19/04/2017
ঢাকা বিশ্ববিদ্যালয় - ঢাবি, DUপ্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সাল থেকেই এদেশের অনেক ছাত্রছাত্রীর স্বপ্নের আরেকনাম। শাহবাগ, নিউমার্কেট এবং গুলিস্তান- এরই মাঝে অবস্থিত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান, ব্যবসা এবং মানবিক - তিনটি বিভাগসহ এখানে চারুকলা অনুষদও তার নিজ ঐতিহ্যে সমুজ্জ্বল।যাই হোক, । তাই আমি এখানে ক ইউনিটের কিছু সাধারন প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ঘুরতে থাকা কিছু অযাচিত প্রশ্ন তুলে ধরছি। #কইউনিটে বিভিন্ন অনুষদে আসন সংখ্যা কত?- আসন সংখ্যা অনেকটা এইরকমঃ* বিজ্ঞান অনুষদপদার্থবিজ্ঞান ১৪০, ভূগোল ও পরিবেশ ৫০, গনিত ১৭০, ভূতত্ত ৫০, রসায়ন ৯০, পরিসংখ্যান ৮৮ (মোটঃ ৫৮৮)* ইঞ্জিনিয়ারিং অনুষদফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি ৬০, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৭০,কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ৬০ (মোটঃ ১৯০)* জীববিজ্ঞান অনুষদমৃত্তিকা,পানি ও পরিবেশ ১২০, প্রাণিবিদ্যা ১০০, উদ্ভিদ বিজ্ঞান ৭৫, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ৬০, মনোবিজ্ঞান ৪৫, অনুজীব বিজ্ঞান ৪০,মৎস্য বিজ্ঞান ৩০, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি ১২ (মোটঃ ৪৮২টি)* অন্যান্য অনুষদের আসন সংখ্যাঃফার্মাসি ৬০, পরিসংখ্যান গবেষনা ও শিক্ষণ ইন্সটিটিউট ৫০, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট ৩৫, তথ্য ও প্রযুক্তি ইন্সটিটিউট ৩০, লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইন্সটিটিউট ১২০ #পাসকরতে কত বছর লাগে?- আগে একটা সময় ছিল যখন ঢাবি নামটা শুনলেই সেশন জট এর কথা মাথায় চলে আসত। মনে করা হত, ঢাবিতে পড়লে আর পাস করে বের হতে হবে না। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই উল্টা। সেশন জট তোনেই বরং অনেক ডিপার্টমেন্টে নির্ধারিত সময়ের আগেই কোর্স কমপ্লিট হয়ে যায়।। এমনকি হরতাল বা অন্য কোনও কারণে যদি ক্লাস বন্ধ থাকে তাহলে শুক্রবার ক্লাস করানোর রেকর্ডও আছে। তাই মোটামুটি নির্ধারিত সময়ের মধ্যেই অনার্স শেষ হবার সম্ভাবনাও বেশিই থাকে। ঢাবির বেশিরভাগ ডিপার্টমেন্ট ৪বছর অনার্স প্রোগ্রামচালায়, যদিও ফার্মাসি অনুষদ এখন ৫ বছর অনার্স প্রোগ্রাম চালু করেছে। #ঢাবিরপ্রথম সাবজেক্ট কোনটা?- এটা নিয়ে মতভেদ আছে। সত্যি কথা হচ্ছে যে এটা নিয়ে প্রথম দিকের সাবজেক্টের ছেলেপিলেদের মধ্যে একটা স্নায়ুযুদ্ধও চলে।