01/07/2026
মডেল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (MIET) ও নর্থ সাউথ মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ এর প্রতিষ্ঠাতা এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ড. মোঃ সিরাজুল হক মোল্লা স্যার ডুয়েট শিক্ষক সমিতি নির্বাচন ২০২৬–২০২৭-এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
আমরা বিশ্বাস করি, তাঁর বিচক্ষণ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শিতায় ডুয়েট শিক্ষক সমিতি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও কল্যাণমূলক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।
স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল নেতৃত্ব কামনা করছি।