30/01/2026
Rebar Coupler কি Stagger করতেই হবে? Code Requirement vs Engineering Best Practice:
সাইটে বা ডিজাইনে একটা কমন প্রশ্ন প্রায়ই আসে—মেকানিক্যাল স্প্লাইস বা Rebar Coupler কি সবসময় Stagger (আগে-পিছে) করে স্থাপন করতে হবে? বা এক লেভেলে রাখলে কোন সমস্যা হবে কি না?
এর উত্তরটা নির্ভর করে Standard Practice এবং Mandatory Safety Requirement-এর ওপর। ACI Code থেকে বিষয়টি নিচে তুলে ধরা হলো:
১. General Rule (সাধারণ নিয়ম)
বেশিরভাগ সাধারণ কলাম বা বিমের ক্ষেত্রে ACI 318-19 (Clause 25.5.7.3) বলছে যে, মেকানিক্যাল বা ওয়েল্ডেড স্প্লাইস Stagger করা বাধ্যতামূলক না (Not Mandatory)।
তবে, কোডের কমেন্টারিতে বলা হয়েছে, Constructability বা কাজের সুবিধার জন্য Stagger করাটা ভালো। এতে ইন্সটলেশনের সময় পর্যাপ্ত স্পেস পাওয়া যায়।
- Best Practice (কেন আমরা তবুও Stagger করি?)
কোডে বাধ্যতামূলক না হলেও, একটি ভালো এবং মজবুত ডিজাইনের জন্য আমরা সাধারণত Stagger করারই পরামর্শ দিই। এর ৩টি মেইন কারণ আছে:
• Reduces Stress Concentration: সব জয়েন্ট এক লেভেলে থাকলে সেখানে একটা "Weak Point" তৈরি হতে পারে। Stagger করলে স্ট্রেসটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়।
• Improves Concrete Placement: এক জায়গায় সব Coupler থাকলে রডের জটলা বা Congestion বেড়ে যায়। Stagger করলে কংক্রিট ফ্লো করার জায়গা পায়, ফলে Voids বা Honeycomb হওয়ার চান্স কমে।
• Reduces Risk of Cracking: স্ট্রেস ছড়িয়ে পড়ার কারণে জয়েন্ট লোকেশনে ফাটল বা Crack হওয়ার ঝুঁকি কমে যায়।
২. কখন Stagger করা বাধ্যতামূলক? (Mandatory Requirement)
সব ক্ষেত্রে কিন্তু ছাড় নেই! Tension Tie Member-এর ক্ষেত্রে Stagger করতেই হবে।
Clause 25.5.7.4 অনুযায়ী:
• Tension Tie Member-এ স্প্লাইসগুলো অবশ্যই Stagger হতে হবে।
• দুইটি স্প্লাইসের মধ্যে দূরত্ব অন্তত ৩০ ইঞ্চি (৭৫০ মিমি) হতে হবে।
• Splice-কে অবশ্যই রডের ইয়েল্ড স্ট্রেন্থের 1.25 গুণ (1.25 fy) শক্তি ডেভেলপ করতে হবে।
সারকথা:
সাধারণ মেম্বারের জন্য Stagger করা ম্যান্ডেটরি না হলেও Good Engineering Practice হিসেবে Stagger করাই শ্রেয়। আর Tension Member হলে তো ৩০ ইঞ্চি Stagger করতেই হবে!
-19