JamaL MiyazeE

JamaL MiyazeE Automobile Engineer
Islamic & Tech Blogger
(1)

কমফোর্ট জোন থেকে বের হতে চাইলে ছোট ছোট কিন্তু ধারাবাহিক পরিবর্তন সবচেয়ে কার্যকর।করণীয়1. প্রতিদিন একটি অস্বস্তিকর কাজ ক...
10/06/2026

কমফোর্ট জোন থেকে বের হতে চাইলে ছোট ছোট কিন্তু ধারাবাহিক পরিবর্তন সবচেয়ে কার্যকর।

করণীয়

1. প্রতিদিন একটি অস্বস্তিকর কাজ করুন

নতুন কারও সাথে কথা বলা
মিটিংয়ে মতামত দেওয়া
নতুন কোনো দক্ষতা শেখা

2. ছোট লক্ষ্য নির্ধারণ করুন

বড় পরিবর্তনের বদলে ৩০ দিনের একটি নির্দিষ্ট লক্ষ্য নিন।
যেমন: প্রতিদিন ৩০ মিনিট পড়াশোনা বা নতুন কিছু শেখা।

3. ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে নিন

ভুল করার ভয় কমাতে হবে।
প্রতিটি ভুল থেকে কী শিখলেন তা লিখে রাখুন।

4. নতুন পরিবেশে নিজেকে রাখুন

নতুন কোর্স, ক্লাব, বা কমিউনিটিতে যোগ দিন।
নতুন মানুষের সঙ্গে পরিচিত হোন।

5. রুটিনে পরিবর্তন আনুন

একই কাজ একইভাবে না করে নতুন পদ্ধতি চেষ্টা করুন।
নতুন বই, নতুন বিষয়, নতুন অভ্যাস যুক্ত করুন।

6. নিজেকে চ্যালেঞ্জ করুন

এমন কাজ বেছে নিন যা আপনার বর্তমান সক্ষমতার একটু বাইরে।

একটি সহজ নিয়ম

প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন: "আজ আমি এমন কী করেছি যা আমাকে একটু হলেও কমফোর্ট জোনের বাইরে নিয়েছে?"

ছোট পদক্ষেপ নিয়মিত নিলে কয়েক মাসের মধ্যেই আত্মবিশ্বাস ও দক্ষতায় বড় পরিবর্তন দেখা যায়।
#কমফোর্ট_জোন

🪙 নীরবে বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির ভারসাম্য—🇨🇳🇺🇸 চীন ধীরে কিন্তু কৌশলগতভাবে তাদের বৈদেশিক রিজার্ভের কাঠামো পুনর্গঠন করছ...
16/02/2026

🪙 নীরবে বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির ভারসাম্য—🇨🇳🇺🇸 চীন ধীরে কিন্তু কৌশলগতভাবে তাদের বৈদেশিক রিজার্ভের কাঠামো পুনর্গঠন করছে।
People’s Bank of China ধারাবাহিকভাবে সোনার মজুত বাড়াচ্ছে, একই সঙ্গে U.S. Treasury-এর বন্ডে এক্সপোজার কমিয়ে আনছে 🪙📉

ফেসবুকে স্ক্রল করতে করতে ইতোমধ্যে আমরা জেনেছিলাম ডলার এখনই পটল তুলছে না। কিন্তু পর্দার আড়ালে একটা বড়সড় "গেম" চলছে! বিশেষ করে চীন (Dragon) যেভাবে তার তল্পিতল্পা গোছাচ্ছে, তাতে মনে হচ্ছে তারা আর শুধু কাগজের ডলারের ওপর ভরসা করতে রাজি নয়। 🤨

চলুন, আজকের ময়নাতদন্তের বিষয়: চীনের এই 'গোল্ডেন স্ট্র্যাটেজি' আর মার্কিন বন্ডের সাথে তাদের 'ব্রেকআপ' কাহিনী! 🍿👇

