Advance Infrastructure Engineering Solution

Advance Infrastructure Engineering Solution AIES engaged in all types of civil construction work with the industry experience & exposure.

Need Building Design Services? Duplex or Resort or 20 Storied High-rise Apartment Complex, Anything you want.• Complete ...
05/11/2024

Need Building Design Services? Duplex or Resort or 20 Storied High-rise Apartment Complex, Anything you want.
• Complete Architectural Design
• Complete Structural Design
• Complete Electrical Design
• Complete Plumbing Design
• Complete Working Layout
• Plan pass (RAJUK, GAUK, Pousrashava)
• Interior Design
• Landscaping
• Construction and Supervision
• Project Management Consultancy
• HVAC System Design & Installation
• Fire System Design & Installation
• Complete Façade Change of an Old Building
• Complete glass work
• Retrofit to Make Your Building Up-do date or Compliant with Recent National Building Code
• Soil Test
• Complete Digital Land Survey
Anything you want from Design to Implementation, we AIES are at your service!
Call Now: +880 177 222 9015

 #ক্লিয়ারকভার (Clear Cover)কেন এত গুরুত্বপূর্ণ? :-প্রয়োজন মনে করলে টাইমলানে রেখে দিতে পারেন :---------------------------...
04/11/2024

#ক্লিয়ারকভার (Clear Cover)কেন এত গুরুত্বপূর্ণ? :-
প্রয়োজন মনে করলে টাইমলানে রেখে দিতে পারেন :-
----------------------------------------------------------------------
ক্লিয়ার কভার বলতে মূলত কি বোঝায়.?

স্টিলের বাহিরের ফেস থেকে কংক্রিটের বহিরের ফেস পর্যন্ত দূরুত্বকে বুঝায়।
আমরা সবাই জানি আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে স্টিলকে রক্ষা করার জন্য ক্লিয়ার কভারের প্রয়োজন হয়।
তাছাড়া যথাযথ ক্লিয়ার কভার না দিলে বাতাসের মধ্যস্থ অক্সিজেন বা সোডিয়ামের ক্ষতিকর লবনসমূহের রাসায়নিক ক্রিয়ার ফলে স্টিলের Corrosion সৃষ্টির মাধ্যমে কিংবা অগুন বা টেম্পারেচারের সরাসরি হিটের কারণে স্টিলের Expansion এর ফলে Reinforcement বা স্টিল ফেল করতে পারে ।

এবং ছাদে সেন্টারিং শেষে অবশ্যই সাইডের কার্ডবোর্ডের সাথে যেন সরাসরি রড লেগে না থাকে, সেখানেও মিনিমাম ১-১.৫ ইন্চি ক্লিয়ার কভার রাখতে হবে।

সচরাচর যে রকম Clear Cover রাখা হয়:-
১। পাইল ও পাইল ক্যাপ (Pile & Pile Cap) 3” বা 75 mm at all side.
২। ফুটিং Footing:- 3" 75 mm at all side.
৩। ম্যাট/র‍্যাফট (Mat/ Raft)
Bottom & Side 3" 7mm
Top 2” বা 50mm.
৪। শর্ট কলাম (Short Column/Pedestal)
3” 75 mm at all side.
৫। গ্রেড বীম (Grade Beam): 2.5" to 3" at all sides.
৬। মাটির নীচে ওয়াটার রিসারভার
(Under Ground Water Tank)
Outer Side 2.5" to 3" & Inner Side 2"
৭। Typical Beam: 1.5”
৮। Typical Slab & Stair: Bottom 1" Top 3/4" & Side 1.5"
৯। কলাম (Column): 1.5” at all face
১০। Over Head Tank: Water Face 2" & Outer Face 1" o 1.5"
১১। Lift Core & Shear wall: 1.5” at all face.

Note: সরাসরি মাটিং সংস্পর্শের কাঠামোর ক্ষেত্রে কমপক্ষে 2.5” কাভারিং প্রদান করতে হবে
কোড অনুসারে আপনাকে সর্বনিম্ন 3/4" বা 20 mm দিতেই হবে, কাভারিং এর ক্ষেত্রে +/- 10 mm গ্রহনযোগ্য।

সহজ ভাবে কভারিং এর গুরুত্ব বুজতে হলে ডিপলি এটার কথা মাথায় গেঁথে নিতে হবে,,,,
#ডিটেইলস
বীমের রড কলামের মধ্যে থাকবে। আর.সি.সি ঢালাইয়ের ক্ষেত্রে কোথায় কি পরিমাণ রড়ের কভারিং ব্যবহার করতে হবে আমরা অনেকেই তা জানি না। ফলে কাঠামোর সঠিক ঢালাই হয় না বিধায় কাঠামো দুর্বল হয়। এজন্য এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। নিচে কোথায় এবং কখন কতটুকু কংক্রিট এর কভার দিতে হবে তা তুলে ধরা হল :
🔹 কভারিং ৩ ইঞ্চি : সরাসরি মাটির স্পর্শে থাকলে,
🔹কভারিং ২ ইঞ্চি : ১৬ এবং ১৮ মিলি রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত হলে,
🔹 কভারিং ১.৫ ইঞ্চি : ৫ মিলি রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত হলে,
🔹 কভারিং ১.৫ ইঞ্চি (স্ল্যাব, ওয়াল বা জয়েন্ট) : ১০ এবং ১৬ মিলি রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত না হলে,
🔹কভারিং ০.৭৫ ইঞ্চি (স্ল্যাব, ওয়াল) : ১০ মিলি বা এর চেয়ে চিকন রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত না হলে,
🔹কভারিং ১.৫ ইঞ্চি (বীম এবং কলাম) : মূল রড, টাই বা শিয়ার রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত না হলে,
🔹কভারিং ০.৭৫ ইঞ্চি (শেল বা ভাজ করা কংক্রিট কাঠামো) : ৬ মিলি বা এর চেয়ে মোটা রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত না হলে,
🔹কভারিং ০.৫ ইঞ্চি (শেল বা ভাজ করা কংক্রিট কাঠামো) : ৬ মিলি বা এর চেয়ে চিকন রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত না হলে,
🔹কভারিং ১ ইঞ্চি (শক্ত আনুভুমিক কাঠামোর উপরের কোন কাঠামো এবং আবহাওয়ার সাথে সংলগ্ন, মাটির স্পর্শে নয়) : ৮ মিলি বা তার চেয়ে ছোট রড ব্যবহার হলে,
🔹কভারিং ২ ইঞ্চি (শক্ত আনুভুমিক কাঠামোর উপরের কোন কাঠামো এবং আবহাওয়ার সাথে সংলগ্ন, মাটির স্পর্শে নয় ) : ১০ মিলি বা এর চেয়ে বড় রড ব্যবহার হলে।
ধন্যবাদ।

03/11/2024

★জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনা
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা = ১৪৮২০ কাঠা = ১০৬৭০৪০০ বর্গফুট = ৯৯১৬৭২ বর্গমিটার = ১ বর্গকিলোমিটার =
২৪৭একর
৭.৪১বিঘা = ১৪৮.২কাঠা = ১০৬৭০৪ বর্গফুট = ৯৯১৩ বর্গমিটার = ১ হেক্টর = ২.৪৭ একর
জেনে নিন
খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ = ৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ = ১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর = ৭.৪১ বিঘা
১ হেক্টর = ১৪৮.২ কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার = ৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

নির্মান টিপস... #সাবধান থাকুন সচেতন হোন দেখুন তো আপনার বাড়ির ছাদ ঢালাই এর সময় কলামের রড গুলি এরকম শর্ট আছে নাকি..?এরকম...
02/11/2024

নির্মান টিপস...
#সাবধান থাকুন সচেতন হোন
দেখুন তো আপনার বাড়ির ছাদ ঢালাই এর সময় কলামের রড গুলি এরকম শর্ট আছে নাকি..?

