Haque Power Engineering

Haque Power Engineering Power is necessary everywhere....

যারা শুধুমাত্র সোলার থেকে এসি চালাতে চান তাদের জন্য এই পোস্টঃআমরা অনেকেই শুধুমাত্র সোলার থেকে এসি চালাতে চাই। সোলার থেকে...
10/06/2025

যারা শুধুমাত্র সোলার থেকে এসি চালাতে চান তাদের জন্য এই পোস্টঃ

আমরা অনেকেই শুধুমাত্র সোলার থেকে এসি চালাতে চাই। সোলার থেকে এসি চালাতে হইলে কিছু সমস্যা আছে। যেমন,

আমাদের দেশের আবহাওয়া স্টাবল নয়। এই রোদ, এই মেঘলা, এই বৃষ্টি ইত্যাদি।
একটা ১ টন এসি (Inverter) সাধারণত ১০০০ ওয়াট বিদ্যুৎ নেয়। (যদিও শুরুতে বা কম্প্রেসর ফুল রান করার সময় আরও বেশি নেয়)। তাই আপনি ১০০০ ওয়াট হিসেব করে সোলার সিস্টেম করলে এটা সবসময় কার্যকর হবে না। এই কারনে পানেলের সাথে সাথে ব্যাটারি এবং গ্রিডের সংযোগ থাকা উচিত। ব্যাটারি ছাড়া শুধু গ্রিড থাকলেও সমস্যা হতে পারে। কারন আমাদের দেশে গ্রিড সংযোগ সবসময় থাকে না। তাই ব্যাটারি থাকা হচ্ছে সবচেয়ে নিরাপদ। ব্যাটারির সাইজ একটু কম হোক তাও তেমন সমস্যা নয়।
মনে করেন দিনের বেলায় এসি চলছে, এমন সময় আবহাওয়া মেঘলা বা বৃষ্টি হওয়া শুরু হইলো। এই সময় কিন্তু সোলার থেকে অউটপুট কম পাওয়া যাবে। ফলে Inverter শাট ডাউন হয়ে যাবে। এইরকম কয়েকবার হইলে Inverter এর ক্ষতি হবে।

আসল কথা হচ্ছে শুধুমাত্র এসি চালানোর জন্য সোলার সিস্টেম (বাসা বাড়ির জন্য) খুব একটা উপযুক্ত নয়। কারন যে পরিমান বিনিয়োগ করতে হবে সেই টাকা ফেরত পেতে অনেক সময় লাগবে।

তবে লোডশেডিং থেকে বাঁচার জন্য বা অফিস/কারখানা যেখানে দিনের বেলায় বেশি পরিমান লোড ব্যবহার হয় তাহলে ভিন্ন বিষয়।

তাই কেও যদি সোলার সিস্টেম করতে চান তাহলে শুধু এসি বিবেচনা না করে সঙ্গে ফ্যান, লাইট, পানির পাম্প বার আরও কোন ডিভাইস যোগ করে করতে পারেন। তাহলে লোডশেডিং থেকে পুরপুরি মুক্তি পাবেন।

সোলার সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট বা ইনবক্সে ম্যাসেজ করতে পারেন। যেটুকু জানি ইনশাআল্লাহ জানানর চেষ্টা করবো।

অবশেষে বলবো শুধু সোলার নয় (কারন সোলার সবার জন্য উপযুক্ত নয়) যেকোনো কাজ বুঝে শুনে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে করেন তাহলে অন্তত পরে আফসোস করবেন না।

সোলার সিস্টেম নিয়ে যারা নবীন এবং কাজ করতে আগ্রহী তাদের জন্য এই পোস্টঃ আমাদের অনেকের ইচ্ছা সামনে বড় আকারের কাজ করবো। কোথা...
04/06/2025

সোলার সিস্টেম নিয়ে যারা নবীন এবং কাজ করতে আগ্রহী তাদের জন্য এই পোস্টঃ

আমাদের অনেকের ইচ্ছা সামনে বড় আকারের কাজ করবো। কোথাও কোন কাস্টমার (বড় সিস্টেমের জন্য) এর সাথে মিটিং করতে গেলে তাকে কয়েকটা বিষয় বুঝিয়ে আসতে হয়, যেমন