যাই হোক, এটা কোনও বড় ইস্যু না। ইন ফ্যাক্ট প্রথম সাবজেক্ট কোনটা এটা কারো কাছেই বড় ব্যাপার হওয়া উচিত না। যার যেই সাবজেক্টে আগ্রহ বেশি তার সেটাই পড়া উচিত। আবার অনেকেই পাস করার পরে কী করবে সেই ক্যারিয়ারের কথা চিন্তা করেও সাবজেক্ট পছন্দ করে করে। তাই কোন সাবজেক্টকেই ছোটবড় করে দেখার সুযোগ নাই। অনেকেই মেরিট লিস্টে পিছেথেকেও পরে নিজের ডিপার্টমেন্টে অনেক ভালো রেজাল্ট করে। যাই হোক, চলতি বছরগুলো থেকে দেখা যায়, জেনেটিক্স, ফার্মাসি, আই.টি., সি.এস.ই. এইসব সাবজেক্টে বেশি আগ্রহ দেখাচ্ছে শিক্ষার্থীরা। #ছাত্ররাজনীতি?- ঢাবিতে ছাত্ররাজনীতি আছে, এটা কারোইঅজানা থাকার কথা না। তাই এটা নিয়ে মাতামাতি করেও লাভ নেই। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। কারো যদি নিজেকে যুক্ত করার ইচ্ছা থাকে, তাহলে এখানে সুযোগের অভাব নেই। আবার কেউ যদি মনে করে, রাজনীতিতে যুক্ত হবে না, তাহলে তাকে কেউ জোর করবে বলে আমার মনে হয় না। তবে ছাত্রদের মধ্যে যারা হলে উঠবে প্রথমে তাদের জন্য পরিস্থিতি কিছুটা আলাদা। তবে বুদ্ধিমান হলে সেইপরিস্থিতি সামাল দেওয়াটা অসম্ভব নয়। মোট কথা, ঢাবি মানেই রাজনীতি এটা মনে করার কোনও কারণ নেই। #ভর্তিহবার পর কই থাকব? হল নাকি বাসা? হল কি নিরাপদ?- নিরাপত্তা ব্যাপারটা আপেক্ষিক। ঢাবিতে পড়াশোনা করে যদি কেউ হলে না থাকে তাহলে তার ছাত্রজীবনটা অপূর্ণ থেকে যাবে। যাদের ঢাকায় বাসা আছে তাদের কথা আলাদা, কিন্তু যাদের ঢাকায় নিজের বাসা নেই তাদের জন্য প্রথম পছন্দ হওয়া উচিত হল। যদিও হলে প্রথম দিকে একটু থাকাখাওয়ার অসুবিধা হতে পারে। কিন্তু এটা নিতান্তই সাময়িক। কিছুদিন পরই সব ঠিক হয়ে যায়। আর হলে যারা থাকে তাদের সুবিশাল ফ্রেন্ডসার্কেল,সিনিয়রদের সান্নিধ্য, যেকোনো বই, খাতা, নোট – এইগুলার কোনও অভাব হয় না। আর তাছাড়া হলে থেকে ক্লাস করা এবং লাইব্রেরি ওয়ার্ক করাও ইজি। তাই আমি বলব, হলে থেকেই ঢাবি জীবন পার করা উচিত। ও আচ্ছা, আরেকটা কথা বলে নেওয়া দরকার। হলে থাকলে বাংলাদেশের সকল প্রান্তের মানুষের সাথেই পরিচিত হওয়া যায়, এটা কিন্তু মোটেই কম কিছু না। আর হলে যারা থাকে তাদের জন্য নতুন কারো সাথে মেশাটা একটু সহজ হয় বলেই আমার বিশ্বাস। #তারমানেঢাবিতে মারামারি হয় না?- অবশ্যই হয়। কেন হবে না? মারামারি হবে, কেউ খুন হয়ে যাওয়াটাও অসম্ভব নয়। তবে এগুলো শুনে ভয়ে কুঁকড়ে যাবার কোনও কারণ নেই। চোখকান খোলা রেখে চললে এগুলা থেকে নিজেকে দূরে রাখা কঠিন কিছুই না। ঢাবির কিছু মারামারি হয় হলকেন্দ্রিক রাজনীতির কারণে, আর কিছু মারামারি হয় ব্যক্তিগত বিরোধের কারণে। নিজে ঠিক থাকলে এগুলোর কোনও কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, মারামারি শুধু ঢাবিতেই না, সবখানেই হয়ে থাকে। #ঢাবিতেক্লাস নাকি হয় না? টিচাররা নাকি প্রাইভেটে ক্লাস নিতে ব্যস্ত থাকে?