💔 ১. ইউএস বন্ডের সাথে 'টক্সিক রিলেশনশিপ'? (The Great Dumping) 🇺🇸📉
একসময় চীন ছিল আমেরিকার সবচেয়ে বড় পাওনাদার (সহজ কথায়, আমেরিকাকে সবচেয়ে বেশি ধার দিত চীন)। কিন্তু ইদানীং চীন বলছে— "না ভাই, অনেক হয়েছে, এবার একটু দূরত্ব বজায় রাখি!"
ঘটনা কী? চীন ধারাবাহিকভাবে তাদের হাতে থাকা U.S. Treasury Bonds (আমেরিকার সরকারি ঋণের কাগজ) বিক্রি করে দিচ্ছে।
কেন এই অনীহা? তারা দেখছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা কীভাবে রাশিয়ার ডলার আটকে দিয়েছে। চীন ভাবছে, "কাল যদি আমার সাথেও এমন হয়?" তাই ঝুড়িতে সব ডলারের ডিম না রেখে তারা এখন ঝুড়ি বদলাচ্ছে। এটাকে বলে 'রিস্ক ম্যানেজমেন্ট' বা সোজা বাংলায়— পিঠ বাঁচানোর বুদ্ধি! 🛡️

🪙 ২. সোনা দিয়া মুখ বাঁধিয়া... (The Gold Rush!) 🥇✨
ডলার কমাচ্ছে তো কী বাড়াচ্ছে? উত্তর হলো— খাঁটি সোনা! People’s Bank of China (PBoC) গত কয়েক বছর ধরে গোগ্রাসে সোনা কিনছে।
কেন সোনা? সোনা কোনো দেশের সরকার ছাপাতে পারে না, আবার কেউ চাইলে আপনার সোনার মান এক নিমেষে 'জিরো' করে দিতে পারে না।
কৌশল: চীন তাদের বৈদেশিক রিজার্ভের কাঠামো এমনভাবে সাজাচ্ছে যাতে বিশ্ব রাজনীতিতে যাই ঘটুক, তাদের ভল্ট যেন সবসময় ঝকঝকে থাকে। বিপদে পড়লে এই সোনাই হবে তাদের ট্রাম্প কার্ড! 🃏

🏗️ ৩. এটা কি ডলারের জন্য অশনিসংকেত? ⛈️
চীনের এই মুভ দেখে অনেকে ভাবছেন— "ব্যাস, ডলার তো শেষ!"
Hold your horses! 🐎 ব্যাপারটা অত সহজ নয়।
আকার বড়: মার্কিন বন্ড মার্কেট এত বিশাল যে চীন কিছু বিক্রি করলেই সেটা ধসে পড়বে না।
পারস্পরিক নির্ভরতা: চীন চাইলেই সব ডলার কালকে বিক্রি করতে পারবে না, কারণ তাতে ডলারের দাম কমলে চীনের নিজের সম্পদের দামও কমে যাবে। এটা অনেকটা সেই "একই নৌকায় দুই শত্রু" বসার মতো! 🚣‍♂️

🧩 ৪. আসল খেলাটা কোথায়? (The Strategic Shift) 🗺️
চীন আসলে 'সেফটি নেট' বানাচ্ছে। তারা চায় বিশ্ব অর্থনীতি যেন শুধু ওয়াশিংটন-কেন্দ্রিক না থাকে। তারা সোনা জমিয়ে নিজেদের মুদ্রার (ইউয়ান) গুরুত্ব বাড়াতে চায়। ভবিষ্যতে যদি ইউয়ানকে গ্লোবাল কারেন্সি করতে হয়, তবে তার পেছনে সোনার মতো শক্তিশালী কিছুর সাপোর্ট থাকা জরুরি। 💎

💡 আমাদের জন্য সহজ শিক্ষা:
চীন আমাদের শেখাচ্ছে— "Don't put all your eggs in one basket!" আপনার সঞ্চয় বা বিনিয়োগ সব এক জায়গায় না রেখে ছড়িয়ে ছিটিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ। চীন এখন সেটাই করছে— ডলার কমিয়ে সোনা আর অন্য সম্পদে মন দিচ্ছে। 📊

🗣️ আপনার মতামত কী?
ড্রাগন কি সোনার জোরে ইগলকে (USA) টেক্কা দিতে পারবে? নাকি ডলারের এই বিশাল সাম্রাজ্য ভাঙা চীনের জন্য 'মিশন ইম্পসিবল' হয়েই থাকবে? 🧗‍♂️

