30/05/2025
Ulterior Engineering Intl. এর গাজীপুর ব্রাঞ্চ Ulterior Engineering Gazipur Branch এর প্রথম ব্যাচ এর স্টুডেন্ট (অটোমেশন-প্রো ট্রেনিং - চ্যাপ্টার ০১) এবং আমার ব্যাচমেট Md Rafiul Islam Rahad ভাই রিসেন্টলি "AR TECH BD" তে ' #অটোমেশন_ইঞ্জিনিয়ার' হিসেবে তার ক্যারিয়ার এর নতুন এক অধ্যায় শুরু করেছেন।
রাহাদ ভাই আমার ব্যাচের অন্যতম একজন অ্যাক্টিভ এবং ডেডিকেটেড স্টুডেন্ট ছিলেন। এমনকি, আমার ব্যাচে আমি আমার যেই ২ জন ব্যাচমেটকে আমার ট্রু কম্পিটিটর মনে করতাম, সেই দুইজনের মধ্যে রাহাদ ভাই ছিলেন একজন। তার সাথে কম্পিটিশনের জন্য আমার শেখার সময়টাতে আমার নিজের বেশ অগ্রগতি হয়েছিল যার ফলে পরবর্তীতে আমি আমার ক্যারিয়ারে বেশ ভাল এগোতে পারছি আলহামদুলিল্লাহ।
যেকোনো পড়া খুব সহজে বুঝার সক্ষমতা তো তার ছিলই, তবে যেটা না বললেই না সেটা হচ্ছে যেকোনো কঠিন সিকুয়েন্স অফ অপারেশন থেকে অতি দ্রুত পিএলসি প্রোগ্রাম দাড়া করিয়ে ফেলায় ভাই বেশ পারদর্শী ছিলেন আর এই কারণেই ভাইকে আমি আমার কম্পিটিটর হিসেবে ধরে নিয়েছিলাম।
যাই হোক, রাহাদ ভাই, আপনার সাথে পরিচিত হয়ে, ব্যাচমেট হিসেবে একসাথে শিখার একটা সময় পার করে এবং নানা বিষয় শিখতে পেরে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। তাই, আজ আপনার এই সফলতায় আমি আপনাকে নিয়ে সত্যিই গর্বিত। সবে মাত্র আমাদের ক্যারিয়ার তো শুরু হল, টার্গেট অনেক বড়, দৌড়াতে হবে আরও অনেক দূর ইনশা আল্লাহ। আমার জীবনের সফলতার দৌড়ে আপনার দোয়া আর সাপোর্ট আমি সবসময় কামনা করি আর এছাড়াও আপনার জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
#অভিনন্দন, রাহাদ ভাই।
দেখা হলে (না, সরি, দেখা করে) আপনার থেকে চা খাব এক দিন ইনশা আল্লাহ।
আর ছবিতে আমার আর রাহাদ ভাই এর সাথে আছে বন্ধু Shibly Ahmed শিবলী আহমেদ আর ছোট ভাই 'হাসনাইন জিম'। তোমাদের শুভেচ্ছা জানিয়েও এভাবে তাড়াতাড়ি পোস্ট করতে চাই। সেজন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা কর, ভাল কিছুই হবে ইনশা আল্লাহ।
কেননা - "নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী"। ❤️