Tanvir Digital Land Survey & Deed Consultancy

  • Home
  • Tanvir Digital Land Survey & Deed Consultancy
Call Website Contact the business

Tanvir Digital Land Survey & Deed Consultancy 📍 Professional Land Services
📐 Survey | 📄 Deed | 🏠 Property Support

জাহিদুল ইসলাম তানভীরসার্ভেয়ার ও সহ:দলিল লেখকTanvir Digital Land Survey & Deed Consultancy📞 01689-591467                 ...
09/07/2026

জাহিদুল ইসলাম তানভীর
সার্ভেয়ার ও সহ:দলিল লেখক
Tanvir Digital Land Survey & Deed Consultancy
📞 01689-591467



#তানভীর_ডিজিটাল_ল্যান্ড_সার্ভে #জমি_পরিমাপ #জমি_জরিপ #ভূমি_সেবা #দলিল_পরামর্শ

মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতাআলহামদুলিল্লাহ, গতকাল নারায়ণগঞ্জ জেলার কাঠেরপুল এলাকায় একটি খালের সীমানা নির্ণয়ের গুরুত্বপ...
25/06/2026

মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতা

আলহামদুলিল্লাহ, গতকাল নারায়ণগঞ্জ জেলার কাঠেরপুল এলাকায় একটি খালের সীমানা নির্ণয়ের গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করার সুযোগ হয়। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে খালের প্রকৃত অবস্থান ও সীমানা নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা ভূমি অফিসের নায়েব মহোদয় এবং সংশ্লিষ্ট এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও অংশীজন। সকলের উপস্থিতিতে প্রয়োজনীয় রেকর্ড, মাঠ জরিপ এবং বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে খালের সীমানা নির্ণয়ের কাজ সম্পন্ন করা হয়।

ভূমি ও জলাশয়ের সঠিক সীমানা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিক জরিপ ও রেকর্ড যাচাইয়ের মাধ্যমে সরকারি সম্পত্তি সংরক্ষণ, দখল সংক্রান্ত বিরোধ নিরসন এবং ভবিষ্যৎ জটিলতা এড়ানো সম্ভব হয়। একজন ভূমি জরিপকারী হিসেবে আমি সবসময় নিরপেক্ষতা, সততা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করি।

কাজ শেষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কিছু স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দী করা হয়। এমন গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে পেরে আমি গর্বিত এবং মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।

জাহিদুল ইসলাম তানভীর
সার্ভেয়ার ও সহ:দলিল লেখক
Tanvir Digital Land Survey & Deed Consultancy
📞 01689-591467



#তানভীর_ডিজিটাল_ল্যান্ড_সার্ভে #জমি_পরিমাপ #জমি_জরিপ #ভূমি_সেবা #দলিল_পরামর্শ

📍 আজ নারায়ণগঞ্জ জেলার জালকুড়ি মৌজায় একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল ভূমি জরিপ (Digital Land Survey) সম্পন্ন করলাম।সংশ্লিষ্ট...
20/06/2026

📍 আজ নারায়ণগঞ্জ জেলার জালকুড়ি মৌজায় একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল ভূমি জরিপ (Digital Land Survey) সম্পন্ন করলাম।

সংশ্লিষ্ট জমিটি সি.এস. (CS) রেকর্ডের সময় সম্পূর্ণ জমি ছিলো ও একটি দাগ হিসেবে রেকর্ডভুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে আর.এস. (RS) রেকর্ডে উক্ত দাগের মধ্যভাগ দিয়ে একটি খাল প্রবাহিত হওয়ায় মূল দাগটি দুই পাশে বিভক্ত হয়ে নতুন দাগ সৃষ্টি হয়েছে।

আজকের জরিপের মূল উদ্দেশ্য ছিল—

✅ খালের প্রকৃত অবস্থান ও প্রস্থ নির্ণয় করা।
✅ মূল দাগ থেকে কতটুকু ভূমি খালে অন্তর্ভুক্ত হয়েছে তা নির্ধারণ করা।
✅ উভয় পাশে অবশিষ্ট জমির সঠিক পরিমাণ বের করা।
✅ মাঠের বাস্তব অবস্থা ও রেকর্ডের তথ্যের সমন্বয় করা।

আধুনিক ডিজিটাল সার্ভে প্রযুক্তির মাধ্যমে জমির সঠিক অবস্থান, সীমানা এবং পরিমাণ নির্ধারণ করে মালিককে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা হয়েছে।

জমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান, ডিজিটাল জরিপ, দাগ ও খতিয়ান যাচাই, সরেজমিন তদন্ত এবং ভূমি সংক্রান্ত পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।

📍 চেম্বার ঠিকানা:
নূর মসজিদ রোড, দাপা শিয়াচর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
📞 মোবাইল: 01689-591467
📲 বিকাশ (Personal): 01979-949204
Tanvir Digital Land Survey & Deed Consultancy

#জমিজরিপ #ডিজিটাল_সার্ভে #ভূমিসেবা

27/05/2026

এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। ত্যাগের এই মহান শিক্ষা আমাদের জীবনকে আরও সুন্দর ও মানবিক করে তুলুক এই কামনাই করি।

সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ঈদ মোবারক

📍 আজকের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা আজ ফতুল্লা মৌজার রুসেন হাউজিং এলাকায় জমি পরিমাপ করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা ধ...
02/04/2026

📍 আজকের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা আজ ফতুল্লা মৌজার রুসেন হাউজিং এলাকায় জমি পরিমাপ করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা ধরা পড়েছে।

আমার ক্লায়েন্ট প্রায় ১৫ বছর আগে জমি ক্রয় করেছিলেন। কিন্তু সম্প্রতি নামজারি করতে ভূমি অফিসে গিয়ে তিনি জানতে পারেন তার খতিয়াতে জমি খালি নেই। পরবর্তীতে মাঠ পর্যায়ে পরিমাপ ও যাচাই করে দেখা গেল জমির আর.এস দাগ নম্বরই ভুল।

📌 জমি কেনার আগে সতর্ক হোন
অনেকেই ভাবেন দলিল করলেই সব ঠিক—কিন্তু বাস্তবতা ভিন্ন। জমি ক্রয়ের পূর্বে সঠিকভাবে পরিমাপ ও দাগ-খতিয়ান যাচাই না করলে পরবর্তীতে পড়তে পারেন

❌ নামজারি জটিলতায়
❌ জমির অবস্থান গরমিলে
❌ দাগ নম্বরের ভুলে
❌ প্রতিবেশীর সাথে বিরোধে
এমনকি এমনও হয়—নিজের কেনা জমির সঠিক অবস্থানই খুঁজে পাওয়া যায় না!

✅ সমাধান একটাই:
জমি কেনার আগে অবশ্যই অভিজ্ঞ সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ ও সকল কাগজপত্র যাচাই করে নিন।
⚠️ একটু সচেতনতা আপনাকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে।
📞 জমি সংক্রান্ত যেকোনো সহায়তায় যোগাযোগ করুন:
Tanvir Digital Land Survey & Deed Consultancy
📱 01689591467 | 01979949204

#জমি_পরিমাপ
#ভূমি_সেবা
#জমি_কেনার_আগে
#জমির_সমস্যা
#নামজারি_সমস্যা
#দাগ_নম্বর
#খতিয়ান_যাচাই







📢 গুরুত্বপূর্ণ ঘোষণাঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সকল জমির মালিকদের জন্য সুখবর! আগামী ০৭ এপ্রিল ২০২৬ থেকে ১১ এপ্রিল ২...
02/04/2026

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সকল জমির মালিকদের জন্য সুখবর! আগামী ০৭ এপ্রিল ২০২৬ থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে জমির খাজনা পরিশোধের জন্য প্রোফাইল তৈরি করা হবে।

📝 সাথে যা আনবেনঃ
✔️ খাজনার রশিদ /খতিয়ান
✔️ পর্চা
✔️ এনআইডি কার্ড
📍 আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করুন।

⚠️ জমির কাজ সঠিকভাবে ও ঝামেলামুক্ত করতে আগে থেকেই প্রস্তুত থাকুন।
👉 জমি সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যোগাযোগ করুন:
Tanvir Digital Land Survey & Deed Consultancy
📞 01689591467 | 01979949204










📍 গত সোমবার (২৩ মার্চ)নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর মৌজায় আমরা সফলভাবে একটি ডিজিটাল ল্যান্ড সার্ভে সম্পন্ন ক...
26/03/2026

📍 গত সোমবার (২৩ মার্চ)নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর মৌজায় আমরা সফলভাবে একটি ডিজিটাল ল্যান্ড সার্ভে সম্পন্ন করেছি।

🔹 মোট জমির পরিমাণ: ২৫০ শতাংশ
🔹 কাজের ধরন:
✅ সঠিক সীমানা নির্ধারণ
✅ ওয়ারিশদের মাঝে জমির সুষ্ঠু ভাগ-বাঁটোয়ারা
✅ আধুনিক ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে নির্ভুল পরিমাপ

👷‍♂️ অভিজ্ঞ টিমের মাধ্যমে দ্রুত, নির্ভুল ও নির্ভরযোগ্য সার্ভিস প্রদান করেছি আলহামদুলিল্লাহ।

আপনার জমি নিয়ে ঝামেলা?
সীমানা নিয়ে বিরোধ?
ওয়ারিশদের মধ্যে ভাগ করতে সমস্যা?

চিন্তার কিছু নেই!Tanvir Digital Land Survey & Deed Consultancy আছে আপনার পাশে।

🔸 জমি পরিমাপ (ডিজিটাল সার্ভে)
🔸 সীমানা নির্ধারণ
🔸 ওয়ারিশ বন্টন
🔸 দলিল ও খতিয়ান যাচাই
🔸 সরজমিন তদন্তসহ সকল ভূমি সংক্রান্ত সেবা
🔸 নামজারি ( মিছ কেস)

📞 যোগাযোগ করুন:
দাপা ইদ্রাকপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
📱 01689591467, 01979949204 (bkash)
📧 [email protected]

📍 সার্ভিস এরিয়া: সারাদেশ

Address

Fatullah

1421

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Digital Land Survey & Deed Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanvir Digital Land Survey & Deed Consultancy:

Shortcuts

  • Want your business to be the top-listed engineering company?

Share