Goodwill Basic Chemicals Private Ltd.

Website Contact the business

Goodwill Basic Chemicals Private Ltd. Sulfuric Acid Manufacturer in Bangladesh

দুই হাত জোড় করে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটি মধ্যপ্রদেশের বিদ্যুৎ মন্ত্রী প্রদ্যুমান সিং তোমর।গতকাল গোয়ালিয়রে অক্সিজে...
26/04/2021

দুই হাত জোড় করে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটি মধ্যপ্রদেশের বিদ্যুৎ মন্ত্রী প্রদ্যুমান সিং তোমর।

গতকাল গোয়ালিয়রে অক্সিজেনের অভাবে রোগীরা যখন ছটফট করছিল তখন প্রদ্যুমান সিং, কালেক্টর এবং এস পি অনেক চেষ্টা করেও কিছু করে উঠতে পারছিলেন না তখনই এগিয়ে এলো এলইডি বাল্ব তৈরি করা সূর্য কোম্পানি। কোম্পানি নিজেদের প্ল্যান্ট বন্ধ করে রোগীদের জন্য অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেয়।
দেশে যখন সংকট আসে তখন দেশীয় কোম্পানিগুলোই সবার আগে সাহায্য করতে এগিয়ে আসে।

তাদের এই প্রশংসনীয় কাজের জন্যই মধ্যপ্রদেশের শক্তি মন্ত্রী প্রদ্যুমান সিং তোমার হাঁটু গেড়ে বসে দুই হাত জোড় করে সূর্য কোম্পানির ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞতা জানালেন।

🌿আজকে সৌদি আরবে আমি যেখানে থাকি সেখানে সবাইকে এই রকম একটি করে ইফতার পেকেট গোপনে দিয়ে গেছে। খোঁজেই পেলাম না দাতাকে একটি স...
17/04/2021

🌿আজকে সৌদি আরবে আমি যেখানে থাকি সেখানে সবাইকে এই রকম একটি করে ইফতার পেকেট গোপনে দিয়ে গেছে। খোঁজেই পেলাম না দাতাকে একটি সেলফি তোলার জন্য। যেই নোটটি দিয়েছে বাংলা টাকায় প্রায় সাড়ে এগারো হাজার টাকা। এসে জিজ্ঞেস করেছেন এখানে কতো জন লোক থাকে, একটি বক্সে ঠিক ততটা পেকেট দিয়ে চলে গেছে।

🌿কোন আয়োজন নেই, ক্যামেরা নেই, সেলফি নেই, তেল বাজ নেই।

🌿আমার মনে হয় এটাই তাওহীদ।

Collected

Remember this Kenyan runner Abel Mutai who was just a few feet from the finish line, but became confused with the signag...
11/04/2021

Remember this Kenyan runner Abel Mutai who was just a few feet from the finish line, but became confused with the signage and stopped, thinking he had completed the race. A Spanish runner, Ivan Fernandez, was right behind him and, realizing what was happening, started shouting at the Kenyan to continue running. Mutai didn't know Spanish and didn't understand. Realizing what was taking place, Fernandez pushed Mutai to victory.

A journalist asked Ivan, "Why did you do that?" Ivan replied, "My dream is that someday we can have a kind of community life where we push and help each other to win."
The journalist insisted "But why did you let the Kenyan win?" Ivan replied, "I didn't let him win, he was going to win. The race was his." The journalist insisted, and again asked, "But you could have won!" Ivan looked at him and replied, "But what would be the merit of my victory? What would be the honor in that medal?
What would my Mother think of that?"

Values are passed on from generation to generation.

What values are we teaching our children?

Let us not teach our kids the wrong ways and means to WIN.
Instead, let us pass on the beauty and humanity of a helping hand. Because honesty and ethics are WINNING!

কথিত আছে, কবি নাজিম হিকমেত নাকি চিত্রকর আবেদিন দিনু সাহেবকে কবিতার মাধ্যমে জিজ্ঞেস করেছিল, "আবেদিন, সুখের ছবি আঁকতে পারব...
05/04/2021

কথিত আছে, কবি নাজিম হিকমেত নাকি চিত্রকর আবেদিন দিনু সাহেবকে কবিতার মাধ্যমে জিজ্ঞেস করেছিল, "আবেদিন, সুখের ছবি আঁকতে পারবা?"

