Tonu BuildTech

Tonu BuildTech Building Trust, Growing Green - Tonu BuildTech

আপনাদের স্বপ্নের  আবাসন নির্মাণের পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য আমাদের আজই যোগাযোগ করুন।আমাদের সার্ভিস সমুহ হল:‌‌-> সিড...
26/01/2026

আপনাদের স্বপ্নের আবাসন নির্মাণের পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য আমাদের আজই যোগাযোগ করুন।
আমাদের সার্ভিস সমুহ হল:
‌‌-> সিডিএ / পৌরসভা অনুমোদন।
-> ডিজিটাল সার্ভে।
-> সয়েল টেস্ট।
-> ফ্লোর প্ল্যান।
-> স্ট্রাকচারাল ড্রয়িং ।
-> আর্কিটেকচারাল ডিজাইন।
-> ইলেক্ট্রিক্যাল ড্রয়িং।
> প্লাম্বীং ড্রয়িং।
-> ইস্টিমেট।
-> 3D ডিজাইন।
যোগাযোগ - 01933-922851 (হোয়াটসঅ্যাপ)
অফিস : হাউজ ৩২, রোড ২০, উত্তরা ১০।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফ...
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।

22/12/2025

🏡 বাড়ি নির্মাণের আগে সঠিক ডিজাইন কেন জরুরি?➡️অনেকেই ভাবেন— “চল কাজ শুরু করি, পরে দেখা যাবে!”কিন্তু বাস্তবতা হলো, ডিজাইন...
07/12/2025

🏡 বাড়ি নির্মাণের আগে সঠিক ডিজাইন কেন জরুরি?
➡️অনেকেই ভাবেন— “চল কাজ শুরু করি, পরে দেখা যাবে!”
কিন্তু বাস্তবতা হলো, ডিজাইন ছাড়া নির্মাণ মানে অর্ধেক কাজ নষ্ট!

✅ সঠিক ডিজাইন থাকলে—
🔹নির্মাণ ব্যয় থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে
🔹মাপজোক ও উপকরণের অপচয় হবে না
🔹স্থান ব্যবহারে আসবে সর্বোচ্চ সাশ্রয় ও আরাম
🔹ভবিষ্যতে কোন অংশ ভেঙে আবার করতে হবে না
🔹বাড়ি হবে রুচিশীল, টেকসই ও আধুনিক

তাহলে নির্মাণ শুরুর আগে একটি পেশাদার ডিজাইন করানোই বুদ্ধিমানের কাজ।
📞 ডিজাইন ও নির্মাণ পরামর্শের জন্য যোগাযোগ করুন :
Tonu BuildTech

Mobile No : 01717804377
WhatsApp : 01933-922851
Office : House 32, Road 20, Uttara 10, Dhaka

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।* ১০০০ টি ইটে = ১১১.১১ cft...
07/12/2025

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
*
গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)
===================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।

24/11/2025
24/11/2025

বাড়ি নির্মাণে স্ট্রাকচারাল ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এটি শুধুমাত্র নকশার সৌন্দর্য নয়, বরং পুরো ভবনের নিরাপত্তা, স্থায়িত্ব ও ব্যয়সাশ্রয় নিশ্চিত করে। নিচে বিস্তারিতভাবে কারণগুলো তুলে ধরা হলো—

🧱 ১. নিরাপত্তা নিশ্চিত করে

স্ট্রাকচারাল ডিজাইন ভবনের কাঠামোগত স্থিতিশীলতা নির্ধারণ করে। এটি হিসাব করে ভবনের ওপর কত ওজন (load) পড়বে — যেমন নিজস্ব ওজন, আসবাবপত্র, মানুষ, বায়ু, ভূমিকম্প বা অন্যান্য চাপ। সঠিক ডিজাইন না থাকলে ভবন দুর্বল হয়ে পড়তে পারে বা ধসে পড়ার ঝুঁকি বাড়ে।

📐 ২. উপকরণের সঠিক ব্যবহার

ইঞ্জিনিয়াররা স্ট্রাকচারাল ডিজাইনের মাধ্যমে ঠিক করেন কোথায় কতটা রড, সিমেন্ট, কংক্রিট বা বিম ব্যবহার করতে হবে। এতে অতিরিক্ত খরচ কমে এবং উপকরণের অপচয় রোধ হয়।

🏗️ ৩. টেকসই ও দীর্ঘস্থায়ী নির্মাণ

ভালো ডিজাইন ভবনের ভারসাম্য ও স্থায়িত্ব বজায় রাখে। সময়ের সাথে সাথে ভবন নড়াচড়া বা ফাটল ধরা থেকে রক্ষা পায়, ফলে তা হয় দীর্ঘস্থায়ী ও মজবুত।

💰 ৪. ব্যয়সাশ্রয়ী পরিকল্পনা

সঠিক ডিজাইনের মাধ্যমে বাজেট নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। কোথায় কত খরচ হবে, তা আগে থেকেই বোঝা যায় — এতে কাজ হয় পরিকল্পিত ও অর্থনৈতিকভাবে কার্যকর।

🌪️ ৫. প্রাকৃতিক দুর্যোগে সুরক্ষা

স্ট্রাকচারাল ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যাতে ভূমিকম্প, ঝড় বা ভারী বৃষ্টির সময়েও ভবন নিরাপদ থাকে। এটি ভবনের জীবনকাল বৃদ্ধি করে।

বাড়ি নির্মাণ শুধু ইট-বালির কাজ নয়, এটি একটি প্রকৌশল নির্ভর বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। তাই স্ট্রাকচারাল ডিজাইন ছাড়া বাড়ি নির্মাণ করা মানে নিরাপত্তা ও বিনিয়োগ – দুটোই ঝুঁকিতে ফেলা।

আপনি যদি নিজের বাড়ি নির্মাণের কথা ভাবেন, তাহলে প্রথমেই একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সহায়তা নিন। এটি আপনার ভবনের ভিত্তি থেকে ছাদ পর্যন্ত প্রতিটি অংশকে করে তুলবে শক্ত, স্থায়ী ও নিরাপদ।

Address

House 32, Road 20, Uttara 10
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Tonu BuildTech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share