- কথাটা মোটেই ঠিক না। ঢাবির কিছু ডিপার্টমেন্টের শিক্ষকরা প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেন, এই কথাটা সত্য। কিন্তু তার কারণে তারা নিজের ক্লাস মিস দেন এটা মেনে নেওয়া গেল না। যদি এমনটাই হত, তাহলে বিগত কয়েক বছরে নির্ধারিত সময়ের মধ্যে অনেক ডিপার্টমেন্টই অনার্স শেষ করতে পারত না। #ঢাবিতে Co-curricular activities এর সুযোগ কেমন?- ঢাবিতে এহেন কোনও কিছু নেই যেটার চর্চা করা হয়না। গানবাজনা, নাচ, কবিতা,বাদ্যযন্ত্র, চিত্রাঙ্কন এগুলা ছাড়াও সব ধরনের co-curricular activities এর সুযোগ এখানে আছে। বিশেষত, টিএসসির দোতলায় অনেকগুলো সংগঠন আছে যেখান থেকে খুব কম খরচে বিভিন্ন বিষয়ে পারদর্শী হওয়া সম্ভব। আর তাছাড়া ঢাবিতে আছে একটি অত্যাধুনিক Swimming pool। এখানে শুধুমাত্র ঢাবিতে যারা পড়ে তাদের জন্য নামমাত্রখরচে সাঁতার শেখা এবং সাঁতার কাটার ব্যবস্থা আছে। এছাড়াও বিশেষ বিশেষ দিবস যেমন পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, সরস্বতী পুজা, ভার্সিটি দিবস ইত্যাদিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। #ঢাবিথেকে বিদেশ গমনের সুযোগ কেমন?- ঢাবি থেকে প্রতিবছরই ছাত্রছাত্রীদের একটা বড় অংশ বিদেশ যায়। যদিও আমি ব্যক্তিগতভাবে সকল ডিপার্টমেন্টের কথা জানিনা, তবে ফার্মাসির অনেক ছেলেমেয়েই অনার্স শেষ করে অথবা মাস্টার্স শেষ করে পাড়ি জমায় বিদেশে। অন্যান্য ডিপার্টমেন্টথেকেও নিশ্চয়ই যায়। আর, এক্ষেত্রে GRE, IELTS, TOEFL ইত্যাদিতে ভালো স্কোর তুললে এবং একটি মোটামুটি মানেরcGPA থাকলেই চলে। #টিউশনিরবাজারটা?- ঢাবিতে যারা পড়তে আসে তাদের অনেকেরইফার্স্ট ইয়ার থেকে নিজের পড়াশোনার খরচ নিজের চালাতে হয়। অনেকেরই আর্থিকসমস্যা থাকতে পারে, তাই টিউশনি করে চলতে হয়। যাই হোক, অনেকেরই ধারণা ঢাবিতে পড়লে টিউশনি পাওয়া যায়না, পেলেও কম পয়সা। কথাটা পুরোপুরি সত্য নয়। টিউশনির বাজারটা পুরোটাই লিঙ্ক আর হাতযশ এর উপর নির্ভর করে। তাই প্রথম দিকে একটু কষ্ট হলেও একবার সুনাম তৈরি করতে পারলে টিউশনির বাজারটা খারাপ না। #ঢাবি ভর্তি পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে কিছু বলবেন?ঢাকা বিশ্ববিদ্যালয়ের"ক ইউনিট" এর ভর্তি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা এবং ইংরেজি মোট ৬টি বিষয়ের প্রশ্ন আসে। প্রতিটি বিষয়ের উপর ৩০টি করে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে। পরীক্ষার্থীকে পদার্থ, রসায়নসহ মোট ৪টি বিষয়ের উত্তর দিতে হবে। জীববিজ্ঞান এবং গণিতের মধ্যে যে বিষয়এইচএসসিতে বাধ্যতামূলক ছিলো সে