08/03/2020
"Taking under her wings" একটা ইংরেজি শব্দগুচ্ছ যার অর্থ "ডানার নিচে টেনে নেয়া" বা/এবং "মমতার আশ্রয়ে নেয়া"।
যে বাক্যে এটা ব্যবহার করা হয় সেটার সাবজেক্ট সবসময়ই একজন নারী হয়, কখনই পুরুষ হয় না।
জীবনের প্রতিটা পর্যায়ে নারীর সেই অদৃশ্য একজোড়া ডানা একেক ভূমিকায় অবতীর্ণ হয়। "ডানাকাটা পরী" কথাটার মানে এতদিন শুধুই সুন্দরী ভাবতাম, আজ শেষপর্যন্ত কথাটার ভেতরের অর্থ আর উপলব্ধিটা কিছুটা পেলাম বলেই মনে হচ্ছে।
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা!