TiptuneBd

TiptuneBd We provide total IT solutions as Hardware-Software support, Maintenance & Service,
Network Services,
Genuine Operating System Install with Antivirus & more

Hardware & Software Maintenance & Service Support, Install Win7 Genuine with Antivirus
Install Win xp, Server, Linux
Install needed all software & Support
Install Office 2007, 2010 Outlook etc. Support for Computer Purchases & Sells.

ফেক আইডি দিয়ে ব্ল্যাকমেইল: আইন, অভিযোগ আর তদন্ত—সব এক জায়গায়ফেসবুকে ফেক আইডি খুলে কারো ছবি, ভিডিও বা মেসেজ দিয়ে ব্ল্যাকম...
24/11/2025

ফেক আইডি দিয়ে ব্ল্যাকমেইল: আইন, অভিযোগ আর তদন্ত—সব এক জায়গায়
ফেসবুকে ফেক আইডি খুলে কারো ছবি, ভিডিও বা মেসেজ দিয়ে ব্ল্যাকমেইল করা অপরাধ।
মনে করছে গ্রামের নদীর পাড়ে বসে করলে কেউ ধরতে পারবে না?
এখনকার ডিজিটাল তদন্তে ফেক আইডি চালানো ও ব্ল্যাকমেইল—দুটোই খুব সহজে ট্রেস হয়।
১) কোন আইন প্রযোজ্য হবে (বাংলাদেশ)
Cyber Security Act 2023
ধারা ২৩(১)/(২) – ব্ল্যাকমেইল, ভয় দেখানো, অপমানজনক কনটেন্ট ছড়ানো
ধারা ২৪ – অন্যের ব্যক্তিগত তথ্য ব্যবহার/প্রকাশ
ধারা ২৯ – হুমকি, চাঁদা দাবী, অপমান
ধারা ২১ – ডিজিটাল প্রতারণা/ফ্রড
ধারা ১৭ – আইডি/প্রোফাইল ছদ্মবেশে ব্যবহার করা
Penal Code 1860
ধারা ৫০৬ – অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন
ধারা ৪১৯/৪২০ – ছদ্মবেশ ও প্রতারণা
ধারা ৫০০–৫০৩ – মানহানি ও ব্ল্যাকমেইল
সংক্ষেপে—ফেক আইডি + ব্ল্যাকমেইল = গ্রেপ্তারযোগ্য গুরুতর অপরাধ।
২) ভুক্তভোগী কীভাবে অভিযোগ করবেন
(১) প্রথম ১০ মিনিটে যা করবেন
• ব্ল্যাকমেইল মেসেজ/ভয়েস/স্ক্রিনশট সংরক্ষণ
• ফেক আইডির URL কপি করে রাখবেন
• ব্লক করবেন না (লগ সংগ্রহে সুবিধা হয়)
(২) অভিযোগ কোথায় করবেন
নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (GD)
Cyber Police Center (DMP)
CTTC Cyber Crime Unit
Police Station Digital Evidence Team
জাতীয় হেল্পলাইন: 999
FB report + legal request support
(৩) কাগজপত্র
• নিজের জাতীয় পরিচয়পত্র
• প্রমাণের স্ক্রিনশট
• ফেক আইডির লিংক (profile link)
• কল/মেসেজ/MP3 যদি থাকে
৩) পুলিশ কীভাবে তদন্ত করে (সহজ ভাষায়)
১. ফেসবুক থেকে ডেটা সংগ্রহ
ফেসবুক Investigation Support টিম অফিসিয়ালি দেয়—
• Login IP
• Device model
• Cookie fingerprint
• Browser signature
• Exact login timeline
• Account creation log
ফেক নাম দিলেও আসল ডিভাইস ধরা পড়ে।
২. টাওয়ার লোকেশন (BTS) দিয়ে অবস্থান শনাক্ত
যেখান থেকে ফেক আইডি চালানো হয়েছে:
• কোন টাওয়ার ধরেছে
• কোন বৃত্তের ভিতরে ছিল
• নড়াচড়া করলে কতদূর গেছে
গ্রামের নদীর পাড়ে বসে করলেও,
সিগন্যালের রাস্তাই প্রমাণ দিয়ে দেয়।
৩. SIM + Device Matching
SIM বদলালেও:
• IMEI
• Device ID
• WiFi MAC
• GPRS log
সব match করে বের হয়ে যায়।
৪. VPN ব্যবহার করলেও ধরা পড়ে
VPN কানেক্ট করার আগের র-আইপি লগ থাকে:
• GPRS handshake
• Tower routing
• Pre-VPN IP
এসব থেকে ব্যক্তিকে চিহ্নিত করা যায়।
৫. ভয়েস/ভিডিও ফরেনসিক
মেসেঞ্জারের ভয়েসে থাকে—
• Background noise pattern
• Device microphone signature
• Timestamp
এগুলো থেকে ব্যক্তি সনাক্ত হয়।
৬. ভাষা ও টাইপিং অভ্যাসও ধরা দেয়
ফেক আইডিতে টাইপিং স্টাইল, বানান ভুল, শব্দচয়ন—
সব মিলিয়ে linguistic fingerprint তৈরি হয়।
৭. টাকা লেনদেন হলে আর লুকানো যায় না
বিকাশ/নগদ/রকেট—সব লেনদেন লগ:
• যেখান থেকে টাকা চাওয়া হয়েছে
• কোন সিম/ডিভাইস
• কোন লোকেশনে ক্যাশআউট
সব ট্রেস হয়।
৪) কেন ফেক আইডিও নিরাপদ নয়—সোজা কথায়
ফেক ছবি + ফেক নাম ≠ ফেক ডিভাইস + ফেক লোকেশন
মোবাইল → টাওয়ার → নেটওয়ার্ক → ফেসবুক—
৪টি জায়গায় আপনার ছাপ থেকে যায়।
একটি প্রমাণ পেলেই বাকিগুলো যুক্ত হয়ে পুরো চিত্র বের হয়ে আসে।
৫) ব্ল্যাকমেইলারদের জন্য স্পষ্ট বার্তা
নদীর পাড়ে বসে, বাজারে বসে, ভাতের হোটেলে বসে—
ফেক আইডি খুলে মানুষকে অপমান করছেন?
মনে রাখবেন—
আপনার ডিভাইস, টাওয়ার, IP, ভয়েস, টাইপিং—
সব একসাথে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে।
আজ না হোক, কাল—ধরা পড়বেন নিশ্চিত।
৬) সাধারণ মানুষের জন্য পরামর্শ
• কোনো ব্ল্যাকমেইল স্ক্রিনশট ডিলিট করবেন না
• ভয় পাবেন না, থানায় যান
• মেয়েদের ক্ষেত্রে পরিবারকে বলুন
• থানার ICT Cell এ জানালে দ্রুত ট্র্যাক করা যায়

ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে। সঙ্গে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর...
27/01/2020

ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে। সঙ্গে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর...

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এস টেন লাইট। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামের...

বিস্ময় ছড়িয়েছে ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের সম্পদের পাহাড়...
25/05/2019

বিস্ময় ছড়িয়েছে ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের সম্পদের পাহাড়...

বিস্ময় ছড়িয়েছে ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের সম্পদের পাহাড়। একবারেই কপর্দহীন পরিবার থেক...

19/01/2018

Windows কম্পিউটার keyboard এর সাধারণ শর্টকার্ট :

© F1: সাহায্য (Help);
© CTRL+ESC: Start menu
চালু;
© ALT+TAB: চালু করা
প্রোগ্রামগুলো থেকে বাছাই;
© ALT+F4: প্রোগ্রম বন্ধ করা;
© SHIFT+DELETE: সরাসরি ফাইল
ডিলিট করা;
© Windows Logo+L:
কম্পিউটার লক করা;
© CTRL+C: কপি;
© CTRL+X: কাট;
© CTRL+V: পেস্ট;
© CTRL+Z: আনডু;
© CTRL+B: অক্ষর বোল্ড করা;
© CTRL+U: অক্ষর আন্ডারলাইন
করা;
© CTRL+I: অক্ষর ইটালিক করা;
© SHIFT+right click:
অতিরিক্ত শর্টকাট সহ মেনু;
© SHIFT+double click:
বিকল্প ডিফল্ট কমান্ড;
© ALT+double click:
প্রোপার্টিজ প্রদর্শন;
© F10: মেনু বার চালু করা;
© SHIFT+F10: নির্বাচিত
আইটেমের জন্যে শর্টকাট মেনু;
© CTRL+SHIFT+ESC: টাস্ক
ম্যানেজার;
© ALT+DOWN ARROW: ড্রপ
ডাউন মেনু খোলা;
© ALT+TAB: অন্য কোনো চালু
করা প্রোগ্রামে যাওয়া ( সবগূলো
প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB
চাপুন );
© SHIFT: অটোরান বন্ধ করতে এটি
চেপে ধরে রাখুন;
© ALT+SPACE: মেইন উইন্ডো’র
সিস্টেম মেনু দেখা;
© CTRL+TAB: কোনো প্রোগ্রামের
এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে
যাওয়া;
© ALT+আন্ডারলাইন কৃত অক্ষরঃ
নির্দিষ্ট মেনুতে যাওয়া;
© ALT+F4: বর্তমান উইন্ডো বন্ধ
করা;
© CTRL+F4: একাধিক ডকুমেন্ট
ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ
করা;
© F2: নির্বাচিত ফাইল রিনেইম করা;
© F3: ফাইল খোঁজা
© F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল
মুভ করা
© F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ
করা।
© CTRL+A: ফোল্ডারের সবগুলো
আইটেম নির্বাচন করা
© BACKSPACE: পুর্ববর্তি
ফোল্ডারে যাওয়া (ইন্টারনেট
ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ)
© Left ALT+left SHIFT
+PRINT SCREEN: Toggles
high contrast on and off;
© Windows Logo: Start
menu;
© Windows Logo+M: সব
প্রোগ্রাম মিনিমাইজ করা;
© SHIFT+Windows Logo
+M: মিনিমাইজ আনডু করা;
© Windows Logo+E:
Windows Explorer চালু করা;
© Windows Logo+F: Files
অথবা Folders খোঁজা;
© Windows Logo+D: সব
প্রোগ্রাম মিনিমাইজ করা;
© Windows Logo+TAB:
টাস্কবার চক্রাকারে দেখা;
© Windows Logo+Break:
System Properties ডায়ালগ
বক্স চালু করা;
© Application key: নির্বাচিত
আইটেমের জন্যে শর্টকাট মেনু;
© Windows Logo+L:
উইন্ডোজ লগ অফ করা;
© Windows Logo+P: প্রিন্ট
ম্যানেজার চালু করা;
© Windows Logo+C:
কন্ট্রোল প্যানেল চালু করা;
© Windows Logo+V:
ক্লিপবোর্ড চালু করা;
© Windows Logo+K:
Keyboard Properties ডায়ালগ
বক্স চালু করা;
© Windows Logo+I:
Mouse Properties ডায়ালগ
বক্স চালু করা।

ভাইরে/আপুরে! আপনেরা তো আসলেই অনেক বড়লোক। কোটিপতি। আমারে এই পোস্টের জন্য ১০০০ টাকা দ্যান আগে।ক্যান দিবেন না? ফেবুতে বাংলা...
31/12/2017

ভাইরে/আপুরে! আপনেরা তো আসলেই অনেক বড়লোক। কোটিপতি। আমারে এই পোস্টের জন্য ১০০০ টাকা দ্যান আগে।

ক্যান দিবেন না? ফেবুতে বাংলা সিনেমার একস্ট্রা নায়িকার পেজে সারাক্ষন কাটাইবেন, সারাদিন অজানা লোকজনের সাথে চ্যাট করবেন, চায়ের দোকানে বইসা সময় নস্ট করবেন, টিভির দোকানের বাইরে দাঁড়াইয়া ভিতরের LED টিভিতে চলা লাস্যময়ী হিন্দি নায়িকার "কাটা লাগা" নাচ দেখবেন - এই সময় গুলার দাম নাই? এই সময় তো ফেবুরে, নায়িকার পেজ এ, চায়ের দোকানে বিলাইতেসেন কোন চিন্তা ছাড়াই। আপনের জীবনের minimum monetary value যদি ১ বিলিয়ন ডলার হয় (যদিও জীবন আমরা কোন টাকার বিনিময়ে কারো হাতে তুইলা দিব না)আর আপনে যদি ৬০ বছর বাঁচেন তাইলে প্রতিমিনিট এর দাম ২৫০০ টাকা! প্রতি মিনিট নস্ট করতেছেন তো ২৫০০ টাকা লস! অইখান থিকা আমি মাত্র ১০০০ টাকা চাইছি মাত্র!

টাকা না দিতে পারলে সময় নস্ট কইরেন না। সৃস্টিকর্তা সব কিছু দিবে কিন্তু সময় ছাড়া। চাইলেও পাইবেন না।

২০১৮ তে এক মিনিট সময় নস্ট না।

ফেবু তে থাকেন ভালো কথা। ১৫ মিনিট সময় নিজেরে দেন। কিছু কিছু পেজ এ লাইক, See First দিয়া রাখেন। প্রতিদিন একটা কইরা আর্টিকেল পাইবেন। ৫ টা আর্টিকেল পড়তে সময় লাগবে ১৫ মিনিট। এক বছরে ১৫০০+ আর্টিকেল!! নিজেরে কোন ইন্টার্ভিউ আটকাবে, কোন ইউনিভারসিটি ঠেকাবে?

Grammarly, Forbes, Inc, NASA, I Fu***ng Love Science, Entrepreneurs, The Idealist, Smarter Every Day, Economist, Make Use Of, Wired, Tech Crunch, Bright Side, The Reading Room, Visually, Business Insider, Life Hacker...

কত্ত কত্ত পেজ, so much of fun thing to learn and be smart!

২০১৮ আসার আগেই করেন। ২০১৭ ডিসেম্বর এর আপনি আর ২০১৮ এর ডিসেম্বর এর আপনি যেনো অনেক পার্থক্য থাকে - জ্ঞান এ, প্রজ্ঞায়, চিন্তায়, self confidence এ আর humbleness এ।

এখন কন, আমারে ১০০০ টাকা দিবেন, না নিজের সময় কাজে লাগাইবেন?

BKash নাম্বার দেই?

জেনে নিন ফেসবুকের টুকিটাকি সবকিছু :=============================ফেসবুকে আপনি কি করতে পারবেন আর কি পারবেন না দেখুন -(১) স...
14/11/2017

জেনে নিন ফেসবুকের টুকিটাকি সবকিছু :
=============================

ফেসবুকে আপনি কি করতে পারবেন আর কি পারবেন না দেখুন -

(১) সর্বোচ্চ ৬০০০ গ্রুপের মেম্বার হতে পারবেন।

(২) সর্বোচ্চ ৫০০০ ফ্রেন্ড অ্যাড করতে পারবেন।

(৩) সর্বোচ্চ ৫০০০ পেজ লাইক করতে পারবেন।

(৪) একটি ছবিতে সর্বোচ্চ ৫০ জন ব্যক্তি বা পেজকে ট্যাগ করতে পারবেন।

(৫) সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে চ্যাট গ্রুপ তৈরী করতে পারবেন।
(৬) লাইক দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন সীমা নেই। তবে প্রতি ৭ মিনিট পরপর একবারে ৪০ টি করে লাইক দিলে ব্লক হবেন না।সারাদিন ধরে করা যাবে।

(৭) ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর নির্দিষ্ট কোন সীমা নেই।এটা নির্ভর করে একসেপ্ট করার পারসেন্টেজের উপর।মনে করেন আপনি ৫০০ রিকোয়েস্ট পাঠালেন। সেই ৫০০ রিকোয়েস্টই একসেপ্ট করলো।তাহলে কোন সমস্যা হবে না।আবার ৫০ জনকে রিকোয়েস্ট পাঠালেন ৫০ জনই রিজেক্ট করলো। তখন আপনি ব্লক হবেন।তবে এটা ১০০% হতে হবে তেমন নয়।বলা যায় ৮০% হলেই হয়।

(৮) আপনি কোন কিছুতে ব্লক হলে যেমন লাইক,টিউমেন্ট,মেসেজ, রিকোয়েস্ট পাঠানো,গ্রুপে ফ্রেন্ড অ্যাড ইত্যাদি ক্ষেত্রে। সেই ব্লকের মেয়াদ কতদিন বাকি আছে জানতে Setting > বামে নিচে support inbox এ ক্লিক করুন।

(৯) কাউকে ক্লোজফ্রেন্ড লিস্টে রাখতে মোবাইল থেকে timeline > একেবারে নীচে see friend list > close friend বক্সে টিক দিয়ে done করুন।

(১০) একটি আইডি থেকে আপনি আনলিমিটেড পেজ role/manage করতে পারবেন।

(১১) 60 দিনের আগে নাম চেন্জ করতে Setting > Genarel > Name edit > নীচের দিকে নীল রঙের Learn more > আবারও নীচে learn more > let us know > যে নাম দিতে চান বক্সে লিখুন। 1st এবং last name অবশ্যই লিখতে হবে। middle name না লিখলেও হবে > Reason for this change > Legal Name Change > Choose এ ক্লিক করে যেকোনো একটি ফটো আপলোড করে send করে দিন।৭২ঘন্টার ভিতর নাম চেঞ্জের অপশন আসবে।তখন চেন্জ করতে পারবেন।