নিচে কমেন্ট বক্সে আপনার 'ইকোনমিক সেন্স' ঝালাই করে নিন! দেখি কার প্রেডিকশন কতটুকু মেলে! 👇🔥



📚 তথ্য ও বিশ্লেষণে ©️

জান্নাতে যাওয়ার পথ সুগম করার জন্য ইসলামে অনেক ছোট ছোট কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ আমলের বর্ণনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বল...
17/01/2026

জান্নাতে যাওয়ার পথ সুগম করার জন্য ইসলামে অনেক ছোট ছোট কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ আমলের বর্ণনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "তোমরা নেক আমলকে তুচ্ছ জ্ঞান করো না।"
​নিচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪০টি ছোট আমল হাদিসের উদ্ধৃতিসহ (সংক্ষেপে) সাজিয়ে দেওয়া হলো:

১. প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুণ (আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহূ)। ফজিলত: জান্নাতের ৮টি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। হাদিস: সহিহ মুসলিম, হাদিস নং- ২৩৪।

২. প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুণ। ফজিলত: মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। হাদিস: সহিহ নাসাই, সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৯৭২।

৩. প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, ৩৩ বার আল্লাহু আকবার এবং ১ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করুণ। ফজিলত: অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। হাদিস: সহিহ মুসলিম, হাদিস নং- ১২২৮।

৪. প্রতিরাতে সূরা মুলক পাঠ করুণ। ফজিলত: কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। হাদিস: সহিহ নাসাই, সহিহ তারগিব, হাকিম হাদিস নং- ৩৮৩৯।

৫. রাসুল (সাঃ)-এর উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন। ফজিলত: নিশ্চিত রাসুল (সাঃ)-এর সুপারিশ পাবেন। হাদিস: তিবরানি, সহিহ তারগিব, হাদিস নং- ৬৫৬।

৬. সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে। ফজিলত: সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশী মর্যাদা দেওয়া হবে এবং জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়। হাদিস: সহিহ আবু দাউদ, হাদিস নং- ৫০৯১।

৭. সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে। ফজিলত: কিয়ামতের দিন তার চেয়ে বেশী সওয়াব আর কারো হবে না। হাদিস: সহিহ মুসলিম, হাদিস নং- ২৬৯২।

৮. সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ্, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর পাঠ করলে। ফজিলত: অগণিত সওয়াব হবে। হাদিস: নাসাই, সহিহ তারগিব, হাদিস নং- ৬৫১।

৯. বাজারে প্রবেশ করে- (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু য়্যুহয়ী ওয়া য়্যুমীতু ওয়া হুয়া হাইয়ুল লা য়্যামূত, বিয়াদিহিল খাইরু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর)পাঠ করুণ। ফজিলত: ১০ লক্ষ পুণ্য হবে, ১০ লক্ষ পাপ মোচন হবে, ১০ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য ১ টি গৃহ নির্মাণ করা হবে। হাদিস: তিরমিজি, হাদিস নং- ৩৪২৮,৩৪২৯।

১০. বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুণ। ফজিলত: আল্লাহ তা’লা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিস: ইবনু হিব্বান, হাদিস নং- ৪৯৯, সহিহ তারগিব, হাদিস নং- ৩১৬।

১১. জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে ৪০ দিন সলাত আদায় করুন। ফজিলত: নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। হাদিস: তিরমিজি, সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৭৪৭।

১২. প্রতিমাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব-দুখি, বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন। ফজিলত: আল্লাহ তা’লার কাছে জিহাদকারির সমতুল্য হবেন। হাদিস: সহিহ বুখারি, হাদিস নং- ৬০০৭।

১৩. মহিলারা ৪টি কাজ করবেন: ৫ ওয়াক্ত সলাত, রমজানের সিয়াম, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আনুগত্য। ফজিলত: জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। হাদিস: সহিহ ইবনু হিব্বান, হাদিস নং- ৪১৬৩।

১৪. মসজিদে ফজরের সলাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুণ এবং সূর্য উঠে গেলে ২ রাকাত চাস্তের সলাত আদায় করুণ। ফজিলত: প্রতিদিন নিশ্চিত কবুল ১ টি হজ্জ ও উমরার সওয়াব পাবেন। হাদিস: তিরমিজি, তারগিব হাদিস নং- ৪৬১।

১৫. প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা। ফজিলত: ভালো কাজের সওয়াব বৃদ্ধি এবং জান্নাতের পথ সহজ হয়। আয়াত: কুরআন, সূরা বাকারা, আয়াত ১৯৫।

১৬. ঘুম থেকে উঠে ঘুমের দুয়া পড়া। ফজিলত: পাপ মোচন এবং জান্নাতের দিকে অগ্রসর হওয়া। হাদিস: সহিহ বুখারি, হাদিস নং- ৬৩২৩।

১৭. বাথরুমে যেতে দুয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দুয়া পড়া। ফজিলত: শয়তান থেকে রক্ষা এবং নেকী অর্জন। হাদিস: সহিহ মুসলিম, হাদিস নং- ২৬২।

১৮. ওযুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা। ফজিলত: সলাতের সওয়াব ৭০ গুণ বৃদ্ধি। হাদিস: সহিহ বুখারি, হাদিস নং- ২০৬৬।

১৯. ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দুয়া পড়ে বের হওয়া। ফজিলত: রক্ষা এবং নেকী। হাদিস: সহিহ মুসলিম, হাদিস নং- ২০১৮।

২০. মসজিদে ডান পা দিয়ে দরুদ ও দুয়া পড়ে ঢুকা। ফজিলত: নেকী বৃদ্ধি এবং জান্নাতে পুরস্কার। হাদিস: সহিহ মুসলিম, হাদিস নং- ৭১৩।

২১. মসজিদ থেকে ময়লা আবর্জনা বা কষ্টদায়ক বস্তু দূর করা। ফজিলত: জান্নাতে একটি ঘর নির্মাণ। হাদিস: সুনানে ইবনে মাজাহ, হাদিস নং- ৭৫৭।

২২. সুরা ইখলাস ১০ বার পড়া। ফজিলত: জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ। হাদিস: দারিমি, হাদিস নং- ৩৪৯২।

২৩. জামাতে নামাজের খালি জায়গা ভরাট করা। ফজিলত: জান্নাতে গৃহ নির্মাণ এবং মর্যাদা বৃদ্ধি। হাদিস: সহিহ তারগিব, হাদিস নং- ৩৩৬।

২৪. ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকা। ফজিলত: জান্নাতে বিভিন্ন স্তরে বাড়ি। হাদিস: আবু দাউদ, হাদিস নং- ৪৮০০।

২৫. নেক আমল প্রচার করা। ফজিলত: অনুসরণকারীদের সমান সওয়াব। হাদিস: সহিহ মুসলিম, হাদিস নং- ২৬৭৪।

২৬. চোখকে পাপ থেকে হিফাযত করা। ফজিলত: জাহান্নাম থেকে ৭০ বছর দূরত্ব। হাদিস: সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ১৪৭৭।

২৭. মাসিক আয়ের অংশ দান করা। ফজিলত: জিহাদের সমান মর্যাদা। হাদিস: সহিহ বুখারি, হাদিস নং- ৬০০৭।

২৮. বাজারে প্রবেশের দু’আ পড়া। ফজিলত: ১০ লক্ষ নেকী এবং জান্নাতে ঘর। হাদিস: তিরমিজি, হাদিস নং- ৩৪২৯।

২৯. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। ফজিলত: জান্নাত দান। হাদিস: ইবনে মাজাহ।

৩০. ঘুমানো পূর্বে ১০০০ বার দরুদ শরিফ পড়া। ফজিলত: জান্নাতে নাম লেখা পর্যন্ত মৃত্যু না হওয়া। হাদিস: সা’দাতুদ দারাইন, পৃ- ১১৫।

৩১. এতিমকে পিতা-মাতার সাথে আহারে বসানো। ফজিলত: জান্নাত ওয়াজিব। হাদিস: মুসনাদে আহমাদ, হাদিস: ১৮২৫২।

৩২. হালাল উপার্জন থেকে সদকা করা। ফজিলত: সদকা পাহাড়তুল্য হয়। হাদিস: বুখারী ও মুসলিম।

৩৩. সকালে ও সন্ধ্যায় ১০০ বার ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পড়া। ফজিলত: সর্বোচ্চ সওয়াব এবং জান্নাতে গাছ। হাদিস: আবু দাউদ, হাদিস: ৫০৯১।

