Volt-Lab

Volt-Lab Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Volt-Lab, Solar Energy Service, Banasree D block, Rampura, Dhaka.

06/05/2026

ব্যাটারি ভালো রাখতে করনীয় কী?
এবং ব্যাটারি কেন দ্রুত নষ্ট হয় !
জানলে আর আপনার এসিড ব্যাটারি নষ্ট হবে না ।

05/05/2026

সোলার প্যানেল ইন্সটল করার পর,
বিস্তারিত ভিডিওতে 🥹

04/05/2026

দীর্ঘদিন ব্যবহার করা একটি এসিড ব্যাটারি,
কিন্তু রয়েছে নতুনের মতো,
কীভাবে?
জানবো নেক্সট ভিডিওতে😀

04/05/2026

Clamp meter DC Ampere measurement .
ডিসি এম্পিয়ার পরিমাপ করার সঠিক পদ্ধতি।
বিস্তারিত ভিডিওতে।😀

04/05/2026

Solar Panel installation .
আউটপুট কেন কম পেলাম,
করনীয় কী?
এবং স্ট্রাকচার কেমন হওয়া উচিৎ!
বিস্তারিত ভিডিওতে।

04/05/2026

Solar panel installation,
আউটপুট কেন কম পেলাম,
করনীয় কী
কেমন স্ট্রাকচার হওয়া উচিৎ,
বিস্তারিত ভিডিওতে

03/05/2026

Ecoflow Delta pro 3600w
Installation.
ইনস্টলেশন কঠিন কিছু নয়।
তবে হতে হবে অবশ্যই দুই তারে।

আপাতত অনেকেই মনে করেন যে ১২ভোল্ট সেটাপে ১২ভোল্ট সোলার প্যানেল ব্যবহার করা উচিৎ।এই ধারণা কি সঠিক?না, এই ধারণা বদলে দিয়েছ...
30/04/2026

আপাতত অনেকেই মনে করেন যে ১২ভোল্ট সেটাপে ১২ভোল্ট সোলার প্যানেল ব্যবহার করা উচিৎ।
এই ধারণা কি সঠিক?

না,
এই ধারণা বদলে দিয়েছে MPPT সিস্টেম।
এখন আর ১২ভোল্ট সেটাপে ১২ ভোল্ট প্যানেল নয় , ২৪ ভোল্ট প্যানেল ও ব্যবহার করতে পারবেন।
শুধু তাই নয়, ২৪ ভোল্ট এর ২ বা ততোধিক প্যানেল সিরিজ কানেকশন এ ব্যাবহার করতে পারবেন।

MPPT চার্জ কন্ট্রোলার আসার উদ্দেশ্য:
Mppt চার্জ কন্ট্রোলার অনেকটা ট্রান্সফরমার এর মতো।
কিভাবে ?
চলুন জেনে আসি ।

ভোল্ট যদি কম হয় ,এটা পরিবহন করা একপ্রকার দুঃসাধ্য হয়ে ওঠে।
তারের মাধ্যমে এক এলাকা থেকে অন্য এলাকায় বিদ্যুৎ সংযোগ আমরা সবাই দেখেছি ।
কিন্তু কত ভোল্টে সেগুলো এক এলাকা থেকে অন্য এলাকায় যায়, আমরা কি তা জানি ?
জাতীয় গ্রিডের উৎপাদন কেন্দ্র থেকে কত ভোল্টেজ এর বিদ্যুৎ সরবরাহ হয় আমরা কি জানি?

এই প্রশ্নের সাথে mppt এর সম্পর্ক কি ?

হা , সম্পর্ক আছে ।

ধরুন, আমি একটা ৬ তলা বাসায় আছি , যেখানে ১২ টি ফ্লাট আছে ।
প্রতিটি ফ্লাটে প্রায় ২০০০ ওয়াট লোড চলছে ২২০ ভোল্ট এ।

তাহলে পুরো বিল্ডিং এর লোড ১২×২০০০=২৪০০০ ওয়াট।
তাহলে ২৪০০০ ওয়াট লোড নিতে কত মোটা কেবল প্রয়োজন?
২৪০০০ওয়াট÷ ২২০ ভোল্ট= ১০৯ এম্পিয়ার ।!!!!
এখন এই লোড বহন করতে কত মোটা কেবল প্রয়োজন?

