Eng Habib Hasan

Eng Habib Hasan Assalamualaikum dear

ছাদে ক্র্যাঙ্ক রড কেন দেওয়া হয়? আমরা প্রায়ই দেখি ছাদের রডের জালির মাঝখানে ফাঁকা অংশ থাকে এবং কিছু রড বাঁকানো অবস্থায়...
28/02/2025

ছাদে ক্র্যাঙ্ক রড কেন দেওয়া হয়?
আমরা প্রায়ই দেখি ছাদের রডের জালির মাঝখানে ফাঁকা অংশ থাকে এবং কিছু রড বাঁকানো অবস্থায় থাকে। তখন স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন জাগে:-
এই রডগুলো কেন এভাবে বাঁকানো?
মাঝখানে ফাঁকা অংশ রাখা হয় কেন?
বাঁকানো রডের মাঝখানে আবার আলাদা টুকরো রড কেন দেওয়া হয়েছে?
ক্র্যাঙ্ক বার (Crank Bar) কী?
ক্র্যাঙ্ক বার হলো একটি বিশেষ ধরনের স্ট্রাকচারাল ডিজাইনের অংশ যা সাধারণত ৪৫° কোণে বাঁকানো হয়। এই রড ছাদের স্প্যানের L/4 দূরত্বে হয়।

কেন ছাদে ক্র্যাঙ্ক বার ব্যবহার করা হয়?
নেগেটিভ মোমেন্টের চাপ প্রতিরোধে সাহায্য করে।
লোড সমানভাবে বণ্টন করে ছাদকে আরও শক্তিশালী করে।
ফাটল রোধ করে ভবনের স্থায়িত্ব নিশ্চিত করে।
বড় স্প্যানের ক্ষেত্রে ডিফ্লেকশন (নিচের দিকে দেবে যাওয়া) কমায়।

কেন L/4 দূরত্বে রড ক্র্যাঙ্ক করা হয়?
এই দূরত্বে ছাদে তৈরি হয় নেগেটিভ মোমেন্ট (Negative Moment), যা ছাদের প্রান্তে ফাটল ধরার ঝুঁকি বাড়ায়।
ক্র্যাঙ্ক রড এই চাপকে সহনশীল করতে সাহায্য করে, ফলে ছাদের স্থায়িত্ব নিশ্চিত হয়।
উদাহরণ:
যদি ছাদের দৈর্ঘ্য ১২ ফুট হয়, তাহলে ক্র্যাঙ্ক রড সাধারণত ৩ ফুট (12/4) দূর থেকে শুরু হবে।
ক্র্যাঙ্ক রডের মাঝখানে থাকা টুকরো রডকে কী বলে?
দুটি ক্র্যাঙ্ক রডের মাঝখানে টুকরো রডকে বলা হয় এক্সট্রা টপ বার (Extra Top Bar)।

এই রডের কাজ:
নেগেটিভ মোমেন্টের চাপ আরও ভালোভাবে সহনশীল করা।
লোড ট্রান্সফার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।
ক্র্যাক প্রতিরোধে সাহায্য করা, বিশেষ করে বড় স্প্যানের ক্ষেত্রে।
রডের সংযোগকে আরও স্থিতিশীল করা।
সাধারণত, এই এক্সট্রা টপ বার ছাদের উপরের দিকে সোজা অবস্থায় রাখা হয় এবং এটি ক্র্যাঙ্ক রডের টেনশন সহ্য করতে সহায়তা করে।
এই রডের সংখ্যা লোডের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়।

মাঝখানের ফাঁকা অংশের কারণ কী?
ছাদের রডের মাঝখানের ফাঁকা অংশকে বলা হয় নিউট্রাল জোন (Neutral Zone) বা ডেড জোন (Dead Zone)। এই অংশে লোডের চাপ কম থাকে, তাই সেখানে অতিরিক্ত রডের প্রয়োজন হয় না।
ফাঁকা রাখার কারণ:
লোডের চাপ কম থাকে। খরচ সাশ্রয় হয়। রডের ওজন কমানো যায়, ফলে কাঠামো ভারসাম্য বজায় থাকে।

পরিশেষে বলবো, একটি ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে।তাই ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া ভবন নির্মাণ না করি।

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

📌 নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বাস্তব  অভিজ্ঞতার গাইড লাইন  – শিখুন এক্সপার্টদের মত ! জব মার্কেটে নিজেকে এগিয়ে রাখতে সি...
27/02/2025

📌 নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বাস্তব অভিজ্ঞতার গাইড লাইন – শিখুন এক্সপার্টদের মত !

