SHEL Inc.

SHEL Inc. First Class Contractor & Supplier

সুরা কাফে আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টির কারণসুরা কাফ পবিত্র কোরআনের ৫০তম সুরা। এটি মক্কায় অবতীর্ণ হয়। এই সুরার প্রথম সংক্...
27/10/2024

সুরা কাফে আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টির কারণ

সুরা কাফ পবিত্র কোরআনের ৫০তম সুরা। এটি মক্কায় অবতীর্ণ হয়। এই সুরার প্রথম সংক্ষিপ্ত অক্ষর কাফ। অবিশ্বাসীদের যে বলে পার্থিব জীবনই শেষ, পুনরুত্থান বলে কিছু নেই, এই সুরায় তার প্রতিবাদ করা হয়েছে। আল্লাহ লক্ষ্য করতে বলেছেন কীভাবে নিথর মাটি কীভাবে আবার জীবনীশক্তিতে ভরে ওঠে এবং নুহ (আ.)–এর সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, আদ জাতি, ফেরাউন ও লুত সম্প্রদায় এক আল্লাহকে অস্বীকার করার কারণে কীভাবে বিলুপ্ত হয়েছে।

আল্লাহ ভালোবেসে মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষের কাছে ধনদৌলত চান না। তিনি চান মানুষের আনুগত্য ও ইবাদত। তিনি মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ও নবীর নির্দেশনা মেনে জীবনযাপনের।

আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানবজাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি।’ (সুরা জারিয়াত, আয়াত: ৫৬)

15/10/2024

ইসলাম শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানের আগেই প্রদানের নির্দেশনা দিয়েছে। প্রতারণা ও টালবাহানা করলে তার জন্য কঠিন শাস্তির ঘোষণা দিয়েছে। .........................................................................
রাসুল (সা.) বলেন, ‘মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, কেয়ামতের দিন আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব।

এক ব্যক্তি যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করে

আরেক ব্যক্তি, যে কোনো আজাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করল
আর এক ব্যক্তি, যে কোনো মজুর নিয়োগ করে তার থেকে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না।
(বোখারি, হাদিস নং : ২২২৭)

05/09/2024

কঠিন কাজ সহজ হওয়ার এ দোয়াটি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। দোয়াটি হলো-
اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا، وَأَنْتَ إِنْ شِئْتَ جَعَلْتَ الْحَزَنَ سَهْلا

উচ্চারণ : আল্লাহুম্মা, লা সাহলা ইল্লা মা ঝাআলতাহু সাহলান। ওয়া আনতা ইন শিইতা ঝাআলতাল হাযানা সাহলান।

অর্থ : ‘হে আল্লাহ! আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে খুব কঠিন কাজও সহজ করেন।’ (ইবনে হিব্বান)

23/08/2024

🇧🇩তোদের🇧🇩
“হাতে-ভাতে-গুলিতে“ কোন কিছুতেই আর মারবো না 👉 শুধুই পানিতে মারবো (দে দে গেট খুলে দে) 👉😉পারলে ঠ্যাকা 😉

মনে রেখো "আল্লাহ উত্তম ফয়সালা কারী" ❤️অপেক্ষায় বাঙালী ❤️

22/08/2024

ভুল" এবং "অপরাধ" এই দুইটাই পারস্পরিক ভাবে সম্পর্কিত
তবে সব "ভুল" এর মধ্যে অপরাধ নেই।

হাদিসের ভাষ্যমতে, মানুষ ভুল করার পর অনুতপ্ত হবে এটাই আল্লাহর পছন্দ। রাসুলুল্লাহ (সা.) বলেন, 'যদি তোমরা পাপ না করতে তবে আল্লাহ এমন মাখলুক বানাতেন, যারা পাপ করত এবং আল্লাহ তাদের মাফ করে দিতেন। যে ব্যক্তি ভুল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে, সে ক্ষমাকারী ব্যক্তির চেয়ে অগ্রগামী।