৩৪. ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ পড়া। ফজিলত: জান্নাত ওয়াজিব। হাদিস: মুসলিম, তিরমিজী।

৩৫. জিহ্বা এবং লজ্জাস্থান হিফাযত করা। ফজিলত: জান্নাতের গ্যারান্টি। হাদিস: সহিহ বুখারি।

৩৬. দানের মাধ্যমে কবরে নিরাপত্তা। ফজিলত: কবরের শাস্তি মিটিয়ে জান্নাতের পথ। হাদিস: সহিহ তারগিব।

৩৭. প্রতিদিন সুরা ইখলাস ৩ বার পড়া। ফজিলত: পুরো কুরআন খতমের সওয়াব। হাদিস: সহিহ বুখারি, হাদিস নং- ৫০১৩।

৩৮. প্রত্যেক সলাতের পর আয়াতুল কুরসি পড়া। ফজিলত: জান্নাতে প্রবেশের পথ। হাদিস: সহিহ নাসাই, হাদিস নং- ৯৯২।

৩৯. প্রতিদিন ১০ বার সুরা ইখলাস পড়া। ফজিলত: জান্নাতে বাড়ি। হাদিস: মুসনাদ আহমাদ, হাদিস নং- ১৫৬১০।

৪০. প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ পড়া।

ফজিলত: ১০০টি গোলাম আজাদের সওয়াব। হাদিস: সহিহ মুসলিম, হাদিস নং- ২৬৯১।

✅সংগৃহিত✅

এটা আমার দেখা খুবই পাওয়ারফুল একটা ছবি।এই ছবিটা বুঝতে পারলে আপনি লাইফে অনেক বিপদ থেকে বেচে যাবেন।মানুষের এক্সপেরিয়েন্স থে...
14/01/2026

এটা আমার দেখা খুবই পাওয়ারফুল একটা ছবি।
এই ছবিটা বুঝতে পারলে আপনি লাইফে অনেক বিপদ থেকে বেচে যাবেন।
মানুষের এক্সপেরিয়েন্স থেকে আইডিয়া নেয়া ভালো বাট অন্ধভাবে সে যা করেছে সেটাই ফলো করা আমাদের অভ্যাস।
সে এভাবে এটা করেছে,আমিও যদি করি তাহলে আমিও সফল হব।
এটা ভয়ংকর একটা ভুল ধারনা।
এই ভুলটা আমরা করি।
পরিস্থিতি কখনো সবার জন্য এক হয় না।
নিজের সক্ষমতা,পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নিতে হয়।
সে পেরেছে তাই আপনিও পারবেন ব্যাপার টা এমন না,আবার সে পারে নি দেখে যে আপনিও পারবেন না ব্যাপার টা তেমন ও না।
তাই যে কোনো কাজে অন্ধভাবে মানুষের এক্সপেরিয়েন্স থেকে আইডিয়া নিয়ে প্লানিং না করে নিজের উপর ভরসা রেখে,নিজের সামর্থ্য বিবেচনা করে,প্রোপার রিসার্চ করে কাজ করুন,ইনশাআল্লাহ বিপদে পড়বেন না।

জব সুইচ করছো মানেই কম দামে নিজেকে বিক্রি করবে? একদমই না! তোমার বর্তমান স্যালারি ৫০ হাজার,আর নতুন জায়গায় তুমি ৮০ হাজার চা...
11/01/2026

জব সুইচ করছো মানেই কম দামে নিজেকে বিক্রি করবে? একদমই না!
তোমার বর্তমান স্যালারি ৫০ হাজার,
আর নতুন জায়গায় তুমি ৮০ হাজার চাইছো ইন্টারভিউ বোর্ডে প্রথম প্রশ্নটা কী হবে জানো তো? 🤔

❓ “৫০ হাজার পাচ্ছেন, এখানে ৮০ হাজার কেন চাচ্ছেন?”