জব মার্কেটে নিজেকে এগিয়ে রাখতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে সব ব্যাসিক বিষয় খুব ভালোভাবে আপনাকে জানাতে হবে । আজকে এরকম ১০ টি বিষয় নিয়ে কথা বলব।

১. স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং (Structural Engineering)
▪ লোড এবং স্ট্রেস (Load & Stress)
▪ বিম, কলাম, স্ল্যাব, ফাউন্ডেশন ডিজাইন
▪ রিইনফোর্সমেন্ট ডিটেইলিং (Bar Bending Schedule - BBS)
▪ ডিফারেন্ট টাইপস অফ ফাউন্ডেশন (Shallow & Deep Foundation)

◾ প্র্যাক্টিকাল টিপস: রড বসানো, মিক্সিং, কংক্রিটের কাজ, ফর্মওয়ার্ক কিভাবে করতে হয় - এসব হাতে কলমে শিখতে হবে।

২. বিল্ডিং ম্যাটেরিয়ালস (Building Materials)
▪ সিমেন্ট, বালু, রড, ইট, পাথর, কংক্রিট, কাঠ ইত্যাদির প্রপার্টিজ
ম্যাটেরিয়াল টেস্টিং (Compressive Strength, Slump Test, Sieve Analysis)

◾ প্র্যাক্টিকাল টিপস:
সাইটে কীভাবে টেস্ট করা হয়, কোয়ালিটি মেইনটেইন কিভাবে করতে হয় শিখতে হবে।

৩. সাইট ম্যানেজমেন্ট ও সুপারভিশন
▪ ওয়ার্ক অর্ডার ও BOQ বোঝা ও তৈরি করা
▪ সাইটে কাজের পর্যবেক্ষণ (Inspection & Supervision)
▪ কোয়ালিটি কন্ট্রোল (Quality Assurance & Control)
▪ ওয়ার্কার ম্যানেজমেন্ট ও লেবার হ্যান্ডলিং

◾ প্র্যাক্টিকাল টিপস:
লেবারদের সাথে কীভাবে কাজ করাতে হবে এবং কিভাবে মনিটরিং করবেন – বাস্তব অভিজ্ঞতা নিতে হবে।

৪. সার্ভে ও লেভেলিং:
▪ আটোকাডে ড্রয়িং বুঝা ও ইন্টারপ্রেট করা
▪ টোটাল স্টেশন, থিওডোলাইট, লেভেল মেশিন চালানো
▪ লেভেল মার্কিং, প্লট ডিমানশন, বিল্ডিং লে-আউট

◾ প্র্যাক্টিকাল টিপস:
মেশিনগুলো হাতে চালানোর অভ্যাস করতে হবে এবং ড্রয়িং থেকে পজিশন সেট করা শিখতে হবে।

৫. স্ট্যান্ডার্ড কোড ও স্পেসিফিকেশন
▪ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC)
▪ ACI, ASTM, IS Code (ইন্টারন্যাশনাল কোড)

◾ প্র্যাক্টিকাল টিপস:
কোন কাজের জন্য কোন কোড ফলো করতে হয় তা জানতে হবে এবং প্রয়োগ করতে শিখতে হবে।

৬.এস্টিমেটিং, কস্টিং ও বিলিং
▪ রেইট এনালাইসিস (Rate Analysis)
▪ ম্যাটেরিয়াল ও লেবার কস্ট ক্যালকুলেশন
▪ মেজারমেন্ট বুক (MB Book) ও বিল তৈরির নিয়ম

◾ প্র্যাক্টিকাল টিপস:
একটি প্রজেক্টের পুরো খরচ হিসাব কিভাবে করতে হয়, সেটা রপ্ত করতে হবে।

৭. সফটওয়্যার স্কিল (Basic Software Knowledge)
▪ AutoCAD (2D Drafting & Layout Plan)
▪ Excel (Estimation, BOQ, Billing)
▪ STAAD Pro / ETABS (Structural Analysis)
▪ SketchUp (3D Visualization)

◾ প্র্যাক্টিকাল টিপস:
কম্পিউটার স্কিল ছাড়া এখনকার যুগে ভালো ক্যারিয়ার গড়া কঠিন।

৮. কন্সট্রাকশন প্রসেসের স্টেপ বাই স্টেপ জ্ঞান
▪ ভূমি পরিমাপ থেকে শুরু করে হস্তান্তর পর্যন্ত পুরো প্রসেস বোঝা
▪ Foundation → Column → Beam → Slab → Finishing → Handover

◾ প্র্যাক্টিকাল টিপস:
প্রতিটি কাজের সিকোয়েন্স ও খুঁটিনাটি জানতে হবে।

৯. ডকুমেন্টেশন ও রিপোর্টিং:
▪ ডেইলি প্রোগ্রেস রিপোর্ট (DPR)
▪ ইনস্পেকশন রিপোর্ট, ওয়ার্ক অর্ডার, মোমরandum, মিটিং মিনিটস ইত্যাদি তৈরি করা
◾ প্র্যাক্টিকাল টিপস:
প্রফেশনাল ডকুমেন্ট লিখতে পারা ক্যারিয়ারে অনেক এগিয়ে দেবে।

১০. কমিউনিকেশন ও কো-অর্ডিনেশন:
▪ ক্লায়েন্ট, কন্ট্রাক্টর ও আর্কিটেক্টদের সাথে সমন্বয়
▪ প্রজেক্ট মিটিং পরিচালনা
▪ কাজ বুঝিয়ে বলা ও সমস্যা সমাধান করা
◾ প্র্যাক্টিকাল টিপস:
কথা বলার দক্ষতা, ঝগড়া সামলানো ও সমাধান দেয়ার স্কিল গড়ে তুলতে হবে।

⛔ বিশেষ টিপস:
▪ সাইটে যত বেশি সময় দিবেন, তত বেশি শিখবেন।
▪ জুনিয়র হলেও কাজের প্রতি সিরিয়াস হতে হবে।
▪ নিজের নোট রাখবেন, সবকিছু লিখে রাখার অভ্যাস করবেন।
▪ সিনিয়রদের কাছ থেকে জ্ঞান নিতে পিছপা হবেন না।
▪ ইউটিউব, গুগল ও গ্রুপে নিয়মিত আপডেট থাকবেন।

---------------
ধন্যবাদ

পাইল ক্যাপ করার আগে সিমেন্ট কংক্রিট (Lean Concrete) এবং ব্রিক ফ্ল্যাট সলিং করার মূল উদ্দেশ্য হলো পাইল ক্যাপের স্থায়িত্ব ...
27/02/2025

পাইল ক্যাপ করার আগে সিমেন্ট কংক্রিট (Lean Concrete) এবং ব্রিক ফ্ল্যাট সলিং করার মূল উদ্দেশ্য হলো পাইল ক্যাপের স্থায়িত্ব ও শক্তি নিশ্চিত করা। এর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ নিচে ব্যাখ্যা করা হলো—

1. সমান ও শক্তিশালী ভিত্তি তৈরি

পাইল ক্যাপের নিচে যদি অসমান বা নরম মাটি থাকে, তাহলে সেটি কাঠামোর ভারসাম্য নষ্ট করতে পারে।

ব্রিক ফ্ল্যাট সলিং এবং সিমেন্ট কংক্রিট একটি সমান ও মজবুত পৃষ্ঠ তৈরি করে, যা পাইল ক্যাপের লোড সমানভাবে বণ্টন করতে সাহায্য করে।

2. মাটির আর্দ্রতা থেকে সুরক্ষা

মাটির আর্দ্রতা সরাসরি পাইল ক্যাপের কংক্রিটের সঙ্গে সংযোগ করলে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সিমেন্ট কংক্রিটের একটি স্তর (Lean Concrete) আর্দ্রতা থেকে সুরক্ষা দেয় এবং ভবিষ্যতে ফাউন্ডেশনের ক্ষয়রোধ করে।

3. লোড ট্রান্সফার এবং বিয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি

পাইল ক্যাপের ওপর যে লোড আসে, তা যাতে ঠিকভাবে পাইলের মাধ্যমে মাটিতে স্থানান্তরিত হয়, সেজন্য নিচের স্তর শক্তিশালী হওয়া প্রয়োজন।

ব্রিক ফ্ল্যাট সলিং এবং সিমেন্ট কংক্রিট ব্যবহার করলে সেটির বিয়ারিং ক্যাপাসিটি (Bearing Capacity) বাড়ে এবং কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত হয়।