ভুল কি?.............. ভুল হলো দুই প্রকার;
এক - ইচ্ছাকৃত ভুল
দুই - অনিচ্ছাকৃত ভুল

ইচ্ছাকৃত ভুল:...............
যে ভুলটা মানুষ জেনে বুজে সুস্থ মস্তিষ্কে ইচ্ছেকৃতভাবে করে থাকে সেটা হলো ইচ্ছেকৃত ভুল।এই ইচ্ছেকৃত ভুলটির ক্ষমা পাওয়ার সম্ভবনা খুবই কম।
যদি ক্ষমা চেয়ে নিজেকে সুদরে না নিতে পারে তবে। আর যদি নিজের ভুলটা চিহ্নিত করে, ভুল সস্বীকারের পর ক্ষমা চেয়ে নেয়।তাহলে এই ভুলের ক্ষমা পাওয়ার সম্ভবনা ১০০ পারসেন্ট যদি সৃষ্টি কর্তার কাছে এই ভুলটি করা হয়ে থাকে তবে।
ইনশাআল্লাহ তিনি চাইলে মাফ করে দিবেন।

আর যদি সেই ইচ্ছেকৃত ভুলটি কোনো মানুষ বা কোনো ব্যাক্তির সাথে করা হয়। তাহলে এটা তার উপরই নির্ভর করবে। সে যদি ক্ষমা করে তাহলেও ভালো। আর যদি ক্ষমা না করে, এই ভুলের দায় মৃত্যুর পরে ও আপনার পিছু ছারবেনা। তিলে তিলে কাটায় কাটায় এই ভুলের মাশুল দিয়ে হবে।

অনিচ্ছাকৃত ভুল:..................
যে ভুল গুলো মানুষ অনিচ্ছাকৃতভাবে করে থাকে। অর্থাৎ
নিজের অজান্তেই যদি কোনো ভুল করে ফেলে তা হলো অনিচ্ছাকৃত ভুল, এই ভুলে দায় কম থাকে বা ক্ষমা পাওয়ার সম্ভবনা ও বেশি থাকে।

অপরাধ কি?............................
অপরাধ...................
অপরাধ অনেক ধরনের রয়েছে। মানুষ জীবনে চলার পথে নানাভাবে – নানা কৌশলে অপরাধ করে থাকে।কিছু কিছু অপরাধ খুবই বয়াভহ মারাত্তক ধরনের হয়ে থাকে। যা ক্ষমার অযোগ্য।

উদাহরণ হিসেবে মনে করেন কেও যদি আপনার পরিবার এর কোনো সদস্য কে হত্যা করে ফেলে বা জনসম্মুখে আপনার সন্মানহানি করে ফেলে, সে ক্ষেত্রে এটা ও বড় ধরনের অপরাধ। আপনি চাইলে ও হয়তো মন থেকে এই অপরাধী ব্যাক্তিকে ক্ষমা করতে পারবেন না।

কিন্তু ক্ষমা করা হলো একটি মহৎ গুন।যা সবার মধ্যে থাকেনা।

কিন্তু................
এমনো কিন্তু ছোটো অপরাধ রয়েছে যা চাইলেই ক্ষমা করে দেয়া যায়।

যেমন ধরেন আপনার বন্ধু আপনার কাছে ১০ টাকা ধার নেওয়ার পর যদি তা পরিষদ না করে। তাহলে এটা ও একটা অপরাধ। যা আপনি চাইলেই মাফ করে দিতে পারবেন। কিন্তু আপনি মাফ না করলে পরকালে এই ছোট্ট অপরাধ টিও আপনার বন্ধুর জন্য কাল হয়ে দাড়াবে।

অপরাধ যত ক্ষুদ্র বা সামান্য হোক না কেনো,তা করা উচিৎ নয়।

অপবাদ আরোপ একটি জঘন্য অপরাধ। এ অপরাধের কারণে মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। নষ্ট হয় সামাজিক ও পারিবারিক সংহতি। ক্ষতিগ্রস্ত হয় জাতীয় ঐক্য।

অপবাদ ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকারক জিনিস। অপবাদের মাধ্যমে ব্যক্তি অপরের ক্ষতি করার সাথে সাথে নিজেরও ক্ষতি করে। নিজেকে কবিরা গুনাহে লিপ্ত করে।