১। এখানে কত KW (AC) Power Generation হবে?
২। সোলার সিস্টেমের জন্য যে পরিমান খরচ হবে, তা উঠে আসতে কি পরিমান সময় লাগবে ইত্যাদি।

অবশ্য ছোট সিস্টেমের জন্য এত হিসেব নিকেশ দরকার হয় না।
একজন কাস্টমার একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই ভেবে দেখবে।

সোলার সিস্টেমের জন্য যে কয়টা Simulation software ব্যবহার করা হয় তাদের মধ্যে PVsyst অন্যতম। Youtube এ কিছু Tutorial পাওয়া যায়। সেগুলো দেখে এবং নিজে practice করে দক্ষ হতে পারলে সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব।

PVsyst এর জন্য বেসিক কারও সাহায্য লাগলে আমাকে নক করতে পারেন। আমি আমার জ্ঞানের মধ্যে যেটুকু জানি তা দিয়ে চেষ্টা করবো (ইন্সাআল্লাহ)

PVsyst দিয়ে Simulation করলে রিপোর্ট কিরকম হয় তার নমুনা স্বরূপ এখানে কয়েকটা ছবি সংযুক্ত করে দেওয়া হয়েছে।

PVsyst ছাড়াও সোলার বিষয়ে কারও কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন।
বর্তমানে আমরা যারা সোলার নিয়ে কাজ করি তারা যদি একটু একে অপরকে সাহায্য করি, তাহলে নতুনদের জন্য এই ফিল্ডে কাজ করা সহজ হয়ে উঠবে।

সোলার সিস্টেম করার পর বিদ্যুৎ বিল বেশি আসাঃমানুষ সাধারণত সোলার সিস্টেম করে থাকে লোডশেডিং থেকে বাঁচার জন্য এবং বিদ্যুৎ বি...
03/05/2025

সোলার সিস্টেম করার পর বিদ্যুৎ বিল বেশি আসাঃ

মানুষ সাধারণত সোলার সিস্টেম করে থাকে লোডশেডিং থেকে বাঁচার জন্য এবং বিদ্যুৎ বিল কমানোর জন্য। কিন্তু যদি দেখা যায় বিল না কমে আরও বেশি আসতেছে। তাহলে বিষয়টা চিন্তার!!!

কিছু ক্ষেত্রে এটা বাস্তবসম্মত। তার একটা উদাহারন দিচ্ছি।
আমি এক স্থানে (বাসায়, ৭.৩KWp) সোলার সিস্টেম স্থাপন করেছিলাম। সে বলেছিল দিনের বেলায় ২ টা এসি চালাবে, রাতে লোড কম থাকবে। সে হিসেবে তার জন্য ব্যাটারি ব্যাকআপ কম রাখা হয়েছিলো। কিন্তু বর্তমানে দিনের বেলায় তার এসি দরকার হচ্ছে না। এখন রাতে একটা এসি দরকার হয় সঙ্গে লাইট, ফ্যান ইত্যাদি। রাতের বেলায় যখন লোডশেডিং হয় তখন ব্যাটারি থেকে ব্যাকআপ নেয়। আবার গ্রিডের বিদ্যুৎ আসলে তখন ব্যাটারি গ্রিডের পাওয়ার থেকে চার্জ হয়। রাতের বেলায় ২/৩ বার লোডশেডিং হয়ে থাকে। এই ২/৩ বারে ব্যাটারি চার্জ এর জন্য প্রায় ৩KW থেকে ৪KW বিদ্যুৎ অতিরিক্ত লাগতেছে। (মাসে প্রায় ১০০KW) ফলে বিল বেড়ে গেছে।
বিল বাড়লেও একটা সুবিধা হয়েছে, আর সেটা হচ্ছে সারারাত নিরবিচ্ছিন্ন এসি চালাতে পারতেছে।
তাই যারা সোলার এর কাজ করেন কাস্টমারকে অবশ্যই বিস্তারিত বলে নিবেন। পরে যেন অভিযোগ না করতে পারে।

সিস্টেম যদি ছোট হয় তাহলে চেষ্টা করবেন নিজের জেলা বা নিকটস্থ কোথাও থেকে সার্ভিস নিতে যেন, যে কোন সমস্যায় দ্রুত সমাধান পেতে পারেন।

