Unique Design & Construction

Unique  Design & Construction C = Construction
I = Investigation and
V = Various
I= Information
L= Levelling

এস্টিমেট : প্রাথমিক পর্ব (টাইলস বিষয়ক):একটা রুম টাইলস করা হবে । রুমের সাইজ 12.75ft *12.75ft । ফ্লোরে 1ft*1ft হোমোজেনিয়াস...
09/08/2026

এস্টিমেট :
প্রাথমিক পর্ব (টাইলস বিষয়ক):

একটা রুম টাইলস করা হবে । রুমের সাইজ 12.75ft *12.75ft । ফ্লোরে 1ft*1ft হোমোজেনিয়াস টাইলস দ্বারা আবৃত করা হবে ।( স্কার্টিং বাদে)

থিওরীক্যাল এস্টিমেট: টাইলসের সংখ্যা। (12.75*12.75)/1=163 পিস।

ব্যবহারিক/ বাস্তবিক: (13*13)/1=169।

ব্যাখ্য: 12.75ফুটে 12টা টাইলসের পর 13 নাম্বারটা ফুল লাগবে না। তাই ওটা থেকে 3" কে ফেললে 0.75ফুট হবে । কিন্তু 3" প্রস্থের 12" লম্বা এই টাইলসের টুকরা ফ্লোরে স্থাপন দৃষ্টিকটু দেখাবে এবং স্থাপন করা হবে না। ফলে 3"*12" এর অনেকগুলো অপ্রয়োজনীয় টুকরা তৈরী হবে। খরচ কমাতে গিয়ে এগুলো ব্যবহার ফ্লোরের সৌন্দর্যহানী ঘটাবে,তাই ওগুলো বাদ দিবেন।ফলে থিওরীক্যাল থেকে বাস্তবে 6পিস টাইলস বেশি লাগবে যার মূল্য প্রায় (57*6=টাকা)।

সংযুক্তি:
1. সাইট ইঞ্জি‌. সাহেব স্লোপের বিযয়টি নিশ্চিত করবেন।
2. 1:3 এ মর্টার দেয়া হয়।
3. পর্যাপ্ত কিউরিং না করে টাইলকে গোল দিতে গেলে টাইলস ও 2/3/4 বছর পর আপনাকে গোল দিবে । মানে উঠে যাবে( এটা একটা কমন সমস্যা)
4. টাইলসের মাঝে ফাঁকাস্থান রাখবেন ও তা পুটিং দিয়ে পুর্ণ করাবেন।অন্যথায় তাপমাত্রা জনিত সংকোচন প্রসারণের প্রভাব পড়বে।
5. টাইলস ক্রয়ের সময় ফিল্ডটেস্ট করে নিবেন। ( ধাতব শব্দ, ফাঁটা মুক্ত,ভালোমানের গ্লেজ ইত্যাদি)

সিনথিয়া রহমান-
(বিএসসি ইন সিভিল ইঞ্জি)

টাইলস ফিটিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
(প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে দিয়ে দিন)
========================
টাইলস লাগানোর আগে করনীয়:

চেকিং:
প্রথমেই চেক করে নিতে হবে স্যানিটারি, ইলেকট্রিক, গ্যাস লাইন, ওয়ারিং, টিভি, ইন্টারনেট লাইন, ডোর ফ্রেম ইত্যাদির কাজ শেষ হয়েছে কিনা কিংবা কোন সমস্যা রয়েছে কিনা?

ক্লিনিং:
এরপর বাসুলা দিয়ে চিপিং করে ফ্লোর থেকে সকল আগলা/ লুজ ময়লা তুলে ফেলে ওয়্যার ব্রাশ ও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। বিশেষ করে স্কার্টিং/ ওয়াল টাইল লাগানোর পূর্বে দেওয়াল থেকে শ্যাওলা বা লুজ মর্টার ফেলে দিয়ে পানি সহকারে তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে।

ওয়াটারিং স্প্রেইং:
টাইলের কাজ শুরুর একদিন পূর্বে ফ্লোর কিংবা ওয়ালকে ভিজিয়ে নিতে হবে যেন তা মর্টারের পানিকে শুষে নিতে না পারে। তবে ওয়ালকে হালকা কিছুটা শুষ্ক রাখতে হবে, না হলে লাগানোর সময় টাইলস ধরে রাখা কষ্টকর হবে।

কার্যপদ্ধতি:-

 সিড়ি বা লিফ্ট এর ফ্লোর থেকে লেভেল পাইপ বা লেভেল মেশিনের সাহায্যে ইউনিট বা ফ্ল্যাটের রুমগুলোতে লেভেল মার্ক করে নিতে হবে, তারপর কোন রুমে কতটুকু মর্টার লাগবে তা চেক করে নিয়ে সব রুমের জন্য একটা টপ লেভেল ফিক্সড করে নিতে হবে যেন ওই নির্দিষ্ট লেভেল থেকে সব জায়গাতে টাইলসের টপ পর্যন্ত একই মাপ পাওয়া যায়।

 ওয়াল টাইলসের ক্ষেত্রে ওয়াল এর টপ থেকে মেপে নিয়ে লেভেলিং এবং উলম্ব শল করে নিচ থেকে কাজ শুরু করতে হবে, শর্টপিচ লাগলে তা নিচেই দিতে হবে।
 ডোর সিল দিয়ে থাকলে আলাদা ফ্ল্যাটে রিংব লেভেল নিতে পারেন, তবে টয়লেটের লেভেল রুম থেকে আলাদা হবে, দরজার পাল্লার নিচে যেন কমপক্ষে ১/২” ফাঁকা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

মিশ্রন অনুপাত:-

 ফ্লোর টাইলস ১:৪ থেকে ১:৩
 ওয়াল টাইলস ১:৩ থেকে ১:২

টাইলস সারফেস লেভেলিং:

টাইলের উচুনিচু চেক করার জন্য চার টাইলসের জয়েন্টে হাত দিয়ে বুঝার চেষ্টা করুন কোন টাইলস উচু কিংবা নিচু রয়েছে কিনা
জয়েন্টে আপ/ ডাউন বুঝার জন্য একটি টাইলসকে যে কোন জয়েন্টে খাড়াভাবে ধরুন, দেখুন তা দুটো টাইলের সাথে মিলে যাচ্ছে কিনা, কিংবা একটির সাথে মিললে অন্যটি থেকে ফাঁকা থাকে কিনা?
টাইলেস লেভেল আপনি স্প্রিরিট লেভেল দিয়েও চেক করতে পারেন, বড় স্পিরিট লেভেল হলে একাধিক টাইলের লেভেল এক সাথে চেক করতে পারেন।

যদি আপনি বৃহৎ এরিয়ার লেভেল চেক করতে চান তবে গজ বা সূতা দিয়ে চেক করতে পারেন। ৭ ফিটের একটি স্ট্রেট গজ নিন, তাকে ফ্লোরের সাথে চেপে ধরুন, ফ্লোর যদি লেভেলে থাকে তবে গজের নিচে কোথাও ফাঁকা থাকবেনা, যদি ফাঁকা থাকে তবে বুঝবেন টাইল ঠিকভাবে বসানো হয় নি।

সূতা দিয়ে চেক করতে চাইলে ১০ ফুট দূরুত্বের দুইটি টাইলস নির্ধারন করুন, এবার সেই দুই টাইলস থেকে সুতাটিকে ৫ মিলি উপরে তুলে টেনে ধরে রাখুন, নিজেই দেখতে পাবেন কোনটা উচুঁ আর কোনটা উচুঁ।

টাইলস লায়িং:
প্রথমে রুমের চার কর্নারে চারটি পায়া করে নিতে হবে, এবার পায়াগুলোর লেভেলের সাথে মিল রেখে যে কোন এক সাইড থেকে টাইস লাগিয়ে আসতে হবে, শর্টপিচ লাগলে সেটা প্রান্তের দিকে লাগাতে হবে। সবচেয়ে ভাল হবে যদি রুমের তিনদিকেই এক সারি টাইল বসিয়ে সে অনুযায়ী মাঝের টাইলগুলো বসানো যায়। খেয়াল রাখতে হবে প্রতি টাইলসের মাঝে যেন ২/৩ মিলির বেশি গ্যাপ না থাকে এবং টাইলের কর্নারগুলো একই লেভেলে থাকে।

ওয়াল টাইলসের বেলায় প্রথমে উলম্বভাবে শল ও লেভেলিং করে নিচে এক লাইন টাইলস বসিয়ে নিতে হবে, এবার পায়ার সাথে মিল রেখে ধীরে ধীরে উপরের দিকে উঠতে হবে। খেয়াল রাখতে হবে টাইসগুলো যেন আড়াআড়ি ভাবে লেভেলে থাকে, কর্নারের টাইলকে ভি-কাটিং [ #চোস] করে লাগাতে হবে। কাজ শেষে টাইলসগুলোকে পরিষ্কার করে মুছে ফেলতে হবে। সিরামিক টাইলসকে অবশ্যই কাজের পূর্বে পর্যাপ্ত ভিজিয়ে নিতে হবে।

কিউরিং:
কিউরিং এর ক্ষেত্রে ভাল হবে যদি ফ্লোরকে পানিতে চুবিয়ে কিউরিং করা যায়, কারণ টাইলস পানি অপ্রবেশ্য বিধায় সহজে শোষন করে না, সে ক্ষেত্রে জয়েন্টগুলোতে এমনভাবে পানি মারতে হবে যেন তা ভিতরে পৌঁছে।

পুডিং:-
কিউরিং পিরিয়ড শেষ হলে তা শুকানোর পর জয়েন্টগুলো ভালভাবে পরিষ্কার করে টাইলসের কালারের সাথে মিল রেখে পুডিং করে দিতে হবে এবং পুডিং করার পর তাও #কিউরিং করতে হবে। পুডিং কে ভালভাবে চেপে লাগাতে হবে যেন ভিতরে ঢুকতে পারে।

সাবধানতা ও সতর্কতা:-
গ্রাউটিং:
যদি আপনি ড্রাই মর্টার ব্যবহার করেন তবে খেয়াল রাখবেন মসলাকে ড্রেসিং করার পর এর উপর যে তরল গ্রাউটিং দেওয়া হয় তা যেন মর্টারের সর্বত্র প্রবেশ করতে পারে। মসলার উপরের গ্রাউটিং নিচে পৌঁছানোর জন্য ড্রাই মর্টারগুলোকে কিছুটা গর্ত/ কেটে দিন, তবে লক্ষ্য রাখবেন ভেতরে যেন বাতাস না থাকে।

স্পেস:
রুমের ভিতরে স্পেসের প্রয়োজন নেই, তবে বারান্দা এবং টয়লেটে কমপক্ষে ১/২” স্পেস রাখুন যাতে খুব সহজেই পানি চলে যেতে পারে, সর্বপরি এগুলো যেন সবসময় শুষ্ক থাকে।

অপচয়:-
টাইলের কাজে ওয়েস্টেজ একটু বেশিই হয়, তবে সেটাকে ৮% এর মধ্যে রাখতে চেষ্টা করবেন। কাজ চলাকালীন সময়ে টাইলসের উপর দিয়ে হাটা যাবে না, টাইলসকে রাবারের হ্যামার ছাড়া আঘাত করতে দেবেন না। ওয়াল টাইসের ক্ষেত্রে লেভেল চেক করুন যেন, চারদিকের টাইলস একই লেভেলে থাকে, সর্বপরি টপে ১/২” বেশি ফাঁকা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কালারে ভিন্নতা থাকলে তা আলাদা করুন, কাটিং এর জন্য টাইলস কাটার মেশিন ব্যবহার করুন।