4. নির্মাণকাজ সহজ ও মানসম্মত করা

একটি সমান ও পরিষ্কার পৃষ্ঠ থাকলে রিইনফোর্সমেন্ট বসানো, শাটারিং স্থাপন এবং কংক্রিট ঢালাই করা সহজ হয়।

সিমেন্ট কংক্রিট ও ব্রিক সলিং ব্যবহারের ফলে নির্মাণকাজের গুণগত মান উন্নত হয়।

5. ভূমি ধ্বস এবং সেটেলমেন্ট প্রতিরোধ

যদি নিচের স্তরে দুর্বল মাটি থাকে, তাহলে সেটেলমেন্টের কারণে ভবিষ্যতে কাঠামোতে ফাটল দেখা দিতে পারে।

সিমেন্ট কংক্রিট এবং ব্রিক ফ্ল্যাট সলিং এই সেটেলমেন্ট কমাতে সাহায্য করে।

উপসংহার

পাইল ক্যাপের আগে সিমেন্ট কংক্রিট এবং ব্রিক ফ্ল্যাট সলিং করার ফলে কাঠামোর স্থায়িত্ব, শক্তি এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত হয়। এটি ফাউন্ডেশনের জন্য একটি শক্ত ও সমান ভিত্তি তৈরি করে, যা ভবিষ্যতে কাঠামোকে স্থিতিশীল রাখে এবং দীর্ঘমেয়াদে নিরাপদ রাখে।

কন্সট্রাকশন এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ-----------------------------------------------------------------------১। রিজার্ভর...
23/02/2025

কন্সট্রাকশন এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ-
----------------------------------------------------------------------
১। রিজার্ভরের (Water Tank) সাইজ কিসের উপর নির্ভরশীল?
উত্তরঃ কতজন লোক বাস করে তার ভিত্তিতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে ২ দিনের মজুদ এবং ওভারহেড রিজার্ভারে ১ দিনের মজুদ ধরে সাইজ নির্ণয় করা হয়।
২। Pvc/Upvc/Cpvc পাইপ কি ভাবে joint দিতে হয়?
উত্তরঃ Pvc/Upvc/Cpve পাইপ solution বা গাম দ্বারা joint দিতে হবে।
৩। PPR পাইপ কি ভাবে joint দিতে হয়?
উত্তরঃ PPR পাইপ হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে joint দিতে হয়।
৪। পানির লাইন কত প্রেসারে চেক করতে হয়?
উত্তরঃ ফিটিং লাগানোর পূর্বে pressure machine-এর সাহায্যে 50 Psi প্রেসার দিয়ে কমপক্ষে ৩ ঘন্টা করে প্রতিটি লাইন চেক দিতে হয়
৫। Sewerage কাকে বলে?
উত্তরঃ শহরের বাসিন্দাদের পরিত্যাক্ত তরল ময়লাকে Seweage বলে। ইহা নালা বা পাইপের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়।
৬। Sewer কাকে বলে?
উত্তরঃ যে নর্দমা বা নালা Seweage পরিবহনের নিমিত্তে ব্যবহৃত হয়ে থাকে, তাকে
Sewer বলে।
৭। ‘S' trap ও ‘P’ trap এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ Trap একটি বিশেষ ধরনের পাত্র বিশেষ, যেখানে পানি জমা থাকে এবং নিচ হতে কোন প্রকার গ্যাস উপরে আসতে পারে না। যে trap দেখতে ‘s’ আকৃতির তাকে ‘S’ trap বলে । ইহার hole vertical বিধায় ফ্লোরে ফিটিং করতে হয়। আবার যে trap দেখতে ‘P’ আকৃতির, তাকে ‘P’ trap বলে। ইহার hole horizontal বিধায় ওয়ালে ফিটিং করতে হয়।
৮। ফেয়ার ফেস কি?
উত্তরঃ Plaster ও রং বিহীন অবস্থায় RCC মসৃণ Surface-কে ফেয়ার ফেস বলে। অর্থাৎ, কোন প্রকার প্লাষ্টার ও রং করা যাবে না। ইহা প্রধানত R.C.C Surface-এর উপর হয়ে থাকে।
৯। Skirting কাকে বলে?
উত্তরঃ ঘরের ভিতরে ফ্লোর হতে উপরের দিকে ৩"-১২" পর্যন্ত টাইলস বা প্লাস্টার করার পর তার উপর NCF করা হয় তাকে Skirting বলে।
১০। ড্যাডো কাকে বলে?
উত্তরঃ রান্নাঘর বা টয়লেটের ওয়ালে ১'-৬" হতে ৪'-০" পর্যন্ত প্লাস্টার করে তার উপরে NCF হয়, তাকে ড্যাডো বলে।
১১। Paint-এর উপাদানের নাম লিখ?
উত্তরঃ Paint-এর মূল উপাদান 5 টি। যথা- (১) বেস, (২) ভিহিকেলস, (৩) ড্রাইয়ারস (৪) থিনার্স
(৫) পিগমেন্ট
১২। Paint-এ থিনার হিসাবে কি মিশানো হয়?
উত্তরঃ Plastic paint/Weather coat / Sika wall decor-এ থির্নার হিসাবে পানি ও Enamel paint-এ থির্নার হিসাবে T6 ব্যবহৃত হয়।
১৩। Paint করার পূর্বে plastering surface কে কত নম্বর পাথর দ্বারা ঘষতে হয়?
উত্তরঃ ৪০ নাম্বার দিয়ে ঘষতে হয়।
১৪। Putty তৈরি করাতে কি কি ব্যবহৃত হয়ে থাকে?
উত্তরঃ চক পাউডার- ২৫ কেজি ( ০১ ব্যাগ)
প্লাস্টিক পেইন্ট- ৩ লিটার
এনামেল পেইন্ট- ১ লিটার এবং পরিমিত পানি দিয়ে মিক্সিং করে Putty তৈরী করা হয়ে থাকে।

