Amader Electronics - আমাদের ইলেকট্রনিক্স

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Amader Electronics - আমাদের ইলেকট্রনিক্স

Amader Electronics - আমাদের ইলেকট্রনিক্স বাংলায় মজার ইলেকট্রনিক্স শেখার সহজ উপায়। জ্ঞানই শক্তি যখন তা সবার জন্য উন্মুক্ত।

জ্ঞানই শক্তি যখন তা সবার জন্য উন্মুক্ত। এই স্লোগান নিয়ে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিক্ষামূলক বিষয়গুলো আকর্ষনীয় ও সহজবোধ্য উধাহরণ এবং প্রজেক্ট এর মাধ্যমে হবিস্ট ও স্টুডেন্টদের কাছে পৌঁছে দেয়ার মূল লক্ষ্যেই এই সাইট। জনপ্রিয় গণযোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রায় সব বড়বড় ইলেকট্রনিক্স গ্রুপের মুখপত্র ও এটি। অদূর ভবিষ্যতে এর নিজস্ব কারিগরি ল্যাব, অভিজ্ঞ এনালিস্ট ও ডেভেলপার দ্বারা নির্মিত বিভিন্ন উন্ম

ুক্ত ইলেকট্রনিক্স সার্কিট, প্রজেক্ট প্রভৃতি এই সাইটে পাওয়া যাবে। ইতোমধ্যে এই সাইটে অভিজ্ঞ লেখক, গবেষক ও আবিষ্কারক তাঁদের নিজস্ব তত্বাবধানে নির্মিত বিভিন্ন প্রজেক্ট নির্মানের বিস্তারিত বর্ণনা দিয়েছেন ও দিচ্ছেন। প্রসঙ্গক্রমে, এ সাইটে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বাংলা ভাষাভাষীদের জন্য ব্যবহারিক / প্র্যাক্টিকাল ও প্রজেক্ট ভিত্তিক আলোচনাই মুখ্য।

আমাদের কর্মকান্ডঃ
* আমাদের ই-আড্ডাঃ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল কে সর্বস্তরে জনপ্রিয় করণের লক্ষ্যে আমাদের আয়োজন ‘আমাদের ইঃ আড্ডা’, যার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এ বিষয়ে সকল সংশয়, প্রশ্ন, অভিজ্ঞতা জানানোর পাশাপাশি সবার সাথে পরিচয়ের ব্যপ্তি বাড়ানো মূল লক্ষ্য। ইতোমধ্যে বেশ কয়কটি সফল আড্ডা অনুষ্ঠিত হয়েছে যার সারাংশ পাওয়া যাবে আমাদের ফটো গ্যালারিতে(নির্মিতব্য)।

* আমাদের লেখক কুঞ্জঃ এই প্রযুক্তির সাথে জড়িত লেখকদের অংশগ্রহণ বাড়ানো ও তাদের সম্মানার্থে নিবেদিত আছে ‘আমাদের লেখক কুঞ্জ ‘। যেখানে নিত্যনতুন লেখক, গবেষক সংযুক্ত হচ্ছেন আর সবার কাছে তুলে ধরছেন তাঁর গবেষণা কিংবা আবিষ্কার লেখার মাধ্যমে।

* প্রশ্ন ও উত্তর বিভাগঃ এই সাইট সকল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রেমিদের উদ্দেশ্যে উৎসর্গীত। পুরোনো যারা, তারা যেমন এ সাইট থেকে সবাইকে জ্ঞান বিতরণ করতে পারবেন তেমনি নতুন পারবে এই সাইট থেকে তার কাঙ্খিত প্রশ্নের সঠিক উত্তর পেতে। এর জন্য রয়েছে আমাদের প্রশ্ন ও উত্তর বিভাগ – https://www.facebook.com/groups/AmaderElectronics/

আমাদের সাথে জড়িত অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, গবেষক, লেখক প্রশ্নের উত্তর দেবার জন্য প্রস্তুত আছেন। আপনি যদি অভিজ্ঞ হোন তাহলে আপনিও সামিল হতে পারেন আমাদের সাথে অন্যের প্রশ্নের উত্তর দিয়ে।

* মেলাঃ স্কুল-কলেজ ও ভার্সিটি লেভেলে নতুন গবেষক ও আবিষ্কারক তৈরির লক্ষ্যে উন্মুক্ত ‘ই-মেলা’ আয়োজন ও তার মাধ্যমে নতুনদের উদ্বুদ্ধ করার প্রয়াস আমরা অচিরেই গ্রহণ করবো বলে আশা রাখি।