(সংগৃহীত)

টাইলস করার পরে, কিউরিং করে ৪-৫ দিন পরে পয়েন্টিং করা উচিৎ।
সব গুলো টাইলস উঠিয়ে ফেলতে হবে।নতুন করে চিপিং করে,নতুন টাইলস ব্যবহার করতে হবে।

বেশ কয়েকটি কারণে এরকম হয়ে থাকে।
১।মেঝে অসমানভাবে ঝুলে যাওয়ার কারণে সাধারণত এই রকম হয়।
২/কক্ষ অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমের কারণে টাইস্ দূত সংকোচন-প্রসারণ হয়।কিন্তু কংক্রিট সেই অনুপাতে সংকোচন প্রসারণ হয় না।তাই এই ধরনের সমস্যা দেখা যায়।
টাইলস করার পর দুটো টাইলসের মাঝে যে ফাঁকা জায়গা রাখা হয় সেটা পাতলা টিন বা স্ক্রেপ বা পাতলা কর্ণির মাথা দিয়ে যতটা সম্ভব গভীর করে পরিস্কার করতে হবে যাতে কিউরিং এর পানি ঢোকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কোন মিশ্রণের একটা ক্যামিক্যল রিয়েকশন থাকে যার বিক্রিয়ায় একপ্রকার গ্যাস তৈরি হয়। এখন টাইলসের নীচে যে মর্টার ব্যবহার হয়। তাতে থাকে সিমেন্ট আমরা জানি সিমেন্টের মধ্যে নানা প্রকার উপাদান মিশ্রীত যা পানির সাথে বিক্রিয়া করে ফলে তাপতো উৎপন্ন হয়ই সাথে গ্যাসও উৎপন্ন হয় । অন্যান্ন মর্টার পানি মিশিয়ে উন্মুক্ত রাখা হয় বলে আমরা টের পাইনা।

কিন্তু ফ্লোর টাইলসের ক্ষেত্রে আধাভেজা মর্টারে সিমেন্ট পানি দিয়েই কিন্তু টাইলস বসিয়ে ফেলি ফলে এর মধ্য রিয়েকশান হয়ে রেজাল্ট (গ্যস) বের হওয়ার সুযোগ পায়না সেটা বের হওয়ার জন্যই দুটো টাইলসের মাঝের ফাঁক যা ৭ দিন রাখলে ভাল নতুবা ৩-৪ দিন। অনেক সময় শোনা যায় টাইলস লাগানোর কয়েকবছর পর প্রচন্ড শব্দে ফেটে যাচ্ছে আসলে এর কারণ হচ্ছে এই গ্যস এটা রেখেই যখন ফাঁক বন্ধ করা হয় তখন আস্তে আস্তে এটা স্টোর হতে থাকে একসময় তাপে ও চাপে এটা বিস্ফোরিত হয়।

1। যেখানে টাইলস করবে সেখানে ভালো ভাবে চিপিং করেছে কিনা।
2। যদি ওয়াল টাইলস হয় তাহলে লাগানোর পূর্বে 12 ঘণ্টা ভিজিয়ে রাখুন।
3। যেই টাইলস লাগাবেন ওটা পর্যাপ্ত আছে কি না দেখে নিবেন।
4। টাইলস এর কোড অনুযায়ী কলার এবং কোয়ান্টিটি ঠিক আছে কিনা।
5। টাইলস লাগানোর লেভেল ঠিক আছে কিনা।
6। টাইলস এর JOINT ঠিক আছে কিনা।
7। টাইলস লাগানোর পর এর সারফেস ভালো ভাবে পরিষ্কার করেছে কিনা।
8। ভাঙ্গা বা কর্নার এ ভাঙ্গা বা ফাটা টাইলস লাগাচ্ছে কিনা।
9। টাইলস এর সিট কই পড়বে সেটা আগে থেকে হিসাব করে কাজ করা।

লাগানোর পর পানি দিয়ে কিউরিং করবেন, স্লোপ নিবেন, ভার্টিক্যাল, হরজন্টাল শল, এলাইন্মেন্ট ঠিক আছে কি বা চেক করবেন, প্লাম্বিং ও ইলেক্ট্রিক পাইপ ঠিক মত স্থাপন করা আছে কি না,, দেখবেন।

আর একটা আছে ভাইয়া সেনেটারি ও প্লাম্বিং লাইন এ লিক আছে কিনা সেটার প্রেসার দিয়ে চেক করা।

সেটাও আছে এবং আরো আছে, যেমন টাইলস বসানোর আগে ১২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, সর্বোচ্চ ৩ মিমি যেনো ফাক থাকে এর বেশি না,,আরো অনেক আছে।

1। যেখানে টাইলস করবে সেখানে ভালো ভাবে চিপিং করেছে কিনা।
2। যদি ওয়াল টাইলস হয় তাহলে লাগানোর পূর্বে 12 ঘণ্টা ভিজিয়ে রাখুন।
3। যেই টাইলস লাগাবেন ওটা পর্যাপ্ত আছে কি না দেখে নিবেন।
4। টাইলস এর কোড অনুযায়ী কলার এবং কোয়ান্টিটি ঠিক আছে কিনা।
5। টাইলস লাগানোর লেভেল ঠিক আছে কিনা।
6। টাইলস এর JOINT ঠিক আছে কিনা।
7। টাইলস লাগানোর পর এর সারফেস ভালো ভাবে পরিষ্কার করেছে কিনা।
8। ভাঙ্গা বা কর্নার এ ভাঙ্গা বা ফাটা টাইলস লাগাচ্ছে কিনা।
9। টাইলস এর সিট কই পড়বে সেটা আগে থেকে হিসাব করে কাজ করা।

লাগানোর পর পানি দিয়ে কিউরিং করবেন, স্লোপ নিবেন, ভার্টিক্যাল, হরজন্টাল শল, এলাইন্মেন্ট ঠিক আছে কি বা চেক করবেন, প্লাম্বিং ও ইলেক্ট্রিক পাইপ ঠিক মত স্থাপন করা আছে কি না,, দেখবেন।

আর একটা আছে ভাইয়া সেনেটারি ও প্লাম্বিং লাইন এ লিক আছে কিনা সেটার প্রেসার দিয়ে চেক করা।

সেটাও আছে এবং আরো আছে, যেমন টাইলস বসানোর আগে ১২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, সর্বোচ্চ ৩ মিমি যেনো ফাঁক থাকে এর বেশি না,,আরো অনেক আছে।

১৩। টাইলস লাগানো দেখেছেন আপনি?
উত্তর: জি স্যার।
১৪। টাইলসের স্ট্যান্ডাড সাইজ কত কত বলেন তো? ফ্লোর ও ওয়ালে।
উত্তর: স্ট্যান্ডাড সাইজ গুলি হল:-
ওয়ালঃ
৮"x১২"
১০"x১৩"
১০"x১৬"
১২"x১৮"
১২"x২০"
১২"x২৪"
ফ্লোরঃ
১২"x১২"
১৬"x১৬"
২০"x২০"
২৪"x২৪"
৩২"x৩২"
২৪"x৪৮"
ইত্যাদি।
১৫। একটা নতুন বিল্ডিং এ আপনাকে একটা ফ্লাটে টাইলস লাগানোর জন্য বলা হলে আপনার করণীয় কি?
উত্তর: প্রথমে কন্ট্রাক্টর ঠিক হয়েছে কিনা, টাইলস সিলেকশন হয়েছে কিনা, টাইলস এর পরিমান বের করা, স্যানিটারী লাইন করা ও পেসার চেক করা হয়েছে কিনা, ইলেকট্রিক লাইনের কাজ হয়ে কিনা, ওয়াস্ট ওয়াটার লাইন, কোমড লাইন, বাথ রুমের জানালার গ্রীল লাগানো সকন চৌকাঠ লাগানো হয়েছে কিনা, চিপিং ওয়াসিং ইত্যাদি।

এখানে টাইলস নিয়ে বিস্তারিত গাইডনিজের টাইলসের হিসাব নিজেই করুন! যেন একটাও টাইলস নষ্ট না হয় বা অতিরিক্ত কিনতে না হয়।সিভিল ...
08/08/2026

এখানে টাইলস নিয়ে বিস্তারিত গাইড

নিজের টাইলসের হিসাব নিজেই করুন! যেন একটাও টাইলস নষ্ট না হয় বা অতিরিক্ত কিনতে না হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ফিনিশিং আইটেম হল টাইলস। এই আর্টিকেলে আলোচনা করব:

1. টাইলস কী
2. টাইলসের প্রকার
3. ওয়াল টাইলসের কাজ
4. ফ্লোর টাইলসের কাজ
5. কত পিস টাইলস লাগবে তার হিসাব
6. টাইলসের জন্য মালামালের হিসাব
---

টাইলস কী?

টাইলস হলো আধুনিক ফ্লোর ও ওয়াল ফিনিশিংয়ের অন্যতম উপাদান। এটি ফ্লোর, বাথরুম, ও কিচেনে সর্বাধিক ব্যবহৃত হয়। টাইলস ব্যবহার করলে বাড়ি দেখতে সুন্দর হয় এবং এটি সহজে স্থাপনযোগ্য।
---
টাইলসের প্রকার
আমরা সাধারণত যেসব টাইলস ব্যবহার করি:

1. ফ্লোর ও ওয়াল টাইলস
2. রাস্টিক টাইলস
3. পেভমেন্ট টাইলস
4. সিরামিক টাইলস
5. ব্রিক টাইপ সিটি-৫ টাইলস

বাজারে টাইলসের সাইজ:
ফ্লোর টাইলস: ১২"x১২", ১৬"x১৬", ২০"x২০", ২৪"x২৪", ৩২"x৩২", ২৪"x৪৮"

ওয়াল টাইলস: ৮"x১২", ১০"x১৩", ১০"x১৬", ১২"x১৮", ১২"x২৪", ১২"x৪৮"
---

ওয়াল টাইলস স্থাপনের নিয়ম

1. টাইলস ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।

2. দেয়াল ভিজিয়ে মসলা প্রস্তুত করুন (১:৪ বা ১:৩ অনুপাতে)।

3. দরজার পিছনে শর্ট পিস ব্যবহার করুন।

4. টাইলস লাগানোর সময় সঠিক লেভেল রাখুন এবং মসলার পুরুত্ব ১/২" থেকে ১" পর্যন্ত করুন।

5. টাইলস লাগানোর পরপরই মার্কিন কাপড় দিয়ে পরিষ্কার করুন।

6. ১২ ঘণ্টা পর কিউরিং শুরু করুন এবং ৫-৭ দিন পরে ফাইনাল ফিনিশিং করুন।
---

ফ্লোর টাইলস স্থাপনের নিয়ম

1. ফ্লোর পরিষ্কার করে পাতলা সিমেন্ট গ্রাউটিং করুন।

2. মসলা (১:৩ অনুপাতে) ছড়িয়ে টাইলস বসান।

3. দরজার নিচে ১/২" ফাঁকা রাখুন।

4. বাথরুমের ক্ষেত্রে ৫ ফুটে ১ ইঞ্চি স্লোপ রাখুন।

5. টাইলসের মসলার পুরুত্ব ১" থেকে ১.৫" পর্যন্ত হতে পারে।
---

টাইলসের হিসাব

ফ্লোর টাইলসের হিসাব:

১৫০০ বর্গফুট ফ্লোরের জন্য ৮% ওয়েস্টেজ ধরলে মোট টাইলস প্রয়োজন:
= ১৫০০ x ১.০৮ = ১৬২০ বর্গফুট
সাইজ ১২"x১২" হলে টাইলসের সংখ্যা:
= ১৬২০ ÷ ১ = ১৬২০ পিস টাইলস

ওয়াল টাইলসের হিসাব:

১৫০০ বর্গফুট ওয়ালের জন্য ১০% ওয়েস্টেজ ধরলে:
= ১৫০০ x ১.১০ = ১৬৫০ বর্গফুট
সাইজ ১২"x১২" হলে টাইলসের সংখ্যা:
= ১৬৫০ ÷ ১ = ১৬৫০ পিস টাইলস
---

মসলার হিসাব

ওয়াল টাইলসের মসলা (১:২ অনুপাতে):
ভেজা মসলা = ১৫০০ x (১" ÷ ১২) = ১২৫ ঘনফুট
শুকনা মসলা = ১২৫ x ১.৫ = ১৮৭.৫ ঘনফুট
সিমেন্ট:
= (১৮৭.৫ x ১ ÷ ৩) x ০.৮ = ৫০ ব্যাগ
বালি:
= ১৮৭.৫ x ২ ÷ ৩ = ১২৫ ঘনফুট

ফ্লোর টাইলসের মসলা (১:৩ অনুপাতে):
মসলা পুরুত্ব ১.৫" ধরে হিসাব করুন।

📌 পাইল ক্যাপে Pile Center থেকে Cap Edge Distance (E) কত হওয়া উচিত?অনেক প্রকৌশলী মনে করেন এটি ACI 318 বা BNBC 2020-এর বা...
05/08/2026

📌 পাইল ক্যাপে Pile Center থেকে Cap Edge Distance (E) কত হওয়া উচিত?

অনেক প্রকৌশলী মনে করেন এটি ACI 318 বা BNBC 2020-এর বাধ্যতামূলক কোডের বিধান। প্রকৃতপক্ষে বিষয়টি তা নয়।

ছবিতে দেখানো E = Pile Center থেকে Pile Cap-এর Edge পর্যন্ত দূরত্ব।

সাধারণভাবে বিভিন্ন Foundation Design Manual-এ নিম্নোক্ত ন্যূনতম Detailing Guideline দেওয়া হয়—

✅ Pile Capacity ≤ 60 Ton → 15" Min.

✅ 60 < Pile Capacity ≤ 120 Ton → 21" Min.

✅ 120 < Pile Capacity ≤ 200 Ton → 27" Min.

✅ Pile Capacity > 200 Ton → 30" Min.

কেন Edge Distance বাড়ানো হয়?
✔ পর্যাপ্ত Concrete Cover নিশ্চিত করতে।

✔ Edge Breakout ও Splitting Failure প্রতিরোধ করতে।

✔ Pile Reinforcement-এর Anchorage ও Development Length নিশ্চিত করতে।

✔ Strut-and-Tie Load Path সঠিকভাবে গঠন করতে।

✔ বড় Pile Reaction নিরাপদে Pile Cap-এ স্থানান্তর করতে।

গুরুত্বপূর্ণ বিষয়
🔹 এই মানগুলো ACI 318-19 বা BNBC 2020-এর সরাসরি কোড রিকোয়ারমেন্ট নয়।

🔹 এগুলো Practical Detailing Recommendations।

🔹 চূড়ান্ত Pile Cap Design অবশ্যই নিম্নোক্ত বিষয় যাচাই করে করতে হবে—

Flexure

One-way Shear

Punching Shear

Strut-and-Tie Method (STM)

Reinforcement Development Length

Anchorage

Concrete Cover

মনে রাখবেন: একটি Pile Cap-এর নিরাপত্তা শুধু Edge Distance-এর উপর নির্ভর করে না; বরং সম্পূর্ণ Structural Design Verification-এর উপর নির্ভর করে।

02/08/2026

12" × 18" Beam Rod Binding Checklist

☐ কলাম–বিম জয়েন্টে ২টি করে রিং (ড্রয়িং অনুযায়ী)।

☐ বিমের সব ল্যাপিং একই সেকশনে (50%) করা যাবে না; স্ট্যাগার করে দিতে হবে।

☐ ল্যাপিং দৈর্ঘ্য = 60d (ড্রয়িং/স্পেসিফিকেশন অনুযায়ী)।

☐ টপ রডের ল্যাপিং হবে মিডল L/3 অংশে।

☐ বটম রডের ল্যাপিং হবে কলামের পাশের L/3 অংশে।

☐ বটম রডের ল্যাপিং কলামের ফেস থেকে 2h দূরত্বের পরে শুরু হবে (যদি ড্রয়িং অনুযায়ী প্রযোজ্য হয়)।

☐ রডের সংখ্যা, ব্যাস (Ø) ও অবস্থান ড্রয়িং অনুযায়ী মিলিয়ে দেখা।

☐ সব রড সোজা ও সঠিক লেভেলে আছে কিনা নিশ্চিত করা।

☐ রিং/স্টিরাপের স্পেসিং ড্রয়িং অনুযায়ী রাখা (যেমন 3", 4", 8")।

☐ রিংয়ের হুক 135° এবং প্রয়োজনীয় এক্সটেনশন নিশ্চিত করা।

☐ কভার ব্লক ঠিকভাবে বসানো এবং 2" ক্লিয়ার কভার নিশ্চিত করা।

☐ ল্যাপিং অংশ শক্তভাবে বাইন্ডিং তার দিয়ে বাঁধা হয়েছে কিনা দেখা।

☐ রডে অতিরিক্ত মরিচা, তেল, কাদা বা ময়লা থাকলে পরিষ্কার করা।

☐ সব ওপেনিং, এমবেডেড আইটেম ও সার্ভিস স্লিভ ড্রয়িং অনুযায়ী আছে কিনা দেখা।

☐ কাস্টিংয়ের আগে ইঞ্জিনিয়ারের চূড়ান্ত অনুমোদন (Final Inspection) নেওয়া।

11/07/2026

নির্মাণ কাজের পর্যায়ক্রমিক ধাপ 🏘️🏘️🏘️

★★★ বাড়ি তৈরীর নির্মানক্রম কে দুই ভাগে ভাগ করা যায়। একটিকে কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ আর অন্যটিকে সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ বলা হয়ে থাকে। এই দুই অংশ কে কয়েকটি ধাপে বা পর্যায়ে ভাগ করা যেতে পারে-

ক) কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ:

পর্যায় ১ - সরঞ্জাম সন্নিবেশ বা সাইট মোবিলাইজেশন

পর্যায় ২ - ভূমি জরিপ ও ভূগর্ভস্থ মাটি পরীক্ষা

পর্যায় ৩ - আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল নকশা চুড়ান্ত করা।

পর্যায় ৪ - ভবনের লে-আউট ও লেভেল দেয়া

পর্যায় ৫ - পাইলিং করা (যদি প্রয়োজন হয়) ও মাটি কাটা

পর্যায় ৬ - ফাউন্ডেশনের নিচে ব্লাইন্ড বা লীন কংক্রীট ঢালাই ও ইটের সোলিং করা

পর্যায় ৭ - ফাউন্ডেশন ঢালাই

পর্যায় ৮ - কলাম ঢালাই

পর্যায় ৯ - বীম ও ছাদ ঢালাই

পর্যায় ১০ - মেঝেতে ইটের লে-আউট দেয়া

পর্যায় ১১ - ইটের গাঁথুনী করা

খ) সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ:

পর্যায় ১ - দরজার চৌকাঠ লাগানো

পর্যায় ২ - জানালার গ্রীল লাগানো

পর্যায় ৩ - বাথরূম ও কিচেন সহ ছাদের বাগানের স্যানিটারী ও প্লাম্বিং এর সব ধরণের পাইপ ফিটিং করা

পর্যায় ৪ - বৈদ্যুতিক সুইচবোর্ডের দেওয়ালের ভিতরের অংশ লাগানো

পর্যায় ৫ - ভিতরের প্লাষ্টার করা

পর্যায় ৬ - বাইরের দিকের প্লাষ্টার করা

পর্যায় ৭ - কিচেন ও বাথরূমের বেসিন বা সিঙ্কের স্ল্যাব ঢালাই ও কনসিল অংশ লাগানো

পর্যায় ৮ - থাই-এলুমিনিয়াম জানালা বা দরজা লাগানো (গ্লাস সহ)

পর্যায় ৯ - বাথরূম ও কিচেনের দেওয়ালের টাইলস লাগানো

পর্যায় ১০ - সিলিং রং এর ১ম কোট দেয়া (সিলার বা পুটি সহ)

পর্যায় ১১ - ঘরের ভিতরে বা বাইরে মেঝেতে ও সিড়িতে বা লিফটের দেওয়ালে টাইলস বা মার্বেল লাগানো

পর্যায় ১২ - বৈদ্যুতিক তার টানা

পর্যায় ১৩ - বাইরের ও ভিতরের দেওয়ালের রং এর ১ম কোট দেয়া

পর্যায় ১৪ - দরজার পাল্লা ফিটিং করা

পর্যায় ১৫ - বাথরূম ও কিচেনের ফিটিংস লাগানো

পর্যায় ১৬ - বৈদ্যুতিক সুইচ বা সকেট লাগানো

পর্যায় ১৭ - টাইলসের পয়েন্টিং করা

পর্যায় ১৮ - ছাদের উপরের বাগান মাটি ভরা ও সুইমিং পুলের টাইলস লাগনো

পর্যায় ১৯ - বেজমেন্ট বা ছাদের উপর পেটেন স্টোন করা

পর্যায় ২০ - কাঠের বার্নিশ ও দেওয়ালের চুড়ান্ত রং করা

মেজানাইন ফ্লোর (Mezzanine Floor) কী?মেজানাইন ফ্লোর হলো একটি ভবনের দুটি তলার মাঝখানে তৈরি করা অতিরিক্ত মধ্যবর্তী ফ্লোর। এ...
09/07/2026

মেজানাইন ফ্লোর (Mezzanine Floor) কী?
মেজানাইন ফ্লোর হলো একটি ভবনের দুটি তলার মাঝখানে তৈরি করা অতিরিক্ত মধ্যবর্তী ফ্লোর। এটি পুরো ফ্লোর জুড়ে নাও থাকতে পারে; সাধারণত ভবনের একটি অংশে তৈরি করা হয় যাতে অতিরিক্ত ব্যবহারযোগ্য জায়গা পাওয়া যায়।
কেন করা হয়?
অতিরিক্ত ব্যবহারযোগ্য স্পেস তৈরি করতে।
গুদামে (Warehouse) মালামাল সংরক্ষণের জন্য।
অফিস, শোরুম বা কারখানায় কাজের জায়গা বাড়াতে।
নতুন তলা নির্মাণ না করেই জায়গার সর্বোচ্চ ব্যবহার করতে।
সুবিধা
✅ কম খরচে অতিরিক্ত ফ্লোর স্পেস পাওয়া যায়।
✅ নির্মাণ সময় তুলনামূলক কম।
✅ ভবনের উচ্চতা কাজে লাগানো যায়।
✅ প্রয়োজনে খুলে অন্য জায়গায় স্থানান্তর করা যায় (বিশেষ করে স্টিল মেজানাইন)।
✅ ব্যবসা বা স্টোরেজের সক্ষমতা বাড়ায়।
অসুবিধা
❌ নিচের অংশে হেডরুম (মাথার ওপরের উচ্চতা) কমে যেতে পারে।
❌ অতিরিক্ত লোডের জন্য মূল কাঠামো যথেষ্ট শক্তিশালী কি না তা প্রকৌশলীর মাধ্যমে যাচাই করতে হয়।
❌ অগ্নি নিরাপত্তা, সিঁড়ি এবং জরুরি বের হওয়ার ব্যবস্থা ঠিকভাবে করতে হয়।
❌ অনুমতি ছাড়া নির্মাণ করলে আইনি জটিলতা হতে পারে।
কোথায় বেশি ব্যবহার হয়?
গার্মেন্টস ফ্যাক্টরি
গুদাম (Warehouse)
শোরুম
অফিস
সুপারশপ
ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং

05/07/2026

📘 নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ২৫টি বেসিক ভাইভা প্রশ্ন ও উত্তর |

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরির ইন্টারভিউ, ভাইভা এবং সাইটে কাজের জন্য বেসিক ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থাকছে আরও ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সংক্ষিপ্ত উত্তর।

১. Aggregate কী?
✅ কংক্রিট তৈরিতে ব্যবহৃত বালি ও পাথরের সমষ্টিকে Aggregate বলে।

২. Fine Aggregate কী?
✅ 4.75 mm চালুনি দিয়ে পার হওয়া অ্যাগ্রিগেটকে Fine Aggregate (বালি) বলে।

৩. Coarse Aggregate কী?
✅ 4.75 mm চালুনিতে আটকে থাকা অ্যাগ্রিগেটকে Coarse Aggregate (পাথর) বলে।

৪. Water-Cement Ratio কী?
✅ কংক্রিটে ব্যবহৃত পানির পরিমাণ ও সিমেন্টের পরিমাণের অনুপাত।

৫. Grade of Concrete কী?
✅ কংক্রিটের শক্তির শ্রেণিবিন্যাসকে Grade of Concrete বলে (যেমন M20, M25, M30)।

৬. Rebar কী?
✅ Reinforcing Bar বা কংক্রিটের ভেতরে ব্যবহৃত স্টিলের রড।

৭. Stirrup কী?
✅ বিম বা কলামের প্রধান রডকে বেঁধে রাখার জন্য ব্যবহৃত টাই রড।

৮. Main Bar কী?
✅ কাঠামোর প্রধান টেনশন বহনকারী রড।

৯. Distribution Bar কী?
✅ লোড সমভাবে বণ্টন এবং ক্র্যাক নিয়ন্ত্রণে ব্যবহৃত রড।

১০. Lap Length কী?
✅ দুটি রডকে নির্ধারিত দৈর্ঘ্যে ওভারল্যাপ করে সংযুক্ত করার দৈর্ঘ্য।

১১. Development Length (Ld) কী?
✅ রডের পূর্ণ শক্তি কংক্রিটে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ন্যূনতম দৈর্ঘ্য।

১২. Clear Cover কী?
✅ রডের বাইরের অংশ থেকে কংক্রিটের বাহিরের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব।

১৩. Binding Wire কেন ব্যবহার করা হয়?
✅ রডগুলোকে সঠিক অবস্থানে বেঁধে রাখতে।

১৪. Bar Bending কী?
✅ ড্রয়িং অনুযায়ী রডকে নির্দিষ্ট আকৃতিতে বাঁকানোর প্রক্রিয়া।

১৫. Chair Bar কী?
✅ উপরের ও নিচের রডের মাঝে নির্ধারিত দূরত্ব বজায় রাখার জন্য ব্যবহৃত রড।

১৬. Formwork Removal Time কী?
✅ নির্ধারিত সময় পরে কংক্রিট যথেষ্ট শক্তি অর্জন করলে ফর্মওয়ার্ক খুলে ফেলা হয়।

১৭. Construction Joint কী?
✅ কাজ বন্ধ থাকার কারণে দুই ধাপে ঢালাইকৃত কংক্রিটের সংযোগস্থল।

১৮. Cold Joint কী?
✅ নির্ধারিত সময়ের বেশি বিরতির কারণে কংক্রিটের দুর্বল সংযোগস্থল।

১৯. Honeycomb কেন হয়?
✅ পর্যাপ্ত কম্প্যাকশন না হলে বা ভাইব্রেশন সঠিকভাবে না করলে।

২০. Concrete Compaction কেন জরুরি?
✅ কংক্রিটের ফাঁপা অংশ দূর করে শক্তি ও স্থায়িত্ব বাড়াতে।

প্রসঙ্গ: ডেভেলপমেন্ট লেন্থ (Development Length) ও নির্মাণমান নিশ্চিতকরণ।------------------------------------------------...
02/07/2026

প্রসঙ্গ: ডেভেলপমেন্ট লেন্থ (Development Length) ও নির্মাণমান নিশ্চিতকরণ।
-----------------------------------------------------------
প্রায় প্রতিটি নির্মাণ সাইট পরিদর্শনে গেলে একটি সাধারণ অভিযোগ শুনতে হয়—“স্যার, ডেভেলপমেন্ট লেন্থ (Development Length) বা অ্যাংকর লেন্থ এত বড় দিলে রড বসাতে সমস্যা হয়, বাঁধতেও কষ্ট হয়।”

কিন্তু বাস্তবতা হলো, রডের ডেভেলপমেন্ট লেন্থ কোনো আনুষ্ঠানিক বা সৌন্দর্যবর্ধক বিষয় নয়; এটি রিইনফোর্সড কংক্রিট কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল প্রয়োজনীয়তা। বিম, কলাম ও জয়েন্ট অঞ্চলে রডের মাধ্যমে যে বল (Force) স্থানান্তরিত হয়, তা কার্যকরভাবে নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ডেভেলপমেন্ট লেন্থ অপরিহার্য। বিশেষ করে ভূমিকম্পজনিত লোডের ক্ষেত্রে এই বিষয়টির গুরুত্ব আরও বেড়ে যায়।

