Civil Square

Call Contact the business

Civil Square Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Civil Square, Engineering service, Road : 5, Block: E, Mirpur-12, Dhaka.

“CIVIL SQUARE” একটি বহুমুখী ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও নির্মাণ প্রতিষ্ঠান, যা আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল,MEP, হোম ইন্টেরিয়র, PMC এবং EPC কনস্ট্রাকশন সেবা সারা বাংলাদেশে প্রদান করে। প্রতিষ্ঠানটি সৃজনশীল, নির্ভরযোগ্য এবং খরচ-সাশ্রয়ী ফলাফলের দিকে ফোকাস করে।

Assalamu Alaikum.Building নির্মাণকাজ থেমে আছে? কাজের মাঝে দীর্ঘ বিরতি?নির্মাণকাজ কিছুদিন বন্ধ থাকলেও বাড়ির যত্ন ও নিরাপ...
08/10/2026

Assalamu Alaikum.
Building নির্মাণকাজ থেমে আছে? কাজের মাঝে দীর্ঘ বিরতি?

নির্মাণকাজ কিছুদিন বন্ধ থাকলেও বাড়ির যত্ন ও নিরাপত্তার বিষয়গুলো আসলে থেমে থাকে না।
দীর্ঘ সময় কাজ বন্ধ থাকলে কাঠামো, খোলা রড, দেয়াল, ছাদ, পানি নিষ্কাশন, নির্মাণসামগ্রী সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কোন পরিস্থিতিতে কী ব্যবস্থা নেওয়া উচিত—তা অবশ্যই আপনার প্রকৌশলীর কাছ থেকে জেনে সময়মতো ব্যবস্থা নিন।
কারণ, আজকের ছোট অবহেলা পরে বড় সমস্যা তৈরি করতে পারে।
আর তখন শুধু খরচই বাড়বে না—বাড়ির স্থায়িত্ব ও নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়তে পারে।
সম্প্রতি অনুরোধে একটি নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়েছিলাম। কিছু বিষয় চোখে পড়ল, যেগুলো দীর্ঘ সময় ধরে কারও নজরেই আসেনি। কিছু সমস্যা তৈরি হয়েছে অসচেতনতার কারণে, আবার কিছু হয়েছে ভুল ব্যবস্থাপনা বা অবহেলায়।

নির্মাণকাজের প্রতিটি সমস্যারই একটি উপযুক্ত সময় আছে—সমাধান করার জন্য।
সময় পার হয়ে গেলে একই সমাধান অনেক বেশি ব্যয়বহুল ও জটিল হয়ে যেতে পারে।
তাই কাজ বন্ধ থাকলেও বাড়ির Health Check বন্ধ রাখবেন না।

সমস্যা বড় হওয়ার অপেক্ষা নয়—সময় থাকতেই সঠিক ব্যবস্থা নিন।

Civil Square
Building Design • Construction • Renovation • Project Management
Your Trusted Construction Partner

আসসালামুয়ালাইকুম...পেইন্টের সৌন্দর্য শুধু রঙে নয়—দেয়ালের প্রস্তুতিতেও থাকে।পেইন্ট করার আগে দেয়ালের Moisture Level এব...
08/10/2026

আসসালামুয়ালাইকুম...
পেইন্টের সৌন্দর্য শুধু রঙে নয়—দেয়ালের প্রস্তুতিতেও থাকে।

পেইন্ট করার আগে দেয়ালের Moisture Level এবং সারফেসের অবস্থা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে দেয়ালের Moisture Content সর্বোচ্চ প্রায় ৮%-এর মধ্যে থাকলে পেইন্টিংয়ের জন্য বিবেচনা করা যেতে পারে—তবে প্রকল্পের ধরন ও ব্যবহৃত পেইন্ট সিস্টেম অনুযায়ী প্রয়োজনীয়তা ভিন্ন হতে পারে।