অপবাদ ইসলামে যেমন নিষিদ্ধ তেমনিভাবে সামাজিকভাবেও একটি ঘৃণিত অপরাধ। এই অপবাদের কারণে একজন মানুষ আরেকজনের মান-মর্যাদা সব বিনষ্ট করে ফেলে।

বর্তমানে আমাদের সমাজে শুধু অনুমানের ভিত্তিতে অপবাদের ঘটনা হরদম ঘটছে। অপবাদ রীতিমতো মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। গল্প, গুজব, আড্ডা যত যাই হোক। সর্বত্রই অন্যের দোষচর্চা। অন্যের দুর্নাম, মিথ্যা অপবাদ দেওয়া।

অমুক পুলিশের চাকরি করে, তার বাড়ি গাড়ি সব ঘুষের টাকার, অমুক বন বিভাগে চাকরি করে, তার সব ঘুসের টাকার, অমুক ব্যাংকে চাকরি করে, তার সব সুদের টাকার। গল্প গুজবে এসব বলা রীতিমতো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।

অপবাদ কখনো কখনো কুফরি পর্যন্ত নিয়ে যায়। কেউ রাসুলের ব্যাপারে মিথ্যা অপবাদ রটনা করলে সে মুরতাদ হয়ে যাবে।

ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেছেন যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় অথবা তাকে মিথ্যারূপ করে বা তার ব্যাপারে অপবাদ রটনা করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে এবং তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। (আহকামুল কুরআন ৪ /২৭৫)।

মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা সচ্চরিত্রবান সরলমনা মুমিন নারীদের ব্যভিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য (আখিরাতে) আছে মহা শাস্তি।’ (সূরা: নুর, আয়াত : ২৩)।

অপবাদ একটি জঘন্য অপরাধ। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে তুলে ধরে। অপবাদ মানুষকে কোন কারণ ছাড়াই অপরাধী হিসেবে তুলে ধরে এবং সম্মান ও ব্যক্তিত্বকে ক্ষতিগ্রস্ত করে।

আল্লাহ ব্যভিচারের অপবাদকে গুরুতর অপরাধ বলে সাব্যস্ত করেছেন। ইরশাদ হয়েছে, ‘তোমরা ব্যাপারটিকে তুচ্ছ মনে করছ; অথচ তা আল্লাহর কাছে খুবই গুরুতর অপরাধ।(সূরা : নুর, আয়াত : ১৫ )।

অপবাদের মাধ্যমে নির্দোষ ব্যক্তির চরিত্রে কালিমা লেপন করা হয়। সচ্চরিত্রবান নারীদের ব্যভিচারের অপবাদ দেওয়া কঠিন অপরাধ। এজন্য এর শাস্তিও কঠিন ।

মহান আল্লাহ বলেন- যারা সতী-সাব্দি নারীকে অপবাদ দেয়, তারপর চারজন সাক্ষী উপস্থিত করে না। তাদের আশিটি চাবুক মারবে এবং তাদের সাক্ষ্য কখনও গ্রহণ করবে না। তারা নিজেরাই তো ফাসেক। (আন নূর, আয়াত নং- ৪)

উল্লিখিত এই শাস্তি শুধু এই অপবাদের জন্যই নির্দিষ্ট। অন্য কোন অপরাধের অপবাদ আরোপ করলে বিচারকের বিবেচনা অনুযায়ী প্রত্যেক অপরাধের অপবাদের জন্য দণ্ডমূলক শাস্তি দেওয়া যেতে পারে। (আহকামুল কুরআন ৫/১১১)।

মিথ্যা অপবাদে মানুষের সম্মানহানি ঘটে। কারো সম্মানহানি করার অধিকার অন্যের নেই । যে অপর ভাইয়ের ইজ্জত খাটো করে তার সম্পর্কে রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার সম্মানহানি হয় আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্যপ্রাপ্তির আশা ছিল।' (আবু দাউদ ৪৮৮৪)।

