MNS Design and Consultants

MNS Design and Consultants Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MNS Design and Consultants, Structural Engineer, Dhaka.

একটি বিল্ডিং এর বিভিন্ন অংশ,👇
06/02/2026

একটি বিল্ডিং এর বিভিন্ন অংশ,👇

 #পাইলের_স্কিন_ফ্রিকশন,,,,,,,,পাইলে স্কিন ফ্রিকশন কী?পাইল যখন মাটির ভেতরে প্রবেশ করানো হয়, তখন পাইলের চারপাশের পৃষ্ঠ এবং...
28/01/2026

#পাইলের_স্কিন_ফ্রিকশন,,,,,,,,
পাইলে স্কিন ফ্রিকশন কী?
পাইল যখন মাটির ভেতরে প্রবেশ করানো হয়, তখন পাইলের চারপাশের পৃষ্ঠ এবং আশেপাশের মাটির মধ্যে ঘর্ষণ তৈরি হয়। এই ঘর্ষণ থেকে যে উল্লম্ব রেজিস্ট্যান্স পাওয়া যায়, সেটাই Pile Skin Friction।
সহজভাবে বললে, পাইলের গায়ে লেগে থাকা মাটিই পাইলকে ধরে রাখে।
কখন স্কিন ফ্রিকশন ব্যবহার করতে হয়?
এটা বোঝা খুব জরুরি।
যখন শক্ত মাটির স্তর অনেক গভীরে থাকে
Hard strata খুব নিচে হলে end bearing pile অর্থনৈতিক হয় না। তখন স্কিন ফ্রিকশন দিয়েই মূল লোড নেওয়া হয়।
যখন উপরের স্তরগুলো লোড বহনে সক্ষম
Clay বা dense sand এর মতো মাটি যদি পর্যাপ্ত শিয়ার শক্তি দেয়, তখন পুরো পাইল দৈর্ঘ্য জুড়ে স্কিন ফ্রিকশন কার্যকর হয়।
ডিপ ফাউন্ডেশন ডিজাইনে
High-rise building, bridge, flyover, chimney—এইসব স্ট্রাকচারে স্কিন friction pile সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
যখন সেটেলমেন্ট কন্ট্রোল করা জরুরি
লোড চারপাশের মাটিতে বিতরণ হওয়ায় এক জায়গায় অতিরিক্ত চাপ পড়ে না, ফলে বসে যাওয়ার ঝুঁকি কমে।
যখন কস্ট অপ্টিমাইজেশন দরকার
ভালো স্কিন ফ্রিকশন পাওয়া গেলে পাইলের অতিরিক্ত গভীরতা বাড়াতে হয় না। এতে নির্মাণ খরচ কমে।
কীভাবে স্কিন ফ্রিকশন কাজ করে?
লোড নিচের দিকে নামতে চাইলে—
পাইলের চারপাশের মাটি তার বিপরীতে ঘর্ষণ তৈরি করে
এই রেজিস্ট্যান্স পুরো পাইলের দৈর্ঘ্য জুড়ে কাজ করে
ফলে লোড শুধু পাইলের টিপে না গিয়ে চারপাশের মাটিতে ট্রান্সফার হয়।
কেন স্কিন ফ্রিকশন গুরুত্বপূর্ণ?
পাইলের মোট লোড ক্যাপাসিটির বড় অংশ এখান থেকে আসে
End bearing ছাড়া লোড নেওয়ার সুযোগ তৈরি করে
Deep foundation কে নিরাপদ ও ইকোনমিক করে
স্ট্রাকচারের দীর্ঘমেয়াদি পারফরম্যান্স ভালো রাখে
কোন মাটিতে স্কিন ফ্রিকশন বেশি কার্যকর?
Clay → সাধারণত সবচেয়ে নির্ভরযোগ্য
Dense sand → ভালো স্কিন ফ্রিকশন দেয়
Loose sand / soft soil → কম কার্যকর

18/01/2026

দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বানান।
আপনার বাড়ি শক্ত,মজবুত, টেকসই, ভূমিকম্পসহনীয় ও নিরাপদ হবে।ইনশাআল্লাহ
Design and Consultants.

31/12/2025

Happy New Year __
নতুন বছরে পরিকল্পনা হবে আরও শক্ত, ডিজাইন হবে আরও স্মার্ট।
MNS Design & Consultant
Engr.Md Shahinur Islam Shipu

আপনার স্বপ্নের বাড়ি প্লান,ডিজাইন , কনস্ট্রাকশন ও সকল সার্ভিস প্রদানের জন্য   আছে আপনাদের পাশে।
25/12/2025

আপনার স্বপ্নের বাড়ি প্লান,ডিজাইন , কনস্ট্রাকশন ও সকল সার্ভিস প্রদানের জন্য
আছে আপনাদের পাশে।

24/12/2025

Load Distribution Procedure.