সম্প্রতি দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প সহনশীল (Earthquake Resistant) ভবন নির্মাণের ক্ষেত্রে শুধু বড় সেকশন বা বেশি রড ব্যবহার করলেই হয় না; বরং ডিটেইলিংয়ের প্রতিটি খুঁটিনাটি যথাযথভাবে অনুসরণ করতে হয়। ডেভেলপমেন্ট লেন্থ, হুক, ল্যাপ লেন্থ, কাভারিং, স্টিরাপ স্পেসিং—এসব বিষয়ের সঠিক বাস্তবায়নই একটি কাঠামোর প্রকৃত কর্মক্ষমতা নির্ধারণ করে।

নিয়ম অনুযায়ী ডেভেলপমেন্ট লেন্থ ডিজাইন ড্রয়িং ও প্রযোজ্য কোড অনুসারে প্রদান করতে হয় এবং কোনো অবস্থাতেই নির্ধারিত ন্যূনতম দৈর্ঘ্যের কম দেওয়া গ্রহণযোগ্য নয়। অনেক সময় মিস্ত্রীরা যুক্তি দেন যে পূর্ণ ডেভেলপমেন্ট লেন্থ প্রদান করলে রডগুলো মুখোমুখি এসে জটলা সৃষ্টি করে এবং বাঁধতে অসুবিধা হয়। অথচ সামান্য পরিকল্পনার মাধ্যমে রডগুলোকে ল্যাপের মতো পাশাপাশি অথবা উপরের ও নিচের স্তরে আগ-পিছ করে স্থাপন করলেই এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

দুঃখজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় না। কখনও কখনও অল্প কিছু রড সাশ্রয়ের উদ্দেশ্যে ডেভেলপমেন্ট লেন্থ বা স্টার্টার রডের দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয়। কিন্তু কয়েক কেজি রড সাশ্রয় করে কাঠামোর নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সচেতন প্রকৌশলী কখনোই এমন আপসকে সমর্থন করতে পারেন না।

আমার বিশ্বাস, আমাদের সম্মানিত ঠিকাদার, ফোরম্যান ও দক্ষ নির্মাণশ্রমিকদের মধ্যে এ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। নির্মাণের প্রতিটি ধাপে যদি ড্রয়িং, স্পেসিফিকেশন এবং প্রকৌশল নীতিমালা আন্তরিকতার সঙ্গে অনুসরণ করা হয়, তবে আমাদের ভবনগুলো হবে আরও টেকসই, নিরাপদ এবং ভূমিকম্পজনিত ঝুঁকির বিরুদ্ধে অধিকতর সহনশীল।

এ প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। বর্তমানে অনেকেই “ভূমিকম্প-প্রতিরোধী ভবন” (Earthquake Proof Building) শব্দটি ব্যবহার করেন। প্রকৌশলগত দৃষ্টিকোণ থেকে এই পরিভাষাটি পুরোপুরি সঠিক নয়। পৃথিবীর কোনো কাঠামোকেই শতভাগ ভূমিকম্প-প্রতিরোধী বলা যায় না। ভূমিকম্পের মাত্রা, উৎপত্তিস্থলের দূরত্ব, ভূতাত্ত্বিক অবস্থা এবং কম্পনের স্থায়িত্বের ওপর কাঠামোর আচরণ নির্ভর করে। প্রকৌশলীরা মূলত এমনভাবে নকশা করেন যাতে ভবনটি নির্ধারিত মাত্রার ভূমিকম্পে ধসে না পড়ে এবং মানুষের জীবন রক্ষা পায়। অর্থাৎ লক্ষ্য থাকে ক্ষয়ক্ষতি কমানো ও কাঠামোর নিরাপদ কর্মক্ষমতা নিশ্চিত করা, সম্পূর্ণভাবে ভূমিকম্প প্রতিরোধ করা নয়।

পরিশেষে, ডিজাইনার যত উন্নত নকশাই প্রস্তুত করুন না কেন, যদি মাঠপর্যায়ে সেই নকশার সঠিক বাস্তবায়ন না হয়, তবে কাঙ্ক্ষিত নিরাপত্তা ও স্থায়িত্ব অর্জন করা সম্ভব নয়। একটি নিরাপদ ও দীর্ঘস্থায়ী ভবন নির্মাণের জন্য ডিজাইনার, তদারকি প্রকৌশলী, ঠিকাদার, ফোরম্যান এবং নির্মাণশ্রমিক—সবার সম্মিলিত দায়িত্বশীলতা ও আন্তরিক অংশগ্রহণ অপরিহার্য।

1. Drop Beam:- A beam that projects below the slab. It has a T-shape as shown in the diagram. Drop beams are used for lo...
21/06/2026

1. Drop Beam:-

A beam that projects below the slab. It has a T-shape as shown in the diagram. Drop beams are used for load distribution and structural support.

2. Inverted Beam:-

A beam that projects above the slab, like an upside-down T shape. This design is used when there are space constraints or for specific architectural requirements.

3. Hidden Beam:-

A beam that is concealed within the slab. The beam's depth is within the slab's depth and doesn't protrude out. This design is used for aesthetic reasons or to save space. In the diagram, a red line represents the beam hidden in the slab.

Requirement of Materials in Different works (included wastage)  #সিভিল_ইঞ্জিনিয়ারিং
19/06/2026

Requirement of Materials in Different works
(included wastage)
#সিভিল_ইঞ্জিনিয়ারিং

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Unique Design & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share