21/10/2024
WD-40 ও CONTACT CLEANER এই পণ্য দুটির মধ্যে,
WD-40 হচ্ছে একটি অসাধারণ ক্লিনিং এজেন্ট...
এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই রয়েছে এর ব্যবহার। প্রতিটি জিনিসপত্র যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, বিশেষ করে আমাদের শখের জিনিস যেমন:
১) গৃহস্থালীর ব্যবহৃত যন্ত্রপাতি বা টুলস
২) যেকোন আঁঠা বা আঁঠা জাতীয় স্টিকার বা অন্যান্য দাগ উঠানোর জন্য
৩) চুইংগাম কাপড় বা যেকোন জায়গা থেকে রিমুভ করার জন্য
৪) গাড়ী ও বাইকের যন্ত্রপাতি
৫) জমানো বিদেশী কয়েন (মেটাল মূদ্রা)
৬) ব্যাগ বা পোষাকের জিপার (চেইন)
৭) মেটাল, প্লাষ্টিক ও কাঠের আসবাবপত্র
৮) বাড়ির স্টেইনলেস ষ্টিল (ক্রোম ফিনিশ ) বা বিভিন্ন বাথরুম ফিটিংস যেমন: পানির ট্যাপ বা কল, বেসিন, সিঙ্ক, কিচেন হুড বা কিচেন এগজস্ট
৯) যেকোন ধরনের লক সিস্টেম ইত্যাদিতে ডার্ট বা ধুলা, রাস্ট বা মরিচা, স্টেইন বা দাগ
১০) শখের বিভিন্ন ডেকোরেটিভ প্লাষ্টিক ফুল-ফলের গাছ ইত্যাদি
পরিস্কার ও শাইনিং করার জন্য নিয়মিত আমাদের এক প্রকার যুদ্ধ করতে হয়। কিন্তু হাতের কাছে যদি একটি WD-40 ক্যান থাকে তাহলে খুব সহজেই আমরা এসব সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এছাড়া বাইক ও গাড়ীসহ অটোমোবাইল ইন্ড্রাষ্ট্রিতে রয়েছে এর বহুল ব্যবহার। যারা প্রতিনিয়ত গাড়ী ব্যবহার করেন তারা প্রায় সকলেই এই বিষয়ে অবগত আছেন। এছাড়াও WD-40 এর রয়েছে বহুবিধ ব্যবহার, যা প্রায় দুই হাজারের (২০০০) এর বেশি সমস্যা সমাধানের ক্ষমতাগুণ সম্পন্ন এবং তা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।
অপরদিকে CONTACT CLEANER আরও একটি অসাধারণ পণ্য...
যা সমস্ত ইলেকট্রিক ও ইলেকট্রোনিকস পণ্য পরিস্কার করার এজেন্ট। আমাদের দেশের আবহাওয়া অত্যন্ত হিউমিড বা আদ্রতাপূর্ণ হওয়ায় তা বাতাসের সাথে সবকিছুতেই মিশে যায়। বিশেষ করে আমরা দৈনন্দিন জীবনে যেসব ইলেকট্রোনিক পণ্য ইউজ করি তার ভেতরের মাদারবোড বা সার্কিট এর সাথে ধুলার সংমিশ্রণে চরম বাজে ভাবে মিশে একটা হযবরল অবস্থা তৈরি করে থাকে। মাঝে মাঝে আমাদের মনে হতে পারে এগুলো যদি ট্যাপের নিচে ধরে পানি ছেড়ে দিয়ে ধুয়ে ফেলতে পারতাম তাহলে পরিস্কার করার সুবিধা হতো। সেই সুবিধার কাজটি করবে আমাদের CONTACT CLEANER ক্যানটি।
এটি ব্যবহারের মাধ্যমে আপনি যে কোন ইলেকট্রোনিকস পণ্যের ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করে পুরোপুরি স্প্রে করার মাধ্যমে ধুয়ে বা পরিস্কার করে ফেলতে পারবেন। স্প্রে করার পর ফ্যানের বাতাসে কয়েক মিনিট রেখে দিলেই তা দ্রুত ড্রাই হয়ে যাবে এবং আপনি পুনরায় নতুনের মতো পারফর্মমেন্স নিয়ে ব্যবহার করতে পারবেন।
আমাদের এই পণ্যটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার শখের বা প্রয়োজনীয় যে কোন ধরণের মেটাল, প্লাষ্টিক বা রাবার জাতীয় ডিভাইস যেমন: কিবোর্ড, মাউস, হেডফোন, রিমোট, ঘড়ি, কম্পিউটার, ল্যাপটপ, এসি, ফ্রিজ, সুইচ-সকেট, সার্কিটবোর্ড, ইউপিএস, আইপিএস, ইত্যাদিতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
আমাদের পেইজ: https://www.facebook.com/profile.php?id=61565922967039