14/09/2026
গতকাল বিকালে বাসায় বসে গান শুনছিলাম, ক্লাশ ত্রীতে পড়োয়া ছেলে এসে জিজ্ঞাস করলো আব্বু তুমিত কোরান শরিফ পড়ো প্রতিদিন তাহলে গান যে শুনতাছ গুণা হবে না?
আমি বললাম তোমার বোনদেরকে ঢাকো, সবাই আসার পর বললাম, তোমাদের ইসলাম শিক্ষা বই অনুসারে ( দুইটা সূরার রেফারেন্স দিয়ে) আমরা সবাই পড়ি সকল প্রশংসা আল্লাহর যিনি রহমকারী ও দয়াময়। আমাদেরকে সরল ও ন্যায়ের পথ দেখাও, সকল অনিষ্ট আনাচার থেকে তোমারই আশ্রয় প্রার্থনা করি। তাই না? তাদের উত্তর- হ্যা।
এবার বলো যে গানটা শুনছ এটা কি বুঝ? এদের উত্তর-না সবটা বুঝিনা।
তাহলে শুন, এটা লালন ফকিরের গান,
আমি অপার হয়ে বসে আছি ও হে দয়া ময়
পার করে লয়ে যাও আমায়
এটা ত বুঝ যে উনি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতেছে- জ্যি। তার পর,
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে-
আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।
এটা বুঝ? -না।
তা হলে শুন, এখানে ভানু হলো সূর্য বা মানুষের হৃদয়ের বাতি।
বসিল পাটে অর্থাৎ ঢুবিতে চলিছে অর্থাৎ বয়স হয়ে গেছে মৃত্যুর জন্য অপেক্ষা করছি মানে ঘাটে বসে আছি।
এই সংকটে তোমার সাহায্য ব্যতিত আর কোন উপায় নাই
তোমি আমায় সাহায্য করো।
নাই আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন
আমি তোমার এবাদত বন্দিগী কিছুই করিনাই
সারাজীবন ভূল পথে চলেছি
নাম শুনেছি পতিত-পাবন
তাইতে দেই দোহাই
তোমার নাম ত পাবন মানে- ক্ষমাকারী, উদ্ধারকারী- পতিত মানে গোনাগার,
মানে তোমি গুনাগারের উদ্ধারকারী
আমি সেই নামের দোহায় দেই
আমকে পার কর।
অগতির না দিলে গতি
সেই নামের হবে অখ্যতি
অসহায় কে যদি তুমি সহায়তা না কর
তোমার ঐ নামের সুনাম ক্ষতি হয়
কে তোমাকে অসহায়ের সহায় বলবে
আমাকে পার করে লয়ে যাও।
এবার বলো এই গান এবং ঐ সূরার মধ্যে আমরা আল্লার কাছে যা চাই তার মধ্যে কি কোন পার্থক্য খুজে পাও।
তাদের উত্তর- না। তাহলে তোমরা চিন্তা করে দেখো এই গান শুনলে বা পড়লে গুনা হবে কিনা।