18/12/2025

শহীদ ওসমান হাদী ভাই, আর নেই🥲
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

13/12/2025

Stress vs Strain সম্পর্ক বুঝার জন্য একটা বিডিও যথেষ্ট।

05/12/2025

📢সম্প্রতি বাংলাদেশে ভূমিকম্প বাড়ছে—
এই প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ করা সম্ভব না। তবে সচেতন থাকলে ক্ষতি কমানো যায়।
MNS Design and Consultant মনে করে, এখনই আমাদের সবাইকে ভবন নিরাপত্তা নিয়ে সিরিয়াস হওয়া দরকার।
সম্প্রতি বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্পের ঝাঁকুনি দেখাচ্ছে, এতে—
👉 দুর্বল স্ট্রাকচার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।
👉 নিয়ম মেনে ডিজাইন করা ভবন কিন্তু কম্পনে টিকে থাকে অনেক বেশি।
⚠️কি করলে ঝুঁকি কমবে?
১. ভবনের Structural Health Check করান
পুরোনো বা সদ্য নির্মিত—যে কোনো ভবনের স্ট্রাকচারাল অবস্থা জেনে রাখা জরুরি।
২. BNBC অনুযায়ী সঠিক Structural Design নিশ্চিত করুন
লোড, ডিটেইলিং, মেটেরিয়াল—সবকিছু স্ট্যান্ডার্ড না হলে বিপদ বাড়ে।
৩. কলাম–বিম–ফাউন্ডেশনের রেট্রোফিটিং প্রয়োজন কিনা দেখুন
অনেক ভবন সামান্য শক্তিবৃদ্ধি পেলেই নিরাপদ হয়।
৪. নির্মাণ কাজে মানসম্মত উপকরণ ব্যবহার করুন
সাশ্রয় করতে গিয়ে ভুল ডিজাইন বা খারাপ মেটেরিয়াল ব্যবহার শেষ পর্যন্ত অনেক বড় ক্ষতির কারণ হয়।তাই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং ডিজাইন ও চেক করানোর অনুরোধ রইলো।
🎇ভূমিকম্পের সময় করণীয়
🚸ঘরের ভিতরে হলে:
• শক্ত টেবিল/ডেস্কের নিচে যান
• জানালা ও ভারী জিনিস থেকে দূরে থাকুন
• লিফট ব্যবহার করবেন না
🚸বাইরে থাকলে:
• খোলা জায়গায় দাঁড়ান
• গাছ, বৈদ্যুতিক লাইন ও সাইনবোর্ড থেকে দূরে থাকুন
🚸কম্পন থেমে গেলে:
• সিঁড়ি দিয়ে বের হন
• গ্যাস/বিদ্যুৎ লিকেজ পরীক্ষা করুন
আমরা কী করছি?
MNS Design and Consultant ভূমিকম্প সহনীয় ডিজাইন, রেট্রোফিটিং পরামর্শ, এবং Structural Health Check–এ প্রফেশনাল সাপোর্ট দিচ্ছে।
আমাদের লক্ষ্য—জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।
সচেতন হন, নিরাপদ থাকুন।
ভবনের সুরক্ষা আজই নিশ্চিত করুন—এটাই ভবিষ্যতের সবচেয়ে বড় সেভিং।

20/11/2025

🔹 Alt + N + V – Insert a PivotTable instantly 📊
🔹 Alt + N + S + F – Insert a chart
🔹 Alt + N + F + S – Insert a slicer
🔹 Alt + A + E – Text to Columns
🔹 Alt + A + M – Remove duplicates
🔹 Alt + H + O + I – Auto-fit column width
🔹 Alt + H + O + A – Auto-fit row height
🔹 Alt + H + M + C – Merge and center
🔹 Alt + W + F + F – Freeze/unfreeze panes
🔹 Alt + W + Q – Zoom to selection
🔹 Alt + W + V + G – Show/hide gridlines
🔹 Alt + W + L – Switch between Normal / Page Layout / Page Break View
🔹 Ctrl + Shift + L – Turn filters ON/OFF
🔹 Ctrl + Shift + + – Insert a row or column
🔹 Ctrl + - – Delete selected row or column
🔹 Ctrl + Shift + Arrow Keys – Select large data range
🔹 Ctrl + T – Convert to Excel Table
🔹 Ctrl + D – Fill down
🔹 Ctrl + R – Fill right
🔹 Ctrl + ; – Insert today’s date
🔹 Ctrl + Shift + : – Insert current time
🔹 Ctrl + 1 – Format Cells dialog
🔹 Ctrl + Shift + $ – Apply currency format
🔹 Ctrl + Shift + % – Apply percentage format
🔹 Ctrl + Shift + ~ – Apply general number format
🔹 Ctrl + Page Up – Previous worksheet
🔹 Ctrl + Page Down – Next worksheet
🔹 F2 – Edit active cell
🔹 F4 – Repeat last action / toggle $ references
🔹 Ctrl + Alt + F9 – Recalculate all formulas