আবেদিনের চোখে সুখের ছবি ছিল ঠিক এরকম। জোড়াতালি দেয়া ঘর, পায়া ভাঙ্গা খাট...বৃষ্টির দিনে সবাই গাদাগাদি করে হাসিমুখে শুয়ে আছে। আসলে, Happiness is an inside job.

ছবি: "mutluluğun resmi" by আবেদীন দিনো

03/04/2021

সম্প্রতি সাধারন জ্ঞান :

● ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে কততম?

প্রথম (বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৮তম)

● ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কয়টি ক্ষেত্রে বিশ্বে প্রথম?

চারটি

● বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা পেতে হলে বছরে কমপক্ষে কত ডলার দেশে পাঠাতে হবে?

১ লাখ ডলার

● কখন এবং কোন চা–বাগানের মাধ্যমে বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়?

১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া

চা–বাগানের মাধ্যমে

● বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা–বাগানের সংখ্যা কত?

১৬৪টি

● বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ইন্টারনেটের সর্বনিম্ন গতি কত নির্ধারণ করা হয়েছে?

১০ এমবিপিএস

● জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবসের পরিবর্তিত নাম কী?

ডিজিটাল বাংলাদেশ দিবস

● ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় করা আন্দোলনটির নাম কী?

ইয়েলো ভেস্ট আন্দোলন

● নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম?

ইসরায়েল

● বিশ্বের সবচেয়ে বড় ফুল বাণিজ্যকেন্দ্র কোথায়?

নেদারল্যান্ডসের আলসমিরে

● সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামটি ওয়ানডে ক্রিকেটের কততম স্টেডিয়াম?

২০০তম স্টেডিয়াম

● ব্যাংকমালিকদের সংগঠনের নাম কী?

বিএবি (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস)

● বঙ্গবন্ধু শিল্পনগরের আকার কত?

৩০ হাজার একর (এটি চট্টগ্রামের মিরসরাই এবং ফেনী ঘিরে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ শিল্পনগর)

● ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠনের নাম কী?

এবিবি (অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স)

● শান্তিতে নোবেল পাওয়া ইরাকি তরুণী নাদিয়া মুরাদের বয়স কত?

২৫ বছর (যা শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ। প্রথম অবস্থানে আছেন মালালা ইউসুফজাই। তিনি নোবেল পেয়েছিলেন ১৭ বছর বয়সে)

● ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালতের নাম কী?

ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)

● বিশ্বব্যাংকের হিসাবমতে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষস্থানে কোন দেশ?

ভারত

● সম্প্রতি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৪) কোথায় অনুষ্ঠিত হয়?

পোল্যান্ডের কাতোভিচ শহরে

● কোন কোন দেশ জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল)?

বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত

● শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্নের চারুকলা কখন এবং কী নামে যাত্রা শুরু করে?

১৯৪৮ সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অব ফাইন আর্টস নামে

● ‘মা গো ভাবনা কেন/আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে’—মুক্তিযুদ্ধবিষয়ক গানটির রচয়িতা কে?

গৌরীপ্রসন্ন মজুমদার

● বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত?

তৃতীয় (ভারত ও পাকিস্তান যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে)

● সম্প্রতি ব্রিটেন কর্তৃক বাতিল হওয়া গোল্ডেন ভিসার সুবিধার আওতায় কোন দেশগুলো ছিল?

চীন, রাশিয়া ও ভারত

● সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটির কী নাম দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

হংসবলাকা।

● সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক মালালা ইউসুফজাইকে দেওয়া পুরস্কার কোনটি?

গ্লাইটম্যান সিটিজেন অ্যাকটিভিস্ট

● গ্লোবাল কার্বন প্রজেক্টের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে জীবাশ্ম জ্বালানি ও শিল্পকারখানা কার্বন নিঃসরণ কত বাড়তে পারে?

২ দশমিক ৭ শতাংশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কত সময়ের ব্যবধানের মধ্যে বিশ্বের কোথাও না কোথাও একজন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়?

প্রতি ২৪ সেকেন্ডে

● মিস ইউনিভার্স ২০১৮–এর (৬৭তম আসর) চ্যাম্পিয়ন কে?

ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে

গ্রন্থনা: মাহবুব আলম

Address

Duanichala, Moddhopara, Kaliakyr, Gazipur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Goodwill Basic Chemicals Private Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Goodwill Basic Chemicals Private Ltd.:

Shortcuts

Share