ঢাকার বাইরে দাম একটু বেশি হওয়া স্বাভাবিক। কোন কোন মাটেরিয়াল ভালো তা আপনার সিস্টেমের সাইজের উপর নির্ভর করবে।

যদি আপনার এলাকায় লোডশেডিং না হয় তাহলে সোলার সিস্টেম করার দরকার নেই। অবশ্য যদি দিনের বেলায় বেশি লোড লাগে এবং বড় সিস্টেম হয় তাহলে ভিন্ন কথা।

অনেকে অনেক বিষয়ে জানতে চান কিন্তু সমস্যা হইলো বিস্তারিত বলেন না ফলে উত্তর দেওয়া কঠিন হয়ে যায়। কারও কিছু জিজ্ঞাসা থাকলে নিম্নোক্ত ফরমেটে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়া সহজ হয়।

১। লাইট/ফ্যান/ফ্রিজ ইত্যাদি কতগুলো
২। এগুলো কোনটা কত ওয়াট
৩। কত ঘণ্টা চালাবেন
৪। দিনে কত ঘণ্টা এবং রাতে কত ঘণ্টা।
৫। পানির পাম্প হইলে এটা কি বাসা/বাড়ির জন্য নাকি খামার/পুকুরের জন্য।

সর্বশেষে একটা কথা বলবো, সোলার সিস্টেম স্থাপন করতে শুরুতেই একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। তাই দেখে, শুনে, বুঝে ইন্সটল করুন। নিজের উপকার হবে, দেশের উপকার হবে।

আর হাঁ যে পরিমাণ টাকা বিনিয়োগ হবে সেই অর্থ ফেরত আস্তে (ছোট সিস্টেমের ক্ষেত্রে) অনেক সময় লাগবে। তারপরেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য এটা একটা অন্যতম ভালো মানের সমাধান হিসেবে বিবেচনা করা যায়।

এটা একটা ৭.৩KWp এর অফগ্রিড সোলার সিস্টেম। এখানে (গাজীপুর, কালিয়াকৈর) দিনের বেলাতেও ভালই লোডশেডিং হয়। তাই কাস্টমার এর দরক...
08/04/2025

এটা একটা ৭.৩KWp এর অফগ্রিড সোলার সিস্টেম। এখানে (গাজীপুর, কালিয়াকৈর) দিনের বেলাতেও ভালই লোডশেডিং হয়। তাই কাস্টমার এর দরকার অনুযায়ী এটা স্থাপন করা হয়েছে।
দিনের বেলায় ২ টা দেড় টন এসি সোলার থেকে চলে। আবার রাতে এক ঘণ্টা এর উপর ব্যাকআপ পাওয়া যায়। যদিও কাস্টমার এর দিনের বেলায় বেশি দরকার হয়।
এসি ছাড়াও পানির পাম্প, ফ্যান, লাইট এগুলো সোলার থেকে চালানো হচ্ছে।
এখানে ব্যবহার করা হয়েছে
1 Longi 610Wp (12 Piece panel) LR7-72HGD
2 Growatt Off grid 6KW Inverter (SPF_6000_ES_Plus)
3 Growatt Lithium Battery (Hope 5.0L-B1/51.2V,100A)
4 Breaker, Cable, DB Box etc.

এই Inverter এর সুবিধা হচ্ছে এখানে ২ টা স্ট্রিং আছে। সর্বাধিক ৮০০০W পর্যন্ত PV ইনপুট দেওয়া যায়।
ব্যাটারির ৫ বছর পর্যন্ত Warranty আছে।

সোলার সিস্টেম করতে চাইলে বুঝে শুনে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করতে হবে। সবার জন্য সোলার সিস্টেম উপযোগী নয়!!!

অভিজ্ঞতায় দেখা গেছে যার সোলার সিস্টেম দরকার নেই সেও এটা ইন্সটল করে আফসোস করতেছে। আবার যার দরকার তার কোন খবর নাই!!!