আর কত দুর নিতে পারবো?
ভোল্টেজ ড্রপ , হিটিং ইস্যু , পাওয়ার লস ।।।
কত ঝামেলা।

এর সহজ সমাধান,যদি হাই ভোল্টেজে বিদ্যুৎ পরিবহন করা যায়।
যেমন, ১১০০০ ভোল্ট ।
সাধারণত ১১কেভি তেই এক এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকায়,ভবনে বিদ্যুৎ সরবরাহ করা হয় ।।
যেখানে একটি ট্রান্সফরমার এর মাধ্যমে স্টেপডাউন করে ২২০ভোল্ট অর্থাৎ বাসায় ব্যবহারের উপযোগী করা হয় ।

২৪০০০ওয়াট ১১০০০ভোল্টে লোড দিলে
এম্পিয়ার এসে দাঁড়ায়
২৪০০০÷ ১১০০০= ২ এম্পিয়ার এর মতো।
যা এক এলাকা থেকে অন্য এলাকায় বহন করার জন্য খুব মোটা/ দামি তারের প্রয়োজন নেই।

সোলার MPPT চার্জ কন্ট্রোলার গুলো এমন ই।
যেখানে একটা সময় ৪০০ ওয়াট সোলার প্যানেল থেকে ২০০ ওয়াট ও লোড নেওয়া যেতো না , তারের কারণে, রোদ কমার কারণে। আবার ৬ তলা ছাদ থেকে ১ তলায় তার এনে সেটাপ করা যেতো না , এখন সেটা করা সম্ভব হচ্ছে mppt টেকনোলজির কারণে।

Mppt চার্জ কন্ট্রোলার ব্যবহারে যেমন তারের খরচ অনেকাংশে কমে গেছে, তেমনি বেস্ট আউটপুট ও পাওয়া সম্ভব হচ্ছে।
আর রোদ কম / বৃষ্টির সময় গুলোতে ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে।

Mppt টেকনোলজির সুবিধা:

এটি সোলার থেকে আসা হাই ভোল্টেজ নিয়ে, সেটাকে ব্যাটারির ভোল্টেজ অনুযায়ী কমিয়ে এম্পিয়ার বুস্ট করে চার্জ দেয়।

যেমন আমি ৫৯০ ওয়াট জিনকো দুটি প্যানেল সিরিজ করে ১০০ ভোল্ট এর মতো পাচ্ছি, ১৪ এম্পিয়ার।

এখন একটি ৬০ এম্পিয়ার SRNE চার্জ কন্ট্রোলার যদি ব্যবহার করি ১২ ভোল্ট ব্যাটারির সাথে।
ব্যাটারিটি ৬০ এম্পিয়ার রেটিং এ চার্জ হতে শুরু করবে।

এভাবেই MPPT টেকনোলজি আমাদের সোলার সেটাপ গুলোকে আরও লাভজনক, আরো এনার্জি ইফিশিয়েন্ট করে তুলেছে।


12 inch speaker System 🙂.সাউন্ড সিস্টেমের প্রান হলো এর বক্স।যদি বক্স ভালো না হয় , ভালো সাউন্ড আসা করা দুষ্কর।
23/02/2026

12 inch speaker System 🙂.
সাউন্ড সিস্টেমের প্রান হলো এর বক্স।
যদি বক্স ভালো না হয় , ভালো সাউন্ড আসা করা দুষ্কর।

22/12/2025

HAMKO HPD 165AH
টেস্ট শেষে ফলাফল
Battery capacity:1260WH (105 AH)
After 17 month use.
Usable capacity: 64%

১৭ মাস চলে যাওয়ার পরেও ব্যাটারিটি তার মোট ক্যাপাসিটির 64% আউটপুট দিয়েছে ।

সাধারণত একটি এসিড ব্যাটারি তার মোট ক্যাপাসিটির 50% পর্যন্ত আউটপুট দিয়ে থাকে।

Address

Banasree D Block, Rampura
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Volt-Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share