ভেজা বা অপর্যাপ্তভাবে প্রস্তুত দেয়ালে পেইন্ট করলে পরবর্তীতে Paint Peeling, Blistering, Damp Patch কিংবা Fungal Growth-এর মতো সমস্যা দেখা দিতে পারে।
Civil Square এর এই renovation প্রকল্পে সব ধরণের কাজের প্রতিটি ধাপে প্রয়োজনীয় Quality Control ঠিক রাখার বিষয়ে সচেতন —কারণ আমাদের কাছে ভালো কাজ মানে শুধু সুন্দর Finish নয়, বরং দীর্ঘস্থায়ী ও সঠিকভাবে সম্পন্ন কাজ।

Civil Square — Your Trusted Construction Partner
Building Design • Construction • Renovation • Project Management

13/09/2026

আসসালামুয়ালাইকুম। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের একটি সিগনেচার প্রজেক্ট—
🌊 দরিয়ার নীড় | Cox’s Bazar
সমুদ্র আর পাহাড়ের ছোঁয়ায় একটি স্বপ্নের বাংলো—
দরিয়ার নীড়।
পরিকল্পনা থেকে ডিজাইন, নির্মাণ থেকে পূর্ণ বাস্তবায়ন—
আপনার স্বপ্নের প্রজেক্ট হোক দেশের যেকোনো প্রান্তে।
Your Vision, Our Expertise — by Civil Square
📍 Cox’s Bazar | Bangladesh
📞 Project Consultation: 01316 107758 (WhatsApp)
আপনার জমি, আপনার স্বপ্ন—পরিকল্পনাটা শুরু হোক আমাদের সাথে।
শুভকামনা সবার জন্য।
#দরিয়ার_নীড় #বাংলো #স্বপ্নেরবাড়ি #নির্মাণ #স্থাপত্য #ইন্টেরিয়রডিজাইন

আসসালামুয়ালাইকুম। মাইজদী, মেইন রোড, নোয়াখালীতে আমাদের  একটি Commercial Building G+7 প্রকল্পের Soil Investigation কাজ গ...
07/09/2026

আসসালামুয়ালাইকুম।

মাইজদী, মেইন রোড, নোয়াখালীতে আমাদের একটি Commercial Building G+7 প্রকল্পের Soil Investigation কাজ গতকাল থেকে শুরু হয়েছে।

একটি ভবনের নিরাপত্তা, স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদি পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে মাটির প্রকৃত বৈশিষ্ট্য জানার ওপর। তাই নির্মাণকাজ শুরুর আগে Soil Test অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Soil Investigation-এর মাধ্যমে মাটির Bearing Capacity, Soil Layer, Groundwater Level ও Settlement-এর সম্ভাবনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতেই ভবনের উপযুক্ত Foundation Type ও Design নির্ধারণ করা হয়।

সঠিক Soil Test ছাড়া Foundation Design করলে ভবিষ্যতে অতিরিক্ত Settlement, ফাটল, হেলে যাওয়া কিংবা কাঠামোগত ঝুঁকি তৈরি হতে পারে।

আমাদের কাছে Soil Investigation কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি একটি নিরাপদ, টেকসই ও মানসম্মত ভবন নির্মাণের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ।

মাইজদী, নোয়াখালীতে আমাদের G+7 Commercial Building প্রকল্পে কাজ চলছে পরিকল্পিতভাবে, প্রকৌশলগত বিশ্লেষণ ও মান নিয়ন্ত্রণের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।

Civil Square — Your Trusted Construction Partner.

আসসালামু আলাইকুম।সম্প্রতি নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের দৃশ্য আমরা দেখেছি। হয়তো এই ভিডিওটিও আপনারও চোখে পড়েছে।এই ছবি...
29/08/2026

আসসালামু আলাইকুম।
সম্প্রতি নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের দৃশ্য আমরা দেখেছি। হয়তো এই ভিডিওটিও আপনারও চোখে পড়েছে।

এই ছবিটি সেই ছোট্ট বাড়িটির—যে বাড়িটি ভয়াবহ পাহাড়ি ঢলের মধ্যেও কিছু মানুষকে মহান আল্লাহর ইচ্ছায় আশ্রয় দিয়ে রেখেছিলো।

একজন Civil Engineer হিসেবে ছবিটা দেখার পর আমার মনে একটি প্রশ্ন এসেছে—
চারপাশে এত ভয়াবহ ধ্বংস, অথচ এই ছোট্ট বাড়িটি কীভাবে টিকে রইলো?

