Dhaka Palli Bidyut Samity-3

Dhaka Palli Bidyut Samity-3 Dhaka Palli Bidyut Samity-3

অদ্য ১৪/০৮/২০২৬ খ্রিঃ রোজ শুক্রবার কালামপুর জোনাল অফিসের ভালুমগ্রাম এলাকায় জলাশয়ের মধ্যে ৩টি কাঠের পোল পড়ে যায়। উক্ত স্থ...
14/08/2026

অদ্য ১৪/০৮/২০২৬ খ্রিঃ রোজ শুক্রবার কালামপুর জোনাল অফিসের ভালুমগ্রাম এলাকায় জলাশয়ের মধ্যে ৩টি কাঠের পোল পড়ে যায়। উক্ত স্থানে পানির পরিমাণ অত্যধিক হওয়ায় তাৎক্ষণিকভাবে পোলগুলো পুনঃস্থাপন করা সম্ভব হচ্ছিল না। ফলে উক্ত লাইনের আওতাধীন ২টি গরুর খামার, ১টি সেচ সংযোগ, ১টি গুদামঘর ও ২টি ইটভাটায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিষয়টি অত্র পবিসের সুযোগ্য জেনারেল ম্যানেজার মহোদয়ের সদয় অবগতিতে আনা হলে তিনি বন্ধ গ্রাহকদের দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি বিভাগ ও সংশ্লিষ্ট অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।.জেনারেল ম্যানেজার মহোদয়ের তাৎক্ষণিক নির্দেশনা অনুযায়ী বিকল্পভাবে ১১ কেভি ৭ নং ফিডার হতে নতুন ৩ (তিন) স্প্যান লাইন নির্মাণ এবং বিদ্যমান ২ (দুই) স্প্যান লাইন আপগ্রেডেশনের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়।

অত্র পবিসের জেনারেল ম্যানেজার মোঃ মামুন অর রশীদ মহোদয়ের তাৎক্ষণিক নির্দেশনা ও কার্যকর উদ্যোগে বন্ধ গ্রাহকদের দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট গ্রাহকগণ অত্র পবিসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

কর্তৃপক্ষ
ঢাকা পবিস-৩।

গত ১৩/০৮/২০২৬ ইং তারিখ, রোজ বৃহস্পতিবার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত "পবিস...
14/08/2026

গত ১৩/০৮/২০২৬ ইং তারিখ, রোজ বৃহস্পতিবার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত "পবিস বিতরণ ব্যবস্থা নির্মাণ ও পরিদর্শন (TC-016)" প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে "Field Visit on Line Construction Materials & Tools and Installation of Equipment" বিষয়ক প্রশিক্ষণ সেশন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, গেন্ডা, সদর দপ্তরে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ে ব্যবহৃত বিতরণ লাইনের নির্মাণসামগ্রী, সাবস্টেশন উপকরণ ও টুলস সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রশ্নোত্তরভিত্তিক ইন্টারঅ্যাকটিভ আলোচনা ও ফিল্ড ভিজিট এর মাধ্যমে প্রশিক্ষণটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

অত্র পবিসের সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব মোঃ মামুন অর রশীদ মহোদয় তাঁর বক্তব্যে জানান - এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা, নিরাপদ কর্মসম্পাদন এবং পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ পিএন্ডএম), প্রশিক্ষক এবং সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যকর প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কর্তৃপক্ষ
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।

অদ্য ১৩/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ, রোজ বৃহস্পতিবার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব মোঃ মা...
13/08/2026

অদ্য ১৩/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ, রোজ বৃহস্পতিবার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব মোঃ মামুন অর রশীদ মহোদয় ফুলবাড়িয়া সাব-জোনাল অফিসের আওতাধীন রাজাঘাট, রাজফুলবাড়িয়াস্থ ইসাবা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বিদ্যমান ১,৬০০ কিলোওয়াট হতে ৫,৭৫০ কিলোওয়াটে (৩৩ কেভি) মোট ৪,১৫০ কিলোওয়াট লোড বৃদ্ধির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এসময় ডিজিএম (কারিগরি), এজিএম (ওএন্ডএম) সহ স্থানীয় বিআরইবি অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত লোড বৃদ্ধির লক্ষ্যে নির্মিত বৈদ্যুতিক অবকাঠামো, সংযোগ ও সংশ্লিষ্ট কারিগরি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং গ্রাহককে বর্ধিত ৫,৭৫০ কিলোওয়াট লোডে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

উক্ত লোড বৃদ্ধি কার্যক্রম বাস্তবায়নের ফলে অত্র পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিক্রয় ও রাজস্ব উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা ও কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে সমিতির আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।

কর্তৃপক্ষ
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।

গ্রাহক অভিযোগ হ্রাস, সিস্টেম লস হ্রাসকরণ, বিতরণ লাইনের সক্ষমতা (Strengthening) বৃদ্ধি, উত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং ...
11/08/2026

