09/11/2025
গবেষণার কাজ করতে গিয়েই বুঝেছিলাম, একটা জায়গায় এসে প্রায় সবাই একই সমস্যায় পড়ে। আমরা Word-এ ঘণ্টার পর ঘণ্টা ধরে রিপোর্ট বা পেপার লিখে ফেলি, কিন্তু যখন কোথাও জমা দিতে হয়, তখন দেখা যায় সবকিছুই LaTeX ফরম্যাটে লাগবে। তখন শুরু হয় আবার নতুন করে লেখা, ট্যাগ বসানো, কোড ঠিক করা, আর শেষে ক্লান্ত হয়ে যাওয়া।
আমারও ঠিক এমনটাই হয়েছিল, যদিও এখনো কোনো গবেষণাপত্র প্রকাশ করিনি। কিন্তু পেপার লেখার চেষ্টা থেকেই এই পুরো ধারণাটা মাথায় আসে। ভাবলাম, যদি এমন একটা টুল বানানো যায় যা Word বা PDF ফাইলকে এক ক্লিকে LaTeX ফরম্যাটে রূপান্তর করতে পারে, তাহলে তো গবেষণার কাজ অনেক সহজ হয়ে যাবে।
সেই ভাবনা থেকেই শুরু হয় LaTeX Converter তৈরির যাত্রা। অনেক রাত জেগে কোড লেখা, ইন্টারফেস ডিজাইন করা, বাগ ঠিক করা—এই দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে সফটওয়্যারটি এখন পুরোপুরি প্রস্তুত। বর্তমানে চলছে টেস্টিং পর্যায়, সবকিছু ঠিকভাবে কাজ করছে কি না তা যাচাই করছি।
LaTeX Converter এমনভাবে তৈরি করা হয়েছে, যেন একজন ব্যবহারকারী শুধু ফাইল আপলোড করলেই Word বা PDF ফাইল থেকে সম্পূর্ণ LaTeX কোড পেয়ে যায়। শুধু তাই নয়, এখানেই ফাইলটি এডিট করা, কম্পাইল করে প্রিভিউ দেখা, PDF হিসেবে সেভ করা—সবই করা যাবে। আর এর সঙ্গে রয়েছে AI সহকারী, যা equation, table, bullet list বা graph (TikZ) তৈরি করতেও সাহায্য করবে।
এই সফটওয়্যারটির মূল উদ্দেশ্য হলো গবেষকদের কাজ সহজ করা, সময় বাঁচানো এবং পুরো প্রক্রিয়াকে আরও স্মার্ট করা।
LaTeX Converter – Your ultimate Research Buddy
সফটওয়্যারটির কাজ শেষ, এখন চলছে টেস্টিং। খুব দ্রুত আসছে Windows ভার্সন।