সোলার বিষয়ে কোন পরামর্শ থাকলে জিজ্ঞাসা করতে পারেন। তবে জিজ্ঞাসা এমনভাবে করবেন যেন দেখেই বোঝা যায় আপনার আসলে কি দরকার

যেমন লাইট, ফ্যান কতগুলো, ব্যাকআপ কত ঘণ্টা লাগবে, কোন সময় চলবে, বিদ্যুৎ বিল কমানোর জন্য দরকার নাকি লোডশেডিং এর জন্য ইত্যাদি।

সোলার সম্পর্কে যারা নতুন, তাদের জন্য এই পোস্টঃআমরা অনেকেই অফগ্রিড, অনগ্রিড এবং হাইব্রিড Inverter এর মধ্যে পার্থক্য করতে ...
20/02/2025

সোলার সম্পর্কে যারা নতুন, তাদের জন্য এই পোস্টঃ

আমরা অনেকেই অফগ্রিড, অনগ্রিড এবং হাইব্রিড Inverter এর মধ্যে পার্থক্য করতে পারি না, বা কোনটাকে কি নামে ডাকা হয় তা গুলিয়ে ফেলি। তারা নিচের লেখাটা পড়তে পারেন।

১। যেসকল Inverter প্রয়োজনে গ্রিড থেকে বিদ্যুৎ নিতে পারবে কিন্তু দিতে পারবে না, তাদের অফগ্রিড Inverter বলে। যদিও এটা আমাদের সমাজে হাইব্রিড নামে প্রচলিত। এইসব Inverter সাধারনত ব্যাটারি এর সাথে সংযোগ থাকে। তবে বেশ লিছু মডেল আছে যেগুলো ব্যাটারি ছাড়াও চলতে পারে।

২। যেসকল Inverter প্রয়োজনে গ্রিড থেকে বিদ্যুৎ নিতে পারবে এবং দিতে পারবে, তাদের অনগ্রিড Inverter বলে। গ্রিডের বিদ্যুৎ সংযোগ বা অন্য কোন বিদ্যুতের সোর্স ছাড়া এই Inverter চলতে পারে না। আমাদের দেশে নতুন সংযোগের জন্য (আবাসিক (থ্রি ফেজ/বাণিজ্যিক) এএটা ইন্সটল করতে হয়। এইসব Inverter এর সাথে ব্যাটারি সংযোগ থাকে না। পোষ্টে ২ নম্বর ছবিটি হচ্ছে অনগ্রিড Inverter।

৩। যেসকল Inverter প্রয়োজনে গ্রিড থেকে বিদ্যুৎ নিতে পারবে, দিতে পারবে এবং ,ব্যাটারিতে বিদ্যুৎ স্টোর করতে পারবে তাদের হাইগ্রিড Inverter বলে অর্থাৎ এটা হচ্ছে অফগ্রিড এবং অনগ্রিড এর সমন্বয়। আমাদের দেশে মাত্র ২/৩ টা হাইব্রিড Inverter SREDA approved. আরও কিছু approved করার চেষ্টায় আছে।

৪। আরেকটা Inverter আছে যা শুধুমাত্র ডিসি বিদ্যুৎ কে এসি বিদ্যুৎ এ রুপান্তর করতে পারে। যে এলাকায় গ্রিডের বিদ্যুতের সংযোগ নেই সেসব এলাকায় এই Inverter ব্যবহার করে (সোলার সিস্টেম বা ব্যাটারি) করে ডিসি বিদ্যুৎ কে এসি বিদ্যুৎ এ রুপান্তর করে।

সোলার সিস্টেম/সোলার আইপিএস নিয়ে কিছু কথাঃশীত শেষ হতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে গতবারের মতো এবারও লোডশেডিং বেশি হবে। যা...
07/02/2025

সোলার সিস্টেম/সোলার আইপিএস নিয়ে কিছু কথাঃ

শীত শেষ হতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে গতবারের মতো এবারও লোডশেডিং বেশি হবে। যাদের বাসায় ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ বা ছাত্র আছে তাদের জন্য এই সময়টা খুব কষ্টের।

তাই অনেকে আইপিএস সিস্টেম করতে ইচ্ছা পোষণ করেন। তাদেরকে আমি পরামর্শ দিবো সরাসরি আইপিএস না করে সোলার আইপিএস বা অফগ্রিড সোলার সিস্টেম স্থাপন করুন। (যদিও এই অফগ্রিড সোলার সিস্টেম আমাদের সমাজে হাইব্রিড নামে প্রচলিত)