(১২) মোবাইল থেকে পেজের অ্যাডমিন করতে প্রথমে page এ যান > ডানে more > edit setting > page roles > add person to page > বক্সে নাম সার্চ করে সিলেক্ট করুন > set as admin > ফেসবুক পাসওয়ার্ড দিয়ে continue > অপশনগুলো থেকে যেটা করতে চান সিলেক্ট করে add এ ক্লিক করুন।

(১৩) পিসি থেকে auto video play অফ করতে settings & privacy > বাম পাশে নীচে Videos > auto play videos > default করা আছে off করে দিন। এটা মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ দিয়েও করা যায়।

(১৪) আপনার মৃত্যুর পর Real ID বাঁচিয়ে রাখতে উত্তরাধিকার সূত্রে কাউকে উইল করতে settings > security > নীচে legacy contact > নাম সার্চ করে সিলেক্ট করে দিন।

(১৫) পিসিতে একবারে ১০ টি করে ট্যাগ রিমুভ করতে timeline > view activity log > বামে নিচে photos > photos of you > টিক দিয়ে ১০ টি ট্যাগ সিলেক্ট করুন।ডানে উপরে লক্ষ্য করুন report/remove tags > I want the photos untagged > Untag photos এ ক্লিক। এটা মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ দিয়েও করা যায়।

(১৬) অন্য কারো পিসি বা মোবাইল থেকে আপনার আইডিতে লগইন করলেন।কিন্তু লগআউট করতে ভুলে গেলেন!এক্ষেত্রেঅন্যকেউ আপনার আইডিতে ঢুকে ঝামেলা করতে পারে। করণীয় হলো Settings > security > active sessions > last accessed এর বক্সে টিক দিয়ে remove selected করে দিন।লগ আউট হয়ে যাবে।

(১৭) যে সেটিংগুলো করতে ডেক্সটপ প্রয়োজন সেগুলো মোবাইলে Mozilla, Chrome ব্রাউজার ইনস্টল দিয়ে request desktop site অপশন সিলেক্ট করে করা যায়।

* * আপনার সুবিধামতো সময়ে পড়তে টাইমলাইনে শেয়ার করে রাখুন।

(সংগ্রহীত পোষ্ট)

Ms Office 2016 Keyboard Shortcuts.
03/08/2017

Ms Office 2016 Keyboard Shortcuts.

ফেসবুক অ্যাড নিয়ে চমৎকার কিছু টিপস...= “BOOST POST” থেকে অ্যাড দিবেন নাআপনি যখন আপনার একটা পোষ্ট ফেসবুক পেজে দেন, সাথে স...
31/07/2017

ফেসবুক অ্যাড নিয়ে চমৎকার কিছু টিপস...

= “BOOST POST” থেকে অ্যাড দিবেন না
আপনি যখন আপনার একটা পোষ্ট ফেসবুক পেজে দেন, সাথে সাথে পোষ্ট এর নিচে “Boost post” লেখা একটা বাটন থাকে। আপনি ইচ্ছা করলে ই সেখানে গিয়ে আপনার পোষ্ট বুস্ট করতে পারেন কিন্তু আমি বলবো সেখান থেকে না করার জন্য।
এর বদলে আপনি Ads Manager অথবা Power Editor থেকে আপনার ফেসবুক অ্যাড দেন।এতে এড কাস্টোমাইজ করা যায় খুব ডিপলি।

= ইচ্ছা মত সময়ে ফেসবুক এ অ্যাড দিয়েন না
সময় মত কাজ করা এরকম একটা কথা তো আছে তাই না? আপনি যখন ফেসবুক এ অ্যাড দিচ্ছেন তখন অবশ্যই সময় চিন্তা করে নিবেন। আপনার দর্শক কারা, কোন দেশের ইত্যাদি ইত্যাদি, এগুলি চিন্তা করে অ্যাড না দিলে শুধু শুধু আপনার টাকা নষ্ট হবে, কাজের কাজ কিছুই হবে না।ধরেন আপনি চাচ্ছেন কর্মজীবী মহিলারা আপনার অ্যাড দেখুক। আপনার অ্যাড শুরু করলেন রাত একটায়, রাত একটায় তো তাদের জেগে থাকার কথা না, আপনার অ্যাড টারগেটিং এর কারনে মহিলাদের কাছে যাবে কিন্তু কর্মজীবী মহিলাদের কাছে জাওয়ার সম্ভাবনা কম থাকবে।