* ফ্যান পেইজঃ ইতোমধ্যে আমাদের বিপুল পরিমাণ ফ্যান ও ফলোয়ার তৈরি হয়েছে যাদের বিভিন্ন সৃষ্টিশীল কর্মকান্ড তুলে ধরা হয়েছে আমাদের সাইটের ফ্যান পেইজে।

এক পলকে আমাদের ইলেকট্রনিক্সঃ

আমাদের লক্ষ্যঃ বাংলা ভাষাভাষীদের জন্য এই প্রযুক্তি সংক্রান্ত তত্ত্ব ও তথ্য সহজবোধ্য ভাবে উপস্থাপন।

আমাদের ইচ্ছা ও পরিকল্পনাঃ এ সংক্রান্ত গবেষক, লেখক ও আবিষ্কারকদের পৃষ্ঠপোষকতা প্রদান।

আমাদের কৃতজ্ঞতা যাদের কাছেঃ কৃতজ্ঞতার নাগপাশে বেঁধেছেন অনেকেই।তাঁদের জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার স্বরূপ পেইজ অচিরেই তৈরির আশা রাখছি।

আমাদের ইলেকট্রনিক্স টিমঃ আ.ই টিম মেম্বারদের সম্পর্কে জানতে চাইলে ঘুরে আসুন আমাদের টিম পেইজ থেকে (নির্মিতব্য)।

আমাদের সাথে আছেন যারাঃ
আর্টিস্ট, ডিজাইনার, ডেভেলপার, এনালিস্ট সহ দক্ষ মার্কেটিং বিশেষজ্ঞ, ছোট/বড় উদ্যোক্তা থেকে শুরু করে সিকিউরিটি ও ওয়েব স্পেশালিস্ট তো আছেনই আরো আছেন হবিস্ট, ইঞ্জিনিয়ার, গবেষক, আবিষ্কারক, লেখক, সাহিত্যিক, কবি, আইনজীবী, কনসালটেন্ট সহ বিভিন্ন পেশার মানুষ। তাঁদের সম্পর্কে জানতে পারবেন আমাদের টিম মেম্বার পেইজ থেকে।

আমাদের সাথে যোগ দিতে চাইলেঃ

আপনিও আমাদের সাথে যোগ দিতে পারেন। সেটি হতে পারে আপনার কোনো আইডিয়া, গবেষণা পত্র, আবিষ্কার ইত্যাদি আপনার লেখনিতে লিখে ফেলুন আমাদের লেখক নীতিমালা মোতাবেক আর পাঠিয়ে দিন আমাদের সাইটের ইমেইল এড্রেস এ। আমরাই আপনার সাথে যোগাযোগ করবো। কিংবা আমাদের প্রশ্ন ও উত্তর বিভাগে অন্যের প্রশ্নের উত্তর দিয়ে অথবা আপনার সমস্যা তুলে ধরে সামিল হতে পারেন আমাদের সাথে। ফ্যান পেইজের বিভিন্ন ক্রিয়েটিভ কর্মকান্ডের মাধ্যমেও আমাদের সাথে সামিল হতে পারেন।

কোনো সুপরামর্শ থাকলে দেবার সনির্বন্ধ অনুরোধ রাখছি

সবার সম্মিলিত একটি প্রয়াস এই সাইট তাই নাম “আমাদের ইলেকট্রনিক্স”। সাথে থাকার অনুরোধ রাখছি, আমাদের উন্মুক্ত ‘ইঃ’ শিক্ষার আসরে আপনি সবান্ধব আমন্ত্রিত।

14/08/2025

সহজ ভাষায় জেনারেটরের বিস্তারিত
- কমেন্টে দেখুন

অ্যাপের সাহায্যে ইলেকট্রনিকসের ক্যালকুলেশন সহজ ও দ্রুত করুন। রেজিস্টর, ভোল্টেজ, পাওয়ার এবং অন্যান্য প্যারামিটার ক্যালকুল...
29/11/2024

অ্যাপের সাহায্যে ইলেকট্রনিকসের ক্যালকুলেশন সহজ ও দ্রুত করুন। রেজিস্টর, ভোল্টেজ, পাওয়ার এবং অন্যান্য প্যারামিটার ক্যালকুলেট করার জন্য প্রয়োজনীয় সব টুল এক জায়গায় -

এখন এডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর ক্যালকুলেটর নিয়ে আলোচনা করবো। কিভাবে সহজে এবং দ্রুত ভোল্টেজ রেগুলেটরের আউটপুট ...