সরাসরি আইপিএস থেকে অফগ্রিড সোলার সিস্টেম স্থাপন করতে খরচ একটু বেশি হয়। তবে এই সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ বিল বেশ কমানো যায়। দিনের বেলায় লোড সোলার থেকে নিবে, রাতে লোডশেডিং এর সময় ব্যাটারি ব্যাকআপ দিবে।

সোলার আইপিএস এবং অফগ্রিড ইনভারটার এর মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। বিল কমানোর জন্য অফগ্রিড ইনভারটার বেশি উপযোগী।
গ্রিডের লাইন বাদ দিয়ে শুধুমাত্র সোলার সিস্টেম করা যুক্তিযুক্ত নয়। (তবে যদি লোড দিসি হয় বা শুধু দিনের বেলায় দরকার তাহলে ভিন্ন কথা)

সামনের গরমে সোলার প্যানেল/ আইপিএস মেশিন/ অফগ্রিড ইনভারটার এগুলোর দাম বাড়বে এগুলো আমি বলবো না তবে তখন অনেকেই লাগানোর জন্য তারাতারি করবে কিন্তু লাগানোর মতো টেকনিশিয়ান পাওয়া মুশকিল হবে। তাই কেও যদি সোলার এর দিকে যেতে চান তাহলে এখনি প্লান করে লাগিয়ে ফেলুন।
সিস্টেম যদি ছোট হয় তাহলে চেষ্টা করবেন নিজের জেলা বা নিকটস্থ কোথাও থেকে সার্ভিস নিতে যেন, যে কোন সমস্যায় দ্রুত সমাধান পেতে পারেন।

ঢাকার বাইরে দাম একটু বেশি হওয়া স্বাভাবিক। কোন কোন মাটেরিয়াল ভালো তা আপনার সিস্টেমের সাইজের উপর নির্ভর করবে।
যদি আপনার এলাকায় লোডশেডিং না হয় তাহলে সোলার সিস্টেম করার দরকার নেই। অবশ্য যদি দিনের বেলায় বেশি লোড লাগে এবং বড় সিস্টেম হয় তাহলে ভিন্ন কথা।

অনেকে অনেক বিষয়ে জানতে চান কিন্তু সমস্যা হইলো বিস্তারিত বলেন না ফলে উত্তর দেওয়া কঠিন হয়ে যায়। কারও কিছু জিজ্ঞাসা থাকলে নিম্নোক্ত ফরমেটে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়া সহজ হয়।

১। লাইট/ফ্যান/ফ্রিজ ইত্যাদি কতগুলো
২। এগুলো কোনটা কত ওয়াট
৩। কত ঘণ্টা চালাবেন
৪। দিনে কত ঘণ্টা এবং রাতে কত ঘণ্টা।
৫। পানির পাম্প হইলে এটা কি বাসা/বাড়ির জন্য নাকি খামার/পুকুরের জন্য।

সর্বশেষে একটা কথা বলবো, সোলার সিস্টেম স্থাপন করতে শুরুতেই একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। তাই দেখে, শুনে, বুঝে ইন্সটল করুন। নিজের উপকার হবে, দেশের উপকার হবে।
আর হাঁ যে পরিমাণ টাকা বিনিয়োগ হবে সেই অর্থ ফেরত আস্তে (কিছু বাতিক্রম) অনেক সময় লাগবে। তারপরেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য এটা একটা অন্যতম ভালো মানের সমাধান হিসেবে বিবেচনা করা যায়।

সোলার প্যানেল একটা Tilt অনুযায়ী লাগাতে হয়। (অবস্থান অনুযায়ী একটু কম বেশি হয়) তাহলে আউটপুট একটু বেশি পাওয়া যায়। টিনের শেড...
11/01/2025