এরকম রড শট থাকলে পরবর্তীতে যতই রড ঝালাই করেন না কেন স্বাভাবিক শক্তি কখনোই কলামটি পাবে না আর আগের মত।
আমি বলবো এটা একটি অদক্ষ মিস্ত্রির কাজ।
নিজেও নিরাপদ থাকুন,মানুষ কেও নিরাপদ রাখুন

যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে

বাড়ি করার আগে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:বাজেট নির্ধারণ করুন: আপনার বাজেট নির্ধারণ করুন এবং এতে নির্মাণ খরচ, আসবাবপত্র এব...
31/10/2024

বাড়ি করার আগে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:

বাজেট নির্ধারণ করুন: আপনার বাজেট নির্ধারণ করুন এবং এতে নির্মাণ খরচ, আসবাবপত্র এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত করুন।

সাইট নির্বাচন: সঠিক জায়গা নির্বাচন করুন, যেখানে পরিবেশ, সেবা এবং নিরাপত্তা ভালো হবে।

আর্কিটেকচারাল ডিজাইন: আপনার প্রয়োজন অনুযায়ী একটি উপযুক্ত ডিজাইন তৈরি করুন। একটি অভিজ্ঞ আর্কিটেক্ট বা ডিজাইনারের সাথে পরামর্শ করুন।

নিয়মাবলী ও অনুমতি: স্থানীয় নিয়মাবলী এবং নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করুন।

নির্মাণ উপকরণ: ভালো মানের নির্মাণ উপকরণ ব্যবহার করুন। এটি আপনার বাড়ির স্থায়িত্ব বৃদ্ধি করবে।

কাজের তত্ত্বাবধান: নির্মাণ প্রক্রিয়ায় নিয়মিত তত্ত্বাবধান করুন এবং সব কিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কিনা দেখুন।

সতর্কতা এবং নিরাপত্তা: নির্মাণ সময় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।

পরিবেশবান্ধব উপায়: সোলার প্যানেল, বৃষ্টির জল সংগ্রহ ব্যবস্থা ইত্যাদি ব্যবহার করে বাড়িকে পরিবেশবান্ধব করুন।

আসবাবপত্র ও অভ্যন্তরীণ ডিজাইন: বাড়ির অভ্যন্তরীণ ডিজাইন এবং আসবাবপত্রের পরিকল্পনা করুন।

ভবিষ্যৎ পরিকল্পনা: ভবিষ্যতে বাড়ির সম্প্রসারণ বা পরিবর্তনের জন্য স্থান ও উপকরণ নির্বাচন করুন।

এগুলো অনুসরণ করলে আপনার বাড়ি নির্মাণ প্রক্রিয়া আরো সহজ ও সফল হবে।

অনেকে প্রশ্ন করে কোথায় OPC এবং কোথায় PCC সিমেন্ট ব্যাবহার করতে হয়। তাদের জন্য OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্য দেয়া ...
29/10/2024

অনেকে প্রশ্ন করে কোথায় OPC এবং কোথায় PCC সিমেন্ট ব্যাবহার করতে হয়। তাদের জন্য OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্য দেয়া হলো :

OPC:
1. OPC এর পূর্ণরূপ হলো ordinary portland cement.
2. OPC তে clinker এর পরিমান 95%- 100%.
3.পানি যোজিত এলাকায় কাঠামো নির্মাণে OPC cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার সময় সময় প্রাথমিক 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টার কম।
5. OPC Cement এর শক্তি PCC Cement এর চেয়ে 100 psi বেশি।

PCC:
1. PCC এর পূর্ণরূপ হলো Portland composite cement.
2. PCC তে clinker এর পরিমাণ 65%-79%.
3. সাধারণ কাঠামো নির্মাণে PCC Cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার প্রথমিক সময় 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টা।
5. PCC Cement এর শক্তি OPC এর চেয়ে 100 Psi কম।

#শেয়ার_করুনঃ
#আপনি ইঞ্জিনিয়ার হলে এটা অবশ্যই জেনে রাখুন।
#সাধারন মানুষের এই বিষয়ে সম্পর্কে জ্ঞান থাকা উচিতঃ

বাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ওপিসি বা অরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অপরটি হচ্ছে, পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট।

ওপিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৯৫ শতাংশ থেকে একশ ভাগ পর্যন্ত থাকে। আর জিপসাম থাকে সর্বোচ্চ ০-৫ শতাংশ। পিসিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৬৫ শতাংশ থেকে ৭৯ শতাংশ। স্লাগ, ফ্লাই অ্যাশ ও লাইম স্টোনের পরিমান ২১ শতাংশ থেকে ৩৫ শতাংশ এবং জিপসামের পরিমান সর্বোচ্চ ০-৫ শতাংশ।

বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি পিসিসি আর কোনটি ওপিসি সিমেন্ট।

নির্মাণের ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পিসিসি এবং ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন পিসিসি সিমেন্ট ভালো:
=====================
>> মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকলে।

>> মাটিতে রাসায়নিক পদার্থ সংক্রান্ত কোন সমস্যা না থাকলে।

>> কংক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে।

>> কংক্রিটে ঢালাইয়ের সময় উৎপন্ন তাপমাত্রা হিসাবে ধরা না হলে।

>> বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং, ফাউন্ডেশন, গাথুনী, ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন ওপিসি সিমেন্ট ভালো:
====================
>> বহুতল ভবন নির্মাণে।

>> উচ্চশক্তিসম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে।

>> পানির নিচে কংক্রিটের কাজে।

>> ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণের কাজে।

>> মাটি পরীক্ষায় (সয়েল টেস্ট) সালফারসহ কংক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে

এবং কংক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হবার প্রয়োজন হলে ওপিসি সিমেন্ট ব্যবহার করতে।

আমাদের সমাজের বেশির ভাগ বাড়িওয়ালাই বাড়ি করার আগে সিদ্ধান্ত নিয়ে রাখি যে, রড দিব - BSRM/GPH/AKS/KSRMআর সিমেন্ট দিব -Crown...
28/10/2024

আমাদের সমাজের বেশির ভাগ বাড়িওয়ালাই বাড়ি করার আগে সিদ্ধান্ত নিয়ে রাখি যে, রড দিব - BSRM/GPH/AKS/KSRMআর সিমেন্ট দিব -Crown//Holcim/Fresh /7 Ring. আর ৫০/৬০ লাখ ( +, -) টাকার বাড়ির ডিজাইন করানোর সময় ইঞ্জিনিয়ার খুজি ৫/১০ হাজার টাকায় অথবা কম দেয়া যায় কোন জায়গায় কিংবা ডিজাইন টা ফ্রি পাওয়া যায় কিনা!!

আর মিস্ত্রি নিয়োগের ক্ষেত্রে কার রেট কম!! যখনই দেখে একজনের রেট ৩৫০/- এবং অন্য জনের রেট ২৫০/- তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি দাঁড়িয়ে থেকে কাজ করাবো, ফাঁকি দিবে কি ভাবে। ২৫০/- টাকাই কাজ দিবো। এর পর শুরু হয় কাজের ধরনঃ

১. ব্লকের জায়গায় ইট
২. রড মাটাম না দিয়ে সোজা রাখা
৩. রডের নিচে ও পাশের ক্লিয়ার কাভার রক্ষা না করা
৪. সঠিক নিয়ম না মেনে রড প্লেস মেন্ট করা।
৫. তার ইচ্ছা মত কলম, বীম এর রড কাটা, ল্যাপিং দেয়া
৬. ভাইব্রেটর ও মিক্সার মেশিন ছাড়া ঢালায় করা
৭. চূড়ান্ত দেখা যায় কম টাকার মিস্ত্রি বেশি টাকার মিস্ত্রির চেয়েও বেশি টাকা নিয়ে গেছে। টাকায় টাকা গেছে শুধু কাজ টা যেমন হতে পারত তেমন হয় নি মাত্র শুধু ভাল দায়িত্বশীল একজন ইঞ্জিনিয়ার দিয়ে প্লান না করানো এবং ইঞ্জিনিয়ার এর পরামর্শ না নিয়ে বাড়িওয়ালা & মিস্ত্রি ইঞ্জিনিয়ার এর দায়িত্ব পালন করায়!!!

