MoHon Sir - ClassRoom

MoHon Sir - ClassRoom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MoHon Sir - ClassRoom, Feni.

HSC || ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন সংক্রান্ত তথ্য || ফেনী কলেজ। 📍
28/08/2026

HSC || ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন সংক্রান্ত তথ্য || ফেনী কলেজ। 📍


জুনিয়র (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষা ২০২৬: বিস্তারিত তথ্য 📚🎓আজ ২৩ আগস্ট ২০২৬, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফ...
23/08/2026

জুনিয়র (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষা ২০২৬: বিস্তারিত তথ্য 📚🎓

আজ ২৩ আগস্ট ২০২৬, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু এবং মাউশি মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। 📢

পরীক্ষার সময়সূচি (রুটিন) 🗓️

📖 ৮ ডিসেম্বর: বাংলা
🔤 ১০ ডিসেম্বর: ইংরেজি
➗ ১৩ ডিসেম্বর: গণিত
🔬 ১৫ ডিসেম্বর: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পরীক্ষার্থীদের জন্য ৬ দফা মূল নির্দেশনা 📋

⏰ উপস্থিতি: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ আসনে বসতে হবে।

🕒 পরীক্ষার সময়: প্রশ্নপত্রের সময় অনুযায়ী পরীক্ষা হবে। বিশেষ করে বিজ্ঞান (১ ঘণ্টা ৩০ মিনিট) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১ ঘণ্টা ৩০ মিনিট)—এই দুই বিষয় মিলে মোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

🎫 প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে অ্যাডমিট কার্ড/প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

✍️ OMR পূরণ: ওএমআর (OMR) ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

🧮 ক্যালকুলেটর: পরীক্ষা কক্ষে বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

📵 ডিভাইস নিষেধাজ্ঞা: কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না।

দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন -২০২৬ শ্রেনী: দ্বিতীয় || বিষয়/ ইংরেজি
18/08/2026

দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন -২০২৬
শ্রেনী: দ্বিতীয় || বিষয়/ ইংরেজি


খেলা বা জীবন। ❤️সাফল্য আসে ঘাম, পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে। খেলাধুলা মানুষকে একত্র করে, বিভক্ত করে না। খেলায় কখনো হাল ছা...
15/08/2026

খেলা বা জীবন। ❤️

সাফল্য আসে ঘাম, পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে।
খেলাধুলা মানুষকে একত্র করে, বিভক্ত করে না। খেলায় কখনো হাল ছাড়া যায় না, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত তেমনি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত টিকে থাকার সংগ্রাম চালিয়ে যেতে হয়।
মোহন স্যার কোচিং হোমের, ফুটবল ম্যাচের একটি মূহুর্ত।

মোহন স্যার ০৪ || ০৩ সাব্বির স্যার
ভেন্যু: Sports Park Feni
এরেঞ্জমেন্ট: MoHon Sir - ClassRoom


12/08/2026

১৫ সেপ্টেম্বর থেকে কলেজের ভর্তি আবেদন শুরু।

07/08/2026

শিক্ষা মন্ত্রণালয়

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ৬ আগস্ট ২০২৬:
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোন ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে।

এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।

(আব্দুল্লাহ শিবলী সাদিক)
সিনিয়র তথ্য অফিসার


পড়ালিখার পাশাপাশি ক্রিড়া ও ফিটনেসের প্রতি গ্রুরুত্ব থাকুক আমাদের প্রজন্মের।তোমাদের ব্যাপক উৎসাহই আমাদের উদ্দীপনা৷ ভালো ক...
07/08/2026

পড়ালিখার পাশাপাশি ক্রিড়া ও ফিটনেসের প্রতি গ্রুরুত্ব থাকুক আমাদের প্রজন্মের।
তোমাদের ব্যাপক উৎসাহই আমাদের উদ্দীপনা৷ ভালো কিছু হতে যাচ্ছে। এই খেলায় কোন হার নেই। তোমরা সবাই আমার বিজয়ের মঞ্চে একমাত্র সারথী। ❤️

______মোহন স্যার৷ MoHon Abs



18/07/2026

এসএসসি পরীক্ষার ফলাফল
২০ জুলাই প্রকাশ হচ্ছে না।

[Comment] 📢

14/07/2026

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৫ জুলাই (কাল) নির্ধারিত এইচএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তই বহাল রয়েছে।

তবে ১৩ জুলাই অনুষ্ঠিত যেসব পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা এসেছে, সেগুলোর নতুন তারিখ পরে জানানো হবে।

আজ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ হলেও রাত পর্যন্ত সারাদেশে আগামীকালের পরীক্ষা স্থগিত করার কোনো নতুন সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি।


❝ স্বপ্ন জয়ের দ্বিতীয় ধাপ ❞  ❤️
01/07/2026

❝ স্বপ্ন জয়ের দ্বিতীয় ধাপ ❞ ❤️



Address

Feni

Telephone

+8801852152452

Website

Alerts

Be the first to know and let us send you an email when MoHon Sir - ClassRoom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share