সোলার প্যানেল একটা Tilt অনুযায়ী লাগাতে হয়। (অবস্থান অনুযায়ী একটু কম বেশি হয়) তাহলে আউটপুট একটু বেশি পাওয়া যায়। টিনের শেড হইলে সাধারণত টিনের Tilt এর সাথে মিল করে লাগানো হয়।
তবে শুধু আউটপুট নয় এভাবে লাগানোর আরও একটা কারন আছে। Tilt কম থাকলে পানি (বৃষ্টির হোক বা ওয়াশ করার জন্য হোক) নিচের দিকে এসে পুরোপুরি পড়ে যায় না। মাঝে মধ্যে পানেলের মধ্যে ঢুকে যায়। ফলে প্যানেলের মূল আউটপুট কমে যায়।
ছবিতে প্যানেল-টি লাগানো ১ বছরও হয় নাই। এর মধ্যে নিচের দিকে এইরকম হয়ে গেছে।
তাই যদি সম্ভব হয় কমপক্ষে ১০ ডিগ্রি এর উপরে লাগানো উচিত।

এটা একটা ৫KW সোলার সিস্টেম। আশুলিয়া (ঢাকা) এলাকায় একটা গরুর খামারে লাগানো হয়েছে। সেখানে দিনের বেলায় পানির মোটর এবং দুধ প...
23/11/2024

এটা একটা ৫KW সোলার সিস্টেম। আশুলিয়া (ঢাকা) এলাকায় একটা গরুর খামারে লাগানো হয়েছে। সেখানে দিনের বেলায় পানির মোটর এবং দুধ প্যাকেজিং মেশিন ব্যবহার করা হয়। এছাড়া লোডশেডিং আছেই। কাজের যেন কোন বিঘ্নতা সৃষ্টি না হয়, তাই এত টাকা বিনিয়োগ। সাধারনত বাসা বাড়িতে এটা (এত বড়) উপযোগী নয়!

এখানে খরচ বেশি হওয়ার কারন হচ্ছে মাটি থেকে কিছুটা উপরে (ভারী মেটাল ব্যবহার হয়েছে) এবং ভালো মানের প্রায় সকল ডিভাইস (DC SPD, DC circuit breaker 100A,63A ইত্যাদি) ব্যবহার করা হয়েছে।

সোলার সিস্টেম কার জন্য উপযোগী?
১. যেখানে লোডশেডিং বেশি হয়
২. দিনে ভারী লোড ব্যবহৃত হয়।
৩. বাণিজ্যিক/কলকারখানা যেখানে বিদ্যুৎ ইউনিট রেট বেশি।
৪. হালকা ডিসি লোড ব্যবহার করা হয়।

কার জন্য উপযোগী নয়?
১. যেখানে লোডশেডিং কম হয়
২. রাতে ভারী লোড ব্যবহৃত হয়।
৩. বাসাবাড়িতে (লো ইউনিট দরকার হয়)

সোলার সম্পর্কে কারও কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। যেটুকু জানি তা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সোলার সিস্টেম নিয়ে যারা নতুন কাজ করতেছেন শুধুমাত্র তাদের জন্য এই পোস্টআমরা অনেকেই সোলার প্যানেল একটা নির্দিষ্ট এঙ্গেলে ল...
18/10/2024

সোলার সিস্টেম নিয়ে যারা নতুন কাজ করতেছেন শুধুমাত্র তাদের জন্য এই পোস্ট
আমরা অনেকেই সোলার প্যানেল একটা নির্দিষ্ট এঙ্গেলে লাগাতে চাই কিন্তু হিসেব না জানার জন্য ভুল হয়ে যায়। এটা সহজ ভাবে করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করলে ইনশাআল্লাহ আর জিবনেও ভুল হবে না।

মনে করি আমরা ২৩ ডিগ্রী এঙ্গেলে প্যানেল বসাবো।
বাম (ছোট) দিকের পোল এর উচ্চতা ৪ ফিট
দুই পোল এর মধ্যবর্তী দূরত্ব ৭ ফিট
৭ কে ০.৪২৪৪ দিয়ে গুন দিলে হয় ২.৯৭
ডান (বড়) দিকের পোলের উচ্চতা হবে ৪+২.৯৭=৬.৯৭
অর্থাৎ একটা পোল ৪ ফিট এবং আরেকটা পোল ৬.৯৭ ফিট লাগানো হইলে প্যানেল ২৩ ডিগ্রী এঙ্গেল হয়ে যাবে।