লস কার?? আপনে বাড়িওয়ালা, আপনার লস।
তাই আপনার বাড়ির ডিজাইন, সয়েল টেষ্ট এবং সুপারভিশনে দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করুন।

☎️যেকোনো ধরনের ডিজাইন-ড্রয়িং পেতে আপনার নাম্বার ম্যাসেজ করুন। আমরাই আপনাকে ফোন দিবো।

☘️আপনার পছন্দের ডিজাইন পেতে আমাদের পেইজ লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
AIES

ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় -(শর্ট কাট পদ্ধতি ) #শেয়ার করুনমনেকরি,ছাদের ক্ষেত্রফল =১০০০ বর্গফুটপুরত্ব =৫ ইঞ্চিধরা যায়...
26/10/2024

ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় -(শর্ট কাট পদ্ধতি )
#শেয়ার করুন
মনেকরি,
ছাদের ক্ষেত্রফল =১০০০ বর্গফুট
পুরত্ব =৫ ইঞ্চি
ধরা যায়,
ছাদে মোট কংক্রিটের ১% - ২% রড/স্টিল প্রয়জন হয় !!
এখানে ,আমরা ধরে নিলাম= ১.৫ %
সূত্র হচ্ছে,
ছাদে স্টিল/রডের পরিমাণ=ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২"=১')×(১.৫%)×একক
সুতরাং আমরা পাই,
ছাদে স্টিল/রডের পরিমাণ=১০০০×(৫÷১২)×(১.৫÷১০০)×২২২
=১৩৮৭.৫০ কেজি
#নোট
এখানে পুরত্ব 5" তাই 12" দিয়ে ভাগ করে ফুট করা হয়েছে...
লোহার একক ওজন 222 kg/cft
সুতরাং 1000 Sft ছাদ ঢালাইয়ে স্টিল প্রয়োজন প্রায় ১৪০০ কেজি.
#বিদ্রঃ এই পদ্ধতি থাম্ব রুল এর নিয়মে করা , সুক্ষ ও আরো সঠিক হিসাবের জন্য ড্রয়িং থেকে বিস্তারিত এস্টিমেট করতে হবে ।
পরবর্তী পোস্ট গুলোতে ফুটিং,পাইল,কলাম,বিম,ওয়াল,প্লাস্টার,রং ইত্যাদি সব কাজের এস্টিমেশন শেয়ার করা হবে, তাই পেজ এ লাইক দিয়ে AIES এর সাথেই থাকুন।
#এস্টিমেটিং #এস্টিমেট #ছাদ

SPT N-Valueখুব সহজেই Soil Test এর N ভ্যালু দেখে জেনে নিন মাটির অবস্থা....N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে...
27/11/2023

SPT N-Value
খুব সহজেই Soil Test এর N ভ্যালু দেখে জেনে নিন মাটির অবস্থা....
N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/Sqm
N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
কতটুকু জমির জন্য কতটি বােরহােল করতে হবে? / ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
৩-৫ কাঠার জন্য ৫টি। /
৫-১০ কাঠার জন্য ৮ টি বােরহােল প্রযােজ্য।
Ref. BUET, TESTING OF MATERIALS AND SERVICES

28/10/2023

কেন একটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং নির্মাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ

বিভিন্ন মূল কারণের কারণে ভবন নির্মাণের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং অপরিহার্য:

1. স্ট্রাকচারাল ইন্টেগ্রিটি: সিভিল ইঞ্জিনিয়াররা নিশ্চিত করে যে বিল্ডিংগুলি কাঠামোগতভাবে ভাল এবং বিভিন্ন লোড সহ্য করতে পারে, যার মধ্যে রয়েছে বিল্ডিংয়ের ওজন, বাসিন্দা এবং বায়ু এবং ভূমিকম্পের মতো পরিবেশগত কারণগুলি। তাদের দক্ষতা পতন প্রতিরোধ করে এবং দখলকারীদের নিরাপত্তা নিশ্চিত করে।

2. উপাদান নির্বাচন: সিভিল ইঞ্জিনিয়ার বিভিন্ন নির্মাণ সামগ্রী এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞানী। তারা স্থায়িত্ব এবং দীর্ঘায়ু নিশ্চিত করে বিল্ডিংয়ের বিভিন্ন উপাদানের জন্য উপযুক্ত উপকরণ নির্বাচন করে।

