

১৪. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার

১৫. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি

১৬. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।

১৭. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।

১৮. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।

১৯. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।

২০. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার

২১. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।

২২. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.

২৩. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২

২৪. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।

২৫. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।

২৬. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি

২৭. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।

২৮. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি

২৯. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি

৩০. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ

৩১. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি

৩২. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

সূত্র : ইন্টারনেট

04/01/2023

#ছাদ_ঢালাইয়ের_মালামালের_হিসাব।

১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)

17/12/2022

মাটি পরিক্ষার রিপোর্ট চেনার সহজ উপায়।

খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা....

* N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
*N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
* N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
*N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
*N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
*N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
(Reff.......BNBC, Soil & Foundation)

কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে?
*৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
*৩-৫ কাঠার জন্য ৫টি।
*৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
(Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES.)

Soil Test কী
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়?
ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Light Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।

মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়?
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানে।

17/12/2022

#শীতকালে_কংক্রিট_মেশানোর_জন্য_কিছ_নির্দেশনা:-

১• কংক্রিটে অতিরিক্ত পানি যোগ করা এড়িয়ে চলুন।

২• ট্যাঙ্কে জমা পানির পরিবর্তে অবিলম্বে টানা পানি ব্যবহার করুন, কারণ এটি তুলনামূলকভাবে উষ্ণ।

৩• সকালে কংক্রিট প্রস্তুত করা এড়িয়ে চলুন।

৪• সূর্যালোক থাকলে কংক্রিট তৈরি করার চেষ্টা করুন।

৫• কাঁচামাল একটি শুষ্ক এবং উষ্ণ জায়গায় সংরক্ষণ করুন, তাহলে মিশ্রণটি সাইটে গরম রাখা সহজ হবে। ( :-

1• Avoid adding excess water to concrete.

2• Use water drawn immediately instead of water stored in the tank, as it is relatively warm.

3• Avoid preparing concrete in the morning.

4• Try making concrete when there is sunlight.

5• Store the raw material in a dry and warm place, it will be easier to keep the mixture warm on site.)

A faithful building materials supplier all over Bangladesg.
20/10/2022

A faithful building materials supplier all over Bangladesg.

রডের কাজে জোন অনুসারে ল্যাপিং================================সাধারনত বাজের যেসব রড গুলো পাওয়া যেসব সেগুলোর একটি নির্দিষ্...
10/09/2022

রডের কাজে জোন অনুসারে ল্যাপিং
================================
সাধারনত বাজের যেসব রড গুলো পাওয়া যেসব সেগুলোর একটি নির্দিষ্ট লেন্থ থাকে । যখন এর বেশী লেন্থ এর দরকার হয় তখন রডের ল্যাপিং দেয়া হয়। এই ল্যাপিং এর লেন্থ এর পরিমান কিছু সূত্র মেনে হয়।

#কম্প্রেশন_জোন
কলাম : ৪০ ডি, ডি = রডের ডায়া
শিয়ার ওয়াল : ৪০ ডি
লিফট কোর ওয়াল : ৪০ ডি

#টেনশন_জোন
বীম : ৬০ ডি
স্ল্যাব : ৬০ ডি

কলামে ল্যাপিং এর পরিমান
======================
১৬ মিমি = ৪০x১৬ = ৬৪০ মিমি ২'-২"
২০ মিমি = ৪০x২০ = ৮০০ মিমি ২'-৮"
২২ মিমি = ৪০x২২ = ৮৮০ মিমি ৩'-০"
২৫ মিমি = ৪০x২৫ = ১০০০ মিমি ৩'-৪"
৩২ মিমি = ৪০x৩২ = ১২৮০ মিমি ৪'-৩"

বীমের ল্যাপিং এর পরিমান
===================
১৬ মিমি = ৬০x১৬ = ৯৬০ মিমি ৩'-২"
২০ মিমি = ৬০x২০ = ১২০০ মিমি ৪'-০"
২২ মিমি = ৬০x২২ = ১৩২০ মিমি ৪'-৫"
২৫ মিমি = ৬০x২৫ = ১৫০০ মিমি ৫'-০"

স্ল্যাবের ল্যাপিং এর পরিমান
=====================
১০ মিমি = ৬০x১০ = ৬০০ মিমি ২'-০"
১২ মিমি = ৬০x১২ = ৭২০ মিমি ২'-৫"
তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে।

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
==============================
10 mm = 0.62 kg/m = 3 suta
12 mm = 0.89 kg/m = 4 suta
16 mm = 1.58 kg/m = 5 suta
20 mm = 2.48 kg/m = 6 suta
22 mm = 2.98 kg/m = 7 suta
25 mm = 3.85 kg/m = 8 suta

উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .

8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet - 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg

এছাড়া এই সুত্রটির মাধ্যমেও রডের ওজন বের করতে পারেন

#ফুটে
প্রতি ফুটে ওজন নির্নয়ের জন্য ( রডের ডায়া^2 /532)

#মিটারে
প্রতি মিটারে ওজন বের করতে হলে ( mm^2/162.2 )

যারা শেয়ারে জায়গা কিনে বিল্ডিং বানাচ্ছেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ১. চেষ্টা করবেন সমমনা গোত্...
23/08/2022

যারা শেয়ারে জায়গা কিনে বিল্ডিং বানাচ্ছেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
১. চেষ্টা করবেন সমমনা গোত্রের সাথে শেয়ারে যেতে। যাতে শেয়ারের টাকা সবাই সময় মতো পরিশোধ করে। কারণ, কয়েকজন টাকা রেগুলার পরিশোধ না করলে কাজ পিছিয়ে যাবে এবং পরে মূল্যস্ফীতির কারণে অযথা বেশি টাকা গচ্চা দিতে হবে।
২. বিল্ডিং ডিজাইন করাবেন ভালো মানের কন্সাল্টেন্সি অফিস থেকে। ডিজাইন ফি একটু বেশি গেলেও নিরাপত্তার জন্য কোন ছাড় নয়, কারণ আপনার বা কারো পরিবার সেখানে বসবাস করবে।
৩. বিল্ডিং কন্সট্রাকশনে একজন ডেডিকেটেড সাইট ইঞ্জিনিয়ার রাখবেন যিনি কন্সট্রাকশন এর ভুল ত্রুটি খেয়াল রাখবে, কন্সট্রাকশন এর অগ্রগতি দেখাশোনা করবে এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস এর এস্টিমেট দিবে। কোন ইঞ্জিনিয়ার রাখবেন না? হাজারটা ভুলে ভরা একটা বিল্ডিং পাবেন, সাথে অনেক টাকা গচ্চা দিবেন নিজেদের অগোচরে। কন্ট্রাক্টর যত মধুর কথাই বলুক, সে চাইবেই যত বেশি লাভ করা যায়। এজন্য উপযুক্ত মনিটরিং এর বিকল্প নেই।
৪. অনেক জায়গায় দেখা যায়, কনক্রিটিং এর সময় শেয়ার হোল্ডারদের কয়েকজন কাজ তদারকির জন্য থাকে। ওনারা ইঞ্জিনিয়ার না হয়েও কনক্রিটিং মনিটর করেন। এটা যদি এতই সহজ হতো তাহলে, ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং এসব সাধারণ মানুষই করতো, এগুলোর জন্য আলাদা পড়াশোনা বা অভিজ্ঞতার দরকার হতো না। এই বিষয় গুলো মাথায় রেখে শেয়ারে ঢুকবেন অথবা শেয়ারে ঢুকে থাকলে অন্যদের বোঝাবেন যেন সিভিল কন্সাল্টেন্ট এর মনিটরিং ছাড়া কনক্রিটিং না হয়।

একটা মাল্টিস্টোরেড বিল্ডিং শুধু মিস্ত্রি আর সাধারণ মানুষের তদারকি দিয়েই যদি করা হয় তাহলে সেখানে অনেক সমস্যা অবশ্যম্ভাবী। একটা মাঝারি মানের ভূমিকম্পে শেষ হয়ে যেতে পারে আপনার অর্ধকোটি টাকা সহ কতগুলো মানুষের জীবন। আপনার শেয়ারের ১০ লাখ টাকা অযথা খরচ হলেও আপনি বুঝতে পারবেন না। অথচ বিল্ডিং শেষ হওয়া পর্যন্ত শেয়ার প্রতি মাত্র ৫০ হাজার বা ১ লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ার রাখলে আপনার ওই ১০ লাখ টাকা বেঁচে যাবে। তাই নিরাপত্তা ও সঠিকভাবে কন্সট্রাকশন কস্ট ম্যানেজমেন্ট এর জন্য ডিজাইন এবং সুপারভিশনটা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে করান। চোখের সামনে দিয়ে ২টাকা বেশি গেলেও পেছন দিক দিয়ে যেন ১০ টাকা গচ্চা না যায়।

