15/05/2026
টেনস এগ্রো লিমিটেড কর্তৃক আয়োজিত পরিবেশক সম্মেলন ২০২৬ কক্সবাজারে অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেনস এগ্রো লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, টেনস এগ্রো লিমিটেডের কর্ণধার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো: মেহেদী হাসান পাঠান, হেড অফ বিজনেস মোঃ আব্দুল মান্নান মন্ডল, হেড অফ অপারেশন কৃষিবিদ মোঃ নিয়ামতুল্লাহ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত টেনস এগ্রো লিমিটেডের সম্মানিত পরিবেশক, টেনস এগ্রো লিমিটেডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। নির্বাচিত পরিবেশকদের সম্মাননা স্মারক প্রদান করেন টেনস এগ্রো লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মহোদয়। পরিশেষে সকলের সুস্বাস্থ্যে এবং ব্যবসায়িক মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন টেনস এগ্রো লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়।