Civil Engineering

23/02/2025
বিভিন্ন ব্যাসের (ডায়ামিটার) ফাইবার রেইনফোর্সড রডের স্পেসিফিক বর্ণনা নিচে দেওয়া হলো:8 mm – সাধারণত ছোটখাট কাঠামো বা সেকেন...
22/02/2025

বিভিন্ন ব্যাসের (ডায়ামিটার) ফাইবার রেইনফোর্সড রডের স্পেসিফিক বর্ণনা নিচে দেওয়া হলো:

8 mm – সাধারণত ছোটখাট কাঠামো বা সেকেন্ডারি রেইনফোর্সমেন্টের জন্য ব্যবহৃত হয়।

10 mm – ছোট স্প্যানের স্ল্যাব, বিম বা হালকা লোডিং এর জন্য উপযুক্ত।

12 mm – সাধারণ বাসা-বাড়ির স্ল্যাব বা কলামের রেইনফোর্সমেন্টে ব্যবহৃত হয়।

14 mm – মাঝারি ধরনের কাঠামোতে যেমন বড় স্ল্যাব বা ছোট ব্রিজের জন্য ব্যবহৃত হয়।

16 mm – বহুতল ভবনের কলাম ও বিমের জন্য উপযুক্ত, যেখানে লোডিং বেশি।

20 mm – ভারী কাঠামোর জন্য, যেমন ফাউন্ডেশন ও বেসমেন্ট কাঠামোতে ব্যবহৃত হয়।

25 mm – বৃহৎ স্থাপনার জন্য, যেমন ব্রিজ, ফাউন্ডেশন ও ইনফ্রাস্ট্রাকচার কাজে ব্যবহৃত হয়।

32 mm – হাইওয়ে ব্রিজ, ফ্লাইওভার ও ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারের জন্য ব্যবহৃত হয়।

40 mm – ভারী শিল্প কাঠামো, ড্যাম, ব্রিজের পাইলিং ও বিশাল নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হয়।

এগুলো মূলত বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহৃত হয়, যেখানে লোড ও কাঠামোর ধরণ অনুযায়ী ডায়ামিটার নির্বাচন করা হয়।

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

⏩Soil Test কি❓সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির ...
21/02/2025

⏩Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

⏩Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Light Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।

⏩ মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

⏩Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা 👎 কাউন্ট করা হয়।

প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪

⏩ Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষ

27/08/2024

আমি আল্লাহর সন্তুষ্টি জন্য কাজ করতেছি, দুনিয়ার কোনো সন্তুষ্টি জন্য না🥹🕋

🕋💕 #বন্যা

Address

Bangladesh
Dhaka
1218

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eng Habib Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share