অহেতুক একে অপরকে দোষারোপ করা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া যেন এর প্রথম কারণ। একটা বিষয় সত্যায়ন না করে ছড়িয়ে দেওয়া হয় সোস্যাল মিডিয়াতে। এভাবে একটা ভিত্তিহীন কথা ভাইরাল হয়ে যায়। এ ব্যাপারে সবার সচেতন থাকা জরুরি ।

মূলত অজ্ঞতা ও সন্দেহের বশে অপবাদ দেওয়ার ঘটনাই সবচেয়ে বেশি ঘটে। অপবাদ থেকে বাঁচার উত্তম উপায় হলো সন্দেহ বা ধারণার ভিত্তিতে কারো বিরুদ্ধে কোন দোষ চাপিয়ে না দেওয়া।

কারণ মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ। (সুরা হুজরাত, ১২)।

অপবাদ বান্দার হক। কারো ব্যাপারে অপবাদ দেওয়া হলে সে ক্ষমা না করলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না। সুতরাং আমাদের উচিত যাদের অপবাদ দিয়েছি তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া।

মহান আল্লাহ আমাদের সকল প্রকার ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ভুল এবং মিথ্যা অপবাদ থেকে বেঁচে থাকার তওফিক দান করুন! আমীন।

30/06/2024

বাস্তবতা
আপনার অবস্থান সামাজিক ভাবে যেখানেই হোক না কেন একটা সময় নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে।

তাই মনে রাখা উচিৎ দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়।

পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”
সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয় ।

31/05/2024

আজ পবিত্র জুম্মবার

ঝেড়ে ফেলো সব চিন্তা উঠে দাড়াও ভরসা রাখো আল্লাহর উপর ইনশাআল্লাহ ভালো কিছুই আসবে

এ প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেন, ‘আর ভরসা করো সেই জীবিত সত্ত্বার (আল্লাহর) ওপর, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। ’ -সূরা ফুরকান: ৫৮

14/05/2024

দু'আ: এলাকাবাসীর জন্য দু'আ [ সূরা বাকারা, ২ : ১২৬ ]

رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ۞

হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফল-মুলের রিয্ক দিন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে।

01/05/2024

Quality Time Means❓

15/04/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আগামীকাল থেকে আবার সেই যথারীতি কর্মজীবনের ব্যস্ততা শুরু করবো ইনশাআল্লাহ

মেধা-মনন, বুদ্ধি, দক্ষতা ও কায়িক শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করা বৈধ। দায়িত্বশীল ও কর্মক্ষমদের কাজে উৎসাহিত করেছে ইসলাম। আল্লাহতায়ালা বলেন, ‘সর্বোত্তম কর্মী সেই ব্যক্তি, যে শক্তিমান ও দায়িত্বশীল।’ (সুরা কাসাস, আয়াত : ২৬)

নতুন বছর উদযাপন ইসলাম কি বলে?নববর্ষ উদযাপন ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়। এর সঙ্গে জীবনের কল্যাণ-অকল্যাণের গতিপ্রবাহ...
13/04/2024

নতুন বছর উদযাপন ইসলাম কি বলে?

নববর্ষ উদযাপন ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়। এর সঙ্গে জীবনের কল্যাণ-অকল্যাণের গতিপ্রবাহের কোনো দূরতম সম্পর্ক নেই। সুতরাং কেউ যদি এ ধারণা পোষণ করে যে, নববর্ষের প্রারম্ভের সঙ্গে কল্যাণের কোনো সম্পর্ক রয়েছে বা যদি সে মনে করে যে, আল্লাহ এ উপলক্ষ দ্বারা মানবজীবনে কল্যাণ বর্ষণ করেন তবে তার শিরক হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন বছর হোক পুণ্যময় 👍
সময়ের পটভূমিতেই মানুষের জীবন রচিত। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, জন্ম থেকে মৃত্যু—সুবিশাল এক ব্যাপার। আর আল্লাহ তাআলাও নির্দিষ্ট সময়সীমা দিয়েই পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘সেখানে তারা (অপরাধীরা) চিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা! আমাদের আবার দুনিয়ায় প্রেরণ করুন। আগে যা করেছি, তা আর করব না।

তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এতটা সময় দিইনি, যাতে উপদেশ গ্রহণ করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীরাও আগমন করেছিল। অতএব, আজাব আস্বাদন করো।

জালেমদের কোনো সাহায্যকারী নেই। ’ (সুরা ফাতির, আয়াত : ৩৭)।

আজ শেষ হচ্ছে বাংলা সনের আরো একটা বছর আগমন ঘটতে যাচ্ছে নতুন বর্ষের।

সচেতন ও মেধাবী মাত্রই নববর্ষ মানে নতুন ভাবনা ও নতুন স্বপ্ন। নতুন বছরের সফলতার জন্য ফিরে তাকাতে হবে পুরোনো বছরের ডায়রিতে। এতে হয়তো ধরা পড়বে অসংখ্য ভুল। এগুলো থেকে তওবা অনুশোচনা করে ফিরে আসতে হবে আল্লাহর পথে। পাশাপাশি একজম মুমিন হিসেবে সময়ের পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে কীভাবে কাজ করতে পারি, তার দৃঢ়সংকল্পও করতে হবে।
পার্থিব জীবন আখিরাতের তুলনায় খুবই সংক্ষিপ্ত। আর দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাতের শস্যখেত। দুনিয়ার তুচ্ছতা সম্পর্কে জাবের (রা.) হতে বর্ণিত হাদিসে এসেছে, একবার রাসুল (সা.) একটি কান কাটা মৃত বকরীর বাচ্চার নিকট দিয়ে অতিক্রমকালে বললেন, ‘তোমাদের মধ্যে এমন কে আছে, যে এটাকে এক দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করবে? তারা বললেন, আমরা তো এটাকে কোনো কিছুর বিনিময়েই নিতে পছন্দ করবো না। তখন তিনি বললেন, আল্লাহর কসম! এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়া (এবং তার সম্পদ) এর চাইতেও অধিক নিকৃষ্ট। ’ (মুসলিম, হাদিস নং: ৫১৫৭)

গতবছরেও নতুন বছরের শুরুতে অনেক মানুষ ছিল। আজ তারা নেই। চলে গেছে না ফেরার দেশে। এই বছর হয়তো আমরা বেঁচে আছি। আগামী বছর নাও বেঁচে থাকতে পারি। অবহেলা না করে জীবনটা কাজে লাগানো জরুরি। আল্লাহর সন্তুষ্টি-মর্জিতে আত্মমগ্ন হওয়া চাই। রাসুল (সা.) বলেন, ‘বুদ্ধিমান সে ব্যক্তি, যে নিজের জীবনের হিসাব নেয় এবং মৃত্যু-পরবর্তী জীবনের জন্য পুঁজি সংগ্রহ করে। ’ (মুস্তাদরাক)

ইবনে ওমর (রা.) বলতেন, ‘তুমি সকালে উপনীত হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার অপেক্ষা কর না এবং সন্ধ্যায় উপনীত হলে সকাল পর্যন্ত জীবিত থাকার আশা কর না। আর সুস্থ থাকা অবস্থায় অসুস্থ সময়ের জন্য আমল করে নাও এবং জীবন থাকতে মৃত্যু-পরবর্তী সময়ের পুঁজি সংগ্রহ কর। ’ (বুখারি)

আল্লাহ আমাদের সব সময় ভালো কাজ করার তাওফিক দান করুন।

লেখক: সংগ্রহ করা লেখা শিক্ষার্থী
ইসলামিক স্টাডিজ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়

09/04/2024

Proved it LHS=RHS

2+8+9=10
=> Two + Eight + Nine = 10
=> T + E + N = 10
=> TEN = 10
=> 10 = 10

Therefore LHS = RHS (Proved)

Address

Ja-28/8/C Bir Uttam A K Khandaker Road, (8th Floor) Gulshan/1
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801716077426

Alerts

Be the first to know and let us send you an email when SHEL Inc. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHEL Inc.:

Share