বিষয়ও বাধ্যতামূলকভাবেউত্তর দিতে হবে। তারমানে এইচএসসিতে জীববিজ্ঞান চতুর্থ বিষয় হলে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান উত্তর না করলেও হবে। ভর্তি পরীক্ষা হয় ১০৫ মিনিট। সুতরাং সময়ের দিকে এখন থেকেই লক্ষ্য রাখতে হবে। কোচিং এর ওএমআর এর চেয়ে ঢাবি ভর্তি পরীক্ষার ওএমআর এর বৃত্ত খানিকটা বড় হয়। তাই বৃত্ত ভরাট করতে সময়ও বেশী লাগে। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, জীববিজ্ঞান উত্তর না করলে পরীক্ষার্থী জীববিজ্ঞান অনুষদেভর্তি হতে পারবেনা। অন্য দিকে গণিত উত্তর না করলে পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ, সি.এস.ই. ইত্যাদি বিষয়ে ভর্তি হতে পারবে না, যদিও তার মেরিট পজিশন উপরের দিকে হয়ে থাকে। #তাহলেকী বুঝলাম? ইংরেজি নাকি জীববিজ্ঞান?- আবারও বলি ঢাবিতে ক ইউনিটে পরীক্ষারসিস্টেম অনুযায়ী কেউ যদি জীববিজ্ঞান উত্তর না করে সেই ক্ষেত্রে যেসব সাবজেক্টে ভর্তি হতে জীববিজ্ঞানে মিনিমাম একটা মার্ক লাগে সেগুলো বাদ পড়ে যাবে। মনে করুন, জেনেটিক্সে ভর্তি হতে আপনার জীববিজ্ঞানে মিনিমাম 15 লাগবে। এখন আপনি জীববিজ্ঞান যদি উত্তরই না করেন তাহলেতো জেনেটিক্স পাবেন না, অবশ্য জীববিজ্ঞান উত্তর করেও সেখানে ১৫ না তুলতে পারলে জেনেটিক্সের জন্য এপ্লাই করতে পারবেন না। জীববিজ্ঞান উত্তর না দিলে অবশ্য ফার্মাসিতেও চান্স পাওয়া যাবেনা। #ঢাবিতে ভর্তি হবার জন্য কীভাবে প্রস্তুতি নিব?- ঢাবিতে যারা প্রথম দিকের সাবজেক্টে ভর্তি হবার সুযোগ পায় তাদের বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নেয়। এর একটা প্রধান কারণ হল, ঢাবিতে যে স্টাইলে MCQ আসে তা কোনও বিচারেই খুব একটা সহজ থাকে না। তাই আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যদি ঢাবিতে প্রথম দিকে মেরিট পজিশন রাখতেহয়, তাহলে ইঞ্জিনিয়ারিং এর জন্যই পড়া উচিত। অবশ্য ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়লে বায়োলজিটা পড়া হবে না, তাই আলাদা করে বায়োলজি পড়ে নিতে হবে। আর বায়োলজি উত্তর না করতে চাইলে পড়ার দরকার নেই। সেক্ষেত্রে ইংলিশ দিয়ে কাভার দেওয়া যাবে। তাতে অবশ্য বায়োলজি রিলেটেড সাবজেক্ট (যেমন জেনেটিক্স) মিস হয়ে যাবে।** লেখাটা নিতান্তই নিজের অভিজ্ঞতাপ্রসূত এবং ব্যক্তিগত অভিমত। তাই কারো দ্বিমত থাকলে দয়া করে আক্রমন করবেন না।** কোনও কিছু জানার থাকলে কমেন্ট করুন।
https://mbasic.facebook.com/PscJscSscHscAdmission-testMadical-Question-and-Result-Help-Line-905322462910995/?_e_pi_=7%2CPAGE_ID10%2C4193491148
Any help any question any result help like this page shear this page