কিছু কিছু ক্ষেত্রে রেজিস্টরের প্রয়োজনীয় মাণ সার্কিট অনুযায়ী পাওয়া খুব কঠিন হয়ে যায়। যেমন ধরুন 13 Kilo Ohms, 21 K, 51 K.....
26/11/2024

কিছু কিছু ক্ষেত্রে রেজিস্টরের প্রয়োজনীয় মাণ সার্কিট অনুযায়ী পাওয়া খুব কঠিন হয়ে যায়। যেমন ধরুন 13 Kilo Ohms, 21 K, 51 K.... ইত্যাদি। কিন্তু আজকে এমনই একটি জটিল সমস্যার খুব সহজ সমাধান দেবো।

সহজ উপায়ে সিরিজ বা প্যারালাল করে রেজিস্টরের যে কোনো মান তৈরী করা এখন খুবি সহজ আর এর জন্য আমরা আজকে ElectroDoc App এর ব্যবহার...

এলইডি সিরিজ রেজিস্টর ক্যালকুলেশন এখন খুব সহজ
22/11/2024

এলইডি সিরিজ রেজিস্টর ক্যালকুলেশন এখন খুব সহজ

খুব সহজেই এলইডি রেজিস্টর ক্যালকুলেশন করুন এই দারুন এলইডি রেজিস্টর ক্যালকুলেটর দিয়ে | STOP Guessing LED Resistor Values Use This Proven Formula Insteadled re.....

🔴🔺🔴 সহজ কলিং বেল তৈরী করুন এখনি -
28/10/2024

🔴🔺🔴 সহজ কলিং বেল তৈরী করুন এখনি -

খুব সহজে কলিং বেল তৈরি করা শিখব আজকে। বলতে গেলে ফেলে দেয়া জিনিস থেকেই বানিয়ে নিবো এই সাধের কলিংবেল। তাহলে দেরি না .....

28/10/2024

ফেলে দেয়া জিনিস দিয়ে তৈরি করে নিন সহজ কলিং বেল

বিস্তারিত কমেন্টে

22/08/2024

জনস্বার্থে ও গ্রুপ এডমিন পারমিশন সাপেক্ষে প্রদত্ত
আপনারা আমাদের দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যেই জানেন। বর্তমানে ফেনীর অবস্থা খুবই নাজুক। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নেই। উদ্ধার অভিযান পরিচালনার জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ।
একজন হ্যাম রেডিও অপারেটর (HAM) হিসেবে আমরা বন্যা দুর্গত এলাকায় যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার করতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার ফেনী। আমাদের দ্বিতীয় এবং তৃতীয় দল প্রয়োজন হলে আজ বিকেলে এবং পরশু আমাদের সাথে যোগ দেবে।
আমাদের স্থানীয় টিম অন্যান্য অংশে প্রস্তুত আছে, প্রয়োজনে ঢাকা থেকে আমাদের দল সেখানেও যাবে। প্রাথমিকভাবে আমরা স্থানীয় ডিসি অফিস, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সেনা, নৌ ও পুলিশ বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের রেডিওর মাধ্যমে যোগাযোগ সহায়তা প্রদান করব যাতে উদ্ধার অভিযান সহজে এবং সংগঠিত উপায়ে করা যায়।
যেহেতু আমরা স্বেচ্ছায় এসব করছি এবং আমাদের নিজস্ব তহবিল দিয়ে, আপনি আমাদের তহবিলে অনুদান দিয়ে অবদান রাখতে পারেন।
এই মুহূর্তে, সময় কম এবং তহবিল পরিচালনা করা কঠিন। আমরা মূলত আমাদের পরিচিত লোকদের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করছি।
Sany
Bkash/Nagad - 01749275993
Fahad, S21AF
Bkash/Nagad - 01675665086
Bank - Eastern Bank Limited
Name - Abdullah Al Fahad
A/C No. - 1071440371832
Branch - Mirpur
বি দ্র: আপনাদের থেকে প্রাপ্ত অনুদান কোন কোন খাতে কত টাকা খরচ হয়েছে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

09/05/2024
25/03/2024

    inside out
19/03/2024

inside out

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Amader Electronics - আমাদের ইলেকট্রনিক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader Electronics - আমাদের ইলেকট্রনিক্স:

Share