তেমনি কেও যদি ২০ ডিগ্রী এঙ্গেলে লাগাতে চায় তাহলে দুই পোলের দূরত্বকে ০.৩৬৪ দিয়ে গুন দিতে হবে। একটা পোলের উচ্চতা হবে ৪ ফিট, আরেকটা পোলের উচ্চতা হবে ৪+(৭*০.৩৬৪)=৬.৫৫ ফিট।

কেও যদি ১৫ ডিগ্রী এঙ্গেলে লাগাতে চায় তাহলে দুই পোলের দূরত্বকে ০.২৬৮ দিয়ে গুন দিতে হবে। একটা পোলের উচ্চতা হবে ৪ ফিট, আরেকটা পোলের উচ্চতা হবে ৪+(৭*০.২৬৮)=৫.৮৮ ফিট।

পোস্টে উল্লেখিত ছবিটি ভালভাবে দেখলে সহজেই বুঝে আসবে। তারপরেও কেও বুঝতে না পারলে আমাকে জানাতে পারেন।

সোলার সম্পর্কে কারও কিছু জানার চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। (যতটুকু জানি সেটা জানানোর চেষ্টা করবো)

তবে অবশ্যই
১। সিস্টেম এসি নাকি ডিসি,
২। কয়টা লাইট/ফ্যান/ফ্রিজ ইত্যাদি
৩। কয়টা লাইট/ফ্যান/ফ্রিজ কত ওয়াট
৪। দিনে নাকি রাতে চালাবেন
৫। রাতে চালালে কত ঘণ্টা ব্যাকআপ লাগবে

ইত্যাদি জিনিসগুলে একবারে লিখে দিলে উত্তর দেওয়া সহজ হয়।

সোলার কেবলঃসোলার প্যানেল থেকে Controller/Inverter পর্যন্ত কি মানের কেবল ব্যবহার করতে হয় তাদের জন্য এই পোস্ট (যারা মুলত ন...
27/09/2024

সোলার কেবলঃ
সোলার প্যানেল থেকে Controller/Inverter পর্যন্ত কি মানের কেবল ব্যবহার করতে হয় তাদের জন্য এই পোস্ট (যারা মুলত নতুন)।
কেবল এর সাইজ মুলত নির্ভর করে আম্পিয়ার এর উপর। আম্পিয়ার যে রেঞ্জের হবে সেই রেঞ্জের কেবল ব্যবহার করতে হয়। কম রেঞ্জের কেবল ব্যবহার করলে কেবল গরম সঙ্গে ভোল্টেজ ড্রপ বেশি হয়। আবার বেশি রেঞ্জের কেবল ব্যবহার করলে খরচ অনেক বেশি হয়ে যায়। তাই সমসময় প্রকৃত রেঞ্জের কেবল ব্যবহার করা উচিত।
এই রেঞ্জ নির্বাচন এর জন্য সাধারণত আম্পিয়ার এর দেড়(১.৫) গুন রেঞ্জের কেবল নির্বাচন করলে রিস্ক মূল থাকা যায়।
মনে করি সোলার প্যানেল থেকে কন্ট্রোলার/Inverter এর আম্পিয়ার হচ্ছে ১০। তাহলে দেড় গুন হিসেব করলে আম্পিয়ার হয় ১৫। তাহলে ১৫ আম্পিয়ার এর জন্য ১.৫ আরএম (rm/mm2) কেবল ব্যবহার করলেই হবে। তবে কেবল অবশ্যই ভালো কোম্পানির হতে হবে। নরমাল কেবল হইলে কিন্তু ১.৫ আরএম (rm/mm2) কেবল দিয়ে ১০ আম্পিয়ার কারেন্ট প্রবাহিত করা নিরাপদ নাও হতে পারে।
এখানে একটা চার্ট যুক্ত করা হইলো। এটা বাংলাদেশের এটা ব্রান্ড কোম্পানির। তাই এর উপর আস্থা রাখা যায়।

Address

H#1/C/1, R#29/A, Mirpur#12, Jhilpar, Pallabi
Dhaka
1216

Telephone

+8801713646886

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haque Power Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haque Power Engineering:

Share