এটা কি শুধুই ভাগ্য?
নাকি এর পেছনে কোনো Engineering Reason আছে?

হয়তো Foundation-এর অবস্থান, মাটির Bearing Condition, Structural Load Path কিংবা Building-এর নিজস্ব Structural Behaviour-এর কোনো ভূমিকা ছিল।
আবার এমনও হতে পারে, Site Topography-এর কারণে পানির মূল স্রোত সরাসরি বাড়িটিকে আঘাত করেনি।

কিংবা নির্মাণের সময় নেওয়া কোনো ছোট সিদ্ধান্ত আজ বড় পার্থক্য তৈরি করেছে।

তবে শুধু এই ছবি দেখে কোনো একটি কারণ নিশ্চিতভাবে বলা ঠিক হবে না।
কিন্তু একজন Engineer হিসেবে এখান থেকে আমাদের কিছু প্রশ্ন করা দরকার—

আমরা কোথায় নির্মাণ করছি?
মাটি কেমন?
পানির স্বাভাবিক প্রবাহ কোন দিকে?
Natural Drainage ঠিক আছে কি না?
Foundation কীভাবে Load Transfer করবে?
এবং কোনো Natural Disaster হলে ভবনটি কীভাবে আচরণ করবে?

আমার মনে হয়, নির্মাণের আগে শুধু Building Design করলেই হয় না—Site এবং তার পরিবেশকেও বুঝতে হয়।
হয়তো এই ছোট্ট বাড়িটির টিকে থাকার পেছনে এমন কোনো Engineering Lesson আছে, যা আমাদেরও শেখার আছে।
— SHARIF

Assalamualikum.....A NEW VISION OF MODERN LIVING | CUMILLAPresenting one of the latest architectural visions by Civil Sq...
21/08/2026

Assalamualikum.....
A NEW VISION OF MODERN LIVING | CUMILLA

Presenting one of the latest architectural visions by Civil Square a thoughtfully planned residential project in Cumilla Town.
From architectural aesthetics to functional planning, every element has been envisioned with a focus on comfort, elegance and modern living.
A refined approach to creating spaces that are not only visually appealing, but also purposeful and enduring.

📍 Cumilla, Bangladesh

CIVIL SQUARE
Your Trusted Construction Partner.
Call us: 01316-107758

#নির্মাণ

21/08/2026

Concord, Abdul Monem, Simpletree—দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার সমৃদ্ধ পথচলা থেকে আজকের Civil Square।
আপনার স্বপ্নের স্থাপনায়—অভিজ্ঞতা, আস্থা ও মানসম্মত নির্মাণের প্রতিশ্রুতি।

14/08/2026

RENOVATION মানেই শুধু সংস্কার নয়—এটি একটি সম্পূর্ণ Transformation.

আসসালামুয়ালাইকুম....
পুরোনো একটি ফ্ল্যাটকে কীভাবে পরিকল্পিতভাবে, সীমিত বাজেটের মধ্যে নতুন রূপ দেওয়া যায়—এই প্রজেক্টে আমরা সেটিই বাস্তবায়ন করতে যাচ্ছি। (ইনশাআল্লাহ)

Design থেকে Ex*****on, Civil Work থেকে Interior Finishing—প্রতিটি ধাপে আমাদের মূল লক্ষ্য হলো Quality, Functionality এবং Aesthetics-এর সঠিক সমন্বয় নিশ্চিত করা।

আপনার পুরোনো বিল্ডিং বা ফ্ল্যাট, অফিস কিংবা কমার্শিয়াল স্পেসকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা থাকলে, কাজ শুরুর আগে সঠিক Technical Planning অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Civil Square — Your Trusted Construction Partner.

📞 Renovation & Interior Works-এর জন্য যোগাযোগ করুন
Cell / WhatsApp: 01316-107758

Address

Road : 5, Block: E, Mirpur-12
Dhaka
1216

Opening Hours

Monday 14:00 - 22:00
Tuesday 14:00 - 22:00
Wednesday 14:00 - 22:00
Thursday 14:00 - 22:00
Friday 14:00 - 22:00
Saturday 14:00 - 22:00
Sunday 14:00 - 22:00

Telephone

+8801316107758

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Square posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil Square:

Shortcuts

Share