প্রকৌশলী অধিকার আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রকৌশলী অধিকার আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকৌশলী অধিকার আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে নিয়োজিত

25/05/2026

তোমরা ততটাই জানো
যতটা আমরা জানাই।

আমরা ততটাই জানাই যতটা আমাদের জন্য সুবিধাজনক।

মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে DU EEE-র৩ শিক্ষার্থীর গবেষণাপত্র উপস্থাপনমালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত  IEEE Electron D...
23/05/2026

মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে DU EEE-র
৩ শিক্ষার্থীর গবেষণাপত্র উপস্থাপন

মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত IEEE Electron Devices Technology and Manufacturing Conference (EDTM) শীর্ষক ১০তম আন্তর্জাতিক সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩জন শিক্ষার্থী চারটি গবেষণাপত্র উপস্থাপন করেছেন। শিক্ষার্থীরা হলেন-আফসানা আনজুম আখি, নাজমুল হাসান নাঈম এবং পিনক চৌধুরী মানিক। তারা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেনের তত্ত্বাবধানে এসব গবেষণাপত্র উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের গবেষণার বিষয় ছিলো Organic FET-based ammonia sensing, Negative capacitance CFETs for ultra-scaled logic applications, Memristor I–V characteristics with cycle-to-cycle variability analysis and Negative capacitance organic electrochemical transistors for high-sensitivity pH sensing.

উল্লেখ্য, IEEE Electron Devices Society (EDS) আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে ২৩টি দেশের ৭০০-এর বেশি গবেষক, শিক্ষাবিদ ও শিল্প পেশাজীবী অংশ নেন।

অনুষ্ঠানে Intel, Imec, GlobalFoundries, TSMC, Samsung I Micron এর মতো শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানি ডিভাইস প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর উৎপাদনে নিজেদের অগ্রগতি তুলে ধরে। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিংহুয়া বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), আইআইটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর-এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের গবেষণা প্রবন্ধও সম্মেলনে উপস্থাপন করা হয়।

18/05/2026

একজন শিক্ষার্থীর SSC পরবর্তী পড়াশোনার উদ্দেশ্য কী?

১. উদ্দেশ্য যদি হয় দ্রুততম সময়ের মধ্যে চাকরিতে প্রবেশ করা, স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করা নয় — তাহলে ৩ বছরের ডিপ্লোমা প্রোগ্রামই যথেষ্ট এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড।

২. উদ্দেশ্য যদি হয় স্নাতক পর্যায়ের পড়াশোনা করা, তাহলে ডিপ্লোমার পরিবর্তে এইচএসসি পড়া উচিত। কারণ এতে অফুরন্ত সুযোগ রয়েছে স্নাতকে ভর্তি হওয়ার।

৩. আর যদি উদ্দেশ্য হয় স্নাতক পর্যায়ের পড়াশোনা এবং দ্রুত চাকরিতে যাওয়া উভয় অপশনই হাতে রাখা, তাহলেও এসএসসির পর এইচএসসি (বিজ্ঞান) পড়া উচিত।
তারপর ভর্তি পরীক্ষা দিয়ে মন মতো সাবজেক্টে বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে বা সামর্থ্য থাকলে স্নাতক সম্পন্ন করবে; আর তা না হলে পলিটেকনিক থেকে ২ বছরে ডিপ্লোমা সম্পন্ন করবে।

বর্তমান শিক্ষামন্ত্রী এই তৃতীয় পদ্ধতিটি চালু করতে চাচ্ছেন। অর্থাৎ সবাই এইচএসসি পর্যন্ত পড়বে, তারপর যাদের দরকার তারা ডিপ্লোমা নিবে, যারা পারবে তারা স্নাতক সম্পন্ন করবে।

© Jamil

18/05/2026

DUET বাংলাদেশের এমন একটা বিশ্ববিদ্যালয় যেটা টিকে আছে শতভাগ কোটার উপরে।

সারাবিশ্বে বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা হলো ১২ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করা। অর্থাৎ এইচএসসি বা A level সম্পন্ন করা।

ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত Physics, Chemistry and Mathematics এর Highly Theoretical পড়াশোনা।

কিন্তু DUET-ই বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে HSC/A Level (Science) পাস করাদেরকে বাদ দিয়ে কেবল ডিপ্লোমাধারীদেরকে 100% কোটার ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।

আপনি SSC তে Arts/Commerce পড়লেও ডিপ্লোমা নিয়ে ডুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন কেবল ১০০% ডিপ্লোমা কোটার মাধ্যমে।

ডুয়েটই দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানকার ছাত্ররা, গ্র্যাজুয়েটরা Sub Assistant Engineer পোস্টে Engineering Graduate-দেরকে আবেদন করতে দেওয়ার বিরোধিতা করে। কারণ আবেদন করলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে!

গাজীপুরে ৪ টা বিশ্ববিদ্যালয় আছে। এই চারটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে র‌্যাংকিং তৈরি করলেও দেখা যাবে ডুয়েট উল্টো দিক থেকে প্রথম হচ্ছে! এর কারণ ডুয়েটিয়ানদের কোটা প্রথা।

এবার ডুয়েটিয়ানরা নতুন এক প্রকার কোটা প্রথা চেয়ে আন্দোলন করছে। ডুয়েটের Vice Chancellor বুয়েট, রুয়েট, সাস্টের কোনো টিচার হতে পারবে না। পারবে কেবল ডুয়েট টিচার!

এই রকম অদ্ভুত কোটা প্রথা দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। এমনকি খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও ঢাবির টিচার নন এমন অনেকেই উপাচার্য হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য SUST এর IPE বিভাগের শিক্ষক। SUST বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। ডুয়েটের চাইতে অন্তত শতগুণে এগিয়ে রয়েছে SUST.

সেই হিসেবে ডুয়েটের ছেলেপেলে SUST IPE বিভাগ থেকে নিযুক্ত ভিসির বিরুদ্ধে যেই অযৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেটাকে সমর্থন করার কোনো সুযোগ নেই।

সরকারের উচিত আন্দোলনকারীদেরকে চিহ্নিত করে এদের সঙ্গে প্রাক্তন ও বর্তমান নিষিদ্ধ সংগঠনের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা তদন্ত করা।

© Jamil

অকাট্য যুক্তি
17/05/2026

অকাট্য যুক্তি

ডুয়েটের নবনিযুক্ত ভিসি Cambridge University থেকে ইঞ্জিনিয়ারিং পড়লে এই ডুয়েটিয়ান ডিব্বা বলতো যে তিনি ‘BSC’ ডিগ্রিধার...
17/05/2026

ডুয়েটের নবনিযুক্ত ভিসি Cambridge University থেকে ইঞ্জিনিয়ারিং পড়লে এই ডুয়েটিয়ান ডিব্বা বলতো যে তিনি ‘BSC’ ডিগ্রিধারী নন, ‘BA’ ডিগ্রিধারী! (ক্যামব্রিজ থেকে সব সাবজেক্টেই Bachelor of Arts ডিগ্রি দেওয়া হয়।)

ডুয়েটে পড়েও এরা জানে না যে BSc Engg আর BTech সমমান!

Google-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানভীর আহমেদ খান।তানভীর University of Dhaka-এর ইল...
15/05/2026

Google-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানভীর আহমেদ খান।

তানভীর University of Dhaka-এর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন করেন। এরপর তিনি The University of Texas at Arlington-এ কম্পিউটার সায়েন্সে পিএইচডি সম্পন্ন করেন। পেশাগত জীবনে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কর্মজীবনের শুরুতে তিনি Ixora Solution Limited-এ ইন্টার্নশিপ করেন এবং পরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সেখানে যোগদান করেন। এরপর Samsung R&D Institute Bangladesh-এ প্রায় দুই বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি টেক্সাস ইউনিভার্সিটিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে Cornami-এ কম্পাইলার ইঞ্জিনিয়ার ইন্টার্ন হিসেবেও কাজ করেছেন তানভীর। এছাড়া Google-এ পিএইচডি ইন্টার্ন হিসেবে কাজের অভিজ্ঞতাও ছিল তাঁর। ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত The University of Texas at Arlington-এ গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন। এ বছরের মে মাসে তিনি Google-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে Google-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদানের এই পথচলা বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