গ্রাহক অভিযোগ হ্রাস, সিস্টেম লস হ্রাসকরণ, বিতরণ লাইনের সক্ষমতা (Strengthening) বৃদ্ধি, উত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালন ব্যয় হ্রাসের লক্ষ্যে অদ্য ১১/০৮/২০২৬ ইং রোজ মংগলবার, ঢাকা পবিস-৩-এর সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব মোঃ মামুন অর রশীদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পবিসের কারিগরি টীম কর্তৃক রক্ষণাবেক্ষণ কাজের ক্রাশ প্রোগ্রাম-এর আওতায় নিম্নবর্ণিত কার্যক্রম সম্পাদন করা হয়েছে—

০১) বিনষ্ট লাইটনিং অ্যারেস্টার পরিবর্তন — ১৪২ টি।
০২) বিনষ্ট কাটআউট পরিবর্তন — ১০৫ টি।
০৩) ন্যাকেট ফিউজের পরিবর্তে ব্যারেল স্থাপন- ১৮৬ টি।
০৪) ট্রান্সফরমার গ্রাউন্ডিং- ৩৭ টি।
০৫) ট্রান্সফরমার রি-ওয়্যারিং-৯৬ টি।
০৬) এইচটি জাম্পারকরণ- ৪৬ টি।
০৭) কানেক্টর স্থাপন-১০২৭ টি।
০৮) রাইট অব ওয়ে করন(স্পট) - ৩৩ টি
০৯) গাই তার পুন:স্থাপন-০৪ টি
১০)পোল সোজা করণ-০৩ টি
১১)আন্ডারসাইজ তার পরিবর্তন-২৫ স্প্যান।
১২) নতুন সেকশন করণ-৮ টি।

কর্তৃপক্ষ
ঢাকা পবিস-৩।

অদ্য ০৯/০৮/২০২৬ খ্রি. তারিখ, রবিবার, ক্রীসকপ, ঢাকা পবিস-৩ কর্তৃক ট্যানারী জোনাল অফিসের ডিজিএম জনাব প্রকৌ মো. হেমায়েত হোস...
09/08/2026

অদ্য ০৯/০৮/২০২৬ খ্রি. তারিখ, রবিবার, ক্রীসকপ, ঢাকা পবিস-৩ কর্তৃক ট্যানারী জোনাল অফিসের ডিজিএম জনাব প্রকৌ মো. হেমায়েত হোসেন বিশ্বাস এর জেনারেল ম্যানেজার (চ. দা.) পদে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র পবিসের সম্মানিত জেনারেল ম্যানেজার ও ক্রীসকপ সভাপতি জনাব মোঃ মামুন অর রশীদ মহোদয়। এ সময় অত্র পবিসের সকল ডিজিএম, এজিএম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় ক্রীসকপের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার মহোদয় ডিজিএম (ট্যানারী) কে ফুলেল শুভেচ্ছা জানান। সহকর্মীগণ বিদায়ী অতিথির উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য পেশ করেন এবং তাঁর সততা, আন্তরিকতা ও দক্ষতার প্রশংসা করেন। বিদায়ী অতিথি পদোন্নতির জন্য বাপবিবোর্ডের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়সহ বাপবিবোর্ডের সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য অত্র পবিসের সম্মানিত জেনারেল ম্যানেজার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দাপ্তরিক লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতার জন্য পবিসের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ঢাকা পবিস-৩ সহ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে কর্মকালের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন। তিনি বিদায়ের ক্ষণে সকলের নিকট দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন এবং এত সুন্দর আয়োজন করার জন্য জেনারেল ম্যানেজার মহোদয় সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী অতিথিকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন, পরবর্তী কর্মজীবন যেন সুন্দর হয় তার জন্য পরামর্শ প্রদান করেন, পরিবারের জন্য শুভকামনা জানান এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ক্রীসকপের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক এবং উপহার প্রদান করা হয়।

কর্তৃপক্ষ
ঢাকা পবিস-৩।

আসসালামু আলাইকুম।অদ্য ০৬/০৮/২০২৬ খ্রি.  বাপবিবো-এর ঢাকা জোন (উত্তর)-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো. আরাফাত উল্লাহ মহোদ...
06/08/2026

আসসালামু আলাইকুম।
অদ্য ০৬/০৮/২০২৬ খ্রি. বাপবিবো-এর ঢাকা জোন (উত্তর)-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো. আরাফাত উল্লাহ মহোদয়, নির্বাহী প্রকৌশলী জনাব মো. নূরন্নবী মহোদয় এবং ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার জনাব মো. মামুন অর রশীদ মহোদয়সহ বিভিন্ন স্তরের প্রতিনিধি সমন্বয়ে গঠিত স্পট সিলেকশন কমিটি কর্তৃক সাবস্টেশন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে সাদাপুর, ভাকুর্তা ও ট্যানারি এলাকায় কয়েকটি সম্ভাব্য জমি সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে জমিগুলোর অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণে সম্ভাব্য ভূমিকা, ভবিষ্যৎ লোড চাহিদা এবং প্রকল্প বাস্তবায়নের উপযোগিতা বিষয়ে প্রাথমিক মূল্যায়ন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার আলোকে জমিসমূহের তুলনামূলক উপযোগিতাও পর্যালোচনা করা হয়।
পরিদর্শন শেষে সদর দপ্তর প্রাঙ্গণে নির্মাণাধীন ৯-তলা সি-টাইপ কাম ডি-টাইপ আবাসিক ভবনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করা হয়। এ সময় নির্মাণকাজের বর্তমান অবস্থা, গুণগত মান এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