= “DAILY BUDGET” এ অ্যাড দিবেন না
আপনি যখন ফেসবুক এ অ্যাড সেট করেন তখন দুইটা ব্যাপার থাকে একটা হচ্ছে Daily Budget আর একটা হচ্ছে Life Time budget। ভালো হয় আপনি যদি life time budget ঠিক করেন। আপনি এখানে খুব সহজেই ঠিক করে দিতে পারবেন আপনার বাজেট কত এবং আপনার অ্যাড কতদিন চলবে। লাইফ টাইম বাজেট মনে হচ্ছে আপনি এখানে প্রতিদিনের বাজেট ঠিক না করে একবারে কত টাকার অ্যাড দিতে চাচ্ছেন সেটা ঠিক করে দিচ্ছেন। তার মানে হচ্ছে এখানে ফেসবুক ঠিক করে দিবে আপনার অ্যাড এর খরচ কিভাবে হবে এবং আপনার অ্যাড সঠিক মানুষের কাছে যাবে। কিন্তু আপনি যদি ডেইলি বাজেট ঠিক করেন তাহলে আপনি এই বোনাসটা পাচ্ছেন না এবং আপনার অ্যাড শুধু অল্প কিছু মানুষের কাছে যাবে মানে হচ্ছে আপনার অ্যাড যেহেতু আপনি প্রতিদিনের বাজেট ঠিক করেছেন তাই ফেসবুক দিনের একটা সময়ে সেটা কিছু মানুষের কাছে নিয়ে যাবে তাহলে আপনি হয়ত অন্য সময়ে যারা ফেসবুক ব্যবহার করে তাদের কাছে যেতে পারছেন না।

= ছবি তে লেখা দিবেন না অথবা একদম কম লেখা দিবেন
অনেক বড় “না” হচ্ছে ফেসবুক অ্যাড এর ছবিতে একদম কম লেখা ব্যবহার করবেন। ফেসবুক এর একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাড এ ২০% এর বেশি লেখা দিতে পারবেন না অথবা দিলে ও আপনার অ্যাড কম ধীরে এবং কম মানুষের কাছে যাবে।
আপনি নিচে লিঙ্ক থেকে আপনার ছবি আপলোড করে দেখে চিতে পারবেন আপনার অ্যাড ফেসবুক এর নিয়ম অনুযায়ী হয়েছে কিনা
https://www.facebook.com/ads/tools/text_overlay
মনে রাখবেন ছবিতে লেখা বেশি থাকার কারনে আপনার অ্যাড ফেসবুক বাতিল ও করে দিতে পারে।
অ্যাড এর সাইজ 1200×628 Pixel রাখেন।

= বুদ্ধিমত্তার সাথে টার্গেট করুন অ্যাড
আসলেই এটা জানা জরুরী যে আপনার দর্শক কারা। টার্গেট করে অ্যাড দেয়া অনেক গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে তাই এটা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন।
এটা সত্যি এটার ফলে আপনার লিস্ট থেকে অনেক মানুষ বাদ যাবে কিন্তু সংখ্যাকে গুরুত্ব না দিয়ে মানকে গুরুত্ব দেন, সেটাই ভালো হবে। একটা বিজনেস এ আপনি ইচ্ছা করলে ই সবাইকে নিয়ে কাজ করতে পারবেন না আপনাকে অবশ্যই আপনার দর্শক কারা সেটা ঠিক করে নিয়ে কাজ করতে হবে। এখানে টাকা অথবা সংখ্যাটা একদম ই জরুরী না, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার অ্যাড ঠিক মানুষের কাছে যাচ্ছে কিনা।

= ফেসবুক এর নিয়ম ভঙ্গ করবেন না
ফেসবুক এর নিয়ম ভঙ্গ করে অ্যাড দিলে শুধু আপনার অ্যাড বাতিল না আপনার সম্পূর্ণ অ্যাড একাউন্ট বাতিল হয়ে যেতে পারে। তাই খুব ভালো করে ফেসবুক এর নিয়মগুলো জেনে নিন নিচের লিঙ্ক থেকে
https://www.facebook.com/policies/ads/

= কন্টেন্ট এ অনেক কিছু লিখার দরকার নাই
আমার মনে হয় না এটা ঠিক হবে যে আপনি একটা রচনা লিখে আপনার টার্গেট করা দর্শককে আকৃষ্ট করবেন। তাই “See more” এ যাওয়ার আগেই লেখা শেষ করার চেস্টা করেন অথবা গেলে ও খুব বড় করবেন না।

Happy World Emoji Day!
18/07/2017

Happy World Emoji Day!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when TiptuneBd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share