---

✨ Quick Tip:
Use Alt + N + V to create PivotTables in seconds — the fastest way to summarize, analyze, and slice your data like a pro! 🔥

---

New Project,,,,,, 01. Project Name:  Construction of 15 (Fifteen) storied  Commercial Cum Residential Building .02. Clie...
19/11/2025

New Project,,,,,,
01. Project Name: Construction of 15 (Fifteen) storied Commercial Cum Residential Building .
02. Client Name:.,.............. X........
03. Project No: 204
04. Location of Project: Faridpur Pourashava ,Faridpur.
05. Design Code: BNBC 2020.
06. Total Area: 3180 ft2
07. Total Height: 47.25m
No of Story: G+14
08. Project Class(Use):Residential Building .
09. Occupancy Category (3061): ii
10. Importance Factor (3197): 1
11. Seismic Zone (3196): 02
12. Seismic Zone Coefficient (3196): .2
13. Soil Type(3190):.. SD
14. Seismic Design Category (3198):..D
15. Wind Speed (3181): ..63.1 m/2=141 mile/hr
16. Framing System(3202):Dual System :Intermediate moment Frame with special reinforced concrete shear wall.
17. R=6.5 Ω=2.5 Cd=5
18. Time Period,T(3208)=.88 S Ct=.0488 m=.75
19. Site Coefficient,S (3197) =1.35

Engr.Md Shahinur Islam Shipu
B.Sc in civil Engineering, DUET.
Structural Engineer, Adroit Design Consultants. DOHS,Mohakhali, Dhaka.

Dropped Beam কীDropped beam মানে হলো এমন বিম, যেটা স্ল্যাবের নিচে নামিয়ে দেওয়া হয়। সাধারণ beam যেখানে slab-এর ভেতর বা সম...
18/11/2025

Dropped Beam কী
Dropped beam মানে হলো এমন বিম, যেটা স্ল্যাবের নিচে নামিয়ে দেওয়া হয়। সাধারণ beam যেখানে slab-এর ভেতর বা সমান লেভেলে থাকে, dropped beam সেখানে slab থেকে দৃশ্যমানভাবে নিচে ঝুলে থাকে।
মানে স্ল্যাব পাতলা, কিন্তু তার নিচে মোটা একটা বিম দেখা যায়—এইটাই dropped beam।তবে এটা T-Beam থেকে আলাদা।
এটা নিয়ে নেক্সট পোস্টে বলবো।ইনশাআল্লাহ

🤔কেন ব্যবহার করা হয়
এটার ব্যবহার আসলে খুবই যৌক্তিক। কয়েকটা মূল কারণ—
১. লোড বহন ক্ষমতা বাড়াতে
যখন span বড় বা লোড বেশি, তখন normal beam কাঠামো ধরে রাখতে পারে না। Beam-টা নিচের দিকে নামালে তার depth বাড়ে। Depth বাড়লেই bending capacity, shear capacity—সবই বাড়ে।
ফলে structure overall বেশি stable হয়।
২. স্ল্যাব পাতলা রাখতে
কখনো slab পুরু না করে, beam-কে deep করে load নিতে দেওয়া হয়। এতে concrete খরচ কমে এবং serviceability ভালো থাকে।
৩. ক্র্যাক এবং ডিফ্লেকশন কমাতে
Deep beam হিসেবে কাজ করায় deflection কম হয়।
Crack কম হয় এবং দীর্ঘমেয়াদে structure আরামসে লোড নেয়।
৪. Architectural constraint
অনেক সময় room height or floor finish maintain করতে slab thin রাখতেই dropped beam লাগে।
Interior plan যাই হোক, structure নিরাপদ রাখার জন্য beam depth বাড়াতে হয়—তখন beam-টাই নিচে নামানো হয়।
৫. Shear wall বা column spacing বড় হলে
Column-to-column distance বেশি হলে dropped beam খুব কার্যকর। এটা shear এবং moment দুটোই ভালোভাবে রেজিস্ট করতে পারে।
🤔কোথায় বেশি দেখা যায়
Commercial building
Apartment large span areas
Basement and parking
Industrial sheds (beam-free slab পেতে)
Dropped Beam এর সুবিধা
Deflection কম
Strength বেশি
Construction সহজ
Slab thin রাখা যায়
Crack control ভালো
Problem বা Limitations
Beam exposed থাকে, False ceiling না দিলে aesthetic কমে
Plumbing/ducting নিয়ে বাঁধা আসতে পারে
Formwork একটু বেশি লাগে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MNS Design and Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share