-কতৃপক্ষ
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩
গেন্ডা, সাভার, ঢাকা।

অদ্য ০৫/০৮/২০২৬ খ্রি. তারিখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩...
05/08/2026

অদ্য ০৫/০৮/২০২৬ খ্রি. তারিখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জামে মসজিদে বাদ জোহর এক বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গের সুস্থতা এবং দেশের অব্যাহত শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিদ্যুৎ খাতের সার্বিক উন্নয়ন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর উত্তরোত্তর সাফল্য, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে অত্র সমিতির সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব মো. মামুন অর রশীদ মহোদয় সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে মোনাজাত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

কর্তৃপক্ষ
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।

অদ্য ০৩/০৮/২০২৬ খ্রিঃ তারিখে ধামরাই উপকেন্দ্রের ০১ নং ইউনিটের পাওয়ার ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দ করে ট্রিপ করে বন্ধ হয়...
03/08/2026

অদ্য ০৩/০৮/২০২৬ খ্রিঃ তারিখে ধামরাই উপকেন্দ্রের ০১ নং ইউনিটের পাওয়ার ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দ করে ট্রিপ করে বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই ধামরাই জোনাল অফিসের সম্মানিত গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা হিসেবে ০২ নং ইউনিটের পাওয়ার ট্রান্সফরমারের মাধ্যমে সম্পূর্ণ লোড স্থানান্তর করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়।

পরবর্তীতে ভোর থেকে ডিজিএম (কারিগরি) নেতৃত্বে কারিগরি দলের সমন্বিত প্রচেষ্টায় দুপুর ১:১৫ ঘটিকায় ০১ নং ইউনিটের পাওয়ার ট্রান্সফরমার সফলভাবে পুনরায় চালু করা হয়।

এ সময় জেনারেল ম্যানেজার জনাব মোঃ মামুন অর রশীদ
মহোদয় সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং ভবিষ্যতে আরও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ধামরাই উপকেন্দ্রের আপগ্রেডেশনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

কর্তৃপক্ষ
ঢাকা পবিস-৩।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কল সেন্টার নম্বর: ১৬৮৯৯
30/07/2026

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কল সেন্টার নম্বর: ১৬৮৯৯

অদ্য ৩০/০৭/২০২৬ খ্রি. তারিখ, রোজ বৃহস্পতিবার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মানিত নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) জনাব ...
30/07/2026

অদ্য ৩০/০৭/২০২৬ খ্রি. তারিখ, রোজ বৃহস্পতিবার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মানিত নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) জনাব মোঃ ইদ্রিস মহোদয়ের প্রধান অতিথিত্বে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে "পবিসের আর্থিক সক্ষমতা বৃদ্ধি বিষয়ক বিশেষ মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির সকল ডিজিএম, সদর দপ্তরের সকল এজিএম, সকল সুপারভাইজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় প্রধান অতিথি নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেন—

১। লোড গ্রোথ বৃদ্ধি, দ্রুত শিল্প সংযোগ প্রদান এবং সমিতির আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

২। সমিতির বর্তমান কারিগরি সক্ষমতা পর্যালোচনা করে তা আরও উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

৩। বকেয়া আদায় কার্যক্রমে বিশেষ গুরুত্বারোপ করেন এবং বকেয়া আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করায় সমিতির জেনারেল ম্যানেজার মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করেন।

৪। ওভারলোডেড বিতরণ ট্রান্সফরমার প্রতিস্থাপন, বিতরণ লাইন ও উপকেন্দ্রের শতভাগ রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় আপগ্রেডেশনের মাধ্যমে সিস্টেম লস হ্রাস করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করায় সমিতির জেনারেল ম্যানেজার মহোদয়কে ধন্যবাদ জানান এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

৫। কর্মজীবন ও পারিবারিক জীবনে নৈতিকতা, সততা ও মূল্যবোধ অনুসরণ করে জীবনযাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

৬। দুর্নীতি ও অনিয়ম থেকে বিরত থাকা, শৃঙ্খলা মেনে চলা এবং গ্রাহকসেবার মান আরও উন্নয়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

৭। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং সহকর্মীদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতি মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে প্রধান অতিথি মহোদয়কে পবিস পরিদর্শনের জন্য এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পবিসের পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কর্তৃপক্ষ
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩

Address

Dhaka Palli Bidyut Samity/3
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Palli Bidyut Samity-3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka Palli Bidyut Samity-3:

Shortcuts

Share

Category