🗣️ স্ট্রং উত্তর:
“আমি ৮০ হাজার চাচ্ছি আগের কোম্পানির স্যালারির কারণে না। গত তিন বছরে আমার যে এচিভমেন্ট, টেকনিক্যাল স্কিল আর বিজনেস ইমপ্যাক্ট তৈরি হয়েছেবর্তমান মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটার ভ্যালু ৮০–৯০ হাজার রেঞ্জে পড়ে। ৬০–৬৫ হাজার হলে আমার বর্তমান কোম্পানি কাউন্টার অফার দিয়ে আমাকে রেখে দেবে।”

💥 বুম! এখানেই বোঝা যায়—
তুমি জব চাইছো না,
তুমি ভ্যালু অফার করছো।

❓ “আপনার তো মাত্র ৩ বছরের এক্সপেরিয়েন্স!”
🗣️ কিলার রিপ্লাই:
“এক্সপেরিয়েন্স মানে শুধু বছর না—এক্সপেরিয়েন্স মানে প্রবলেম সলভিং, আউটপুট আর রেজাল্ট। আপনি চাইলে আমার স্কিল আর এচিভমেন্ট রিভিউ করে দেখুন, আমি ৮০–৯০ হাজারের স্কেলে পড়ি কিনা।” 💪🔥

🧠 বাস্তবতা কী জানো?
সব কোম্পানিই চাইবে
👉 তোমাকে যত কম দেওয়া যায়, তত ভালো 😅
আর তুমি যেহেতু অলরেডি চাকরিতে আছো,
তারা ধরে নেয়— “চাপ আছে, একটু বাড়ালেই রাজি হবে”।
❌ এখানে ভুল কোরো না।
📌 স্ট্র্যাটেজি কী হবে?
✔️ দুইবার নেগোসিয়েশনের পরও না বাড়ালে বলো
🗓️ “আমাকে ২ দিন সময় দেন, আমি চিন্তা করে জানাচ্ছি।”

✔️ তারপরও না মানলে বলো—
“আপনাদের কোম্পানির সিস্টেম আর পটেনশিয়াল ভালো লেগেছে, তাই আমি ৩ সপ্তাহ পরে জয়েন করতে চাই।”

😏 এতে তারা বুঝবে— তুমি desperate না।
❓ “আপনার স্যালারি স্লিপ / ব্যাংক স্টেটমেন্ট দেখান”

🗣️ ক্লাসি কাউন্টার প্রশ্ন:
👉 “আপনারা কি আপনাদের এমপ্লয়িদের স্যালারি ইনফরমেশন বাইরে শেয়ার করতে দেন?”

😳 বেশিরভাগ HR এখানেই থেমে যাবে।
তারপরও চাপ দিলে বলো—
“আমার কোম্পানিতে স্যালারি কনফিডেনশিয়াল, আনঅফিশিয়ালি দেখাতে পারি।”

❓ “জব চেইঞ্জ করার মূল কারণ কী?”

🔥 এই উত্তরটা লিখে রাখো:
“আমার প্রথম দুই বছরে আমি প্রোডাকশন ফ্লোরে ৬.৪৮% ওয়েস্ট কমিয়েছি। ডিস্ট্রিবিউটেড শেয়ারড ওয়্যারহাউজ দিয়ে স্টোরিং কস্ট ২.৫৩% কমিয়েছি যার ভ্যালু বছরে প্রায় ২.৩৬ মিলিয়ন ডলার। এখন আমি আরও বড় স্কেলে কন্ট্রিবিউট করতে চাই।

আপনার জব ডেসক্রিপশনে যেই চ্যালেঞ্জগুলা দেখছি, এই লাইন আমি গত তিন বছর ‘ভাজা ভাজা করে খাইছি’। তাই দেখতে চাই—এখানে আমি আমার স্কিল নেক্সট লেভেলে নিতে পারবো কিনা।” 💼

⚠️ একটা কথা মনে রাখবা:
❌ ভুয়া ক্রেডিট নিও না
❌ ফাঁকা ফাফরবাজি কোরো না

👉 অল্পতেই ধরা খেয়ে যাবে 😬
✅ ভালো প্রিপারেশন
✅ নিজের এচিভমেন্ট ক্লিয়ার
✅ প্র্যাকটিস করা উত্তর= 💯% কনফিডেন্ট ইন্টারভিউ

💬 তোমার মতে স্যালারি নেগোসিয়েশনে সবচেয়ে বড় ভুলটা কী মানুষ করে?

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when JamaL MiyazeE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share