07/06/2024
কেবল অপারেটররা OTT প্লাটফর্মকে কেন ভয় পান! তবে ভয়টা কি ?
OTT প্লাটফর্ম ঐতিহ্যবাহী টেলিভিশনকে বিলুপ্ত করবে?
টেকটকঃ-
স্মার্টফোন এবং ট্যাবলেটে আসার আগে, মানুষ ঐতিহ্যবাহী টিভি দেখাটাকে এক ভিন্ন প্রিয় বিনোদন হিসেবে উপভোগ করত। প্রায় ৫০ বছর ধরে, টিভি নেটওয়ার্ক এবং কেবল - প্রাইম প্রোগ্রামিং, লাইভ স্পোর্টস এবং ব্রেকিং নিউজ প্রদান করে বিশ্বের মনোযোগ কেড়েছে।
একটি বিশাল জনগোষ্ঠীর কাছে বিজ্ঞাপনদাতাদের পৌঁছানোর জন্য টেলিভিশন ছিল এক গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু স্ট্রিমিং টেকনোলজি উত্থানের সাথে সাথে হ্রাস পেয়েছে ঘরে বসে ঐতিহ্যবাহী লিনিয়ার টিভি দেখের প্রবনাতা এবং কমছেও এ টিভির ভিউয়ারশিপ ।
প্রাথমিক পর্যায়ে স্ট্রিমিং টেকনোলজি পক্ষে ছিল সিংহভাগই তরুণ দর্শক, বর্তমানে ৬০% এর বেশি মানুষ ঘরে বসে সময় বেধে টেলিভিশন দেখার চেয়ে অনলাইন স্ট্রিমিং দেখতে পছন্দ করেন। বিশেষত লাইভ স্ট্রিমিং ও ভিডিও অন-ডিম্যান্ড (VOD) দেখার সুযোগের কারণে লিনিয়ার টিভি এবং OTT দর্শকের মাঝে মিডিয়া সরাসরি খণ্ডিত হয়ে গেছে।
এখন প্রশ্ন হচ্ছে OTT প্লাটফর্ম কি ঐতিহ্যবাহী টেলিভিশনকে বিলুপ্ত করবে?
আরও যাওয়ার আগে, আসুন সেই সুত্রটিকে সংজ্ঞায়িত করি কারণ এটি আপনার ধারণার পথ পরিবর্তন করতে পারে যদি আপনি লিনিয়ার টিভির পক্ষেও হন !
OTT প্লাটফর্ম স্ট্রিমিং ( লাইভ বা VOD) সুবিধা প্রদান করে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ভিডিও স্রম্প্রচার করে যা একটি কেবল বা স্যাটেলাইট টিভির প্রয়োজনীয়তা পুরন করে বাড়তি সুবিধা প্রদান করে। বিভিন্ন আফার OTT প্লাটফর্ম আর মোবাইল ফোন কোম্পানীরাই দিক, কারণ এর জন্য আমার ডেটার নির্ধারিত সময় বৃদ্ধি করা হবে না ।
JagoBD, BongoBD, Netflix, Hulu বা প্রাইম ভিডিওর কথা ভাবুন।
স্ট্রিমিং টেকনোলজী ইন্টারনেটের সাথে সংযুক্ত করে যেকোনো টেলিভিশনের পর্দায় OTT নিয়ে আসে। তবে প্রয়োজন হয় ছোট্ট একটি ডিভাইস যার মধ্যে রয়েছে স্ট্রিমিং রিসিভ করার ক্ষমতা যেমন- এন্ড্রয়েড টিভি বক্স, গোগল টিভি বক্স, রোকু, অ্যাপল টিভি এবং অ্যামাজন ফায়ার স্টিক এবং গেমিং কনসোল ইত্যাদি, যা টিভি দেখার ধারনাতে যুগান্তকারী পরিবর্তন এনেছে।
লিনিয়ার টিভি যা লাইভ টেলিভিশন নামেও পরিচিত, এটি হল আপনার ঐতিহ্যবাহী অ্যান্টেনা, স্যাটেলাইট বা কেবল টেলিভিশন যেখানে দর্শকদের একটি নির্দিষ্ট সময়ে একটি প্রিয় শো বা লাইভ স্পোর্টস দেখার জন্য ঘরে বসে অপেক্ষা করতে হয়। BTV, NTV, ATN, BBC, CNN বা ESPN এর এর উদাহরণ। কিন্তু OTT আপনার প্রয়োজন বুঝে লাইভ বা VOD আকারে বিনোদন বা সংবাদ উপোভোগের সুযোগ করে দেয়।
বিজ্ঞাপনদাতাদের OTTতে আগ্রহের কারন কি?
OTT প্লাটফর্মে স্ট্রিমিং টেকনোলজী থাকার জন্য, বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে তাদের “দর্শক টার্গেট করার ক্ষমতা এবং দর্শকের বিস্তারিত বিশ্লেষণের সক্ষমতার বা ডেটা প্রদানের ক্ষমতা” এর কারণে বিশ্বস্ততা, নির্ভযোগ্যতা ও অতিরিক্ত বিপণন আয় অর্জন করছে।
অনুমান করা হয় যে, ২০২৩ থেকে ২০২৮ পর্যন্ত OTT বা স্মার্ট টিভির বিজ্ঞাপন বাজার বিশ্বে ২০.৬৯ থেকে ৪০.৯০ বিলিয়ন ডলার হবে পক্ষান্তরে লিনিয়ার টিভি বিজ্ঞাপন ৬৬.৯০ থেকে ৫৬.৮৩ বিলিয়ন ডলারে হ্রাস পাবে৷
বিজ্ঞাপনদাতাদের সংশয় হল: টেকনোলজী মুখী ধাবমান বিশ্ব, ও OTT র জনপ্রিয়তা আকাশ চুম্বি,
এছাড়া ঐতিহ্যবাহী টিভি এবং কেবলের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত শ্রোতাদের কাছে পৌঁছানোর কোন গাণিতিক প্রমাণ পেষের যৌক্তিক কোন টেকনোলজির সামনে আসেনি।
পক্ষান্তরে টিভি এবং কেবলের ভবিষ্যত কেমন হবে এটাও ভাববার বিষয়।
যাইহোক, ক্যাবল টিভির মৃত্যু প্রত্যাশিত সময় শীঘ্রই ধেয়ে আসছে,
এখন কেবল নির্ভর টিভি ও কেবল অপারেটর বা কোম্পানিগুলিকে টিকে থাকার জন্য কি করা উচিৎ ?
চলবে.........