এক হাতে ভারী একটা কিছু যদি আমরা তুলি, হাত শরীরের কাছে রাখলে সেটা ধরা যত সহজ, হাত শরীর থেকে যত দূরে যাবে সেটা ধরে রাখা তত...
15/08/2022

এক হাতে ভারী একটা কিছু যদি আমরা তুলি, হাত শরীরের কাছে রাখলে সেটা ধরা যত সহজ, হাত শরীর থেকে যত দূরে যাবে সেটা ধরে রাখা তত কঠিন মনে হবে।

ক্রেনের ব্যাপারেও একই ঘটনা ঘটে। একটা ভারী জিনিস ৫ ফিট উপরে তুললে ক্রেনের ওপর যে চাপ পড়ে, ৫০ ফিট উপরে তুললে তার চাইতে ১০ গুন বেশি চাপ পড়বে। ক্রেনের মূল ভিত্তি বা বডি থেকে ক্রেনের লম্বা অংশ (আর্ম বা বুম) যত সরে যাবে, সেই চাপ বা টানের পরিমাণ পাশের দিকে আরো বাড়বে, এবং ফলে ক্রেন সাইডে উলটে যাওয়ার সম্ভাবনা আরো বাড়বে।

ক্রেন ব্যবহারের সময় নিরাপদ থাকার জন্য কয়েকটা পদক্ষেপ লাগে
১। যে জিনিস তোলা হচ্ছে, ক্রেন কী তার চাইতে ভারী? যদি না হয়, ক্রেনের সাথে আলাদা ওজন যোগ করা হয়। এটাকে কাউন্টারওয়েইট (counterweight) বলা হয়। ক্রেন + কাউন্টারওয়েইট এর মোট ভর, যে বস্তু তোলা হচ্ছে, তার চাইতে ভারী হতে হবে। কত ডিগ্রি কোনে তোলা হচ্ছে, বাতাস কীরকম, সেগুলির ওপর নির্ভর করে কাউন্টারওয়েইট, তোলা বস্তুর কয়েকগুণ বেশি ভারী হতে পারে। ফলে ব্যালেন্স রাখার ক্ষমতা বাড়বে
২। ক্রেনের ভিত্তি চওড়া করে দেয়া যায় আলাদা পা লাগিয়ে। এগুলিকে আউটরিগার (outrigger) বলে। তাহলেও ব্যালেন্স রাখার ক্ষমতা বাড়বে
৩। ক্রেনের আশেপাশে একটা নিরাপত্তা এলাকা থাকা দরকার, যাতে কিছু পড়ে গেলে মানুষের ওপর না পড়ে। ক্রেনের বুম কে ব্যাসার্ধ ধরে যে এলাকা (লিফট জোন) সেটা দরকার হলে বেড়া দিয়ে হলেও খালি রাখা দরকার।

প্রথম ছবিতে এই নিরাপত্তা ব্যবস্থাগুলি দেখানো হয়েছে।

দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, উত্তরার এই ক্রেইনে আউটরিগার ছিল না। কাউন্টারওয়েইট ছিল কি না বোঝা যাচ্ছে না, তবে ক্রেন ভারসাম্য রাখতে পারে নাই, সেটা পরিষ্কার।

একটা পরিবার শেষ হয়ে গেল কারন কেউ বা কারা টাকা বাঁচাতে চেয়েছিল... এবং তাদের কিছু হবে না, কারন অতি শক্ত কানেকশন না থাকলে এত বড় কন্ট্রাক্ট পাওয়া যায় না।

(c) Javed Ikbal

Address

Darog Bari Road, Faydabad, Uttara
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801676079195

Website

Alerts

Be the first to know and let us send you an email when Construction Hub Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Construction Hub Bangladesh:

Share