Circular on MSc in CSE DU
12/05/2026

Circular on MSc in CSE DU

MSc Admission Open (Lateral Entry) — Department of Robotics and Mechatronics Engineering, University of DhakaThe Departm...
10/05/2026

MSc Admission Open (Lateral Entry) — Department of Robotics and Mechatronics Engineering, University of Dhaka
The Department of Robotics and Mechatronics Engineering is now accepting applications for the 1.5-year MSc (Lateral Entry) program (Session 2024–25). Graduates from multiple engineering backgrounds are eligible. See the attached brochure for full details.
Deadline: 14 May 2026
Apply: https://forms.gle/cAifs4Bp13bxzUWY7
Details: https://www.du.ac.bd/webPost/182/27190

08/05/2026

SUST বাংলাদেশের শীর্ষ Sci-Tech University. সাস্টে বাংলাদেশের অন্যতম সেরা প্রকৌশল অনুষদ আছে। সাস্টে এমনও ল্যাব আছে যেখানে কাজ করা ১৩০ জনের মতো শিক্ষার্থী বুয়েটসহ বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। সাস্ট এতটাই ইম্পর্ট্যান্ট যে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার এমন একজনকে ভিসি বানিয়ে পাঠিয়েছেন যিনি সরাসরি নোবেল প্রার্থী মনোনয়ন দেওয়ার সম্মান অর্জন করেছেন এবং ঢাবির ACCE বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

অন্য দিকে বাংলাদেশে একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, DUET. এখানকার বেশিরভাগ শিক্ষকই DUETian কি না সন্দেহ! এখান থেকে পড়াশোনা করে খুব কম মানুষই অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পেরেছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যেখানে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে, সেখানে DUET থেকে হাতে গোনা কয়েকজন পাচ্ছে। এমনকি Mymensing Engineering College থেকে বিদেশে স্কলারশিপ পাওয়ার হারও DUET এর চেয়ে বেশি।

সম্প্রতি সরকার DUET-র ভিসি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আলোচনায় হয়তো সাস্টের কয়েকজন শিক্ষক রয়েছেন। কিন্তু ডুয়েটের কেউ নেই।

এটা জেনে ডুয়েটের কিছু মাথামোটা ছেলেপেলে আন্দোলন শুরু করেছে। যেন ডুয়েটের ভিসি নিয়োগে ডুয়েট থেকে পড়া শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়। মানে এখানেও ১০০% কোটার দাবি করছে!

এটা দেখে এদের উদ্দেশ্যে কিছু বলার পাচ্ছি না। কোনো স্বাভাবিক মানুষের থেকে এরকম অদ্ভুত দাবি আসলে হয়তো একটু বোঝানোর চেষ্টা করতাম। কিন্তু এরা হলো ডুয়েটিয়ান। এদের একটা অংশের সাইকোলজি আধুনিক হোমো স্যাপিয়েন্সের সাথে মিলে না। হয়তো একই গণের অন্য কোনো প্রজাতির সাথে মিলতে পারে!

ভাইটি ডিপ্লোমা শেষে ডুয়েট থেকে 'বিচি' ডিগ্রি নিয়েছেন। আবার লেবাসেও পরিবর্তন এনেছেন। কিন্তু উচ্চতর ডিগ্রি নিলেই আর ধর্ম...
07/05/2026

ভাইটি ডিপ্লোমা শেষে ডুয়েট থেকে 'বিচি' ডিগ্রি নিয়েছেন। আবার লেবাসেও পরিবর্তন এনেছেন। কিন্তু উচ্চতর ডিগ্রি নিলেই আর ধর্মীয় লেবাস ধারণ করলেই স্বভাব-চরিত্র বদলে যায় না।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when প্রকৌশলী অধিকার আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share