07/06/2026
বিগত ২৪ মে ২০২৬ তারিখে UNICEF বাংলাদেশের একটি প্রতিনিধি দল MAWTS পরিদর্শন করেন। UNICEF বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন Peter Maes, Chief of WASH Section, UNICEF বাংলাদেশ। তাঁর সঙ্গে ছিলেন সৈয়দ আদনান ইবনে হাকিম, দীপক চন্দ্র রয় এবং মিস. সালেহা।
MAWTS-এর পক্ষ থেকে প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান জেমস গোমেজ, পরিচালক, মার্টিন রোনাল্ড প্রামানিক, সাগীর হামযা এবং উৎপাদন বিভাগের ইনচার্জগন।
এ সময় প্রতিনিধি দলের সঙ্গে MAWTS কর্তৃক উদ্ভাবিত ও নির্মিত Faecal Sludge Management (FSM)-সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিদ্যমান যন্ত্রপাতিগুলোর উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
আলোচনায় UNICEF প্রতিনিধিরা বর্জ্য দহন (Waste Burner) এবং বর্জ্য ক্রাশার (Waste Crusher)-এর প্রোটোটাইপ উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ ক্ষেত্রে MAWTS-এর প্রযুক্তিগত দক্ষতা ও উৎপাদন সক্ষমতার ভিত্তিতে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
পরিদর্শনকালে প্রতিনিধি দল MAWTS-এর ওয়ার্কশপ ঘুরে দেখেন এবং বিভিন্ন উৎপাদন কার্যক্রম, যন্ত্রপাতি, অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে অবহিত হন। তারা MAWTS-এর বিদ্যমান সম্পদ, কারিগরি দক্ষতা এবং উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করেন।
এই সৌহার্দ্যপূর্ণ সফর উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনার সুযোগ রয়েছে।