3. ফাউন্ডেশন ডিজাইন: সিভিল ইঞ্জিনিয়ার বিল্ডিংয়ের ভিত্তি ডিজাইন করেন, এটি নিশ্চিত করে যে এটি স্থিতিশীল এবং নির্মাণ সাইটের নির্দিষ্ট মাটির অবস্থার জন্য উপযুক্ত। বিল্ডিংয়ের সামগ্রিক স্থায়িত্বের জন্য একটি ভালভাবে ডিজাইন করা ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

4. পানি এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা: সিভিল ইঞ্জিনিয়াররা বিল্ডিংগুলির মধ্যে পানি সরবরাহ এবং নিষ্কাশন ব্যবস্থা ডিজাইন করেন। বিশুদ্ধ পানি বিতরণ এবং বর্জ্য নিরাপদ অপসারণ, পানি-সম্পর্কিত ক্ষতি প্রতিরোধ এবং স্যানিটেশন নিশ্চিত করার জন্য যথাযথ প্লাম্বিং অপরিহার্য।

5. পরিবেশগত বিবেচনা: সিভিল ইঞ্জিনিয়াররা শক্তি দক্ষতা, টেকসই উপকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিবেচনা করে তাদের নকশায় পরিবেশগত কারণগুলিকে অন্তর্ভুক্ত করে। এই পদ্ধতিটি পরিবেশ বান্ধব নির্মাণ অনুশীলনকে উৎসাহিত করে।

6. প্রবিধানগুলির সাথে সম্মতি: সিভিল ইঞ্জিনিয়াররা স্থানীয় বিল্ডিং কোড এবং প্রবিধানগুলিতে ভালভাবে পারদর্শী। তারা নিশ্চিত করে যে নির্মাণ প্রকল্প আইনি প্রয়োজনীয়তা মেনে চলে, প্রয়োজনীয় অনুমতি এবং অনুমোদন প্রাপ্ত হয়।

7. প্রজেক্ট ম্যানেজমেন্ট: সিভিল ইঞ্জিনিয়াররা প্রায়ই প্রজেক্ট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নির্মাণ কার্যক্রম তদারকি করে, বিভিন্ন পেশাদারদের সাথে সমন্বয় করে এবং প্রকল্পটি বাজেট এবং সময়সীমার সীমাবদ্ধতার মধ্যে থাকে তা নিশ্চিত করা।

সংক্ষেপে, সিভিল ইঞ্জিনিয়ারিং দক্ষতা বিল্ডিং নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি পরিবেশগত স্থায়িত্ব এবং দক্ষ প্রকল্প ব্যবস্থাপনা বিবেচনা করার সাথে সাথে ভবনগুলির কাঠামোগত অখণ্ডতা, নিরাপত্তা এবং সম্মতি নিশ্চিত করে।

Need Building Design Services? Duplex or Resort or 20 Storied High-rise Apartment Complex, Anything you want.• Complete ...
23/10/2023

Need Building Design Services? Duplex or Resort or 20 Storied High-rise Apartment Complex, Anything you want.
• Complete Architectural Design
• Complete Structural Design
• Complete Electrical Design
• Complete Plumbing Design
• Complete Working Layout
• Plan pass (RAJUK, GAUK, Pousrashava)
• Interior Design
• Landscaping
• Construction and Supervision
• Project Management Consultancy
• HVAC System Design & Installation
• Fire System Design & Installation
• Complete Façade Change of an Old Building
• Complete glass work
• Retrofit to Make Your Building Up-do date or Compliant with Recent National Building Code
• Soil Test
• Complete Digital Land Survey

Anything you want from Design to Implementation, we AIES are at your service!
Call Now: +880 177 222 9015

Address

#D-141, Autpara, Chandana Chawrasta, Gazipur-1700
Gazipur
1702

Telephone

+8801772229015

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advance Infrastructure Engineering Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advance Infrastructure Engineering Solution:

Share